WeCare Limited By ManikMolla

WeCare Limited By ManikMolla

Share

We Care About Your Future With Plan.......
M.M.

15/02/2026
15/02/2026

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।

আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

15/02/2026

ঠিকই তো! বুবলি কখন বাচ্চার মা হবেন, এটা কি আপনারা ঠিক করে দেবেন না'কি?

15/02/2026

💯

15/02/2026

এইটা কোনো কথা হাঁসে ধান খেয়ে ফেললো।।
ধান খাইলো কিসে, রুমিন আফার হাঁসে।। 🤣

15/02/2026

More details in the comment section.

15/02/2026

নিয়মিত অভিনয় থেকে দূরে অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে বেশির ভাগ ভক্তরা মনে করেন, এই অভিনেত্রী এখন বিদেশে থিতু হয়েছেন। এ নিয়ে নিয়মিত নানা প্রশ্ন শুনতে হয়। এবার ফেসবুক ভিডিও বার্তায় শিমু জানালেন, তিনি বিদেশ নয়। তিনি সব সময়ই দেশে ছিলেন, দেশেই থাকতে চান।

15/02/2026

‘ইউনূস ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে’: মহসীন রশীদ

আজকের কন্ঠ ডেস্ক,

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশীদ। তিনি অভিযোগ করেছেন, ড. ইউনূস ও তাঁর সহযোগীরা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। একই সঙ্গে সদ্য সমাপ্ত নির্বাচনে ৪০ শতাংশের বেশি ভোট পড়েনি দাবি করে তিনি বলেন, ৬০ শতাংশ ভোট পড়ার যে হিসাব দেখানো হচ্ছে, তা সঠিক নয়।

সম্প্রতি ‘মানচিত্র’র নিয়মিত আয়োজন ‘কথপোকথন’ অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সদ্য সমাপ্ত নির্বাচন ও ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রসঙ্গে মহসীন রশীদ বলেন, ‘এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে। ইউনূস, আসিফ নজরুল দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত হতে হবে এবং স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

ড. ইউনূস ছাড়াও তাঁর সরকারের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘ইউনূস সাহেব নিজে যা করেছেন তা সবাই জানে। লামিয়া মোর্শেদ, তাঁর জামাই এলএনজি নিয়ে কী করেছেন। রিজওয়ানা হাসান ও তাঁর স্বামী, আসিফ নজরুল, লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, শফিকুল আলম—এদের সবার বিরুদ্ধে যেন একদম স্বচ্ছ তদন্ত হয় এবং তা জনগণকে জানিয়ে দিতে হবে। নোবেল, নোবেল বলে তিনি (ড. ইউনূস) কীভাবে দেশটাকে আগাগোড়া ধ্বংস করেছেন, তা তুলে ধরতে হবে।’

‘৪০ শতাংশের ওপরে ভোট পড়েনি’
নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন মহসীন রশীদ। তিনি বলেন, ‘আমার ধারণা ৪০ শতাংশের ওপরে ভোট পড়েনি। কোনোভাবেই তা ৪০ শতাংশের ওপরে যায়নি। ৬০ শতাংশ তারা দেখাচ্ছে এটা বোঝাতে যে ৫০ শতাংশের ওপরে জনগণ এসে ভোট দিয়েছে। যা আমার কাছে সঠিক মনে হয়নি।’ ভোটের হার বাড়িয়ে দেখানোর বিষয়টিকে তিনি ‘ইঞ্জিনিয়ারিং’ বলে অভিহিত করেন।

তবে নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ আসন লাভকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, বিএনপি এত বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের কাঁধে দায়িত্ব অনেক বেড়ে গেল। বিশেষ করে ধ্বংসপ্রায় অর্থনীতি, ব্যাংকিং খাত ও শেয়ারবাজার ঠিক করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানো এখন বড় চ্যালেঞ্জ।

‘গণভোট অবৈধ ও অসাংবিধানিক’
চলমান গণভোট বা রেফারেন্ডাম প্রক্রিয়াকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে আখ্যায়িত করেন মহসীন রশীদ। তিনি বলেন, ‘গণভোটের কোনো প্রয়োজনই ছিল না। যেভাবে প্রশ্ন সাজানো হয়েছে তা অযৌক্তিক। তবে ফলাফল যা-ই হোক, বিএনপি যেহেতু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই তারা এই গণভোটের ফলাফল মানতে বাধ্য নয়।’

তিনি আরও বলেন, ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তি চেয়েছিল গণভোটের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কলকাঠি নাড়তে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে।

‘ইউনূস সরকারের আর কোনো সুযোগ নেই’
সাক্ষাৎকারে মহসীন রশীদ বলেন, ইউনূস সরকারের আর কোনো ‘ডিজাইন’ বা ষড়যন্ত্র কাজ করবে না। তিনি বলেন, ‘জনগণ তাঁদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। ড. ইউনূস লন্ডনে পিআর ফার্মের মাধ্যমে আগের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এখন জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় জেনে গেছে তিনি কত জঘন্য প্রশাসক ছিলেন।’

নবগঠিত সরকার দেশে সুশাসন ফিরিয়ে আনবে এবং সংবিধানের প্রয়োজনীয় ও ভারসাম্যপূর্ণ সংস্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রবীণ আইনজীবী।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

BGB 1 No. Ghat
Dhaka
1211