Seba Online Store

Seba Online Store

Share

Fresh means beautiful.

30/04/2026

আমি যখন থেকে অনলাইন বিজনেস শুরু করেছিলাম আমার ইনটেনশন ছিলো একটাই যা সেল করবো ভালো মানের জিনিস সেল করবো। দাম যদিও একটু বেশি হবে তাতে কি যারা নিবে তারা পরের বার নিজেরাই এসে প্রোডাক্ট নিবে। আলহামদুলিল্লাহ এই একটা নীতির কারণে এতো বছর পরে ও অনেকেই প্রি অর্ডার এ প্রোডাক্ট নেন আমার কাছ থেকে সেটা সত্যি অনেক আনন্দের। আগামীকাল থেকে নতুন মাস শুরু হচ্ছে তাই ভাবলাম আপনাদের একটা অফার দেওয়া যাক। এখানে তিনটা কনডিশনার আর ১ টা শ্যাম্পু আছে প্রতিটা প্রোডাক্ট থাইল্যান্ড এর। আগামীকাল মে দিবস উপলক্ষে থাকছে এই অফার। যারা আগামীকালের সারাদিনের মধ্যে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য যেকোন প্রোডাক্ট প্রাইজ ১০০০ টাকা। আর ২ টা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি। এটা শুধু আগামীকালের জন্য ।

Photos from Seba Online Store's post 27/04/2026

ইদানিং যে পরিমাণে গরম পড়েছে বাসার থেকে বের হই একরকম বাসায় ফিরে নিজেকে দেখি আরেক রকম। রান্না ঘরে গেলে সে কথা আর নাই বললাম। ঘেমে নেয়ে একদম নাজেহাল অবস্হা।রান্না ঘরের গরমে চেহারা মনে হয় পুড়ে যাচ্ছে। নিজেই বুঝতে পারছি আমি এমনি দেখতে কালো তার উপরে আরও কালো হয়ে যাচ্ছি। শরীর আর মুখ দেখলে মনে হয় হাত পা আরেক জনের চেহারা আরেক জনের। আমার অতিরিক্ত ওয়েলি স্কিন এতো ঘাম হয়। মনে হয় ফেসটাই বেশি ঘামে। তার জন্য ময়লা আটকাচ্ছে বেশি স্কিনে আর ব্রন ও হচ্ছে। ব্রণ চলে যাচ্ছে দাগ থেকে যাচ্ছে। কি যে একটা অবস্থা। তাই ভাবলাম না এভাবে আর কতো। স্কিনের একদম বেসিক কেয়ার করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভালো ক্লিনজার মানে ফেসওয়াশ ব্যবহার করা তারপরে আরও অনেক কিছু আছে গরমে সে দিকে না হয় নাই যাই।এর পরে মাস্ট একটা সান্সক্রিম। ওয়েলি স্কিনের জন্য এখনও পর্যন্ত আমার ব্যবহার বেস্ট একটা প্রোডাক্ট। স্কিনে এপ্লাই করার সাথে সাথে মিশে যায়। কেনো তেলতেলে ভাব নেই। মুখে দিলে মনে হয় না কিছু দিয়েছি এমন। কোরিয়ান প্রোডাক্ট স্কিনের জন্য সব সময় বেস্ট। কোনো সাইট ইফেক্ট নেই।

26/04/2026

স্কিনের যত্নের জন্য বেস্ট ফেসওয়াশ। স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে। অল্প একটু নিলেই প্রচুর ফেনা হয়। তাই ব্যবহার করা ও যায় অনেক। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য একদম বেস্ট। এটা ব্যবহারে স্কিনে ন্যাচারাল একটা উজ্জ্বলতা চলে আসে।

14/04/2026

চুল এবং চুলের স্কেল্প ভালোভাবে পরিষ্কার করার জন্য দরকার একটা ভালো শ্যাম্পু। একটা ময়লা স্কেল্প এ যতই ভালো মানের তেল বা কন্ডিশনার ব্যবহার করেন না কেনো লাভ হবে না। এতো চুল আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। প্রচুর পরিমাণে চুল পড়া শুরু হবে। আপনি নিজে ও জানেন না আপনি কি ভুল করছেন। একটা ভুল সিদ্ধান্তের কারণে চুল পড়া যাওয়ার পর তারপর টাকা খরচ করে, হেয়ার টনিক , এসেন্স বা ভালো তেল দেওয়া শুধু করবেন। এতে ডাবল টাকা খরচ। টাকা বাঁচানোর জন্য কম দামি শ্যাম্পু ব্যবহার করলেন, পরে তার থেকে বেশি টাকা খরচ করে চুল গজানোর, চুল পড়া বন্ধ করার প্রোডাক্ট কিনে ব্যবহার করতে হবে৷ আমাদের সামনে দিয়ে মশা গেলেও কষ্ট হয় কিন্তু পিছন দিয়ে হাতি যে চলে যাচ্ছে সেটা বুঝতে পারি না।

09/04/2026
07/12/2025

আমার বাসায় একজন আপু থাকেন। যার স্কিনের অবস্হা খুবই বাজে হয়ে যাচ্ছিলো। ঐদিন দেখা হওয়ার পর বললো নতুন করে শুরু করো সব কিছু আম্মু তো সব কিছু দেখছেন। তিনি ও দেখে খুশি হবেন হইতো আমাকে আবার সবকিছু শুরু করতে দেখে। স্কিনের প্রোডাক্ট কিছু যদি আনো বইলো। অন্য কোথা থেকে নিবো না তোমার থেকে নিবো। পরে বললাম সমস্যা কি আপনার বললো দেখো স্কিনের কি অবস্হা৷ একদম শুষ্ক হয়ে যাচ্ছে, কোনো উজ্জ্বলতা নেই। কেমন ফ্যাকাশে লাগে দেখতে। বয়সের ও একটা ছাপ পড়ে যাচ্ছে। তখন আপুকে বললাম ডাবো রিপিয়ারিং ক্রিমটার কথা।অরজিনাল কোরিয়ান। আপনার যে যে সমস্যার কথা বলছেন সব সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ৷ শুধু আমাকে একটু সময় দিতে হবে প্রোডাক্ট আনার আর নিজেকে মানসিকভাবে ঠিক হওয়ার জন্য। অন্যান্য সিজনের তুলনায় এই শীতের সময় স্কিনের একদম এক্সটা কেয়ারের প্রয়োজন হয়। হঠাৎ করেই যারা মনে করছেন স্কিনের অবস্হা খুব বাজে হয়ে গিয়েছে । একটা এমন প্রোডাক্ট দরকার যা স্কিনটাকে রিপায় করবে, ময়েশ্চারাইজিং রাখবে, বয়সের ছাপ পরে যাচ্ছে তা দূর করবে এবং সাথে সুন্দর একটা ন্যাচারাল ওয়াইটেনিং লুক দিবে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট।

06/12/2025

নিচের দেওয়া ছবিটার তারিখের দিকে খেয়াল করলেই দেখতে পারনে ছবিটা ২০২৩ সালে তোলা। ঐ বছর শীতে আম্মুকে বডি ওয়েল টা লাগিয়ে দিয়েছি গোসল করিয়ে। আমার মা আমাকে ছোটবেলায় যেভাবে আদর যত্ন করে বড় করেছে আমি ও চেষ্টা করেছি এতটা বছর তাকে আদর যত্ন করে রাখতে। আম্মু কষ্ট পেতো তার জন্যই নাকি আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার, আমার বিজনেস , আমার স্বপ্ন , সব কিছু । আসলে সত্যি বলতে আমি আমার মাকে বাঁচাতে চেয়েছি আমার মনে হয় দুনিয়ার কেনো সন্তান চাইবে না তার মা তাকে ছেড়ে সারাজীবনের জন্য আল্লাহ তায়ালা কাছে চলে যাক। আমি আম্মুকে অনেক বলেছি আম্মু আমার কেনো আফসোস নাই বিশ্বাস করো মা কোনো আফসোস নাই। যা আমার রিজিকে আছে আমি পাবোই। দুনিয়ার কয়টা সন্তান সুযোগ পায় মা এভাবে সেবা করার। আমি পেয়েছি । অনেকের অনেক টাকা আছে কিন্তু তারা পারে না সেবা করতে, যত্ন করতে। আম্মু অনেক বার বলেছে আমাকে আমাকে যে বডি ওয়েল টা লাগিয়ে দেছ এটা তুই সেল করিছ মানুষ অনেক উপকার পাবে। ডায়ালাইসিস করার পর শুধু শরীর হাত পা টানে, ঠান্ডায় পুরো শরীর চুলকায় কিন্তু এটা দেওয়ার পর এমন হয় না, সকালে দিলে সারাদিন শরীর নরম থাকে, চুলকানি হয় না,শরীর হাত পা টানে না। পানি দিয়ে ওযু করার পর খসখসে হয় না। এটা সত্যি অনেক ভালো । দেখবি যারা একবার নিবে তারা বার বার এটা নিতে চাইবে। প্রথম প্রথম একদমই দিতে চাইতো না বলতো অনেক দামি জিনিস আমাকে দিতে হবে না, আম্মু তোমার থেকে তো মা দামি না। তুমি আরাম পাও এটাই অনেক। টাকা তো আজ আছে কাল নাই। কিন্তু তুমি স্বস্তি পাও তার জন্য এতটুকু দামি জিনিস তোমাকে দিয়ে দিতেই পারি৷ এটার ঘ্রাণটা ও বেশ মিষ্টি । দেওয়ার সাথে সাথে মিশে যায় স্কিনে আর কোনো তেলতেলে ভাব ও হতো না। আম্মু চলে যাওয়ার আগের দিন গোসল করি দিয়ে দিয়েছিলাম। ঐদিনই শেষবার গোসল করিয়ে দিতে পেরেছিলাম। আমি বুঝি নাই মা আর কোনো দিন তোমার যত্ন নিতে পারবো না।

18/09/2025

সাধারণত একটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আপনারা কি করেন?? আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি তা একদম শেষ হয়ে গেলে এভাবে কেটে ফেলি।এতে লাভ হয় দুইটা
১.ভিতরে ভালোই প্রোডাক্ট থেকে যায় যা আরও অনেক দিন ব্যবহার করা যায়।
২. প্যাকেজিং কেটে নষ্ট করার কারণে এটা নকল বের করার সম্ভবনা কমে যায়।
একটু খেয়াল করে দেখবেন আমরা বেশিভাগ প্রোডাক্ট কেটে নষ্ট না করে ফেলে দেই। এই বোতল দিয়ে বা প্যাকেজিং দিয়ে কি করা হয় ভেবে দেখেছেন কখনো??
অনেকের কাছে বিষয়টা কিপটামি মনে হতে পারে কিন্তু সত্যি বলতে এটা দারুণ বিষয় যদি আমি ভালোভাবে চিন্তা করে দেখেন৷ নিজের হালাল টাকায় কেনা জিনিস কেনো অপচয় করবো। নিজে যখন থেকে ইনকাম করা শিখেছি তারপর থেকে বুঝতে শিখেছি টাকার মূল্য কি। আম্মু অসুস্থ হওয়ার পর থেকে এখন প্রতিদিন লড়াই করছি তাকে বাঁচিয়ে রাখার জন্য । তাকে বাঁচানোর জন্য অনেক টাকা প্রয়োজন। তাই টাকার মূল্য কি, আর জিনিসের গুরুত্ব কি আমি আসলে খুব ভালোভাবে বুঝতে শিখে গিয়েছি।

17/04/2025

প্রতিদিন ৫ বার ওযু করলে স্কিন কেয়ার কীভাবে করবেন? (সহজ, বাজেট ফ্রেন্ডলি রুটিন।)

✨প্রতিদিন ৫ বার ওযু করলে মুখ ধোয়ার কারণে আমাদের স্কিন অনেক সময় ড্রাই আর সেনসিটিভ হয়ে পড়ে। কিন্তু রোজকার ইবাদত এবং স্কিন কেয়ার, দুটোই করা সম্ভব, শুধু একটু স্মার্ট হওয়া দরকার।

✨এই রুটিনটা ফলো করতে পারেন —

🌿ফজর:

ঘুম থেকে উঠে –

- ক্লিনজ/ শুধু পানি দিয়ে ধুয়ে নিবেন
- হাইড্রেটিং সিরাম/ভিটামিন সি সিরাম
- ময়েশ্চারাইজ + সানস্ক্রিন অথবা শুধু সানস্ক্রিন
(→ দিনের শুরুতে স্কিন পাবে পানি, প্রোটেকশন আর গ্লো।)



🌿যোহর:

ওযুর পর –

- শুধু সানস্ক্রিন লাগান।
- (→ আবার ময়েশ্চারাইজার লাগাতে হবে না, SPF-টাই যথেষ্ট, দিনের মাঝামাঝি সানস্ক্রিন লাগানো ভালো, ভালো প্রটেকশন দিবে কারণ এই সময় UV index অনেক high থাকে ।)



🌿আসর + মাগরিব:

ওযুর পর –

- হাইড্রেটিং মিস্ট (গ্লিসেরিন + পানি)
- ফ্রেগরেন্স-ফ্রি অ্যালোভেরা জেল
- (→ হালকা রিফ্রেশমেন্ট, টানটান ভাব দূর করবে, বাজেটেও চাপ পড়বে না।)



🌿এশা:

পুরো রাতের স্কিনকেয়ার –

- ক্লিনজার অথবা ডাবল ক্লিনজিং যদি অইলি স্কিন হয়
- ট্রিটমেন্ট (যদি থাকে, যেমন সিরাম)
- ময়েশ্চারাইজার
- (→ এখন স্কিনের রিপেয়ার টাইম তাই ফুল রুটিন এখন করুন !)



🌿তাহাজ্জুদ পড়লে:

ইশার নামাজ এর পর পুরো রুটিন করবেন না, সেটা করবেন তাহাজ্জুদ এর সময়। ইশার টাইম মাগরিব এর রুটিন ফলো করুন। (মিস্ট + অ্যালোভেরা জেল)

✨এই রুটিন ফলো করলে —না স্কিন শুকাবে, না বাজেট বেশি লাগবে , না রুটিন জটিল হবে। আজকেই ট্রাই করে দেখুন।

✨Edit:

আপনার ইশার আর তাহাজ্জুদ এর রুটিন এর ক্ষেত্রে আপনি সুইচ করতে পারবেন।
-যদি অনেক বেশি গ্যাপ থাকে দুই ওয়াক্ত এর নামাজ এর মধ্যে, অথবা আপনি তাহাজ্জুদের আগে ঘুমান : তাহলে ফুল রুটিন ইশার টাইম করবেন, তাহাজ্জুদ এ হালকা হাইড্রেটিং স্টেপ গুলো করবেন।

-আর যদি ইশা পড়ে আপনি না ঘুমান অথবা গ্যাপ কম থাকে : ইশা হালকা স্টেপগুলো করবেন, তাহাজ্জুদের সময় ফুল রুটিন।

রুটিন এইটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট, আপনার সুবিধা অনুযায়ী বদলায় নিবেন 💖✨🌸🌸

10/11/2024

আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালা দরবারে হাজার হাজার শুকরিয়া। আজকে ৯ টা অর্ডার সম্পূর্ণ করলাম। ধৈর্য ধরে কাজ করলে কাজে যে সফলতা আসে তার প্রমান আজ পেলাম। আর সব থেকে বড় খুশির খবর আমার 2nd stock ও শেষ। সবাই দোয়া করবেন সৎ ভাবে যাতে কাজ করতে পারি।
আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ আরও ভালো এবং অরজিনাল প্রোডাক্ট পাবেন পেজ থেকে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka
1310