PRP Centre BD

PRP Centre BD

Share

Introducing the most effective hair loss solution PRP (Platelets Rich Plasma) therapy.

29/11/2022

চুল পড়া চিকিৎসায় হেয়ার ট্রান্সপ্লান্ট এর পর মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হলো PRP therapy (Platelet rich plasma therapy)। চুল পড়া রোধে যেটা ড্রামাটিক রেসপন্স করে। যাদের রানিং হেয়ার ফল আছে তারা ১-২ টা PRP session নিলেই বুঝতে পারে যে এটা কতটা কার্যকারি ভাবে চুল পড়া রোধ করে। যেহেতু আপনার রক্তে থাকা প্লাটিলেট গ্রোত ফ্যাক্টর আপরার শরীরই দেওয়া হয় সুতরাং এটার কোনো সাইডইফেক্ট নেই। নতুন চুল গজানোর ব্যাপারে বলতে গেলে PRP therapy নিলে ভালো hair follicle থেকে চুল বের হতে (+-৬ সপ্তাহ) সময় লাগতে পারে। follicle ড্যামেজ হলে সেটা স্লো প্রসেস(+-৬মাস)। এটা অনেকটাই ডিপেন্ড করে শেডিং হওয়া হেয়ার ফলিকলের বর্তমান অবস্থার উপর। সেটা যদি DHT (Dihydro-testesteron) এর প্রভাবে shrink করে সেটা রিকভারি করে সেখান থেকে নতুন চুল বের হতে সময় লাগবেই। (+-৬মাস)। আর যাদের হেয়ার ফলিকল অলরেডি নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে PRP কোনো ফল দিবেনা। ফল এতটুকুই যে তাদের existing hair গুলো পড়বেনা বা টাকপড়া প্রসেসটা আর accelerate হবেনা।

প্রথমেই বলে রাখি পুরুষের টাকপড়া রোগ (male androgenic alopecia) পুরুষের সেক্স হরমোন testosterone এর active metabolite যেটা DHT (Dihydrotestosterone) নামে পরিচিত সেটার প্রভাবে হয়ে থাকে। এটা hair follicle গুলোতে inflamation বা প্রদাহ তৈরি করে ও follicle গুলো কে ড্যামেজ করে। এর কোনো ট্রিটমেন্টই রাতারাতি রেজাল্ট দিবেনা। ট্রিটমেন্ট ডিউরেশন আপনার hair thinning বা hair follicle ড্যামেজ এর ধরন ভেদে বিভিন্ন রকমের হবে। আপনি যদি Hair transplant ও করেন তবুও আপনার optimum result আসতে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে+ transplant করলেও মিনিমাম ৬ টা PRP সেশন complete করতে বলা হয়। ঠিক তেমনি ভাবে PRP therapy ও আপনাকে ৬ মাস বা তার বেশি সময় ধরে নিতে হতে পারে।

তাই প্রতিমাসে ১টি করে ৬ মাসে ৬টা সেশন মিনিমাম নিতে হবে। তবে মাসে একাধিক বার ও নেওয়া যায় ফাস্ট therapeutic response এর জন্য। মিনিমাম ৬ মাস থেরাপি নেওয়ার ধৈর্য রাখতে হবে।
সমস্যা হলো patient রা ১-২টা সেশন নিয়ে hair fall off হলে PRP therapy আর কন্টিনিউ করেননা বা তারা রাতারাতি রেজাল্ট আশা করেন যে ১-২ টা সেশন নিয়েই তাদের মাথায় চুলে ভোরে যাবে। এটা বোকামি..

PRP therapy যদিও এটা হেয়ার ট্রান্সপ্লান্ট এর থেকে কম খরচ কিন্তু এটা অনেকের ক্ষেতে এফোর্ড করা হয়ে ওঠেনা। কারন PRP বিভিন্ন হাসপাতালে, ক্লিনিক ভেদে ২০০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে প্রতি সেশন। যেটা প্রতি মাসে একটা করে মিনিমাম ৬ মাস কন্টিনিউ করা লাগে। যেহেতু male androgenic alopecia এর রোগী সাধারণত ১৮-৩০ বয়সিরাই তাই অধিকাংশরাই স্টুডেন্ট.. তাই তাদের কথা মাথায় রেখে মাত্র #১হাজার টাকায় PRP therapy প্রতি সেশন এর ব্যাবস্থা করছি আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে...

DR.B.M.Kowshiq,MBBS,CMU(Ultra)
Experienced in PRP therapy.
For appointed: 01677988680 (8am- 11pm)

স্থানঃ বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, বসুন্ধরা রিভারভিউ প্রজেক্ট, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা-১৩১১
(যাত্রাবাড়ী থেকে ১৫ মি. এর দূরত্ব।)

06/10/2022
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Bashundhara Ad-din Medical College Hospital
Dhaka
1311