borisala bou

borisala bou

Share

borisala bou ��

18/08/2025

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

১️⃣ রা'গ কমান:
দুইজন কখনো একসাথে রে'গে যাবেন না। একজন রে'গে গেলে আরেকজন শান্ত থাকবেন।

২️⃣ সঙ্গ কাটান:
একসাথে সময় কাটানোর জন্য পরিকল্পনা করুন—মুভি দেখা, রান্না করা, শপিং করা। দিনেও এক বেলা টেবিলে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৩️⃣ ক্ষমাশীল হোন:
ইগোকে দূরে রেখে ক্ষমা চাওয়াটা শিখুন। ক্ষমা মন থেকে হবে, এতে সম্পর্ক মজবুত হয়।

৪️⃣ অতীত ভুল ভুলবেন:
অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা করবেন না, খোঁ'টা দিবেন না। বর্তমান সুন্দর করলে ভবিষ্যতও হবে সুন্দর।

৫️⃣ পরস্পরের সম্মান করুন:
পার্টনারকে ছোট করে কথা বলা বা মানুষের সামনে মজা করেও আ'ঘাত দেওয়া যাবে না। বরং বেশি বেশি প্রশংসা করুন।

৬️⃣ একটি টিম হোন:
আপনারা এক টিম। একে অপরের স্বপ্ন ও কাজকে সাপোর্ট করুন, সাহায্য করুন। তার সাফল্য আপনার সাফল্য।

৭️⃣ ঝ'গড়া স্বাভাবিক:
রা'গারা'গি ও ঝ'গড়া হবে, এটাকে স্বাভাবিক ভাবুন। দিনের শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষ করুন।

৮️⃣ ব্লেম গেম নয়:
নিজের ভুল আগে স্বীকার করুন, নিজের কোথায় ভুল আছে খুঁজে বের করুন।

৯️⃣ ইচ্ছাশক্তি:
একই মানুষটির সঙ্গে দীর্ঘকাল কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি অন্যদিকে যায়, তবে সম্পর্ক সফল হবেনা।

১০⃣ স্বচ্ছতা বজায় রাখুন:
গোপনীয়তা নয়, দুইজনের মাঝে খোলা বইয়ের মতো স্বচ্ছতা থাকুক।

---

সুখী দাম্পত্যের চাবিকাঠি — ভালোবাসা, বিশ্বাস আর সম্মান।
😊💖

04/05/2025

জীবনে খুব বেশি সেক্রিফাইস মানুষ হওয়ার চেষ্টা করো না!

তোমার কাছের মানুষ যদি একবার বুঝে যায় তুমি সেক্রিফাইস করতে জানো— তাহলে সারাজীবন তোমাকেই ছাড় দিয়ে দিয়ে যেতে হবে!

ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, কিংবা ভালোবাসার মানুষ সবাই ধরে নেয়—তুমি বুঝো, তুমি নরম মনের মানুষ, তোমাকে বললে তুমি না করবে না, তুমি অন্য সবার থেকে আলাদা ব্লা ব্লা...

অথচ— ওরা ভুলেই যায় তুমিও তাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ! তোমার ও ইচ্ছে করে কিছু পেতে, তোমার ও ইচ্ছে করে তুমি যেমন তাদের বুঝো ওরা ও তোমায় বুঝুক!

কিন্তু কেউ দেখেও না বুঝেও না— তুমি যে বুঝতে বুঝতে, মেনে নিতে নিতে, সেক্রিফাইস করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছো!

অনেক তো হলো— সবার জন্য সেক্রিফাইস করা, সবার মন বুঝো কথা বলা, সবার ইচ্ছায় নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া!

এবার একটু— নিজের জন্য সেক্রিফাইস করো,নিজের মন কে জিজ্ঞেস করো কি চায়?? নিজের ভালোটা বুঝো।

মনে রেখো— দুনিয়াটা স্বার্থে চলে, সেক্রিফাইসে সবাই সুযোগ খুঁজে! দুনিয়ার সবার কাছে নিজেকে সহজ করে দিও না! ওরা সস্তা ভেবে নিবে, দিনশেষ দেখবে তুমি একাই দাড়িয়ে সবটা হারিয়ে....!

29/04/2025

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -
ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই ,

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না।তার কোন বন্ধু -বান্ধব থাকবে না । থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে , নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে , তাতে সমস‍্যা নেই ।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না।যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে।নিজে যতই মানসিক সমস‍্যা থাকুক , জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভুলে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না , পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা সমস‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।

আসলে বাংলাদেশের কিছু পুরুষ , চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে । মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক ।তার চাহিদা পূরন করা অবশ‍্যক।সে যদি আপনার সংসারে কাজ না করে , নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই । অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কাটার মতন ব‍্যাপার নিয়ে খু*ন করে ফেলে।নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন । এর চেয়ে বড় ভন্ডামী আর কি হতে পারে?

15/04/2025

রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজের চোখের পানি ফেলি কি জীবন ছিলো আর কি জীবন হয়ে গেলো এমন এক জীবনে পা রাখছি শুধু টেনশন আর মানসিক অশান্তি!

09/04/2025

আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা
এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো! একই টেবিলে খাওয়া!

একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই সংসার! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়! একই টেবিলে খাবার খায়! একজন অন্যজনকে সঙ্গমে কো-অপারেট করে! তবুও, সংসারগুলো ভাঙে কেন?

তুমি একটা মানুষের সাথে আছো! পাশে আছো! চোখের সামনে আছো! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে! এই দূরত্বটা অন্যরকম! বলা যায় না! বুঝানো যায় না! সহ্যও করা যায় না!
কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে!

দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই? সবই চাই, যা যা সবাই করে! আমি সেটাও চাই, যেটা অনেকেই করে না!

সংসার মানে আসলে অভ্যাস! এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না! অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না?

আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!

আমরা কখনো জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন?" আমরা হাত ধরে বসে থাকি না! আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!
আমরা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!
আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ! অথচ,আমাদের মনের দূরত্ব বেড়ে চলে!

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়! সঙ্গমের জন্য পতিতাই এনাফ! তবুও সংসার কেন করা লাগে?
সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না!
এর বাইরেও অনেক কিছু থাকে!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা! একই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! সঙ্গম শেষেও আমরা একা!

অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়! একজন মানুষ প্রয়োজন হয়! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়! সমঝোতা প্রয়োজন হয়! কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয়!

একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়!
এই স্পর্শটা কামনার স্পর্শ নয়! এটা একটা ভালোবাসার স্পর্শ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক!

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়! যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়!
এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে! সংসার একটা স্বর্গ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়! সব মানে সব!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি!
মানুষটা একটা অস্তিত্ব হোক! অধিকার হোক! বেঁচে থাকার ডেফিনেশন হোক!
একটা এডিকশন হোক! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!

আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী!

09/03/2025

স্ত্রীর কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন" লেখাটা ফেসবুকে পেলাম মেয়েদের আসা করি ভালো লাগবে নারী পুরুষ উভয় মিলে মিশে চললে সংসার টিকে থাকে..

-এই বক্তব্যটি সাম্প্রতিক এক গবেষণার ফলাফল, যা দাম্পত্য জীবনের গভীর দিকগুলোকে প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে, এমন পুরুষরা যারা তাঁদের স্ত্রীর পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন, তাঁরা ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে তুলনামূলকভাবে বেশি সফল হন।

স্ত্রীকে শ্রদ্ধা করা এবং তাঁর কথা মেনে চলা মানে এই নয় যে পুরুষরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছেন। বরং এটি একটি বোঝাপড়ার প্রক্রিয়া, যেখানে দুজনের মতামত ও অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করে। একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল এবং সম্পর্কগুলো বজায় রাখার ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রাখেন। তাঁর চিন্তা-ভাবনা এবং পরামর্শ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনেক সময় দিকনির্দেশনা প্রদান করে, যা একজন পুরুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
গবেষণাটি এও উল্লেখ করেছে যে, এমন পুরুষরা যারা তাঁদের স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাঁকে জীবনের অংশীদার হিসেবে দেখেন, তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়। এই বোঝাপড়া কেবল পারিবারিক সুখই নয়, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক শান্তিও নিয়ে আসেস্ত্রীদের একটি স্বাভাবিক অনুভূতি রয়েছে, যা অনেক সময় জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান বের করতে সাহায্য করে।

তাছাড়া, একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষদের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করে তোলে। এটি তাঁদেরকে আরও ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার এই সম্পর্ক শুধু দাম্পত্য জীবন নয়, বরং পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।

অতএব, স্ত্রীর কথা মেনে চলা মানে কেবল সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়; এটি একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম। স্ত্রী স্বামীকে কেবল একটি পরিবার নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির পথে পরিচালিত করতে সাহায্য করেন। কাজেই, স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শোনা এবং তাঁর পরামর্শ গ্রহণ করা পুরুষদের জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি।

26/01/2025

মনোবিজ্ঞানী দের মতে, পরিবারের সবচেয়ে হতাশাগ্রস্ত ব্যক্তি মা বা বাবা নয়, বরং বড় মেয়ে!'

Photos from borisala bou's post 26/01/2025

~ পেয়ে হারিও না, পরম যত্নে আগলে রাখো, তুমি যেটা তুচ্ছ মনে করছো তা পাওয়ার জন্য মানুষ দু'হাত তুলে কাঁদে!☺️❤️‍🩹

21/01/2025

With চিঠি – I just got recognised as one of their top fans! 🎉

09/01/2025

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ লেখা যায় না। ফোন করে বলা যায় না, 'কেন করলে এরকম?'
ঝগড়া করা যায় না, কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, ভাঙচু'র করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না।

শুধু চুপ করে যাওয়া যায়। একদম চুপ।

09/01/2025

নারীকে খুশি করতে ফুচকা চকলেট, আইসক্রিম, শাড়ি, চুড়ি, ফুল কত কিছুই দিতে হয়,

অথচ পু'রুষ দেখুন কত সহজ সরল। মে'য়ে দেখলেই খুশি হয়ে যায়।🙂

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka