Fariha Jarin Khan
Mou❤️
যে মেয়েটাকে বিয়ে করে আনবেন তাকে বিবাহিত জীবন উপহার দেওয়ার সাথে সাথে
তাকে একটা সংসারও দিন। মেয়েটা যেন নিজের মতো থাকতে পারে—
ইচ্ছে মতো নড়তে পারে, শুতে পারে, হাঁটতে পারে, খেতে পারে,
মাঝরাতে মন চাইলে চুলায় দুকাপ চা বসাতেও যেন দ্বিধা না থাকে।
আপনার সামর্থ্য কম, বিলাসী জীবন দিতে না পারলেও সমস্যা নেই।
তবে এটুকু নিশ্চিত করুন—তার মন চাইলে যেন একটা ডিম সিদ্ধ খেতে পারে,
বাজার থেকে নিজের পছন্দমতো তরকারি খেতে পারে,
নিজের পুষ্টির জন্য ভালো পিসটাও মাঝে মাঝে তুলে নিতে পারে।
আপনাকে সারপ্রাইজ দিতে নতুন কিছু করলে
কারো মুখ ভার হওয়ার ভয় যেন তাকে না পেতে হয়।
তার ছোট ছোট আনন্দগুলো যেন বাঁধা না পায়,
আপনার ঘরটা যেন তার নিজের জায়গা হয়ে ওঠে।
সে অসুস্থ হলে, যদি শরীর নাড়াতে না পারে,
তখন সংসারের দায়িত্ব আপনি নিজের হাতে তুলে নিন।
ফজর পড়ে যদি বাবুকে নিয়ে একটু ঘুমিয়ে পড়ে,
তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে যেন না হয়।
কখনো সখনো আপনার সাথে বাইরে ঘুরতে যাক,
এইটা সুন্নাহ, এইটাই তো সুন্দর সংসার।
একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তই
জীবনকে করে তোলে শান্ত আর পূর্ণ।
কখনো আপনার পাত থেকে মাছের মাথাটা তুলে দিয়ে বলুন. সে আপনার আপন, এই সংসার তারও।
তাকে বুঝিয়ে দিন—আপনার তাকে দরকার,
আপনি তাকে ভালোবাসেন হৃদয় থেকে।
শুধু বিয়ে করে স্ত্রী হিসেবে ঘরে আনা,
সময় কাটানো, সন্তান হওয়া—এটাই সব না।
সংসার না দিলে সেই সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়,
ভালোবাসার আসল রূপটা তখন ফুটে ওঠে না।
এই সংসার কোনো অনুদান, করুণা বা ভিক্ষা নয়,
এটা একজন নারীর প্রাপ্য, তার অধিকার।
তাকে তার নিজের জায়গা দিন, তার মর্যাদা দিন,
তবেই সেই ঘর হবে সত্যিকারের সুখের ঠিকানা 🤍
আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।
আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক; হে'রে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই, প্রত্যেকেই জিতুক! জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক!❤️
মানুষের জীবনে একটা সময় হারাতে হারাতে, নিজেই হারিয়ে যায়..
“অহংকার আর আত্মসম্মানের মাঝে সূক্ষ্ম কিন্তু অনন্য এক রেখা আছে। অহংকার মানুষকে অন্যকে ছোট করে দেখতে শেখায়, আর আত্মসম্মান শেখায় চুপচাপ সরে যেতে — কাউকে আঘাত না করে, শুধু নিজের মর্যাদা আর শান্তি রক্ষা করতে।”
টাকা চরিত্র স্বভাব পাল্টাতে পারে না, শুধু সাজ-পোশাক বদলায়।
যার মন ছোট, সে সোনা পরলেও তুচ্ছ;
আর যার মন রাজা, সে ভাঙা মাটিতেও রাজকীয়।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Dhaka
1212
