Dhaka Cosmetic Shop
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Cosmetic Shop, Beauty, cosmetic & personal care, 70/1 Farmgate, Dhaka.
Mojo It Solution is the real boosting agency and use real dollar. Also we got more positive result, Alhamdulillah.
26/12/2022
থাইল্যান্ড এর "ফ্রোজেন কোলাজেন"
বডি লোশন একদম ফ্রি।
একমাত্র আমরা দিচ্ছি ১০০% অরিজিনাল প্রোডাক্ট-
কার্যকারিতাঃ-
১.এটি আপনার হাত, পা,গলা এবং ঘাড় সহ পুরো শরীর ফর্সা করতে সাহায্য করবে।
২.ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।
৩.যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে।
৪.কোনো প্রকার সাইড ইফেক্ট নেই।
প্রথমবার ব্যবহারেই পরিবর্তন বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
কল করে অর্ডার করুন: 📱 01866625634
26/12/2022
শীতের সময় ত্বক নিয়ে হওয়া ৫ সমস্যার সমাধান পাবেন যেভাবে
ত্বকের সমস্যা বছরজুড়েই থাকে। তবে শীতে একটু বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা হবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তর, সেই এপিডারমিসে এ সময় পানির পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বেড়ে যায়। পাশাপাশি এ সময় পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে উঠতে থাকে। এই শুষ্কতাকে আর্দ্রতায় না নিয়ে আসতে পারলেই সমস্যা। শুষ্কতা, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ইত্যাদি কারণকে ধরে শীতে ত্বকের পাঁচ ধরনের সমস্যার কথা জানালেন বিশেষজ্ঞরা। সমাধানও আছে।
শুষ্কতায় সমাধান
হাত-পা-ঠোঁট ফেটে যাওয়া, চামড়া ওঠা এ সময় খুব সাধারণ। তৈলাক্ত ত্বক এ সময় ভালো থাকলেও শুষ্কতার সমস্যায় অনেকেই পড়েন, জানালেন আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। সমাধান হলো বেশি বেশি পানি পান এবং ত্বক যেন সারাক্ষণ আর্দ্র থাকে, তা খেয়াল রাখা। তৈলাক্ত ত্বক ছাড়া বাকি ত্বকে যদি মানিয়ে যায়, তাহলে তেল আছে, এমন ভারী ক্রিম ব্যবহার করা উচিত। তৈলাক্ত ত্বকের জন্য হালকা ময়েশ্চারাইজার বেছে নিন। গলা ও চেহারা ভালোভাবে পরিষ্কার করে তারপর লাগাতে হবে। এ ছাড়া জলপাই তেল, গোলাপজল, গ্লিসারিন সমপরিমাণে মিলিয়ে স্প্রে বোতলে ভরে সঙ্গে রাখুন। যখনই প্রয়োজন হবে, ত্বকে স্প্রে করে নেবেন।
পানি পান করতে হবে বেশি
পানি পান করতে হবে বেশিছবি: কবির হোসেন
রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানালেন আরেকটি সমাধান। মন না চাইলেও প্রতিদিন গোসল করতে হবে। মুখ ধুতে হবে কয়েকবার। এতে ত্বকের ওপরের স্তর পানির ছোঁয়া পাবে। আর্দ্রতা ফিরে আসবে। সাবান ও ময়েশ্চারাইজারে যেন ক্রিমের পরিমাণ বেশি থাকে। বেশি ক্ষারযুক্তগুলো এই দুই মাস এড়িয়ে চলুন।
ত্বক পুড়ে যায়
শীতের সময় রোদের তাপে আরাম করে বসেন অনেকেই। কিন্তু এই সময় আপনার ত্বক পুড়ে যেতে পারে। সরাসরি ত্বকে প্রভাব ফেলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। ভালোভাবে সানস্ক্রিন লাগিয়ে বের হোন। আর কোনো কারণে ত্বক যদি পুড়েই যায়, ডাবের পানি দিন, রোদে পোড়া ভাব কমবে, জানালেন রাহিমা সুলতানা। ডাবের পানি বরফের কিউব করেও ব্যবহার করা যায়। বেসন আর ডাবের পানি মিলিয়ে পেস্টের মতো করেও লাগাতে পারেন। তবে পেস্ট বানিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর চেহারায় প্রয়োগ করুন।
ঘরোয়া প্যাক ব্যবহারে সমাধান পাবেন সমস্যার
ঘরোয়া প্যাক ব্যবহারে সমাধান পাবেন সমস্যারছবি: কবির হোসেন
রোদে পোড়ার কারণে চেহারায় অসম একটা টোন আসে। কোথাও পোড়া ভাব থাকে, কোথাও থাকে না। এ ক্ষেত্রে আলুর রস ১ চা-চামচ, বেসন আধা চা-চামচ, মধু সিকি চা-চামচ, দুধ ১ চা-চামচ মিশিয়ে লাগাতে পারেন। ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে দুধের বদলে টক দই বেছে নিন। ডাবের পানিতে আছে পটাশিয়াম, মিনারেল; আলুতে আছে প্রাকৃতিক ব্লিচ; টমেটোতে প্রাকৃতিক ব্লিচ, লাইকোপিন, ভিটামিন সি। এ কারণে ত্বকের টোনের অসম ভাব কমিয়ে আনতে এই উপকরণগুলো কমবেশি সহায়তা করে।
ত্বকের নানা অ্যালার্জি
শীতের সময় ত্বকে অ্যালার্জির সমস্যাও বেশ বেড়ে যায়। সোরিয়াসিস, অ্যাকজিমা, দাদ, উইন্টার র্যাশ ইত্যাদি সমস্যার কথা উল্লেখ করলেন শারমিন কচি। অনেকের সোরিয়াসিস শরীরজুড়ে ছড়িয়ে পড়ে। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে অ্যাকজিমা হতে পারে। ফুসকুড়ির মতো পুরু হয়ে স্থানটি শক্ত হয়ে যায়। চুলকায়ও। অনেকের গুটি গুটি উঠে মুখ ভরে যায়। অনেকের আবার চাকা চাকা হয়ে ত্বক ফুলে ওঠে। উলের পোশাক পরার কারণেও অনেকের দাদ হয়। ত্বকের যে জায়গাগুলোয় ভাঁজ পড়ে, অনেকের সেখানে আলগা একটা ত্বকের স্তরও হয়।
র্যাশের জন্য জলপাই তেল অল্প একটু পানির সঙ্গে মিলিয়ে ত্বকে লাগাতে পারেন
র্যাশের জন্য জলপাই তেল অল্প একটু পানির সঙ্গে মিলিয়ে ত্বকে লাগাতে পারেনছবি: কবির হোসেন
সমস্যা অনেক। তবে সমাধানও আছে, পথ বাতলে দিলেন শারমিন কচি। শুষ্কতা এই সমস্যাগুলোর অন্যতম মূল কারণ। বছরের তিন মাস ভিটামিন খাওয়ার যে পরামর্শ দেওয়া হয়, সেটা এ সময়কে ঘিরে খেলেই ভালো। ভিটামিন ই, ডি ও সি যদি খাবারের মাধ্যমে নেওয়া না যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেট আকারেও খাওয়া যায়। র্যাশের জন্য জলপাই তেল অল্প একটু পানির সঙ্গে মিলিয়ে ত্বকে লাগাতে পারেন। পানির সঙ্গে মিলিয়ে লাগালে ত্বকের ভেতরে সহজে চলে যাবে। আলগা ত্বকের জন্য ভ্যাসলিন ভালো কাজ করবে। গ্লিসারিন আর তেল সমপরিমাণে মিশিয়ে শরীরে লাগাতে পারেন। জায়গাটা এরপর সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে দিন। সোরিয়াসিসের জন্য এক বালতি পানিতে ১ চা-চামচ ফিটকিরি আর এক চা-চামচ গোলাপজল মিলিয়ে গোসলের সময় ব্যবহার করতে পারেন। উপকার পাবেন, আশ্বাস দিলেন শারমিন কচি।
মৃত কোষের সমস্যায়
এ সময় ত্বকে মৃত কোষ হয়। সপ্তাহে এক দিন স্ক্রাব করলে উঠে যাবে। স্ক্রাবার ব্যবহারে ত্বকে যদি কোনো সমস্যা বোধ করেন, রূপবিশেষজ্ঞের পরামর্শ নিন।
ফেটে চৌচির পা আর ঠোঁট
চটচটে ভাবে অস্বস্তি হলে সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন
চটচটে ভাবে অস্বস্তি হলে সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেনছবি: কবির হোসেন
ঠোঁট এখন বছরজুড়েই ফাটে। অনেকের ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। গ্লিসারিন সহায়তা করবে অনেকখানি। পা ফাটায় ভ্যাসলিন ব্যবহার করুন। চাইলে গ্লিসারিন আর ভ্যাসলিন মিলিয়ে পায়ে লাগিয়ে নিন। চটচটে ভাবে অস্বস্তি হলে সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন।
- Prothom Alo
25/12/2022
ত্বকের যত্নে দুধ–গোসল
বিকেল পার হলেই বাতাসে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। যাঁদের ত্বক শুষ্ক, শীতে তাঁদের বাড়তি অনেক ঝামেলা। ত্বকের সজীবতা ধরে রাখতে এই সময় মিল্ক বাথ অথবা দুধ দিয়ে স্নান বেশ উপকারী। দুধে এমন কিছু উপাদান আছে, যা আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়।
বাথটাব না থাকলে বালতির পানিতে এসব উপাদান মিশিয়ে স্নান করতে পারেন। মডেল : সৌমি
বাথটাব না থাকলে বালতির পানিতে এসব উপাদান মিশিয়ে স্নান করতে পারেন। মডেল : সৌমিছবি : কবির হোসেন
ত্বক নরম রাখতে প্রাচীনকালে দুধ দিয়ে স্নান করত রোমানরা। অনেকেই মনে করেন, রানি ক্লিওপেট্রার সৌন্দর্যের অন্যতম কারণ নাকি দুধস্নান। এ ব্যাপারে আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা বলছিলেন, ৬৫ বছরের ওপর যাঁদের বয়স, তাঁদের ত্বকের বলিরেখা দূর করতে দুধ ভালো ভূমিকা রাখে। দুধে থাকা ভিটামিন এ এবং ডি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। দুধ দিয়ে স্নানের সময় পানিতে অ্যালোভেরা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেশি উপকার পাওয়া যায়। যাঁদের স্নানঘরে বাথটাব আছে, তাঁরা বাথটাবে দুধ, মধু ও গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন। যাঁদের বাথটাব নেই, তাঁরা বালতির ভেতর এসব উপাদান মিশিয়ে সেটা দিয়েও স্নান করতে পারেন।
দুধ দিয়ে স্নান করার ফলে আমাদের ত্বকের আর্দ্রতা বজায় থাকে, তা ছাড়া দুধের ভেতর রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড মূলত হাইড্রোক্সি অ্যাসিড, যা ত্বক পরিচর্যায় ব্যবহৃত হয়। তা ছাড়া ল্যাকটিক অ্যাসিড ত্বকের ভেতরে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। এই মৃত কোষ দূর হলে ত্বক হয় অনেক মসৃণ এবং উজ্জ্বল।
দুধ দিয়ে স্নান, ত্বকের সজীবতা ধরে রাখতে সাহায্য করে।
দুধ দিয়ে স্নান, ত্বকের সজীবতা ধরে রাখতে সাহায্য করে।ছবি : কবির হোসেন
কাজের চাপে শরীর ও মনে ক্লান্তি আসে। এই সময় মিল্ক বাথ জাদুর মতো কাজ করে। গরম পানিতে নিমপাতা আর আদা জ্বাল দিন। এরপর পানি নামিয়ে রাখুন। কুসুম গরম অবস্থায় পানিতে গোলাপের পাপড়ি আর বেলি ফুল ছড়িয়ে নিতে পারেন। সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়ে ‘মিল্ক বাথ’ করে নিতে পারেন। এই সময় স্নানঘরে মোমের আলোর ব্যবস্থা রাখতে পারেন। পরিবেশ তো অন্য রকম লাগবেই, সঙ্গে মনও হয়ে উঠবে প্রফুল্ল।
- Collected from Prothom Alo
23/12/2022
গোলাপজলে ফেসপ্যাক, টোনার, সুগন্ধি
রূপচর্চার উপকরণ বোতলজাত হয়ে যখন দোকানে বিক্রির রেওয়াজ ছিল না, সৌন্দর্যচর্চা তখনো হতো। গোলাপজলের আগে ছিল গোলাপের পাপড়ি। এরপর গোলাপ পাপড়ির নির্যাস বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। কখনো ত্বক পরিষ্কার করতে, কখনো ত্বক সতেজ রাখতে। গোলাপজল শুধু ত্বককেই নয়, চুলকেও করতে পারে ঝলমলে।
আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন ‘গোলাপজল আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে রাখে সতেজ। পাশাপাশি ত্বককে করে উজ্জ্বল ও দাগহীন।’ তিনি যেকোনো ফেসপ্যাকের সঙ্গে গোলাপজল ব্যবহারের পরামর্শ দেন।
ফেসপ্যাকে
চন্দন, মুলতানি মাটি, যষ্টিমধু আর পরিমাণমতো গোলাপজল মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এটি আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন। এ ছাড়া ফেসপ্যাকের জন্য ব্যবহৃত যেকোনো উপকরণের গুঁড়ার সঙ্গে গোলাপজল ব্যবহার করা যাবে।
টোনার হিসেবে
গোলাপজল খুব ভালো প্রাকৃতিক টোনার। মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার তুলার বলে সামান্য গোলাপজল নিয়ে পুরো মুখে লাগান।
মেকআপ ওঠাতে
সামান্য গোলাপজল আর জলপাই কিংবা নারকেল তেল মিশিয়ে মুখে মালিশ করুন। তুলা বা নরম সুতি কাপড় দিয়ে এবার মুখ মুছে নিন। মুখের মেকআপের পাশাপাশি সব ধরনের ময়লাও পরিষ্কার হয়ে যাবে।
ময়েশ্চারাইজারে
গোলাপজল, গ্লিসারিন ও জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজার বানিয়ে নিতে পারেন। এটি চেহারায় বয়সের ছাপ রোধেও কাজ করবে। পাশাপাশি আপনার ত্বককে বেশ লম্বা সময় ধরে আর্দ্র রাখবে। বিশেষ করে শীতকালে এটি খুব কার্যকর। হাত ও পায়েও এটি ব্যবহার করা যাবে।
- prothom Alo
21/12/2022
** কাকে বলে কসমেটিক সার্জারি **
প্রত্যেক মানুষ নিজের মতো করে সুন্দর। কিন্তু কখনো কখনো জন্মগত ত্রুটি, দুর্ঘটনায় অঙ্গহানি, ক্যানসার বা পুড়ে যাওয়ার কারণে মানুষের সৌন্দর্যহানি ঘটতে পারে। আক্রান্ত অংশের গঠন ফিরিয়ে এনে সেই অংশের কার্যক্ষমতা পুনরুদ্ধার, পরিশেষে সৌন্দর্য রক্ষা এখন চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষায়িত শাখায় পরিণত হয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অ্যাসথেটিক বা কসমেটিক সার্জারি এখন বেশ জনপ্রিয়।
কেন দরকার কসমেটিক সার্জারি
প্রধানত কিছু জটিলতায় কসমেটিক সার্জারি উপকারে আসতে পারে। যেমন:
১. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা পুড়ে যাওয়া অংশের সৌন্দর্য ফিরিয়ে আনতে কসমেটিক সার্জারি একটি সাধারণ প্রক্রিয়া। অগ্নিদগ্ধ রোগীর ক্ষেত্রে অনেক সময় পুড়ে যাওয়ার কারণে কাঁধ, হাত, পা ইত্যাদি অঙ্গের টিস্যু শক্ত হয়ে গিয়ে সেগুলোর স্বাভাবিক সঞ্চালন বাধাগ্রস্ত হয়। রোগীর এসব অঙ্গের গতিবিধি অনেকটা সীমিত হয়ে পড়ে। পুড়ে যাওয়া অঙ্গের শক্ত হয়ে যাওয়া টিস্যু অপসারণ করে শরীরের অন্য কোনো অংশের সুস্থ টিস্যু প্রতিস্থাপন করে সেই অঙ্গের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব। ঠোঁটকাটা বা তালুকাটা সমস্যাও এমন সার্জারির মাধ্যমে সারিয়ে তোলা যায়।
২. বডি কনট্যুরিং বা বডি শেপিং সার্জারি: স্থূলতার কারণে শরীরের স্বাভাবিক আকৃতির পরিবর্তন হয়। মূলত খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে স্থূলতা কমানো হয়। অল্প ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে লাইপোসাকশন (চর্বি অপসারণ), ব্রাকিপ্লাস্টি (বাহুর অতিরিক্ত চামড়া অপসারণের মাধ্যমে টান টান ত্বক), পেটের অতিরিক্ত চর্বি অপসারণ, লাভ হ্যান্ডলিং এরিয়া, ঘাড়ের অতিরিক্ত চর্বি অপসারণ, ডাবল চিন চর্বি অপসারণের মাধ্যমে শারীরিক অবয়ব উন্নত করা সম্ভব। তবে জীবনচর্চা পরিবর্তন না করলে স্থূলতা আবার ফিরে আসতে পারে। সে ক্ষেত্রে এটা কোনো স্থায়ী সমাধান নয়।
৩. ব্রেস্ট অগমেন্টেশন, রিডাকশন, মাস্টোপেক্সি: এসবই হলো স্তনের অস্ত্রোপচার। স্তনের আকার ছোট, অতিরিক্ত বড় কিংবা ঝুলে গেলে ফ্যাট গ্রাফটিং অথবা ইমপ্ল্যান্টের মাধ্যমে স্তনের আকার–আকৃতি ঠিক করা যায়। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের স্তন অপসারণের পর তা মেরামত করা যেতে পারে।
৪. গাইনেকোমেশিয়া: পুরুষদের স্তন অযাচিত রকম বড় হলে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন। দাগবিহীন সার্জারির মাধ্যমে লাইপোসাকশন বা চর্বি অপসারণ করে এ সমস্যার সমাধান করা যায়।
৫. রাইনোপ্লাস্টি: ভোঁতা নাক, নাকের বাঁশি বাঁকা অথবা প্রসারিত নাকের মানুষেরা অ্যাসথেটিক রাইনোপ্লাস্টির মাধ্যমে সুন্দর নাকের অধিকারী হতে পারেন।
৬. লিপ অগমেন্টেশন/রিডাকশন: পুরু ঠোঁটকে চিকন এবং পাতলা ঠোঁটকে ফ্যাট গ্রাফটিং বা ফিলারের মাধ্যমে পুরু করে তোলা যায়।
৭. ব্লেফারোপ্লাস্টি: কোঁচকানো চোখের পাতা (ওপর/নিচ) সার্জারির মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে বটক্স থেরাপির মাধ্যমে টান টান করা সম্ভব।
৮. ব্রাউপ্লাস্টি: ভুরুর সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার।
৯. ফেস লিফট: সার্জিক্যাল এবং নন-সাজিক্যাল পদ্ধতিতে মুখমণ্ডলের কোঁচকানো চামড়া টান টান করা যায়।
১০. বাট লিফট: অনেকেই নিতম্বের সৌন্দর্য বাড়ানোর জন্য ফ্যাট গ্রাফটিং বা ইমপ্লান্টের মাধ্যমে নিতম্বের গঠন পরিবর্তন করতে চান।
১১. ভ্যাজাইনোপ্লাস্টি: জন্মগত ত্রুটি বা অন্য কোনো কারণে নারীর জননেন্দ্রীয়তে সমস্যা থাকলে এ সার্জারি করা হয়।
অনেকের ধারণা কসমেটিক বা অ্যাসথেটিক সার্জারি মানে কেবল চেহারার বা শরীরের সৌন্দর্য বৃদ্ধি, আসলে তা নয়। পুড়ে যাওয়া বা যেকোনো দুর্ঘটনা-পরবর্তী বিভিন্ন অঙ্গের আকৃতি বা অস্ত্রোপচার–পরবর্তী অঙ্গহানির সমস্যা দূর করতে কসমেটিক সার্জারির কোনো বিকল্প নেই। তবে যে কেউ এ ধরনের সার্জারি করতে চাইলে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।
*ডা. জাহেদ পারভেজ: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
21/12/2022
লবণে দেহের পরিচর্যা
লবণ ছাড়া তো রান্না হয় না। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ত্বকের যত্নেও কিন্তু সোডিয়াম ক্লোরাইড গুরুত্বপূর্ণ। সে কিভাবে? আসুন জেনে নেই:
ফেসস্ক্রাব হিসেবে
ফেসস্ক্রাব হিসেবে লবণ কার্যকরী। গোসলের পর ত্বক যখন আর্দ্র থাকে তখন হাতে সামান্য লবণ নিয়ে ত্বকে স্ক্রাব করে দেখুন। ত্বকে জমাট বাধা মরা চামড়া ঠিক উঠে আসবে।
রক্ত সঞ্চালনে
নিয়মিত ত্বকে লবণ স্ক্রাব করলে রক্ত সঞ্চালন বাড়ে। এছাড়া ত্বকের বাড়তি উপকার তো আছেই।
নানা ব্যথায় সি সল্ট
অপরিশুদ্ধ লবণে কিছু উপকারী খনিজ পাওয়া যায়। বাথটাবে এই লবণ মিশিয়ে গোসল করতে পারলে বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা দূর হবে। কুসুম গরম পানিতে এক কাপের চারভাগের এক ভাগ সি সল্ট মিশিয়ে সেখানে ২০ মিনিটের মতো গোসল করুন। কিছুদিন বিরতি দিয়ে নিয়মিত গোসলে এই ব্যথা সারবে।
-ইত্তেফাক/এআই
21/12/2022
”চলছে ধামাকা অফার ফ্রোজেন কোলাজেন ২ ইন ১"
একটি ফ্রোজেন কোলাজেন 2 ইন 1 অর্ডার করলেই সাথে পাচ্ছেন একটি ফ্রোজেন কোলাজেন লোশন একদম ফ্রী।
কার্যকারিতা:
✔মুখ ও পুরো শরীর ৪-৫ ফর্সা করে স্থায়ী ভাবে।
✔মেছতা ভালো করে।
✔ব্রণ ও কালো দাগ দূর করবে।
✔বয়সের ছাপ মুছে দিবে।
✔কুচকে যাওয়া ত্বককে টানটান করবে।
✔চোখের নিচে কালো দাগ দূর করে
✔নতুন স্কীন উঠতে সাহায্য করবে
✔স্কিনকে নরম ও কমল করে তুলবে
✔ত্বকের ডার্কসার্কেল দূর করবে।
✔স্কিনের হোয়াইটহেডস দূর্ করে।
✔ত্বকের ছিদ্র টাইট করতে সাহায্য করবে।
✔আপনি ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা হবেন ।
✔সমস্ত শরীর ফর্সা করবে৷
✔আপনার মুখে ব্রন থাকলে চলে যাবে যে।
✔কোন দাগ বা ঘা ফাসড়া থাকলেও চলে যাবে।
✔স্কিনকে স্মুথ এবং গ্লো করবে৷
📌 ফ্রী হোম ডেলিভারির পেতে ইনবক্স করুন অথবা
কল করুন: 01866625634
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1212
