Babli Apu

Babli Apu

Share

video Creator

28/06/2025

সুখের অনুভূতি 💗🥰

24/06/2025

যারা সন্তান জন্ম হওয়ার পর একজন মা'কে বলেন অসুন্দর হয়ে গেছো, মোটা হয়েছো, রোগা হয়েছো, কালো হয়েছো, অথবা নানান ধরনের মানসিক টর্চার করেন। তাদের বলছি বেশি না শুধু সিজার করার জন্য এনেস্থিসিয়া দেয়ার পর যে খিচুনিটা উঠে, সেটা সহ্য করার ক্ষমতা আছে কি?

একজন মাকে মানসিক শান্তি দিন। কেননা তারা প্রেগ্ন্যাসির জার্নি শেষ করার সাথে সাথে পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে। আপনার একটা কথার আঘাত তাকে জীবন্ত মে*রেও ফেলতে পারে।

____ Babli

বিঃদ্রঃ ছবিটা বাবু জন্মের প্রথম দিন। যখন অবজারভেশনের সাড়ে ৮ ঘন্টা পর কেবিনে দেয়া হয়।

02/06/2024

মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন পুরাতন মানুষকে আর মনে রাখেনা। এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর!

©

01/06/2024

এই পৃথিবীতে তুমি কারো হাতের পুতুল না !! যে যখন খুশি তখন তোমাকে কাছে নিবে, আবার ভাল না লাগলে ফেলে দিবে। তোমার মানসিক উইকনেসকে আগে শোধরে আনো
তুমি এ পৃথিবীতে এসেছো একা যাবাও একাই, এ মানুষটা ছাড়াও জন্ম নেয়ার পর তোমার এক নিজস্ব জগৎ ছিল, ভুলে যেওনা

©

30/05/2024

🍁 যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতেই হাউমাউ করে কাঁদে,
সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে একফোটা পানি আনবে না 🌿

🍁 যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মত ছুটে বেড়ায়,
সেই মানুষটা একদিন কয়েকমাস একটানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থিরতাবোধ করবে না 🌿

🍁 যে মানুষটা আজ তোমার অনলাইনে একঘন্টা আনেক্টিভ দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে ডেকে নেয়,
সেই মানুষটা তোমার কয়েকটা দিন আনেক্টিভ থাকলেও তোমাকে একটা কলও দিবে না 🌿

🍁 যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকেও অসুস্থ মনে করে,
আল্লাহপাকের কাছে দুই হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি?
সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতায়ও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না 🌿

🍁 মানুষ বদলে যায়, ভীষনভাবে বদলে যায়।
বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে
যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে,
তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় 🌿

🍁 বিশ্বাস করো, কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে।
কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয়,
তার হৃদয় নিংরানো ভালবাসা গুলোকে যখন কেউ অবলিলায় অস্বীকার করে,
ঠিক তখনি মানুষটা পাল্টে যায় 🌿

🍁 নিজেকে আর প্রমান করাতে চায় না,
মানুষটা কতটা তোমায় ভালবেসেছিলো 🌿

🍁 এত মায়া, এত ভালবাসা, এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসন্মান করে,
অস্বীকার করে, তখন কলিজাটা ছিড়ে যায় জানো তো?সত্যিই কলিজাটা ছিড়ে যায়।
রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেকরকমভাবে কথা বলা যায়,
তাকে যা খুশি তাই বলা যায়,
কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে অস্বীকার, অসন্মান করলে,
সেই মানুষটা আর নিজের মধ্যে থাকে না 🌿

🍁মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায়,
নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় 🌿

🍁 আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায়,
তখন মানুষটার কাছে শত আর্তনাদ,
শত আহাজারি, শত অনুরোধে তার মনটাকে আর গলানো যায় না 🌿

🍁 একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না 🌿

picture by
Written by
Present by

14/05/2024

স্বামী স্ত্রীর সম্পর্ক 💔
=============
একজন পুরুষকে তার স্ত্রীর সম্পর্কে তার মা ও বোনের করা সমালোচনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেননা- তারা অনেকক্ষেত্রেই সহানুভূতি বা ভালো উদ্দেশ্য থেকে এই ধরনের সমালোচনা করে না, বরং হিংসা, শত্রুতা ও স্বার্থপরতা থেকে করে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, যখন সে তার স্ত্রীর অনেক কাছে চলে আসে তখন তার পরিবার তার স্ত্রীকে তাদের শত্রু এবং তাদের ছেলের দখলদার হিসেবে বিবেচনা করতে পারে। ফলশ্রুতিতে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা যাতে বৃদ্ধি না পায় তার উপায় খুঁজে বেড়ায়।

নিজের স্ত্রীর কাছে 'ভালো স্বামী হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই! তাহলে সারাজীবন সিঙ্গেল থাকেন। বিয়ে করে সারাজীবন এর জন্য নিজের স্ত্রীকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েন না 😥

আপনার নিজের পরিবার, আর আপনার বউ দুইটাই আপনাকে ব্যালেন্স করতে জানতে হবে৷

আপনি একদিন বৃদ্ধ হবেন, তখন ফ্যামিলি পাশে থাকবে না। পাশে থাকবে শুধু আপনি যাকে বিয়ে করেছেন, সেই মেয়েটাই ❤️!

তাকে এমন ভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ, অভিমান না থাকে 😍।

স্ত্রীকে আপনি যতোটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন, সম্মান দিবেন এরা দ্বিগুণ ফিরিয়ে দিবে আপনাকে ❤️।

তাই আপনি ভালো স্বামী হোন, দেখবেন সংসারে সুখ-শান্তির অভাব হবেনা 🌺।

11/05/2024

🥰🥰🥰

18/04/2024

আমার স্ত্রীকে শুধু বলেছিলাম তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। কেয়ার করো না।

একথায় সে কেঁদে দিল।

জানতে চাইলাম কাঁদার কারণ কি? (উচু কণ্ঠে)

উত্তর দিল,

সকালে গ্যাস থাকেনা তাই ভোরে উঠে রান্নাবান্না করা। থালাবাসন ধোয়া। আমি অফিসে যাই আমাকে যাওয়ার অব্ধি প্লেটে খাবার বেরে খাওয়া শেষ করে উঠা। আবার সবাই এক সাথে খাবার খেতে আসলে সবাইকে খাওয়ানো। রুম ধোয়ামোছা করা। আমার শার্ট পেন্ট ধোয়া। আমার জামাকাপড় ইস্ত্রি করা। পারিবারের সমস্ত কাজ নিজের যথেষ্ট শ্রম দিয়ে করা। গোসল করা। আবার দুপুরবেলা বাকি সব কিছু করা। রাতে সবাই এক সাথে খেতে আসলে সবাইকে আবার একত্রে খাওয়ানো। থালাবাসন গুছানো। ইত্যাদি…

নিজের চেষ্টার শেষটুকু দিয়ে কাজ করে আসলে ভুল ধরলে আবার করা।

পারিবারিক ছোটখাটো ঝামেলা মানসিক শান্তি হারিয়ে যায়।
যেটা আমি সহ্য করে নিতে পারি সেটা একজন মেয়ে এতকিছু করেও হাসিমুখে সহ্য করে নেওয়া।

স্ত্রীকে গতমাসে টেস্ট করালাম। আলহামদুলিল্লাহ পজিটিভ। বাবা হতে যাচ্ছি।

সে কোনকিছু খেতে পারেনা। এক প্লেটের হাফ প্লেট খাবার খায়। মাছ একদম খেতেই পারেনা। বমি হয়। জোর করে খেতে চাইলে বমি হয়।

এই সবকিছু মিলিয়ে সে নাকি নিজেকে নিজেই ভালো রাখতে পারছেনা। নিজেকে ভালোবাসতেও পারছেনা। তাই আমাকেও আগের মতো ভালোবাসতে পারেনা।

আমি তার কথাগুলো শুনে জোরে নিশ্বাস ফেললাম। মনে হচ্ছে আমার বুকের ভিতরে হাহাকার করছে। কাঁদতে চাই কিন্তু চোখ দিয়ে জল আসছেনা।

সে এত কষ্ট করে সবকিছু মানিয়ে নেয়।
তবুও চোখে তাকালে আমি দেখি তার কোন চেষ্টা কমতি নেই আমাকে হ্যাপী রাখার।

আমার গলা শুকিয়ে গেল। চোখভেজা অশ্রুসিক্ত কণ্ঠে তাকে জড়িয়ে ধরে বললাম…

‘আমাকে মাফ করে দিও। এভাবে বলা আমার ঠিক হয়নি। তুমি যে আমাকে এভাবেও আরালে থেকে এতটা ভালোবাসো সেটা ভেবে দেখেনি।’ আমাদের সবার ভালোর জন্য কতকিছু করো। অথচ নিজের ভালো থাকাটাও ভুলে গেছো। প্লিজ মাফ করে দিও। কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ প্রশান্তি নিলাম।

জরিয়ে ধরে শুধু ভাবতে লাগলাম ‘একটা মেয়ে কতকিছুই না করে পরিবারের জন্য’।

(Respect স্ত্রী)
#অনুগল্প ©cp

16/02/2024
11/02/2024

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না।
এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প, যার পৃষ্ঠা একটার পর একটা উল্টাতেই থাকে। থামতে চায় না একদমই। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।

প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত।
তারপর যখন সকাল হয়। রোদের উঁকিঝুঁকিতে একটু দেরি করে ঘুম ভাঙে। তখন আর মনে থাকে না, ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খারাপ ছিলো। বরং মনটা তখন অনেকটা শীতলই থাকে। ঠিক সকালের মিষ্টি রোদের মতো।

হ্যাঁ মন খারাপ হতেই পারে। মন খারাপ যে মনুষ্য জীবনের একটা অংশ, নিত্যদিনের রুটিন। তবে হ্যাঁ, এই খারাপটা না সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হতে থাকে যে এইসব মন খারাপের কোনো মানেই হয় না।

মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন।
মনে রাখবেন বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে এবং তা যার নজরে পড়ে, তারই নজর কাড়ে।

_ ₣₳ⱤJ₳₦₳-ফা র জা না

04/02/2024

অনন্ত জলিলকে অভিনেতা হিসেবে ভালো না লাগলেও তাকে একজন Husband হিসেবে কিংবা একজন Person হিসেবে আমার অনেক ভাল্লাগে, প্রত্যেকটা ইন্টারভিউ তে বা মিডিয়ার সামনে বর্ষাকে "আমার বউ, আমার বউ" বলে যখন মেনশন করে এই জিনিস টা আমার জোশ লাগে! তাদের ভালোবাসা সুন্দর! ❤️

©

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka