Prova’s Henna Artistry

Prova’s Henna Artistry

Share

Nature’s color, pure beauty �
100% Organic Henna �
No chemicals • Homemade Henna
� Inbox to order

Photos from Prova’s Henna Artistry's post 29/05/2026

📌কিছু জরুরি সত্য কথা 🌿

আমরা যারা প্রাকৃতিকভাবে সুন্দর এবং সুরক্ষিত থাকতে ভালোবাসি, "অর্গানিক মেহেদী" তাদের প্রথম পছন্দ। কিন্তু ইদানীং কিছু ভুল ধারণার কারণে আমাদের কিছু কথা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে হচ্ছে।
অনেকেই অর্গানিক মেহেদী ব্যবহার করতে চান, কিন্তু আশা করেন ৫ মিনিটের কেমিক্যাল মেহেদীর মতো ইনস্ট্যান্ট কুচকুচে কালো রঙ! তাদের উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বাস্তব বিষয় শেয়ার করছি:

১. অর্গানিক মেহেদীতে ডার্ক স্টেইনের কোনো "ফিক্সড গ্যারান্টি" হয় না। যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এর স্টেইন একেক জনের স্কিনে একেক রকম হওয়াটাই স্বাভাবিক। কেমিক্যালের মতো ফিক্সড ডার্ক স্টেইনের গ্যারান্টি কোনো খাঁটি অর্গানিক মেহেদী বিক্রেতা আপনাকে দিতে পারবে না।

২. আপনার স্কিনের ধরন এবং চামড়ার পুরুত্ব
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হাতের তালুর মেহেদীর রঙ হাতের উপরের পিঠের চেয়ে অনেক বেশি ডার্ক হয়? এর বৈজ্ঞানিক কারণ হলো—যেখানের চামড়া যত বেশি পুরু, সেখানে রঙ তত বেশি শোষণ করে। তাই আপনার হাত আর অন্য আরেকজনের হাতের স্টেইন কখনো হুবহু এক হবে না। সবার স্কিনের ধরন আলাদা, তাই স্টেইনও আলাদা হবে।

৩. আফটার-কেয়ার (মেহেদী দেওয়ার পরের যত্ন)
অর্গানিক মেহেদীর আসল ম্যাজিক দেখতে হলে ধৈর্য ধরতে হয়। মেহেদী তোলার পর পুরো ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে এর ম্যাচিউরড কালার আসতে। এই সময়ের মধ্যে:
হাতে অতিরিক্ত পানি লাগানো যাবে না।
পানির কাজের আগে অবশ্যই সরিষার তেল বা বাম ব্যবহার করতে হবে।

⚠️ একটি ছোট রিকোয়েস্ট:
যারা মেহেদী দেওয়ার পর মনের সুখে পানির কাজও করবেন, আফটার-কেয়ারের কোনো নিয়মই মানবেন না—অথচ আশা করবেন একদম ডার্কস্ট কালার; তাদের জন্য অর্গানিক মেহেদী না কেনাই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা ৫ মিনিটে রঙ হওয়া ক্ষতিকর কেমিক্যাল মেহেদীগুলোই বেছে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য হয়তো পারফেক্ট হবে!

প্রকৃতির নিয়ম ধৈর্যের, কেমিক্যালের নয়। যারা অর্গানিক মেহেদীর গুনাগুণ বোঝেন এবং নিজের ত্বকের ক্ষতি করতে চান না, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।
সঠিক যত্ন নিন, সুন্দর এবং দীর্ঘস্থায়ী স্টেইন উপভোগ করুন! ✨

Btw যারা ঈদ এর হাতের মেহেদীর ছবি শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ🥰🌿

Photos from Jarin's LookBook.'s post 27/05/2026

❤️❤️

Photos from নীরের বাগান's post 27/05/2026

💓💓

Photos from Prova’s Henna Artistry's post 27/05/2026

এতো সুন্দর করেও রিভিউ দেয়া যায়!!!🫠🥰

26/05/2026

প্রিয় মেহেদি প্রেমীরা! ❤️

📌যারা আমাদের পেজ থেকে মেহেদি নিয়েছেন, তারা ঝটপট আপনাদের সুন্দর হাতের মেহেদি রাঙা ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আপনাদের আইডিতে পোস্ট করে আমাদের পেজটিকে মেনশন/ট্যাগ করুন।

📌আপনাদের একেকটি সুন্দর ছবি ও রিভিউ আমাদের কাজের অনুপ্রেরণা।দ্রুত শেয়ার করুন, আমরা আছি আপনাদের ছবিগুলো দেখার অপেক্ষায়! ✨

25/05/2026

যে কাজ গুলো ভুলেও করবেন না❌❌

📌মেহেদি হাতে পেয়ে ডিপ ফ্রিজে রাখবেন না!! আলমারিতে, পড়ার টেবিলে ফেলে রাখবেন। 🤲

📌মেহেদি পরার আগে হাত কোন ভাবেই পরিষ্কার করবেন না! অপরিষ্কার হাতেই মেন্দি পরবেন🫣

📌আর মেহেদি শুকাইলে ই ঠাস ঠাস করে তুলে ফেলবেন! কোন ভাবেই মেহেদি হাতে রাখবেন না!! রাখলেই গাঢ় রঙ চলে আসবে! অতএব, দিয়েই ধুয়ে ফেলতে পারলে আরো ভালো🤧🤧

📌 মেহেদির রঙ ধীরে ধীরে বাড়তে দেখলে তাড়াতাড়ি সাবান দিয়ে হাত ধুবেন! লাগলে দিনে ৩ বার সাবান দিয়ে গোসল করে ৩ বার ই শ্যাম্পু করবেন।

📌 জীবনেও আফটার কেয়ার করবেন না! বেশি কেয়ার করলে আপনার এক্স এর মত মেহেদী ও আপনাকে পাত্তা দিবেনা!

If you know you know😊🌿

23/05/2026

একেবারে নিখুঁত আর সূক্ষ্ম কাজের মাঝে যে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে থাকে, তা বোধহয় কেবল মেহেদীপ্রেমীরাই বোঝেন! 🌿

হাতের তালুতে কিংবা পিঠে—এমন ডিটেইলড এবং নিখুঁত ডিজাইন আপনার ঈদের সাজে নিয়ে আসবে এক রাজকীয় ছোঁয়া। যারা এই ঈদে নিজের হাতজোড়াকে এমন নিখুঁত ও সুন্দর ডিজাইনে সাজিয়ে তুলতে চান, তাদের জন্য একটি জরুরি নোটিশ:

🚨মেহেদী অর্ডার -এর শেষ সময়: ২৫শে মে! 🚨
২৫ তারিখের পর আর কোনো নতুন অর্ডার নেওয়া সম্ভব হবে না। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আজই আপনার পছন্দের মেহেদীটি অর্ডার করে নিন।

📥আপনার নাম, ফোন নাম্বার, লোকেশনসহ অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন।

22/05/2026

📣ঈদের মেহেদী আমেজ !!

🌿🌿 ন্যাচারাল স্মুথ অর্গানিক মেহেদী প্রতিটি কোণ-২৫ গ্রাম🌿🌿
মিনিমাম ৩পিস অর্ডার করতে হবে।

দ্রুত অর্ডার করতে এখনই ইনবক্স করুন📥

20/05/2026

🌱আপনার বিশেষ দিনগুলোকে আরও সুন্দর করে তুলতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ হোমমেড, কেমিক্যাল-ফ্রি অর্গানিক হেনা একদম তৈরি!

🌱22 গ্রাম (ওজন)

🌿মিনিমাম 3 পিস অর্ডার করতে হবে

🔘অর্গানিক হেনার বেস্ট রেজাল্ট ও প্রাকৃতিক ডার্ক স্টেইন পেতে এখনই অর্ডার করুন🌱

📌 বুকিং পলিসি:
(Booking Policy:)

▫️ অর্ডার কনফার্ম করতে কমপক্ষে ২–৩ দিন আগে জানাতে হবে
(Please confirm your booking at least 2–3 days in advance)

▫️ বেশি অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রযোজ্য (Advance payment is required for bulk orders)

▫️প্রফেশনাল মেহেদী আর্টিস্ট দিয়ে মেহেদী দিতে চাইলে দেরি না করে ইনবক্স করুন
(Inbox us now to book your professional henna artist without delay)

✅আপনার অর্ডার নিশ্চিত করতে

- নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে ইনবক্স করুন অথবা এখানে দেয়া নাম্বার এ কল করুন।

🔘ডেলিভারি চার্জ

-ঢাকার ভিতরে ৮০tk (ডেলিভারির সময়: ২-৩ দিন)

17/05/2026

সাধারণ রেখার মাঝে অসাধারণ এক ভালোলাগা।🌿আপনার উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে আমরা রেডি!

📥অর্ডার করতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

15/05/2026

কুরবানির ঈদের ব্যস্ততার মাঝে নিজের যত্ন নিতে ভুলবেন না তো! 🌙

নিখুঁত ডিজাইন আর গাঢ় রঙের নিশ্চয়তা দিতে আমাদের অর্গানিক মেহেদী এখন হাতের নাগালেই।স্টক শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন।
📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Shonir Akhra
Dhaka
1236