Health and Beauty Care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health and Beauty Care, Health/Beauty, Boshudhara, Dhaka.
31/07/2022
জাপানের সংস্কৃতি বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। আর তাদের সামগ্রিক সংস্কৃতি, জীবনযাত্রার সঙ্গেই জড়িয়ে তাঁদের লম্বা আয়ু ও যৌবন।
সকলেই জানেন যে জাপানের গড় আয়ু সবচেয়ে বেশি। মৃত্যুহার বেশ কম। আসলে তাঁদের প্রাচীন ঐতিহ্যবাহী অভ্যাসগুলি তাঁদের সুস্থতা এবং যৌবনের চাবিকাঠি। চাইলে আপনিও জাপানি সংস্কৃতি থেকে কিছু অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করতে পারেন।
ভাত জাপানিদের অতি প্রিয় একটা খাবার। আর বাঙালিদেরও তাই। পুষ্টিবিদরা বলছেন, জাপানিদের মতো নিয়মিত, স্বল্প পরিমাণে ভাত খেলেই তা স্বাস্থ্য ভাল রাখবে। তাই ক্র্যাশ ডায়েটের ফাঁদে পড়ে ভাত একেবারে বাদ দিয়ে দেবেন না যেন!
জাপানিরা ফিট, ছিপছিপে শরীর ভীষণ পছন্দ করে। তাই তারা নিয়মিত দৌড়, জগিং, হাঁটা, যোগ ব্যায়াম ইত্যাদি করে।
গ্রিন টি: জাপানিরা গ্রিন টি ভীষণ পছন্দ করেন। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং শক্তি বাড়ায়। তাই রোজ সকাল-সন্ধ্যায় এক কাপ সবুজ চা পান করতেই পারেন। প্রথম প্রথম খারাপ লাগলেও অভ্যাস হয়ে যাবে।
জাপানিদের পাতে সাধারণত প্রচুর পরিমাণে সবজি থাকে। মরসুমি, টাটকা সবজি যে স্বাস্থ্যের জন্য সেরা, তা বলাই বাহুল্য। আপনিও তাই সেটা মাথায় রাখুন।
A good wife and health are a man’s best wealth.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
