Fatema Isme
All products
09/04/2024
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি🙈🌸.....❤️
21/11/2023
10/08/2023
10/08/2023
অসম্ভব সুন্দর একটা বিকেল। কেবল খোলা বারান্দায় একটা ইজি চেয়ারের অভাব। জানলার গ্রিল আর বারান্দার দরজায় শিশিরের মতো ফুটে আছে বৃষ্টির ফোঁটা। ঘরে ল্যাম্প জ্বলছেনা, কেবল দিগন্তের মেঘে ঢাকা সূর্যের ঘোলাটে আলোয় ভরে আছে ঘরটা। চারদিকে নিস্তব্ধতা। দূর থেকে খানিক পর পর ভেসে আসে শহরের ব্যস্ততা, পড়ন্ত বিকেলে পাখিদের ঘরে ফেরার গুঞ্জন।
স্পিকারে হালকা করে বাজছে -
"গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর।"
কি এক মোহময় বিকেলে বন্দি করলাম নিজেকে! কোলে আদরের বিড়ালটা চুপটি করে ঘুমিয়ে। কেমন এক মন খারাপের দিন। তাও কত সুন্দর! হৃদয় জানেইনা সে কি চায়। এই মনে হয় দৌড়ে চলে যাই ছাদে। তুমুল বর্ষনে একা একাই ভিজি। আবার মনে হয় রবীন্দ্রনাথের গান শুনে শুনে ঘুমিয়ে পড়ি। আবার যদি হঠাৎ জানালার ফাঁক দিয়ে চোখ আটকে যায় বাইরে, মনে হয় ঘন্টার পর ঘন্টা তাকিয়েই থাকি। সময় কত দ্রুত কেটে যায়, সময়টাকে আটকে রাখতে মন চায়। মনে হয়, এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখার চাহিদা তো আমার অনেক, কিন্তু সময়টা কতক্ষণ! ছোট ছোট স্মৃতির আলপনা আঁকতে ইচ্ছা করে, চিঠি লিখতে ইচ্ছে করে নাম না জানা কাউকে, কাঁদতে ইচ্ছা করে, হাসতে ইচ্ছা করে, আর নিজের কথা ভেবে ভেবে আনমনা হয়ে যেতে ইচ্ছা করে। নিজেকে মনে হয় ওই আকাশটার মতো বিশাল, কিন্তু ভীষন সরল। যে ছোট ছোট অভিমান বুকে চেপে রাখে, আবার অনায়াসেই ভুলে যায়। যে দুনিয়ার হাজারো কটুক্তি উপেক্ষা করে নিজেকে সুন্দর ভাবতে চায়। ভাবতে চায় এই বিকেলটা কেউ কেবল মাত্র তাকেই উৎসর্গ করেছে।
💛🌹
04/08/2023
💛🧡
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
