ABJ TV

ABJ TV

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABJ TV, Health/Beauty, Dhaka.

23/03/2023

অদ্য ০৪/০২/২০১৯ ইং তারিখে চককালীপুর হাজেরা নুরল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে একটি ড়ায়রী,একটি টিফিন বক্স ও একটি করে আইডি কার্ড বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, জনাব নাহিদা ইয়াসমিন মনিটরিং অফিসার,রিপা আপা,ইউ আর সি ইন্সট্রাক্টর,শাজাহান কবীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জনাব আতিকুর রহমান ছানা,সবুজ ভাই ম্যানেজিং কমিটির সভাপতি সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।উক্ত ডায়রী টিফিন বক্স বিনা মুল্যে দেন লে: কর্নল মাহবুব বুলবুল এবং আইডি কার্ড দেন কাকলী ব্রিকস।

23/03/2023

জামালপুর পৌর যুবলীগের আহবায়ক হিসেবে দিপুকে চায় তৃণমূলের নেতাকর্মীরা

আসন্ন জামালপুর পৌর যুবলীগের আহবায়ক হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা দিলশাদ হোসাইন দিপুকে চায় তৃণমূলের নেতাকর্মীরা।
সম্প্রতি আহবায়ক পদে প্রার্থী হিসেবে দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন দিলশাদ হোসাইন দিপু।
এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে পৌর যুবলীগের সম্ভাব্য প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করেছেন।
জানা যায়, সাবেক ছাত্রনেতা দিলশাদ হোসাইন দিপু জামালপুর আওয়ামী পরিবারের সন্তান। তার পিতা মরহুম দেলোয়ার হোসেন বাচ্চু জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার অন্তর্গত গণপূর্ত শ্রমিক ইউনিয়নের তৎকালীন নির্বাচিত সাধারণ সম্পাদক ও মাতা দিলারা আক্তার পৌর আওয়ামী লীগের অন্তর্গত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করেছেন। পারিবারিকভাবে অনুপ্রাণিত হয়ে
দিপু ২০০০ সালে জামালপুর পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ২০০২ সালে পৌর ছাত্রলীগ এর দক্ষিন শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে ছাত্রলীগকে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা রেখে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
ছাত্রলীগের রাজনীতি শেষ করে ২০০৫ সালে পৌর যুবলীগের অন্তর্গত ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনিত হন তিনি।
সর্বশেষ ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত পৌর যুবলীগের অন্তর্গত ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক এবং ২০১৩ সাল থেকে পৌর যুবলীগের সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
দিলশাদ হোসাইন দিপু আওয়ামী লীগ পরিবারের একনিষ্ঠ কর্মী হয়ে রাজপথে লড়াই করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়
একাধিক রাজনৈতিক মিথ্যা মামলায় আসামী করে হয়রানি করা হয়েছে।
কঠিন সময়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ভাবধারার আদর্শের মানুষ হিসেবে অটুট তিনি। জেল-জুলুমকে নিত্যসঙ্গী করে রাজপথে নিজেকে সোচ্চার রেখেছেন। তিনি পরিচ্ছন্ন, বিশ্বাসী, পরিক্ষিত, নিবেদিত ও পরিশ্রমী নেতা হিসেবে সুপরিচিতি রয়েছে তার। তিনি আওয়ামী লীগ পরিবারের একনিষ্ঠ কর্মী হয়ে রাজপথে লড়াই করেছেন
বিএনপি-জামায়াত জোট সরকারের
বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এছাড়া বিভিন্ন মিছিল মিটিংসহ আওয়ামী লীগের সকল দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভুমিকা পালন করেন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka