astha Bazar.com
আপনার আস্থা অর্জনই আমাদের সফলতা।
🌿 পরিচয়ের ভারসাম্য : প্রতিটি স্থানে আমি কে?
আমরা অনেক সময় জানি না, কোথায় কী বলা উচিত, কী করা উচিত। ভাবি, সত্য কথা বললেই সবাই তা ইতিবাচকভাবে নেবে। কিন্তু বাস্তবতা তা নয়। সদিচ্ছা নিয়ে কোনো ভালো পরামর্শ দিতে গেলেও অনেকে সেটাকে অপমান বা আত্মঅহংকার হিসেবে নেয়।
সম্প্রতি এমনই এক অভিজ্ঞতা হলো আমার—একজনকে সৎভাবে উপদেশ দিতে গিয়েছিলাম, কিন্তু তার প্রতিক্রিয়া দেখে বুঝলাম, ভালো কিছু বোঝাতে চাওয়াটাও অনেক সময় অপরাধের মতো মনে হয়।
এই ঘটনার পর নিজের ভেতরে একটা প্রশ্ন উঁকি দিল—আমার সব পরিচয় কি সব জায়গায় উপযুক্ত?একটু ভেবে দেখলে, উত্তরটা খুব স্পষ্ট—অবশ্যই না।
আমাদের প্রত্যেকের জীবনেই একাধিক পরিচয় আছে। আর প্রতিটি পরিচয়ের একেকটা পরিপ্রেক্ষিত, একেকটা আচরণবিধি।
👔 অফিসে আমি এক রূপ
অফিসে আমি একজন কর্মী, সহকর্মী বা নেতা। এখানে আমাকে যুক্তি, দায়িত্ব, পেশাদারিত্ব ও শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয়। এখানে আবেগ নয়, প্রয়োজন কাজের মান আর ফলাফল।
🏠 পরিবারে আমি অন্য এক রূপ
পরিবারে আমি একজন বাবা, ভাই, বা স্বামী। এখানে দায়িত্বের মাপকাঠি ভিন্ন। এখানে হিসাব নয়, প্রয়োজন মায়া-মমতা, ধৈর্য ও ভালোবাসা।
যে মানুষ অফিসে কঠোর হতে পারে, সে হয়তো ঘরে এসে সন্তানের জন্য নরম হয়ে যায়। সেটাই স্বাভাবিক, সেটাই মানবিক।
🕌 মসজিদে আমি একেবারে অন্য রূপ
মসজিদে আমি আর কেউ নই—শুধু একজন আবদুল্লাহ, আল্লাহর বান্দা। এখানে নেই পদ, নেই অহংকার। আছে শুধু বিনয় আর আত্মসমর্পণ।
এখানে আমি সেই মানুষ, যে নিজেকে ছোট মনে করে, আর প্রভুকে বড় করে দেখে।
🌍 ভ্রমণে আমি এক পথিক
ভ্রমণে আমি কোনো পদে নয়, কোনো সম্পর্কের বাঁধনে নয়—আমি কেবল এক পথিক। এখানে আমি নিজেকে নতুনভাবে খুঁজে পাই। মানুষকে দেখি, অভিজ্ঞতা সঞ্চয় করি, আবার ফিরে এসে নিজেকে নতুন করে বুঝি।
🌱 পরিচয়ের সচেতনতা কেন জরুরি!
জীবনের প্রতিটি ক্ষেত্রের নিজস্ব চরিত্র আছে।
অফিসে ঘরের মায়া নিয়ে চললে সিদ্ধান্ত দুর্বল হয়।পরিবারে অফিসের নিয়ম চাপিয়ে দিলে সম্পর্ক দূরত্বে চলে যায়।আর মসজিদে গেলে যদি নেতৃত্বের অহংকার নিয়ে দাঁড়াই, তবে ইবাদতের আত্মা হারিয়ে যায়।
যে মানুষ নিজের পরিচয়গুলো আলাদা করতে পারে—সে-ই পরিণত।যে সব জায়গায় একই পরিচয়, একই ভাষা, একই ভঙ্গি নিয়ে চলে—সে হয় বিভ্রান্ত হয়, নয়তো অন্যদের বিভ্রান্ত করে।
ভালো কিছু বলতে বা করতে চাইলে আগে সময়, স্থান ও প্রেক্ষাপট বুঝে নিতে হবে।
সব সত্য কথা সব জায়গায় বলা যায় না—যেমন ফুলেরও সময় আছে ফুটবার।
আমি আমার প্রতিটি পরিচয়কে সম্মান করব।
অফিসে দায়িত্বশীল হবো, পরিবারে ভালোবাসার মানুষ হবো, মসজিদে বিনয়ী বান্দা হবো, ভ্রমণে কৃতজ্ঞ পথিক হবো।
আমি শিখব—কোথায় আমি কে, এবং কখন কোন পরিচয়ে নিজেকে প্রকাশ করা উচিত।
16/09/2025
চারজন #পুলিশ এক যুবককে আটক করলো #নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজার পাশ থেকে।
পুলিশ কোনো কথা নাবলেই সাথে সাথে যুবকের পিঠের পেছনে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেললো। যুবক পুলিশদের বলতে লাগলো: তোমাদের কি হয়েছে!? আমিতো চোরও নই, ডাকাতও নই, তবে কেন আমার সাথে এই আচরণ!?
দূর থেকে এক বৃদ্ধমুরব্বি এই অবস্থা অবলোকন করছিলেন। মুরব্বি কাছে এসে পুলিশদের বললেন: আমি এই যুবককে চিনি।
পুলিশরা মুরব্বিকে বললো: আপনি তাকে কীভাবে চিনেন?
মুরব্বি বললেন: আমি তাকে দেখি সে সবসময় রসুলুল্লাহ (ﷺ) এর রওজার সামনে দাঁড়িয়ে, বসে দুরুদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটি করে। তোমরা তাকে আটোক করেছ কেন? সে কি চোর?
যুবকটি ছিলো আলবেনিয়ার, বয়স ৩৫ অথবা ৩৬ হবে, ঘন বাবরি চুল, মুখে হালকা দাড়ি।
পুলিশ বললো: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী, সে মদিনায় ৬ বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ৬ বছর যাবৎ কিন্তু প্রতিবারই তাকে ধরার পর, সে আমাদের থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রসুল (ﷺ) এর মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিলনা!
মুরব্বি পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কি করবে?
তারা বললো: রাষ্ট্রিয় আইন প্রয়োগ করবো। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিবো এবং তারপর সে আলবেনিয়ায় .....
যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল এবার মনে হয় তাকে সত্যি সত্যিই রাসুল (ﷺ) -এর মসজিদ ছেড়ে যেতে হবে! রাসুল (ﷺ) - এর স্মৃতি বিজড়িত মদিনার শহর ছেড়ে যেতে হবে! কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগলো: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসুল (ﷺ)
-এর ভালোবাসার টানে, এ ছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই!
পুলিশরা বললো: না, এটা গ্রহণযোগ্য কথা নয়, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে।বহিরাগতদের রাষ্ট্রীয় আইন এখানে থাকার সুযোগ নেই।
পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববি থেকে বের হয়ে গেলো। যুবক পথিমধ্যে তাদের বললেন: আমার একটি শেষ অনুরোধ রাখবেন? পুলিশরা তার অনুরোধ শুনলেন এবং সুযোগ দিলেন।
যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বললো:
هل هكذا كان الإتفاق بيننا ؟!
"ইয়া রাসুলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!"
হে রাসুল (ﷺ) !!
আপনার প্রতিবেশী হবো, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি! কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না! এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো।
পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পাঁয়তারা।
পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো, দেখল সে সত্যিই অচেতন! মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না!
তাদের একজন বললো: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো।
অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেয়া হয়েছিল, ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরো দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে! সে বেঁচে নেই।
পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ! আমরা আমাদের দায়িত্ব পালন কালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি!
এরপর, গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।
আলবেনিয়ার পথে রওনা দেয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন। রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রসুল সা.-এর প্রতি মহব্বতের অনন্য দৃষ্টান্ত!
|। রাসুলুল্লাহ (ﷺ) -এর মহব্বত।|
ইতিহাসটি লিখেছেন: درر_النابلسي
অনুবাদ: মুহাম্মদ ইউনুস।
13/03/2025
Eid Sharee with Blouse Piece
ইস্পাইন সিল্ক শাড়ীতে ডিজিটাল প্রিন্ট কাজ করা।
১২ হাত শাড়ী। ব্লউজ পিচ আলাদা সাথে থাকবে।
ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নিবেন। ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
-DDX
মূল্য ১২৫০ টাকা
13/03/2025
Premium Panjabi Combo Set
সিকুয়েন্স পাঞ্জাবি
কটন ফেব্রিকস
স্নাপ বাটন
কম্বতে সেম টু সেম থাকবে।
সাইজ M, L, XL
ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নিবেন। ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
মূল্য: ১৬০০/-ফিক্সড
-LBXX
18/09/2023
Price 200tk 1 pice
18/09/2023
Price 200
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
