Cosmetics café

Cosmetics café

Share

First organic cosmetics online shop in Bangladesh! ℂ𝕠𝕤𝕞𝕖𝕥𝕚𝕔𝕤 ℂ𝕒𝕗é is an online shop that is totally based on organic cosmetics and skincare products.

Photos from Cosmetics café's post 30/03/2026

ওজন কমানো বা ফিট হওয়ার জার্নিটা যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। অনেকেই শুরু করেন কিন্তু মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলেন। আপনার এই যাত্রাকে সহজ করতে কিছু জরুরি বিষয় নিচে দেওয়া হলো:

১. 'কেন' টা আগে খুঁজুন (Motivation)
শুধু অন্যের কথায় বা হুট করে ওজন কমানোর সিদ্ধান্ত নেবেন না। নিজের একটি শক্তিশালী কারণ খুঁজুন। সেটা হতে পারে সুস্থ থাকা, পছন্দের পোশাক পরা বা স্ট্যামিনা বাড়ানো। যখনই ছেড়ে দিতে ইচ্ছে করবে, নিজেকে সেই 'কেন' এর কথা মনে করিয়ে দিন। মনে রাখবেন, এটি কোনো দ্রুত সমাধান নয়, বরং একটি লাইফস্টাইল পরিবর্তন।

২. ক্যালরি এবং নিউট্রিশন (Nutrition Knowledge)
ওজন কমানোর মূল সূত্র হলো ক্যালরি ডেফিসিট। অর্থাৎ আপনি সারাদিনে যে পরিমাণ শক্তি খরচ করেন, তার চেয়ে সামান্য কম ক্যালরি গ্রহণ করা।
প্রোটিন: ডায়েটে প্রচুর প্রোটিন (মাছ, মাংস, ডাল, ডিম) রাখুন। এটি পেট ভরপুর রাখে এবং মাসল লস রোধ করে।
জটিল কার্বোহাইড্রেট: সাদা চাল বা রুটির বদলে লাল চাল, ওটস বা শাকসবজি বেশি খান।
চিনি ও প্রসেসড ফুড: চিনিযুক্ত পানীয় এবং বাইরের ভাজাপোড়া খাবার পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলো পুষ্টিহীন বাড়তি ক্যালরি যোগ করে।

৩. ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন
না খেয়ে থাকা: খাবার বাদ দিলে ওজন কমে না, বরং মেটাবলিজম কমে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে।
ক্রাশ ডায়েট: অল্প সময়ে অনেক ওজন কমানোর ডায়েট দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করে এবং ডায়েট ছাড়ার পর ওজন দ্বিগুণ বেড়ে যায়।

৪. ছোট লক্ষ্য নির্ধারণ করুন
একবারে ২০ কেজি কমানোর চিন্তা না করে, সপ্তাহে ৫০০ গ্রাম বা ১ কেজি কমানোর লক্ষ্য নিন। ছোট ছোট জয়গুলো আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

৫. ঘুম ও পানি
যথেষ্ট পানি পান করা হজমে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর প্রতিদিন ৭-৮ ঘণ্টা গভীর ঘুম ওজন কমানোর জন্য ব্যায়ামের মতোই গুরুত্বপূর্ণ। হরমোনের ভারসাম্য ঠিক রাখতে ঘুমের বিকল্প নেই।

মনে রাখবেন: একদিনে আপনার ওজন বাড়েনি, তাই একদিনে কমবেও না। নিজের প্রতি ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পরিবর্তনকে উদযাপন করুন।

30/03/2026
30/03/2026

With Moumita Saha – I just got recognised as one of their top fans! 🎉

30/03/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/03/2026
20/03/2026

Cosmetics café এর পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ মুবারক।

Photos from Cosmetics café's post 10/03/2026

Forget your unhealthy drinks which are really destroyed your child's health. Give Dinoshake for full of nutrition. Heal • Move • Transform

09/05/2025

এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই।
আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি।
আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ট হয়ে যায়। ব্যাপারটা কিছুটা তেমনই। দুই বছর হইছে বিয়ে করছিলো। মানলাম বউ খারাপ। ভালো না। কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতো অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং। কোন অভাব নাই।তিন ছেলেই জীবনে সফল।টাকা পয়সার কমতি নেই। কিন্তু না উনি তো উনিই।সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলে কে ছাড়ে না। মায়ের ব্যাথার গল্প, ছোট বেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে। তার বউও তো এক্সপেক্ট করে, সে স্বামীর সাথে একটু কথা বলবে। যখনই ঘুরতে যাবে, সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে।অন্য ছেলেদের কাছে এসব গুলো করে পাত্তা পেত না এজন্য সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো। অন্য ছেলে ও তার বো দের সাথে ও সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলেরা মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও, পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল। আরো অনেক সংসারের কথা আছে থাক না হয় এখন।
আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউ কে বোঝাইছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউ কে এই কথা বলে নি কেনো?
ভালো সাজতে আসছে। আজকে তাদের কাছে এই মা রে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতোটাই ভয়ংকর।মা এর এইসব কিছুর শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে, তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, আর সাফার করে তার বাচ্চাগুলা আর জিতে যায় মা রা।
বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তোর পাওয়া যাবে না একটা ডাইলক আছে না।
বাংলাদেশের অভিনেত্রি দিঘী র একটি নাটক আছে।" শেষ চিঠি"। সেম কাহিনী, মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ খায়।
প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো.
একটা শোক কাটাইয়া উঠতে পারলাম না😭। সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে।আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় করে তার কোন জিনিসটা অপূর্ণ ছিলো বলেন?
অনেক বার ভাবছি পোস্ট করবো না। মানসিক ভাবে আমরা কেউই ভালো নেই। কিন্তু মানুষের এতো এতো পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হইলাম🙏



✍️প্রিয়তা পূজা সাহা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Our Story

Cosmetics café is online shop which is totally based on organic cosmetics and skin care products.

Telephone

Address


House # 24, Road # 1, Block#A, Niketon, Gulshan 1
Dhaka
1212