Fh sobuj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fh sobuj, Health/Beauty, Kishoreganj, Dhaka.
মানুষ কখনো তার ভাগ্য পরিবর্তন করতে পারেনা। ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র তিনি যিনি আমাদের মালিক।
মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি
সকলেই করে স্মরণ সৎ সে
হয় হয় যদি।
শিরোনামে:- দরিয়ার ঢেউ।
কলমে:- এফ এইচ সবুজ।
তারিখ:-২৩/৪/২০২৩.
মরুর বুকে দেখেছি কালবৈশাখী
দেখেছি তার তান্ডব লিলা,
জলের কি ক্ষিপ্রতা
চপলা গর্জণে দেয়ে চলা।
হারিয়ে নীলাদ্রি নীলাভ
অম্বুদে তিমির কালো,
অশনির ছায়া তপ্ত বালুর গায়ে
নিভে গেলো অরুণ আলো।
সাহারা মরুর বুকে যেনো
উছলে উঠা দরিয়ার ঢেউ,
কে দিবে সামাল
ক্ষমতাবান নিখিলে
নেইতো এমন কেউ।
বাঁধাহীন ক্ষিপ্র স্রোতে ভাসিলো
গাড়ী- বাড়ি প্রাসাদ মহল,
পোষা প্রাণী, শাখী- পাখি
সমরত্ন কতো ফসল।
পাগল মারুৎ হিস্র হয়ে
দিয়েছে করুণ হানা,
ধ্বংসের ঝংকারে নির্মম সুর,
নিরুপায় মানব বেদিশা
ভয়ে খুঁজে বাঁচিতে আস্তানা।
শহর- নগর শোভিত অয়ন
প্লাবিত' বৈশাখী প্লাবনে,
ভৈরর কল্লোল মরু প্রান্তরে
দেখেছি তারে সিক্ত নয়নে।
মানব জাগো জাগো মানব
মন করে সোচ্চার,
যা-দিয়েছে প্রভু তোমায়
তা -কিঞ্চিৎ নয়-যে তোমার।
দেয়া নেয়ার মালিক ঐ একজন
যিনি শূন্যে করে বাস,
মহাজন তিনি অসীম ক্ষমতায়
অজস্র দিয়েও করে শূন্য,
নেয় কেড়ে করে সব নাশ।
আল্লাহর উপর ভরসা করুন,
নিশ্চয়ই আল্লাহ আপনার ভরসার মূল্য প্রদান করবেন।
প্লিজ আমার পেইজটাকে সবাই একটু সাপোর্ট দিন।
শিরোনামে:- নিশি অপ্সরী।
কলমে:-এফ এইচ সবুজ।
তারিখ:-২৬/২/২০২৪.
কে ভাই ডাকছো তুমি
এহেন নিশি আলোতে,
মন-যে আমার শিহরিত
তোমার হঠাৎ ডাকে।
এমনিতে ভাই আসেনা নিদ
আঁখি করে জ্বল জ্বল,
কেন-রে ভাই নিঝুম রাতে
দিলে আমায় বোল।
ঘুমিয়ে আছে সারা ধরণী
নীরব নিস্তব্ধ,
নীলাদ্রির বুকে
শশধর বেরায় হেসে
আদল অধরে উন্মুক্ত।
মরু বীথি নিথর খাড়া
অম্বর তলে,
রজনীর গা ভিজা
জোছনার জলে।
তব কেনো বিষাদে ভাড়ী
অধর আর এই দুই আঁখি?
এ-কি হয়েছে হাল
জীর্ণ- শীর্ণ দেহ খানি।
মলিন অধরে ভাঙ্গা সুরে
দোয়ারে দিলে হানা,
নিদ্রা ঘোরে তন্দ্রা চোখে
যায়না তোমায় চিনা।
কে দাঁড়ালে শিয়র পাণে
আঁখি ভেজা জলে,
কোমল হাতের পরশ দিলে
নিদ্রিত মোর ললাটে।
কভু-কি হয়েছে দেখা
কোথাও দুজনার মাঝে,
তবে কেনো জল তব
কাজল ধুয়া ডাগর চোখে?
কি চাও তুমি
এসেছো নিশি লগনে
মোর দ্বারে,
আঁখি তব ছল ছল
শিশির বিন্দু ঝরে।
আমি- যে পুড়ি বিরহে
ছলনার অনল বুকে জ্বলে,
আহত হৃদয় মোর
ব্যাথিত বিরহে।
এসেছো তুমি কি
নব ফরমানে
ক্ষুধার্ত অন্তরে মোর মিলনে?
এসেছো তুমি বিরহ বিষাদে
গভীর নিশি স্বপনে।
নিশিথের পর্ব পশ্চিমে হেলে
প্রভাতের প্রভাকরে জাগ্রত
নয়নে খুঁজি তোমাকে,
কোথায় হারালে কোন বনে
নিয়ে গেলে কি
ক্ষনিকের পরশে?
শুভ্র প্রভা অ-চঞ্চল দেহে
অনুমেয় কি র্নিমল মম,
ধুপছায়ায় ম্লানে ঐশরি বেশে
দিয়ে গেলে মোরে
ভাবনার তম।
স্বপনের সিড়ি বেয়ে
নিদ্রিত নিশিতে তব আহরণ,
আবছা ভাসে দুই নেত্রে
ঐ তব মলিন বদন।
কে তুমি অপ্সরী ওগো
কি করে জানি,
অভিপ্রায় হয় জানবার তরে
মমতার ডালি ঐ মুখ খানি।
25/02/2024
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
23/02/2024
শিরোনামে:-বসন্ত এলো মনে।
কলমে:- এফ এইচ সবুজ।
তারিখ:-২৩/২/২০২৪.
ফুটিল কুসুম কলি সবুজ কান্তারে
সাজিল প্রকৃতি বসন্ত বাহারে।
আসিল বসন্ত ফাগুন বেলায়
কলকন্ঠে বাজে তাই কুহু সুরে
তরু শাখায়।
তরু শাখে মুকুলের ঘ্রাণে ঘ্রাণে
মুখরিত চারপাশে
দক্ষিণার পথে সু-সু সুর তুলে
মায়াবী সমীরে।
কৃষ্ণচূড়া শিমুল পলাশের বনে
নব আনন্দের ঢল,
অগ্নি ঝরা ফাগুন এলো
শোভিত বাংলার পল।
এলো বসন্ত এলোরে-
ফাগুনের তরী বেয়ে,
মনের অজানায় মন নেচে বেড়ায়
উদসী বনে
ডাহুক ডাকা ভরা জোৎস্না রাতে
হারায় -যে মন কৈশোরে
পল্লবী ঘেরা উদাম পল্লীর
পরতে পরতে।
বসন্ত এলো মনে প্রিয়ার তরে
নব উদ্দামে জাগিল প্রেম,
শ্বেত জোৎস্নার জলে ভাসিল হৃদয়
কেমন করে বুকের ভিতর,
ডাকে বুজি ঐ মোরে ডাকে প্রিয়া
ধরে নাম।
দক্ষিণের পবনে মিশে একাকার,
প্রিয়ার কুন্তুলে গাঁথা হলুদ গাঁদার সুভাষ,
আঁখি বুঁজে নেই তাই বাসন্তি নিঃশ্বাস।
তৃপ্ত প্রাণ মোর চঞ্চল
বসন্ত বেলায়,
অনুভবে অনুভূতি দিগন্তে ছড়ায়,
যে ফুল গেঁথে ছিলাম
প্রিয়তমার কালো কোপায়,
উদাস আমি
সে ফুলের গন্ধ মায়ায়।
এলো বসন্ত এলোরে
হৃদয়ের পলে পলে,
স্নিগ্ধ অনুভূতি জাগে নিঃসৃত মনে
এলো বসন্ত এলোরে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
