Tafsir Ahammad
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tafsir Ahammad, Health/Beauty, �ꜰªℏᶓèო��, Dhaka.
15/09/2024
Translated with Google Lens. Try it yourself!
https://g.co/lenstranslate
💔
28/08/2024
আমি চিরতরে দূরে চলে যাব
- কাজী নজরুল ইসলাম
আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দিবোনা ভুলিতে,
আমি বাতাস হইয়া, জড়াইবো কেশ
বেনী যাবে যবে খুলিতে।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমারো বক্ষে দুলিতে।
আসিবে তোমার পরম উৎসব
কত প্রিয়জন, কে জানে
মনে পড়ে যাবে কোন সেই ভিখারী
পাইনি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকে থামিয়া যাবে বেদনায়
দেখিব কে যেন মরে পড়ে আছে
তোমার পথের ধূলিতে।
26/06/2024
আমি যারে ভালোবাসতাম সে আমায় কইতো এই দুনিয়ার বেবাক মাইনসে যদি তেমারে ছাইডা যায় আমি কহনো ছাড়তাম না তোমায়। একটু মনমানিল্য হইলে সারা দুনিয়া উলটপালট কইরা দিতো রাইত নাই দিন নাই যহন ই রাগ দেখাইতাম বাড়ি অবধি চলে আসতো সেই কতদূর থেকে। আদরে, দরদে অভিমান রাগ ভাইঙ্গা আবার এক হইয়া যাইতাম। ইস! কি দরদ দেখাইতে সে, কি মায়া ছিলো তার আমার প্রতি।
একদিন অজানা জায়গায় বেড়াইতে গিয়াও কান্না করতো আমারে ছাইড়া নাকি দূরে চইলা গেসে ভাইবা। অতো প্রেম লইয়া আমি ছিলাম সুখি ছিলাম।
তারপর হঠাৎ তার জানি কি হইলো আমারে আর তার মনে পড়ে না আমার লাইগা আর কান্দে না আমার অমন আকুতি মিনতি তার গায়ে লাগে না। আমিও ম্যালা শক্ত মানুষ ছিলাম রাইত বিরাত কাইন্দা বুক ভাসাইছি তারে জানান দেই নাই আমার তার লাগি কলিজা পুইড়া যাইতাসে হৃদয় ভাইঙ্গা চুড়মার হইতেছে । তারে না বুঝাইয়া নিজেরে বুজাইতে লাগলাম অ মন ও তোর না তুই কাইন্দা মইরা গেলেও ওর কিছু হইবো না ক্যান এমন পাগলামি করোস, আস্তে ধীরে মন ও গড় লইসে হৃদয় ও বুজছে ভাইঙ্গা ছুইড়া নিজেরে শেষ কইরা লাভ নাই,
ম্যালাদিন হইয়া গেলো তারে আর মনে পড়ে না এই ধরেন মাঝে মধ্যে হঠাৎ মাঝ রাইতে বুকটা দরপর কইরা উঠে কি জানি নাই নাই লাগে। আমার বুঝি তারে আর ভুলা হইলো না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
