Abdur Razzak Ashrafi

Abdur Razzak Ashrafi

Share

আমার মনের সব কথা এখানেই জমাই।

20/09/2025

আপু শব্দের ব্যবচ্ছেদ।
বাস্তবতার নিরিখে লেখা। পুরাটাই পড়ার অনুরোধ।

আমরা চলার পথে বিভিন্ন সময় নানান ধরনের মানুষের সাথে চলি ও মিশি। না চাইলেও মিশতে হয় চলতে হয়, এদের মধ্যে অনেক নারী রয়েছেন। চাকরি বা পড়াশোনার সুবাদের তাদের বিভিন্ন ভাবে সম্বোধন করতে হয় বা একটা সম্পর্ক নিয়ে ডাকতে হয়।
অবস্থান, পরিবেশ ও বয়স ভেদে একেক সময় একেক ভাবে ডাকতে হয় যেমন ধরেন তুমি, আপনি, তুই, ম্যাম, ম্যাডাম, মিস, আপা, আপু এসব। যখন যেটা প্রয়োজন ব্যবহার করি। সব চেয়ে কমফোর্ট জোনের ডাক হল আপু। কারন এই ডাকে যে কোন বয়সের নিজ সম্পর্ক ছাড়া যে কোন নারীকে সবাই কে সম্বোধন করা যায়, একটা সম্মান দেয়া যায়(আমার কাছে মনেহয়)। এভাবে সবাইকে আপু ডাকার কারনে একজন বলেই ফেললেন তুই কি সবার ভাই? গণ ভাই?

আপু ডাকলে একটা একটা নিরাপদ সম্মানজনক সম্পর্ক তৈরি হয় পরস্পরের মধ্যে একটা আস্থা তৈরি হয় ফলে অফিসিয়ালী কোন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। কোন সংকোচ থাকে না।
আমি আমার নিজের সম্পর্কের ভাইয়ের স্ত্রীদের ভাবী ডাকি। এ ছাড়া যত বন্ধু বান্ধব বা যত পরিচিত মানুষ আছেন যারা সম্পর্কে ভাবী হবেন তাদের আপু ডাকি। কারন ভাবী ডাকে বা দেবর ডাকের একটা নোংরামী সম্ভাবনা থাকে। আমাদের সমাজে অনেক সময় সেটা অবলোকন হয়। আমি এসব জিনিস খুব ভয় করি। এমন সন্দেহ ও আপবাদ থেকে দুরে থাকতে যদি কখনও সম্বোধন করার প্রয়োজন হয় তবে আমি আপু ডাকতেই পছন্দ করি। আমার কথা হল বোনের মত সম্মান দিলে সমস্যা কোথায়?

এখন আসল কথায় আসি। সমাজে এমন কিছু ক্ষেত্র দেখা যায় যে যেখানে আপু ডেকে যেন ভুল করে ফেলছি বা আপনি বিশাল ভুল করে ফেলেছেন। তার ভাব খানা এমন আপনি তার স্বামী অথবা প্রেমিক অথবা নতুন কোন সম্পর্ক হতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো আমার বা আপনার মনে এসব নিয়ে কোন চিন্তা ভাবনা নাই। আপু ডাকার কারনে বিপরীত দিকে থাকা নারী যে পরিমাণ বিরক্ত ও রাগান্মিত হন যা সহ্য করা কঠিন।

আপনি ডাকলেন সম্মান দিয়ে সেখানে নিজেই তোপের মুখে। কি এক বিড়ম্বনা। আপনার মনের ভিতর ঐ ধরনের মানষিকতা নাই কিন্তু সেই নারী মনে মনে ভেবে বসে আছেন। এমনটা যারা করেন তাদের উদ্দেশ্যে বলি। দেখেন খুব সহজ একটা বিষয় নিজের রক্তের সম্পর্কের বোন ছাড়া যে কোন মানুষকে ভাই, ভাইয়া, আপু বোন বা যে কোন একটা সম্পর্ক নিয়ে ডাকা যায়। এর মানে এই না যে নিজের মায়ের পেটের ভাই বোন হয়ে যাবেন। পরবর্তীতে এ সম্পর্ক যে কোন দিকে মোড় নিতে পারে। অর্থাৎ আপু থেকে টাপু এবং ভাইয়া থেকে সাইয়া হতে কোন সময় লাগে না। এর মানে হল নিজের রক্ত বা মায়ের পেটের ভাই বোন ছাড়া যে কোন মানুষ যদি উপযুক্ত হয় তবে আপনারা বিয়ে করতে পারবেন। তবে প্রেম ভালোবাসা আমি সমর্থন করব না।

তাই আপনার মনের ভেতর এ ধরনের কিছু থাকলে বিপরীত প্রান্তে ব্যক্তিটিকে খুলে বলুন। তারপরেও চড়াও হবেন না, রাগ করবেন কারন সব পুরুষের মনে সব সময় অন্য কিছু চিন্তা থাকে না সম্মান ব্যতিত। যদি সম্পর্ক অন্য দিকে নিতে চান খোঁজ খবর নিয়ে ভালো মনে হলে বিয়ে করে ফেলুন আপনারা। এটাই শোভনীয়।
ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোন লেখায়। কেমন লাগলো জানালে কৃতজ্ঞ থাকব।
লেখাঃ Abdur Razzak Ashrafi

17/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jiaur Rahman, Mdsai Yed

17/09/2025

পুরুষ মানে প্রতারক এটা আপনাকে মনে রাখতে হবে। হা আমি নিজেই স্বাক্ষী দিচ্ছি। ভালো পুরুষ আপনার সাথে প্রেম করবে না, করলেও আগে বৈধ ভাবে বিয়ের কথা বলবে। যেভাবেই হোক উভয় পরিবার ম্যানেজ করবে।

কলেজ ভার্সিটিতে পড়াকালীন মা বাবাকে না জানিয়ে প্রেম বিয়ে করে ধোকা খাবার পর বলবেন পুরুষ খারাপ এটার কোন সুযোগ নেই কারন আপনার চুলকানী বেশি ছিল। স্ব ইচ্ছায় ধরা দিয়েছেন আপনি। বাকি যা করার ঐ কাপুরুষ করে দিয়েছে। লিংক কমেন্টে।

এ জন্য বলি প্রেমের কুরকুরানী, চুলকানী উঠলে বাসায় জানান যে ঐ ছেলের কথা উভয় পরিবার বসুন। বিয়ে হলে হবে না হবে অন্য জায়গায় ট্রাই করুন। তারপরেও প্রেম , ভালোবাসার নামে ধোকায় পরবেন না। জীবন একটাই।

একটার কাছে ধোকা খাবার পর, তার অতীত ভুলতু আর একটা প্রেমের দৃশ্য দেখেছি, নিষেধ করার পর সেটাতেও ধরা খেয়েছে বেচারী। একের পর একটা প্রেম করবেন আর দোষ দিবেন পুরুষ খারাপ। এটা হতে পারে না। নিজে শুধরান পরে অন্য কে দোষ দিবেন।

প্রেম, ভালোবাসা, ভালো লাগা আসতেই পারে। এটার সমাধান আছে। কিন্তু প্রথমেই কন্ট্রোল করতে হবে। কারন এটার শেষ ফলাফল শতভাগ খাঁটি নির্ভেজাল প্যারা, যন্ত্রনা, দুঃখ, কষ্ট, কান্না, নির্ঘুম রাত।

সমাধান ঐ একটাই অতি গোপনে ঐ নারী/পুরুষের পারিবারিক, ধর্মীয়, প্রাতিষ্ঠানিক ও এলাকার সকল তথ্য সংগ্রহ করুন বিশ্লেষণ করুন। তারপর বিয়ের জন্য প্রস্তাব দিন। শেষ সোজা সমাধান।

সমাধান নিবেন নাকি অনশন করবেন? নাকি থানায় দৌড়াবেন? নাকি ফেবুতে পুরুষ খারাপ বলে গালাগা*লি করে স্টোরি দিবেন?

হা শেষে আশার কথা বলে রাখি কিছু খুব সংখ্যক নারী পুরুষ আছে যারা তাদের মতো একটার একটা কখনোই প্রেম করে বেড়ায় না। এরা আপানার আমার নাগালের বাইরে। বারোভাতারি নারী বা পুরুষ না হয়ে ঐ প্রশংসিত নারী পুরুষ হয়ে দেখান।

15/09/2025

বিয়ার বয়সে প্রেমের প্রস্তাব দিবেন না প্লিজ, সব সময় ফাজলামি ভাল্লাগে না!

09/09/2025

”জীবন সঙ্গী, রুমমেট সব ক্ষেত্রে একটাই রুল”
এই ঘটনা থেকে এটাই বুঝা যায়' আপনার যতই কাছের মানুষ হোক, চলাফেরা করতে সব সময় সতর্ক থাকতে হবে।
একটু স্বার্থের বিরুদ্ধে গেলে,পর হয়ে যাবে" হিংস্র জানোয়ার হতে ২ মিনিট সময় লাগেবে না।

চাকরি বা পড়াশোনা যে কারনেই নিজ বাড়ী থেকে দুরে থাকুন না কেন? যে কোন ব্যাক্তি যতোই ভালো হোক না কেন, বসবাস ও চলাফেরা করতে একটি নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখুন। ভুলেও মিষ্টি কথায় ভুলবেন না। আপনার সে যতোই উপকার করুক আপনি বিনিময়ে তার উপকার করুন ক্ষতি করবেন না। কিন্তু সবসময় একটি দুরুত্ব বজায় রাখবেন, খুব ঘনিষ্ঠ হতে যাবেন না।

নিজের রক্তের সম্পর্ক একটা সময় স্বার্থের কাছে টিকে না আর নতুন একটি জায়গায় নতুন মানুষের মিষ্টি কথায় বন্ধুত্ব বা প্রেম অথবা ঘনিষ্ট সম্পর্ককে না বলুন। নারী পুরুষ বলে কথা নয় সবার জন্য একটাই কথা আপনাকে মান সম্মান ও ইজ্জত নিয়ে বাঁচতে হবে, আপনার পরিবার আছে মনে রাখবেন।

জীবন সঙ্গী, রুমমেট সব ক্ষেত্রে একটাই রুল যাচাই বাছাই করার কোন বিকল্প নাই। নিরাপদ মানুষ চাই, হোক সেটা স্বামী-স্ত্রী, রুমমেট, বন্ধু-বান্ধব বা কলিগ। সুবিধা মনে না হলে যতটুকু প্রয়োজন তার বেশি মেশা বা কথা থেকে বিরত থাকুন।
-- Abdur Razzak Ashrafi

30/08/2025

এই আপুটার সাথে কেউ যোগাযোগ করায় দাও প্লিজ। ম্যাথ শিখব। শেখার পর আমিও একটা ম্যাথ দিব। সলভ করার সময় থাকবে আজীবন।
ভাই ভুলেও কারও যোগ্যতা যাচাই করতে যাবেন না। কারন আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে যাকে যাচাই করতে যাচ্ছেন সে ঐ বিষয়ে তেমন এক্সপার্ট না হলেও অন্য একাধিক বিষয়ে এক্সপার্ট। সে ধরে বসলে কলিজায় পানি থাকবে না। ছোট করার উদ্দেশ্য কারো যোগ্যতা যাচাই করা কোন ভালো মানুষের কাজও নয়।

এতটুকু বলে রাখি মেধা, জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এগুলো কোনটাই বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাবি আর যত বিশ্ববিদ্যালয়ের আছে তাদের একক বাপের পৈতৃক সম্পত্তি নয়।মেধা, জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এগুলো চর্চার সাথে উন্মুক্ত।

রাস্তার দিনমজুর বা ফকিরের সাথে কথা বলতে গেলেও আপনাকে দশবার ভেবে বলতে হবে।
উল্লেখ্য যে মেধা, দক্ষতা উচ্চতর পড়াশোনা থাকলেও সে যে ধণী হবে, ভালো পদে চাকরি পাবে সে ধারনাটাও ভুল। এটা বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ ও ব্যক্তির স্বাধীনতা সেই সঙ্গে সৃষ্টি কর্তার করুণার উপর নির্ভরশীল।

আগে ভাবুন, আবার ভাবুন।।।।
আপনি নিশ্চিত?
তাহলে এবার বলুন।

লেখাঃ Abdur Razzak Ashrafi

24/08/2025

এ পর্যন্ত যত রোমান্টিক লেখা/পোস্ট, রোমান্টিক স্টোরি যা কিছু দেখেন তার সাথে বাস্তবতার কোন মিল নেই। এটা সম্পূর্ণটাই কাল্পনিক। তাই আমাকে আপনার সাথে বা আপনার সন্দেহের অমুকের সাথে, আপনার বোনের সাথে, আপানার মেয়ের সাথে "কুছ কুছ" হোতা হ্যায় ভাবা থেকে বিরত থাকুন। আজে বাজে প্রশ্ন করা থেকে বিরত থাকুন।

এগুলো হরমোনের ক্রিয়ার ফল। যা একদম স্বাভাবিক।
হরমোনের উথাল পাতাল হলে মানুষ কল্পনার জগতে চলে যায়, রোমান্টিক হয়। আরও কিছু ঘটে তা না বলাই ভালো।

আপনারা যে প্রেমে বা ভালোবাসায় হাবু ডুবু খান সেটাও নিছক হরমোনের খেলা ব্যতীত আর কিছুই নয়।

----- By Abdur Razzak Ashrafi

23/08/2025

কি একটা অবস্থা 😅😅😅
রীতিমত একটা অ-ন্যায়, অ-বিচার। এ আগে বললে কি হতো? সময় চলে গেলে এখন কি আর সম্ভব?
কে কে এ সমস্যায় ভুগছেন?

16/08/2025

একজন ভাবী ধরে বসলেন বিয়ের জন্য।
বললাম ঠিক আছে যদি ভালো কেউ থাকে তবে জানান।
কিছুদিন পর উনি উনার এক কাজিনের ছবি পাঠালেন।
ছবি দেখার পর বাকিটা ইতিহাস....

মেয়েটি কে জানেন? 😅😅...

..
..
.
মেয়েটি হলো আমার এক সুন্দরী ক্লাসমেট আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। ভাবলাম শেষ মেষ ক্লাসমেট? 😅😅
সে খুব ভালো মেয়ে তবে......
আর যাই হোক ক্লাসমেট বিয়ে করা যাবে না।
তাহলে প্রতিদান মারামারি লাগবে। তুই তুকারি হবে।
এসব থেকে মাফ চাই বাবা।

পরে ভাবী আমার বায়ো চাইলো,
বললাম দিব।
দিব দিব বলে আজও দেই নাই।

এসব কথা কি ভাবীকে বলা যায়?
কে জানে পাত্রী হবে বান্ধবী/ ক্লাসমেট?

09/08/2025

তুমি চাইলে পথ তৈরি হবে,
তুমি না চাইলে অজুহাত তৈরি হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka