ক্লান্ত মনের প্রশান্তি

ক্লান্ত মনের প্রশান্তি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্লান্ত মনের প্রশান্তি, khulna, Dhaka.

01/05/2026

সম্পর্কের মানুষটার প্রতি যখন মনের অজান্তেই অনাগ্রহ কিংবা বিরক্তি চলে আসে, তখন তাকে অবহেলা না করে সরাসরি বলে দেয়া উচিত। মানুষটাকে যদি ভালো নাই রাখতে পারেন, তবে তাকে তার মতো করে থাকতে দেয়া উচিত।

যারা শক্ত করে ধরতে জানে না, আবার ছাড়তেও চায় না, তারা কখনোই ভালোবাসে না। সম্পর্কের দায়বদ্ধতার আবশ্যকতার কারণেই মূলত সম্পর্কটাকে নামে মাত্র টিকিয়ে রাখতে চায়।

সম্পর্কে থাকা মানুষের ভালো রাখার দায়িত্ব, তার মন ভালো রাখার দায়িত্ব সামলাতে না পারলে, হাল ছেড়ে দেয়া উচিত৷ তাকে তার রাস্তা দেখতে বলা উচিত।

যে সম্পর্কে ভালো থাকা যায় না, অবহেলায় দিন পার করতে হয়, যোগাযোগহীনতায় সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়, সেই সম্পর্ক থাকা আর না থাকা দুটোই সমান। যারা সত্যি ভালোবাসে, তারা সম্পর্কের পাশাপাশি সম্পর্কের মানুষটাকে আগলে রাখে, যত্নে রাখে। দিনের পর দিন যোগাযোগহীনতায় থাকতে পারে না।

যে মানুষটা সামান্য ভালো থাকার আশায় আপনার সাথে সম্পর্কে জড়ায়, তার ভালো থাকার অধিকার আলবাত আছে। আর সেই ভালো থাকা যদি আপনার কারণে হয়, আপনার সাথে কথা বলার কারণে হয়, তবে এটা নিয়ে এত কৃপণতা কেন?

হয় তাকে ছেড়ে দিন আর নয়তো শক্ত করেই ধরে রাখুন। যদি সম্পর্কের দায় টানতে আপনি সত্যিই নারাজ থাকেন, তবে সেটাও সরাসরি বলে দিন৷ মানুষ যতই অভাবী হোক, চেয়ে নেয়া জিনিসের প্রতি তার কোনো আগ্রহ থাকে না।

যে মানুষটা দিনের দিন আপনার কাছে সামান্য সময় ভিক্ষা চেয়ে আসে, আপনাকে পাশে চায়, আপনার ভালোবাসা এবং সঙ্গ কামনা করে, সামান্য এইটুকু আবদার পূরণ করতে যদি আপনার অনিহা বোধ হয়, তবে খুব দ্রুত সম্পর্কের ইতি টানাই উচিত। তাতে আপনি তো ভালো থাকবেনই সেই সাথে মানুষটাও মানসিক যন্ত্রণা থেকে নিস্তার পাবে।

যাকে ভালো রাখতে পারেন না, যাকে সঙ্গ দিতে পারেন না, দিনের পর দিন যার সাথে কথা না বলেই নির্বিঘ্নে জীবন কাটিয়ে দিতে পারেন, তার প্রতি আপনার আদৌ ভালোবাসা আছে? একদমই না।

ভালোবাসলে মানুষ আগলে রাখে, হারানোর ভয় থাকে, মানুষটা ছাড়া এক মূহুর্ত থাকা যায় না। ভালোবাসার নাম করে যে সম্পর্কটা থেকেও না থাকার মতো করে পড়ে রয়, সেই সম্পর্কের বোঝা টানতে গেলেই জীবন তিক্ততার হয়ে ওঠে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

24/04/2026

হৃদয়েশ্বরী,
তোমার অন্তর মহলের প্রতিটি দুয়ারে দুয়ারে কড়া
নেড়েছি চোখে ভিক্ষার মতো অনুরোধ নিয়ে,
হাত বাড়িয়ে চেয়েছি কেবল তোমার
একটুখানি ভালোবাসা।

কিন্তু তুমি!
তুমি প্রতিবারই দরজার আড়াল থেকে নীরবতার তালা ঝুলিয়ে দিয়েছো, আমার কণ্ঠকে ফিরিয়ে দিয়েছো প্রতিধ্বনির মতো শূন্যতায়।
আমায় প্রতিবারই ফিরতে হয়েছে তোমার
অবহেলার ঘাড় ধাক্কায়।

কলমেঃ- উজান মাহমুদ 🌼

23/04/2026

তোমাকে ভুলে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাহানা খুঁজি ।
আমার দৃঢ় চেতা জবস্থির বিবেক বলে ভুলে যাবোই।
আমার দুর্বল চিত্ত মনের সাথে সন্ধি করেছে
তোমাকে ভুলে যাবার।

অবশেষে দারুন কিছু বাহানা পেয়েছে তারা।
তোমাকে আর ভালোবাসি না বলার জন্য
শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে

যদি পূর্ণিমায় আর চাঁদ না ওঠে
তারপর থেকে ভালোবাসি বলব না।

যদি কোনো অমাবস্যায় চাঁদ ওঠে—
তবে কথা দিলাম, তারপর থেকে ভালোবাসবো না!

আমি তোমাকে ভুলে যাবো-
ভুলে যাবোই।

বই: চলে গেলে স্মৃতি নিয়ে যেয়ো
— জয় বিশ্বাস

23/04/2026

তবে তোমার ফেরার জন্য নয়।
আমি অপেক্ষা করব সেই দিনের জন্য
যেদিন তুমি নিজেই থেমে গিয়ে বলবে-

তোমার মতো করে কেউ আমাকে
ভালোবাসেনি। তোমার মতো করে এত
যত্ন করেনি, তোমার মতো করে বোঝেনি।

সেদিন হয়তো তোমার মনে পড়বে –
কেউ একজন ছিল...
যে হাজার অপমান, অবহেলা আর কষ্ট সহ্য করেও
তোমার হাতটা ছাড়াতে চায়নি...।।

— মধুমিতা পাত্র

22/04/2026

তোমার সুখের জন্য সব ☺️

22/04/2026

অবশেষে বুঝলাম 💔💔💔

21/04/2026

যদি শুরুতেই তোমার ভেতরের হিসাবটা বুঝতে পারতাম, তবে নিজেকে এতটা উজাড় করে দিতাম না কখনো।

যাও পাখি, তুমি মুক্ত। অন্য আকাশে উড়ো।
যার কাছে ভালো লাগে, তার কাছেই থাকো।

আচ্ছা কখনো কি ভেবে দেখেছো...
তোমার রেখে যাওয়া শূন্যতায় আমি কেমন হয়ে গেছি? শুধু সম্পর্ক না, আমার ভেতরের অস্তিত্বটাই ভেঙে পড়েছে।

এই ক্লান্ত মুখটা নিজেই সাক্ষী, তুমি খুব কাছের কেউ ছিলে। নইলে এভাবে ধ্বংস করার মতো ক্ষমতা অন্য কারো নেই।

20/04/2026

তোমাকে পাওয়ার মধ্যে
সবচেয়ে বড় বাধা ছিলে তুমি।
তোমাকে ডিঙিয়ে
কি করে তোমার কাছে যাই বলো?

যে আমাকে চায় না
বোকার মতো আমি তাকেই চাই !

- আহরাব আহমেদ নীল ।

20/04/2026

বিচ্ছেদ কি সব সময় ঘৃণার বেলাতেই হয়?
❤️💔❤️

19/04/2026

না হওয়া সংসার 💔

18/04/2026

সত্য কারের প্রিয় মানুষ বা প্রিয়জন তো সেই,
যার কাছে সময় ভিক্ষা চাইতে হয় না। ❤️💔

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Khulna
Dhaka