Combined Secure Health Care Ltd
We want to serve health tips all over country & remote area. Because bangladeshi people are illiterate so they do not get proper service of health.
COMBINED SECURE HEALTH CARE LTD. The objects for which the company is established are all or any of the following (all objects will be implemented after obtaining necessary permission from the Government/concerned authority/competent authority before commencement of the business). To set up establish herbal,Unani,Ayurvedik,Pharmaceutical Industry, ETC
11/02/2016
নয়নতারার রাসায়নিক উপাদান
গাছটির পাতা, ফুল ও ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়। ৭০ টিরও বেশি উপক্ষার পাওয়া যায় এ গাছ থেকে। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন ও ভিনব্লাস্টিন নামের উপক্ষার দুটি লিউকেমিয়া রোগে বিশেষ ব্যবহার রয়েছে। ডেলটা-ইহোহিম্বিন নামের এক প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া যায় যার চাহিদা অনেক। গাছ তিক্ত বলে গাছটিকে গরু বা ছাগল খায় না।
ব্যবহার
ক্রিমি রোগে, মেধাহ্রাসে, লিউকেমিয়া, মধুমেহ, রক্ত প্রদরে, রক্তচাপ বৃদ্ধিত, সন্ধিবাত সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে। বোলতা প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়।
10/02/2016
পেঁয়াজের গুনাগুণ
নিয়মিত পেঁয়াজ খেলে বাত বথ্যার রোগীদের ব্যথা কম থাকবে। এছাড়া বার বার বমি হলে চার-পাঁচ ফোঁটা পেঁয়াজের রস পানিতে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যাবে। শরীরে থাকা অতিরিক্ত ইউরিক এসিডও বের করে দেয় পেঁয়াজ। যদি হেঁচকি উঠতে থাকে তবে পেঁয়াজের রস মিশানো পানি খান, হেঁচকি বন্ধ হয়ে যাবে। এছাড়া চুলে খুশকির সমস্যা থাকলে কিংবা গোড়া আলগা হয়ে চুল পড়ে যাওয়ার সমস্যার ক্ষেত্রেও পেঁয়াজ অনেক কার্যকরী।
চুল ধোয়ার আগে আধঘন্টা পেঁয়াজের রস মাথায় মেখে রাখুন, চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি নতুন চুল গজাতেও কাজ করবে এ পদ্ধতি।
09/02/2016
পাথরকুচি পাতার গুণ
রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয়। পুরোনো সর্দিতে পাতার রস গরম করে খেলে উপকার হয়। ছোট বড় সবার মূত্র রোধে পাতার রস খাওয়ানো হয়। খাওয়ার মাত্রা বড়দের বেশি। মূত্রনালির যে কোন সংক্রমণে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি। এছাড়া ব্রণ, ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়।
08/02/2016
কচু, কচুপাতা শাক হিসেবে খান
ফল পাবেন খাবার পরঃ-
কচু রক্তপিত্ত দূর করে। মল, বায়ুর প্রকোপ দূর করে দেবে। কচু শীতল, খিদে বাড়াতে সহায়তা করে। শরীরের শক্তি বৃদ্ধি পায়, মায়েদের স্তনের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে। মলের বেগ কমিয়ে দেয়। কচু বেশী খেলে প্রস্রাবের সাথে কফ ও বায়ু বের করে দেয়। কচু গাছের শেকড়ে ধাতু বৃদ্ধি পায়।
06/02/2016
আদা
আদা খেলে শরীরের কি কি উপকার হয়-
- আদা মল পরিস্কার করে, ভারী, উষ্ণ, খিদে বাড়ায়, পাকে মধুর রুক্ষ, বায়ু ও কফ দূর করে।
- আদার রস শরীর শীতল করে, মধুর তীক্ষ্ম, এবং হার্টের পক্ষে ভালো।
- হৃদরোগ ও শরীরের ভেতরে বায়ু ও আমাশা সারিয়ে তোলে।
04/02/2016
শ্বাস কষ্ট হাঁপানিতে কালোজিরা
প্রতিদিন সকাল-সন্ধ্যায় কালোজিরার তৈলের ভাপ নাক দিয়ে টানবে, এবং তার সাথে বুক ও গলা প্রতিদিন ঘুমের পূর্বে ভালভাবে কালোজিরার তৈলদ্বারা মালিশ করবে, সাথে সাথে নাস্তার পূর্বে এক চামচ পরিমাণ শুকনো কালোজিরা সেবন করবে।
03/02/2016
যে কোন চর্মরোগে কালোজিরা
সমপরমিাণ কালোজিরার তৈল এবং গোলাপ ফুলের নির্যাস এবং তার দিগুণ পরিমাণ ময়দা মিশিয়ে খামির (মলম) বানাতে হবে। এই মলমের মালিশের পূর্বে চর্মরোগে আক্রান্ত অংশ পাতলা সিরকায় ভেজানো তুলা দিয়ে মুছে রোগে শুকাতে হবে। এভাবে প্রতিদিন নিয়মিত লাগাবে এবং চর্মরোগে অহিতকর সর্বপ্রকার খাদ্য যেমন, মাছ, ডিম, আম প্রভৃতি বর্জন করতে হবে।
রুচি বাড়ানোর জন্য
আদার রস, পাতিলেবুর রস ও লবণ বা শুধু লবণ মিশিয়ে খেলে মুখশুদ্ধি হয়। খিদে বাড়ে, রুচিকর, সায়ক (অর্থাৎ বদ্ধ বায়ু ও মল নিঃসরণ করে) খেতে ভালো লাগে, বায়ু ও কফ নাশ করে। ফোলা কমিয়ে দেয়। আদা শুধু খাদ্যরুচিই বাড়িয়ে দেয় তা নয়, স্বরভঙ্গ, শ্বাসের কষ্ট বা হাঁপানি, কাশি, কোষ্ঠবদ্ধতা, কফ, ফোলা, মন্দাগ্নি সারিয়ে দেয় তা নয়, ধাতুও বৃদ্ধি করে।
01/02/2016
মিষ্টি কুমড়া
মিষ্টি কুমড়া কচি ও পাকা উভয় অবস্থায় তরকারী হিসাবে খাওয়া যায়। ইহা ছাড়াও মিষ্টি কুমড়া দীর্ঘদিন পর্যন্ত ঘরে, সঞ্চয় করে রাখা যায়। কুমড়ার শাক কুমড়ার চেয়েও পুষ্টিকর। আশ জাতীয় খাদ্যের মধ্যে কুমড়ার ডাটা অন্যতম। মিষ্টি কুমড়ার ফুলও একটি প্রিয় সবজি। তবে যাহাদের পরিপাক শক্তি দুর্বল তাদের মিষ্টি কুমড়া খেতে বারণ আছে।
31/01/2016
বাঁধাকপি
শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম, আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবন, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ প্রভৃতি খাদ্যশক্তি বাঁধাকপিতে পাওয়া যায়। ইতাতে ভিটামিন সি, বেশী থাকতে দাঁত, মাড়ি ও পেশী মজবুত এবং সর্দি-কাশি থেকে দেহকে রক্ষা করা হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইহা চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখে। কারণ এতে প্রচুর পরিমাণ ক্যারোটিন আছে। বাঁধাকপিতে ক্যালসিয়াম থাকায় বাড়ন্ত শিশুর হাড় ও দাঁত গঠনে সহায়তা করে। শিশুদের খাওয়ালে রাতকানা রোগ হয় না। ইহা বন্ধাত্ব দূরিকরণে, কাঠিন্য, আলসার, কৃমি এবং অনিয়মিত ঋতু স্রাবে বাঁধাকপি অত্যন্ত উপকারী।
পথ্য ব্যবস্থা (ক্রিয়াকলাপ এবং খাদ্যাভাসের নিয়মাবলী)
দৈনন্দিন খাদ্যাভাস, শারীরিক ক্রিয়াকর্ম, অভ্যাস ও আবেগজনিত অবস্থা সংক্রান্ত উচিত অনুচিত বিষয়ে ইঙ্গিতসমূহ পথ্য ব্যবস্থার অন্তর্গত। থেরাপেটিক পরিমাপ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে এবং প্যাথোজেনিক প্রক্রিয়াকে বাধা প্রদান করতে এই ব্যবস্থা চালু করা হয়।
দৈনন্দিন খাদ্যাভাসের উপর নিষেধাবলী জারি করে অগ্নিকে উদ্দিপীত করা এবং খাদ্যবস্তুর ভালভাবে হজম করানোর মাধ্যমে কলাসমূহের শক্তি লাভই হল এই ব্যবস্থার লক্ষ্য।
28/01/2016
সুস্থতা এবং অসুস্থতায় ভেষজ চিকিৎসা
আরোগ্য বিদ্যার মূল কথাই হল যে, সেটাই সঠিক চিকিৎসা যা রোগীকে ফিরিয়ে দেয় এবং তিনিই শ্রেষ্ঠ চিকিৎসক, যিনি রোগীকে রোগমুক্ত করেন। আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যরক্ষা ও তার উন্নতি, রোগরোধ ও তার সঠিক নিরাময়।
চিকিৎসার প্রধান বিষয় হল শরীরের পঞ্চকর্মের বিভিন্ন অংশের মধ্যে যে ভারসাম্য নষ্ট হয়েছে তার কারণ অনুসন্ধান করে, তার রোধ করে, তার রোধ করে পূর্বাবস্থায় ফেরানো। ঔষধ, পুষ্টিকর খাদ্য, জীবনযাত্রার পরিবর্তন করে শরীরে উপযুক্ত শক্তি যুগিয়ে এটা করা সম্ভব যাতে ভবিষ্যতেও রোগ প্রভাবিত করতে না পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
