BNP media cell

BNP media cell

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP media cell, Health/Beauty, Dhaka.

21/01/2024

ফটো নিউজ — রমনা ও পল্টন মডেল থানার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি'র জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার, ডিসেম্বর ২১, ২০২৪, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রমনা ২০(১০)২৩ ও পল্টন ৪(১১)২৩ মডেল থানার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এ নিয়ে ১০ মামলার মধ্যে আট মামলায় জামিন পেলেন তিনি। পল্টন ২(১১)২৩ ও রমনা ১৯(১০)২৩ থানার বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানি আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

17/01/2024

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর ও জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। শুধু রাজনৈতিক হয়রানি করতেই তাদের মামলায় জড়ানো হয়েছে।

গত ২৮ অক্টোবরের ঘটনার পরে পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

Photos from BNP media cell's post 17/01/2024

ফটো নিউজ —

দেশের খ্যাতিমান সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, পিআইবি’র সাবেক ডিজি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব, সাহিত্যিক ও বিশিষ্ট কলামিষ্ট ড. রেজোয়ান আহমেদ সিদ্দিকীর নামাজে জানাজা বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

ছবি — মঞ্জুর মোর্শেদ রিকি

13/01/2024

ডামি নির্বাচনের ৩ দিনের মাথায় ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০ বছরের পুরানো অফিস ভেঙ্গে দিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুলডোজার। তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগ করেন তাদের উচিত ছিল এটির প্রতিবাদ করা। ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু রাজনৈতিক আদর্শ স্থায়ী। অফিস ভেঙে আমাদের কোটি মানুষের হৃদয় থেকে বিএনপি সরাতে না পারলেও কোটি মানুষের হৃদয়ে প্রতিশোধের আগুন জেলে দিলো যা ভবিষ্যত রাজনীতির জন্যে অশুভ লক্ষণ।

13/01/2024

নওগাঁ জেলাধীন মান্দা উপজেলা
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
গত ৭ই জানুয়ারির ডামি ভোট প্রত্যাখ্যান করে ১২ জানুয়ারি কালিকাপুর ইউনিয়নের চকগরি বাজার, থানতলা বাজারে ভোট বর্জনের জন্য শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় শেষে , ১ নং ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাএদল ও বিভিন্ন সংগঠন কতৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য জনাব এম এ মতিন ভাই, নওগাঁ জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মাসুদ হায়দার টিপু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

13/01/2024

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি গণধিকার পরিষদের

12/01/2024

ভুয়া নির্বাচনের মাধ্যমে সংসদকে কুক্ষিগত করেছে সরকার
— মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অভিযোগ করে বলেছেন, ৭ জানুয়ারি ভুয়া ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার সংসদকে নিজেদের ইচ্ছেমতো কুক্ষিগত করে নিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এর আগে আজ বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে দলের নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন। এরপর কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এ কার্যালয়ে তালা ঝোলানো ছিল। এরপর আজ সেখানে সংবাদ সম্মেলন হলো।

সংবাদ সম্মেলনে আবদুল মঈন খান অভিযোগ করেন, ২৮ অক্টোবর ক্র্যাক ডাউনের পরে নয়াপল্টন কার্যালয় বেদখল করে নিয়েছিল। ৭ জানুয়ারির ভুয়া এবং প্রহসনের নির্বাচন করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র আজ মৃত বলেও মনে করেন তিনি।

৭ জানুয়ারি এই সরকারকে প্রত্যাখ্যান করে মানুষ ভোট বর্জন করেছে বলেও মন্তব্য করেন আবদুল মঈন খান। তিনি বলেন, জনগণ শুধু বর্জন করেনি এই আওয়ামী লীগ বাকশালি সরকারকে বর্জন করেছে।

দেশে ভুয়া ও প্রশাসনের নির্বাচন হয়েছে এই বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় আছে, তাদের অধীনে নির্বাচন কমিশন সুস্থ-নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আজকে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়নি আমরা যে আশঙ্কা করেছি, তা সত্যে পরিণত হয়েছে।’

বিএনপি নেতা মঈন খান বলেন, আজকে প্রমাণিত হয়েছে এভাবে ভুয়া সাজানো নাটক করে নির্বাচনের একটা আবহ তৈরি করে দেশে-বিদেশে ভাঁওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না। এটা প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত ২৫০টি ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়, যেটি মূলত নির্বাচনকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে পরিবেশন করা সংবাদ।

মঈন খান বলেন, ‘সারা দেশের নির্বাচনী সহিংসতা এবং ভুয়া ভোটসহ যত অপকর্ম হয়েছে, সবগুলো ডকুমেন্টেড হয়ে গেছে। এসব হয় মিডিয়াতে এসেছে, না হয় সোশ্যাল মিডিয়াতে এসেছে। এই দেশের মানুষের কাছে বিশ্ববাসীর কাছে প্রমাণিত সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হলো একদলীয় বাকশাল বাকশালি শাসন। ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, এটাই স্পষ্ট হয়েছে যে ২৯৯টি আসনে কে জয়ী হবে, কে কত ভোট পাবে, কত শতাংশ ভোট পাবে, কোন আসনে কে সিট পাবে, তা আগেই নির্ধারিত হয়েছে। এটা আর আমাদের কথা নয়, প্রমাণসহ বিশ্ববাসীর কাছে এটা উদ্ভাসিত হয়েছে।’

আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি উদার গণতান্ত্রিক দল। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার সংগ্রামে আছে। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। রাজনীতি করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনে আমরা আছি। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেব।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

12/01/2024

বর্তমান বিশ্বের আলোচিত স্বৈরশাসকরা কে কত বছর শাসন করছে?

12/01/2024

মান্দা উপজেলা বিএনপি,নওগাঁ।
---------------------------------

অবৈধ ও ডামি নির্বাচনের পর
বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ
ও মতবিনিময়। করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতিন!

Photos from BNP media cell's post 11/01/2024

মিথ্যা মামলায় হাজিরা দিতে রাজশাহী আদালত চত্বরে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র, সাবেক এমপি মিজানুর রহমান মিনু এবং আরো উপস্থিত ছিলেন শফিকুল হোক মিলন

Photos from BNP media cell's post 11/01/2024

নওগাঁ মান্দা উপজেলা যুবদল
———————
৭ জানুয়ারির ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগ বাটোয়ারা নির্বাচন সম্পূর্ণরূপে বর্জন ও প্রত্যাখ্যান করার জন্য প্রিয় ভোটার,দেশবাসীর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবং অবিলম্বে এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে মান্দা উপজেলা যুবদলের নেতৃত্বে উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ।

বুধবার, জানুয়ারি ১০, ২০২৪।

11/01/2024
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka