Sinan's Organic Zone
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sinan's Organic Zone, Health/Beauty, Matuail, Mogol Nagar, Dhaka.
15/07/2025
Please follow our new business page.
স্টক ক্লিয়ারেন্স সেল!অফার প্রইসে!
MRP থেকে কম মূল্যে
স্টক ক্লিয়ারেন্স সেলে যা যা থাকছে
উপটান,ভ্যানিশিং ক্রিম,ফেয়ার লেডি ক্রিম,হেয়ার ওয়েল প্লাস,হিমসাগর তেল,মাশরুপ টুথপেষ্ট, মাথা ব্যাথার আজীব ক্রিম,মধু,সরিষার তেল ও ঘামাচি পাউডার।
30/03/2024
❌ 🇮🇳 ❌ভারতীয়(Code:890_ _)পণ্যের তালিকাঃ
১. রূপচাঁদা সয়াবিন তেল⭐(আদানি পণ্য)
২. প্যারাসুট নারিকেল তেল ⭐(marico co.)
৩. মিজান পাম অয়েল⭐
৪. Fortune Oil⭐(আদানি পণ্য)
৫. Lucy Olive Oil
৬. King Sunflower Oil
আরও কিছু ভারতীয়🇮🇳 পণ্যের তালিকা:-
(1) Vatika,Emami_7,Navaratna oil🧴
(2) Garnier🧴
(3) Himaloya🧼
(4) Lifeboy 🧼
(4) Veet🪒
(5) Lakme 💄
(6) Whisper,Stayfree Pad 🩹
(7) Indian Colgate🪥
(8) Meswak Tooth paste🪥
(9) Godrej Products🧼🧴
(10) Wheel,Ghari Ditarjant 🫧
(11) Zatak,Set_Wet,Foog perfume🌼
(12) Airtel📶
(13) Micromax,Hitech,karbon,Lava Mobile 📱
(14) Nataraj Pencil✏️
(15) Cello, Montex, Camel Pen🖊️
(16) Fevicol
(17) Raymond👖🧥
(18) Dabur🍯🐝
(19) Amul🍼
(20) Aquapina,kinley Water🍶
(21) Cadbary🍫
(22) Chlormint,Alpenliebe,Centerfresh🍬
(23) TANG, RASNA🥤
(24) Kurkure, Lays, Sun Chips🍟
(25) Parle–G,Orio Biscuits🍪
(26) Maggi Nudolse 🍝
(27) Ujala_Paint, Asian_paint 🖌️
(28) Saffola Gold Oil
(29) Taza Tea☕
(30) Dala Vanaspati🌾
(31) Ultra_tech & Perfect_Plus cement🧱
(32) Hero, TVS, Bajaj,Yahmaha Bike 🏍️
(33) Hero,Atlas Cycle🚲
(34) Hawkins,Prestige Pressure cooker🫕
(35) Indian Sharee–Dress🥻👗👡👜
(36) Sun Pharma Medicine💊
(37) Move & zandu Balm🤕
(38) Indian Tv, Youtube Chanel📺
(39) Luminous battery 🔋
(40) ভারতীয় পেঁয়াজ–রসুন🧅🧄
(41) পরবর্তীতে টাটা🛻, মারুতি_সুজুকি🚗, মাহিন্দ্রা ?? বর্জন করতে হবে।
🙏
#ভারতীয়_পণ্য_বর্জন_করুন 🙏
14/03/2024
গ্রীষ্মকালীন ত্বকের যত্নে ব্যবহারের জন্য অনন্য
মূল্য ১৬০ টাকা মাত্র
15/02/2024
ঋতু পরিবর্তনের এই সময়টাতে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন মডার্ন নিম সোপ। যা কিনা প্রস্তুত করা হয়েছে নিম ও গরুর খাঁটি দুধ থেকে।নতুন মোড়কে বাজারজাতকৃত নিম সোপ উইথ মিল্ক নামে।পরিবারের ২বছর+ বয়সী ছোট্ট সোনামণির ত্বকের যত্নে ব্যবহারের জন্যও একটি আদর্শ সাবান।
"প্রতিকার নয় প্রতিরোধই উত্তম" আপনি যদি এই স্লোগানে বিশ্বাসী হয়ে থাকেন তবে আজই ক্রয় করুন Neem soap with milk.
মূল্য ১৫০ টাকা মাত্র।
03/02/2024
আপনার সখের ছাদ কৃষি কিংবা বারান্দায় যত্নে গড়ে তোলা বাগানের গাছগুলোকে সতেজ রাখতে অর্গানিক এই নিম সারটিই হতে পারে পারফেক্ট চয়েজ।
যার মূল্য নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র ১২০ টাকা!!!।
03/02/2024
23/01/2024
মধু এবং কালোজিরার উপকারিতা সম্পর্কে জানেনা এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। যেহেতু কালোজিরা কোরআনে উল্লেখিত মহৌষধ তাই বলাবাহুল্য কালোজিরা ফুলের মধুর উপকারিতা অন্যান্য যেকোন মধুর তুলনাই বেশি।
কালোজিরা ফুলের মধু চিনবেন কি করে ?
কালোজিরা ফুলের মধুর আছে স্বাতন্ত্র কিছু বৈশিষ্ট্য।
স্বাদঃ আপনারা অনেকেই খেজুরের গুড় খেয়েছেন আশাকরি। এই কথাটি বলার কারণ হলো আপনি যদি কালোজিরা ফুলের মধু খান তাহলে বলবেন যে, গুড় এবং এই মধুর মাঝে কোনই পার্থক্য নাই। অর্থাৎ কালোজিরা ফুলের মধুর স্বাদ একদম খেজুরের গুড়ের মতো। তবে ভুলে গেলে চলবে না, মধু তো মধুই। সেটা কখনোই গুড় নই।
গন্ধঃ স্বাদ যেহেতু অনেকটা গুড়ের মতো তবে গন্ধ কিন্তু গুড়ের মতো না। বেশ আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। আরেকটি জিনিষ মনে রাখতে হবে, আমাদের অনেকেই বলে থাকেন যে মধু খুব মিষ্টি। তাদের উদ্দেশে বলছি, জি ভাই মধু খুব মিষ্টি। কারণ মধু চিনির থেকে ২৫ গুন বেশি মিষ্টি।
রংঃ কালোজিরা ফুলের মধুর স্বাদ প্রায় গুড়ের মতো এবং দেখতে কালার ও কিন্তু গুড়ের মতোই প্রায়। কালো কালো টাইপ এর।
ঘনত্বঃ এইটি স্পেসিফিক ভাবে বলা কঠিন। মধুর ঘনত্ব ডিপেন্ড করে পারিপার্শ্বিক আবহাওয়া, তাপমাত্রা, মধু পরিপক্ব কি না এবং মৌচাষির উপরে। তবে আমাদের দেশে যে মধু বিক্রি হয় তা সাধারণত ১৮% থেকে ২৫% পর্যন্ত জলীয় উপাদান থাকে। অনেক সময় কিছু কম বেশ হয়। জলীয় উপাদান যত কম হবে মধু তত ঘন হবে।
মধু একটি উপকারী খাদ্য, পথ্য ও ঔষধ। মধুর গুণ নিয়ে বলার কিছু নেই। কিন্তু বাজার থেকে আমরা যে মধু কিনি তা কি খাঁটি না ভেজাল সেটা কিন্তু আমরা কেউ জানিনা। মধুর মধ্যে ভেজাল হিসাবে পানি, চিনি ও আরো কিছু রাসায়নিক উপাদন মেশানো হয়,যা আমাদের জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে।
মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। এটা যেমন বলকারক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্যনির্যাস, তেমনি নিরাময়ের ব্যবস্থাপত্রও। আর তাই তো খাদ্য ও ওষুধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ পানীয় হিসেবে সব দেশের সব পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। মধুতে যেসব উপকরণ রয়েছে তন্মধ্যে প্রধান উপকরণ সুগার। সুগার বা চিনি আমরা অনেকই এড়িয়ে চলি। কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ এ দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসাবে জমা হয় না। মস্কো বিশ্ববিদ্যালয়ে মধুর নমুনা পরীক্ষায় দেখা গেছে যে, এতে অ্যালুমিনিয়াম, বোরন, ক্রোমিয়াম, কপার, লেড, টিন, জিংক ও জৈব এসিড (যেমন-ম্যালিক এসিড, সাইট্রিক এসিড, টারটারিক এসিড এবং অক্সালিক এসিড), কতিপয় ভিটামিন, প্রোটিন, হরমোনস, এসিটাইল কোলিন, অ্যান্টিবায়োটিকস, ফাইটোনসাইডস, সাইস্টোস্ট্যাটিক্স এবং পানি (১৯-২১%) ছাড়াও অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে। ভিটামিন যেমন- ভিটামিন সি বা অ্যাসকরবিক এসিড, ভিটামিন বি-১, বি-২, বি-৩, বি-৫, বি-৬, ভিটামিন-ই, ভিটামিন-কে, ভিটামিন-এ বা ক্যারোটিন ইত্যাদি বিদ্যমান। মধু এমন ধরনের ওষুধ, যার পচন নিবারক (অ্যান্টিসেপটিক), কোলেস্টেরলবিরোধী এবং ব্যাকটেরিয়াবিরোধী ধর্ম আছে। প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে চা চামচের দুই চামচ করে মধু ডান হাতের তালুতে নিয়ে চেটে খেতে হবে। নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে যেসব উপকার পাওয়া যায়। তা হলো-
১. হৃদরোগ প্রতিরোধ করে। রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে;
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে;
৩. দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে;
৪. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে;
৫. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে;
৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে;
৭. বার্ধক্য অনেক দেরিতে আসে;
৮. মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়;
৯. যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক;
১০. গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে;
১১. আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়;
১২. আলচার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী;
১৩. দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী;
১৪. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে;
১৫. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে;
১৬. মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে;
১৭. মধু কোষ্ঠকাঠিন্য দূর করে;
১৮. ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে;
১৯. রক্ত পরিশোধন করে;
২০. শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে;
২১. জিহ্বার জড়তা দূর করে;
২২. মধু মুখের দুর্গন্ধ দূর করে;
২৩. বাতের ব্যথা উপশম করে;
২৪. মাথা ব্যথা দূর করে;
২৫. শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে;
২৬. গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে;
২৭. শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না;
২৮. শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে;
২৯. ব্যায়ামকারীদের শক্তি বাড়ায়;
৩০. মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।
সিনান'স অর্গানিক জোন আপনাদের দিচ্ছে মডার্ন হারবালের বাজারজাতকৃত ১০০% খাঁটি কালোজিরাফুলের মধু সবচেয়ে সূলভ মূল্যে।
21/01/2024
খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের মনে জায়গা দখল করে নেয়া কিছু পণ্য।এর মধ্যে আপনি কোনটি ব্যবহার করেছেন আর আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আমাদের সাথে।
21/01/2024
গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন টি পান বার্ধক্যের ছাপকে ঘুচিয়ে ত্বক এর জৌলুস ফিরিয়ে আনে এবং ক্যান্সার এর ঝুঁকি কমায়। এছাড়াও এতে রয়েছে আরো অসংখ্য গুনাগুণ। এমন উপকারী গুণগুলোর জন্য এখন বিখ্যাত বিউটি ব্র্যান্ডগুলো তাদের পণ্যে উপাদান সংযোজন করছে। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চা ও সুস্বাস্থ্যে এর ১৫টি উপকারিতা।
গ্রিন টি’র ১৫টি উপকারিতা
১. বর্তমানে গ্রিন টি সবচেয়ে বেশি জনপ্রিয় এর ওজন কমানোর গুণের কারণে। এটি অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে এটি এক দিনে ৭০ ক্যালরি পর্যন্ত ফ্যাট বার্ন করে। তার মানে রেগুলার গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড (Pound) পর্যন্ত ওজন কমানো সম্ভব।
২. খুব ভালো টোনার হিসেবে কাজ করে। এটি তৈরির জন্য ১ কাপ পানিতে ৫ চা চামচ গ্রিন টি, ১ চা চমচ পুদিনা পাতা ১০ মিনিট ফুটান। তারপর ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। এই টোনারটি দিনে ২-৩ বার ব্যবহার করুন। এটি ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করতে খুব উপকারী।
৩. এতে রয়েছে এক ধরনের এন্টিঅক্সিডেন্ট (Antioxidant) যা বার্ধক্যের গতিকে ধীর করে এবং আয়ু বাড়ায়।
৪. চোখের ফোলা ভাব এবং চোখের নিচের ডার্ক সার্কেল (Dark Circle) কমাতে ব্যবহার করা গ্রিন টির দুটি ব্যাগ ২ ঘন্টা ফ্রিজ এ রেখে, ঠান্ডা করে চোখ বন্ধ করে এর উপর ১০ মিনিট রাখুন।
৫. ড্রাই গ্রিন টির পাতা মধুর সাথে মিক্স করে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায় যা লোমকুপের ময়লা এবং মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।
৬. ঘামের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি ডিওডোরেন্ট (Deodorant) হিসেবে ভালো কাজ করে। গোসলের পর ঠান্ডা গ্রিন টি আন্ডারআর্ম (Underarm) এ লাগালে দুর্গন্ধ দূর হবে। ঠিক এমনিভাবে পায়ের দুর্গন্ধ দূর করতেও একই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়।
৭. অর্ধেক কলা, ১ চা চামচ গ্রিন টি, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই ভালো মতো মিশিয়ে মুখে লাগান এবং শুকালে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজিং মাস্ক (Moisturizing Mask) হিসেবে কাজ করে।
৮. নিয়মিত এক কাপ গ্রিন টি পান হার্ট এর রোগের ঝুঁকি ৪৪% (44%) কমিয়ে দেয় এবং ব্লাড প্রেসার (Blood Pressure) নিয়ন্ত্রণে থাকে।
৯. মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে শুকনো চা পাতা ঘরের কোনায় রেখে পোড়ালে মশা মাছি কমবে।
১০. এটি নিয়মিত পান মুখের দুর্গন্ধ দূর করে, ওরাল ব্যাকটেরিয়া (Oral Bacteria) ধ্বংস করে এবং ডেন্টাল ক্যাভিটিস (Dental Cavities) প্রতিরোধ করে।
১১. ৩-৪ টি গ্রিন টি ব্যাগ ১ লিটার পানিতে এক ঘণ্টা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর চুল শ্যাম্পু (Shampoo) এবং কন্ডিশনিং (Conditioning) করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে শক্ত ও মজবুত করবে। চুল পড়া কমাতেও আপনি ব্যবহার করতে পারেন গ্রিন টি। এটি চুলের গোড়া শক্ত করে এবং হেয়ার ফলিকল (Hair Follicle) উদ্দীপিত করে যা নতুন চুল গজাতে সহায়ক।
১২. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এর শুকনো পাতা একটি পাতলা কাপড়ে বেঁধে ফ্রিজের এক কোনায় রেখে দিন।
১৩. মেডিকেল গবেষণায় দেখা গিয়েছে যে, গ্রিন টি ব্রণের সমস্যা ট্রিটমেন্টের (Treatment) জন্য খুবই কার্যকরী। এটি ত্বকে কোন রকম ইরিটেশন (Irritation) বা ড্রাইনেস (Dryness) তৈরী করা ছাড়াই ব্রণ নির্মূল করে।
১৪. গ্রিন টি মাউথওয়াশ হিসেবে খুব ভালো কাজ করে। এতে আছে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস (Antibacterial Properties); ফলে এতে কোনো এলকোহল (Alcohol) নেই যা রেগুলার মাউথওয়াশে (Mouthwash) থাকতে পারে।
১৫. সবুজ চা পাতা পানিতে কয়েকদিন ভিজিয়ে রেখে গাছের গোড়ায় সেই পানি দিলে তা ফারটিলাইজার (Fertilizer) হিসেবে কাজ করে।
21/01/2024
অ্যালকোহলমুক্ত ১০০% হালাল পারফিউম স্প্রে।আপনার দিন শুরু হোক সুঘ্রানযুক্ত ও পবিত্র অনুভুতির সাথে।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Website
Address
Dhaka
