Sahjada mahdi hasan panjatoni Al-Azhari
السلام عليكم ورحمه الله وبركاته
28/03/2026
উনাদের ওয়াজ মাহফিলে কি এই সবই চলবে❓
ইলমের মজলিস বনাম বর্তমানের 'পারফরম্যান্স':
যখন হযরত মাওলা আলী আলাইহিস সালাম কুফার মসজিদে উচ্চতর জ্ঞান এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতেন, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের অবস্থা এমন হতো যে, সেখানে শ্বাস-প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না। তাঁরা এতটাই নিবিষ্ট হয়ে শুনতেন যে, সেটিকে অনেক সময় "পাখির স্থিরতার" সাথে তুলনা করা হতো। এমনকি কোনো ছোট শিশু বা আগন্তুক আসলেও কেউ ঘাড় ফিরিয়ে দেখত না। ইলমের প্রতি তাঁদের এই যে গভীর আদব ও একাগ্রতা, এটাই ছিল তাঁদের উন্নতির মূল চাবিকাঠি।
কিন্তু বর্তমানে আমরা কী দেখছি?
আজকের ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে বুক ফেটে যায়। যেখানে নসিহত আর চরিত্র গঠনের কথা হওয়ার কথা, সেখানে এখন চলছে:
একজনের সমালোচনা— "অমুক সূরা ফাতেহা পড়তে পারে না।"
একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি— "অমুক মিথ্যা কথা বলে।"
ব্যক্তিগত আক্রমণ— "পীর সাহেব বিড়ি টানে।"
ওয়াজের মূল উদ্দেশ্য ছিল মানুষের দিল পরিষ্কার করা, আমল ঠিক করা এবং আল্লাহর মহব্বত অন্তরে গেঁথে দেওয়া। প্রিয় নবীজি ও তাঁর পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম এর ভালোবাসা অন্তরে জাগ্রত করা কিন্তু যখন মাহফিলের মঞ্চ গীবত, তুচ্ছতাচ্ছিল্য আর হাসাহাসির জায়গায় পরিণত হয়, তখন সেখান থেকে হেদায়েতের চেয়ে ফেতনা বেশি ছড়ায়।
আসুন, আমরা সেই আদি ও অকৃত্রিম ইলমি মজলিসের সংস্কৃতি ফিরিয়ে আনি। বক্তাদের উচিত মাওলা আলী (রা.)-এর মতো প্রজ্ঞা ও গভীরতা নিয়ে কথা বলা, আর শ্রোতাদের উচিত সাহাবায়ে কেরামের মতো আদব ও নীরবতা নিয়ে তা হৃদয়ে ধারণ করা।
দ্বীন কোনো তামাশার বস্তু নয়, এটি আমল ও আখলাকের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।
প্রশ্ন হলো—এই ওয়াজ ও মাহফিল থেকে আমরা আসলে কী শিক্ষা পাচ্ছি? 🔴
31/10/2025
I take great pride in being a student of Al-Azhar University in Cairo, ancient Egypt — a center of Islamic tradition.
May Allah accept my dreams, goals, and intentions.
May He accept me as one who struggles (in His cause) alongside the imams of the madhhabs, the sheikhs of the tariqas, and the mujahideen who graduated from Al-Azhar.
Finally, I pray that, through my silsila, I may spread among people the signs of deep love for the Ahl al-Bayt (A.S).
#
21/10/2025
Dhaka to cairo ✈️
06/09/2025
ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহী ওয়াসাল্লাম
03/09/2025
❤️
জিয়ারতে মিশরের ঐতিহ্যবাহী মাযহাবের ইমাম হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আল-শাফিঈ (রহ)
যদি আহলে বাইতের ভালোবাসা প্রত্যাখ্যান ও কুফর হয়,
তাহলে জ্বীন ও মানবজাতি যেন জেনে নেয় যে আমি রাফেযী।’
❤️❤️🇧🇩
إن کانَ رَفضاً حُبُّ آلِ مُحمَّدٍ
فَلیَشهَدِ الثَّقَلانِ أنّی رَافض
(الديوانه شفيعي
21/12/2024
ألا ومن مات على حب آل محمد مات مؤمناً مستكمل الإيمان۔۔۔ألا ومن مات على بغض آل محمد مات كافراً
“যে ব্যক্তি রাসুলে পাক (ﷺ) এর বংশধরের (আহলে বাইতের) প্রতি ভালবাসা নিয়ে মারা যায় সে পূর্ণ ঈমানের উপর মৃত্যুবরণ করে, আর যে ব্যক্তি রাসুলে পাক (ﷺ) এর বংশধরের প্রতি ঘৃণা নিয়ে মারা যায় সে কাফির হয়ে মারা যায়।"
১. তাফসির কাবীর, মিশরে প্রকাশিত (১৩৫৭/১৯৩৮), খন্ড ২৭, পৃষ্ঠা ১৬৫-১৬৬।
কবে আনা হয়েছিল ইমাম হোসাইন (আ) এর মস্তক মোবারক | মিশর, কায়রোতে
12/10/2024
الله اكبر ❣️
26/09/2024
মসজিদে সাইয়্যেদাহ জয়নাব আলাইহাস সালাম উনার পবিত্র মাজার শরীফ জিয়ারতে অধমে। যিনি ছিলেন কারবালার প্রান্তরে সব কিছু দেখে সাক্ষী হয়ে ছিলেন । উনার পবিত্র মাজার শরীফ মিশর রাজধানী কায়রোতে অবস্থিত। মা যেন সকল আশেকে আহলে বাইত (আ) দেরকে উনার পবিত্র মাজার শরীফ জিয়ারতে কবুল করে।আমিন
22/06/2024
পৃথিবীর ঐতিহ্যবাহী দ্বিনিয়া প্রতিষ্ঠান মিশর আল আজহার ইউনিভার্সিটি ৯৭০ বা ৯৭২ ইংরেজি সাল মোতাবেক আরবি ৩৬১ হিজরি সনের ৭ই রমজানে ধর্মীয় শিক্ষার মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ধর্মীয় ফ্যাকাল্টির পাশাপাশি জেনারেল প্রায় সকল ফ্যাকাল্টিসহ মোট ৮২ টি ফ্যাকাল্টি চালু আছে আলহামদুলিল্লাহ৷ আমি গর্ব বোধ করি, আমি একজন আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ❤️
Click here to claim your Sponsored Listing.
