Talha Tours & Travels

Talha Tours & Travels

Share

Country No #1 Digital Visa Platform

05/02/2025

মালয়েশিয়া*র পুলিশ ক্লি*য়ারেন্স – দ্রুত ও ঝামেলামুক্ত প্রসেস!

আপনি কি মাল*য়েশিয়ার পুলি**শ ক্লিয়া**রেন্স সার্টিফিকেট (PCC) নিতে চান? ভিসা প্রসেস, PR আবেদন, জব পারমিট বা অন্য কোনো কাজে এটি দরকার?

✅ সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা আপনার PCC প্রসেসিং করব!
✅ অল্প সময়ের মধ্যে হাতে পাবেন সার্টিফিকেট!
✅ ১০০% জেনুইন ও অথরাইজড প্রসেস

কেন আমাদের মাধ্যমে করবেন?
⭐ মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স প্রসেসিংয়ে আমাদের অভিজ্ঞতা ও সফলতার হার বেশি
⭐ কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই ফাস্ট ট্র্যাক প্রসেস
⭐ বিশ্বস্ত ও দক্ষ টিম যারা আপনার সময় ও অর্থের সঠিক মূল্য দেবে

আপনার পাসপোর্ট কপি, ভিসা কপি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন!

☎ হোয়াটসঅ্যাপ করুন: 01313132069

✅ বিশ্বাস ও নির্ভরতার সাথে আমাদের সার্ভিস নিন!

05/02/2025

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস

এটা যে ১০০% কার্যকর সেটা আমি #ইউরোপ 🇪🇺 আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 150,000 এর টিকেট আমি মাত্র 80,593 টাকায় পেয়েছিলাম,

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

বিশেষজ্ঞের পরামর্শ: সাইটগুলো ব্যবহার করুন

সস্তায় টিকিট খুঁজতে এই সাইটগুলো ব্যবহার করুন:

1. Skyscanner
https://www.skyscanner.net

2. CheapFlight
https://www.cheapflights.com

3. Momondo
https://www.momondo.com

4. Kayak
https://www.kayak.com

5. Google Flights
https://www.google.com/flights

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।

অনলাইন প্লাটফর্ম থেকে সংগ্রহীত

02/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

04/11/2024

বিদেশ যাত্রার পেমেন্ট নিয়ে সাবধানতা:
বর্তমানে বিদেশ যাত্রা খুব কঠিন হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এজেন্সি ইউরোপের কোম্পানির সাথে প্রতারণা করছে। অনেকেই বিদেশ যাওয়ার লোভ দেখিয়ে বাকিতে ভ্রমণ বা পৌঁছানোর পর টাকা দেওয়ার অফার করে থাকে। কিন্তু এই ধরনের পোস্ট দেখে লোভে পড়া ঠিক নয়।
বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া বর্তমানে অনেক বেশি চ্যালেঞ্জিং। বিভিন্ন এজেন্সির প্রতারণার কারণে এবং শ্রমিকদের এক দেশে গিয়ে আরেক দেশে চলে যাওয়া, চাকরি না পাওয়া ইত্যাদি সমস্যার ফলে ইউরোপের শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকজনই এখন ইউরোপে যেতে পারছে।
একটি বিষয় মনে রাখবেন: যখন ক্যাশ টাকা দিয়ে কেউ সহজে বিদেশে যেতে পারছে না, তখন বাকিতে বিদেশ পাঠানো কতটা বাস্তবসম্মত হতে পারে?
এ ধরনের অফার থেকে সাবধান থাকুন।
Talha Tours & Travels

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Dhaka
DHAKA