K.M Saidul Sabuj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K.M Saidul Sabuj, Health/Beauty, tongibari, Munshigonj, Dhaka.
08/04/2025
মুসলিমদের এই হাদিসটা মনে রাখতে হবে*. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,
يُوشِكُ الأممُ أن تَداعَى عليكم، كما تَداعَى الأكَلةُ إلى قصْعتِها، فقال قائلٌ : ومن قِلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل أنتم يومئذٍ كثيرٌ، ولكنَّكم غُثاءٌ كغُثاءُ السَّيلِ ، ولينزِعَنَّ اللهُ من صدورِ عدوِّكم المهابةَ منكم، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ، فقال قائلٌ : يا رسولَ اللهِ وما الوهْنُ ؟ قال حبُّ الدُّنيا وكراهيةُ الموتِ
একসময় সমস্ত বিজাতিয় শক্তি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ হবে, যেমনটা ভোজনকারীরা খাবারের চারপাশে একত্রিত হয়। (চারদিক থেকে খেতে শুরু করে)।
একজন বলল, ’আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।
আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে (ওয়াহান) দুর্বলতা সঞ্চার করবেন।
একজন বলল, ’হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?’
তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া।
(সাওবান রা। আবু দাউদ: ৪২৯৯)
06/04/2025
আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।
সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,
মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,
পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্বল করছে
আমাদের টেবিলে আলো জ্বলছে,
আমাদের জানালায় বসন্তের হাওয়া।
আর ওখানে, অনেক দূরে,
একটা শহর আছে—
যার রাত এখন আর কালো নয়,
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ।
সেখানে কারো টেবিল নেই,
শুধু উল্টে যাওয়া থালার পাশে
একজোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে।
দুই শহরে আজানের সুর।
এক শহরে—
সুরের ঢেউ বয়ে যায় বাতাসে,
শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে,
আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেই।
অন্য শহরে—
আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর।
মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন,
তার কপালে রক্ত জমাট—
আজান শেষ হবার আগেই
আকাশ ফেটে পড়ে আগুনে।
আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে,
সেখানকার শিশুরা জানে না,
আজান আগে আসে, না ধ্বংস?
আমরা খাচ্ছি-দাচ্ছি,
রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে
হাসিমুখে কেউ বলে—
"আজ খাবারের স্বাদ দারুণ!"
কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না,
তারা শুধু জানে,
মাটির নিচে কতটুকু জায়গা পেলে
একজন মানুষ লুকিয়ে থাকতে পারে।
দুই শহর,
কিন্তু একটায় রাত মানে বিশ্রাম,
অন্যটায় রাত মানে—
এটাই হয়তো শেষ রাত।
একটায় ঘুম মানে স্বপ্ন দেখা,
অন্যটায় ঘুম মানে—
চিরতরে শুয়ে পড়া।
আমরা বাস করছি একটিতে,
আর অন্যটি জ্বলছে,
আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া,
কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের।
আমাদের রাত শেষে সকাল আসে,
ওদের রাতের পরে আসে শোকের নতুন সংখ্যা।
দুই শহরে আজান হয়,
একটায় প্রার্থনার জন্য,
অন্যটায় বেঁচে থাকার আকুতি নিয়ে।
সবার আকাশ একটাই,
সবার আল্লাহ একজনই,
তবু কেন এতো রক্ত ঝরে?
সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রইল ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা
🌙 ঈদমোবারক
20/01/2025
Muktarpur bridge😊😊
দোয়াটি একবার পড়ুন -
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’
আল্লাহ যেন আমাদের মনের নেক আশা পূরন করে দেয়️ 🤲🏻
Hi.How are you all😊
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
1525
