Dreaming Touch

Dreaming Touch

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dreaming Touch, Beauty Salon, 1/4 Nurjahan Road, Mohammadpur, Dhaka.

04/01/2016

অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিনঃ-

১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

২. টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা বাব কমে যাবে।

৩. হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।

৪. কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় টিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

৫. মুখের ব্রণ আপনার সুন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

৬. লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

৭. চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।

৮. তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৯. যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

১০. পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।

১১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মেৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১২. মুখে কোন র্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেষ্ট লাগান র্যাশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবেনা।

১৩. পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।

১৪. মুখের তাৎক্ষনিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে আদ্র রাখবে।

১৫. হাত পায়ের সৈৌন্দয্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।

১৬. মুখের বাদামী দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

১৭. নিঃশ্বাসের দুগন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবেনা।

১৮. সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।

১৯. অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে যাবে।

17/11/2015

স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি সহজ উপায়

টিপস নাম্বার ১: রূপচর্চার জন্য ব্যবহার করুন কাঁচা হলুদ ও দুধ। প্রত্যেকদিন ১ গ্লাস উষ্ণ গরম দুধ নিন আধা চামচ এর সাথে কাঁচা হলুদ মিশিয়ে পান করুন। আপনি চাইলে মধু মিশিয়ে পান করতে পারবেন।হলুদ মেশানো দুধ ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।
আপনি যদি চান তবে অন্য একটা কাজ ও করতে পারেন।ইঞ্চি দেড়েকের মত এক টুকরা হলুদ নিন।এরপর টুকরা টুকরা করে কেটে ফেলুন এবং দুধে ভিজিয়ে ফুটান।দেখবেন গাঢ় হলুন রং ধারণ করব্ এই পানি পান করুন নিয়ম মেনে।

টিপস নাম্বার ২: হলুদ রূপচর্চার সেই আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে।ত্ত্বকের ময়লা পরিষ্কার করেবাহ্যিক রং উজ্জ্বল করতে হলুদের ভূমিকা অপরিসীম।
বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর।

তাছাড়া একটা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন:
উপকরণঃ- ১ চামচ লেবুর রস ১ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা ও দুধ।

ব্যবহার করার নিয়ম- প্রথমে দুধ লেবুর রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে লাগান।শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। কখনো গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।

14/02/2015

HAPPY VALENTINE'S DAY from Dreaming Touch beauty expert.

Mobile uploads 13/02/2015

Happy Falgun.

Photos 16/12/2014
14/12/2014

একঃ

বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্ট করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ, কালোদাগ দুর করতে সহায়তা করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

দুইঃ

কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখেদিন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃন করতে কলার কোন জুড়ি নেই।

তিনঃ

মধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বক উজ্জ্বল ও মসৃন করতেও মধু খুব কার্যকর। দই, মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। এতকিছু হাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশী উজ্জ্বল হয়ে গেছে।

চারঃ

আলু বা টমেটো শুধু ভাল সবজীই নয় বরং এক একটা রং ফসর্াকারী এজেন্ট। আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক।

পাঁচঃ

মসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার।

ছয়ঃ

ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্য করবে এই ফরমুলা।

সাতঃ

এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুন যতক্ষন পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন।

আটঃ

শিশুদের মত কোমল ও মসৃন ত্বক পেতে দুই চামচ চিনির মধ্যে তিন চামচ বেবী ওয়েল দিয়ে পেস্ট বানিয়ে মুখে নিয়মিত ব্যবহার করুন।

নয়ঃ

মুখে ব্রনের দাগ থাকলে কর্ণফ্লাওয়ার এবং শসার মিশ্রন তৈরী করে প্রতিদিন মাখতে থাকুন। দ্রুত ভাল ফল পাবেন।

দশঃ

পানি, সবুজ সবজী, ফলের রস, মাছ, ডিম রক্ত পরিষ্কার করে থাকে তাই এইগুলো পর্যাপ্ত পরিমানে খেতে হবে।

26/10/2014

ব্রণের চিকিৎসায় কাঁচা হলুদ

ব্রণ সারাতে হলুদের মতন চমৎকার প্রাকৃতিক উপাদান খুব কমই আছে। ব্রণের ইনফেকশন কমানো হতে শুরু করে ব্রণের দাগ দূর করা পর্যন্ত হরেক রকম ব্যবহার আছে এর। নিম্নে রইলো সেগুলোর মাঝে কয়েকটি।

১)ব্রনের প্রচুর ব্রণ ওঠে তাদের জন্য কাঁচা হলুদ জাদুর মতো কাজ দেয়। ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রনের উপরে লাগান। কিছু সময় পর ধুয়ে ফেলুন। ব্রণ মিলিয়ে যাবে ও ইনফেকশন হবে না।

২)কাঁচা হলুদ বেটে রস করে নিন। এই হলুদের রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের প্রকোপ কমবে।

৩)ব্রনের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে দাগের উপর লাগান। কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে।

মনে রাখবেন হলুদ দিয়ে কখনো রোদে বের হবেন না, তাহলে ত্বক পুড়ে কালো হয়ে যাবে। আর তাই হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা। কখনোই দিনের বেলা নয়।

23/10/2014

চোখের কোলে কালি!
চোখের নিচে কালি একদিনে পড়ে না। অনেক দিনের প্রক্রিয়া এটি। কিন্ত ১৫-২০ মিনিট খরচ করলে এর থেকে মুক্তি পাওয়া য়ায় সহজেই। আমাদের অজান্তেই এটি হতে থাকে। কিছুটা খারাপ অবস্তায় চলে যাওযার পর নজরে আসে। চোখের কালি পড়ার একটি কারন হচ্ছে স্ট্রেস। কাজের দুশচিন্তা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত টানাপড়েনসহ অনেক কিছুই এখানে ভুমেকা রাখে। এসব সাময়িক ঝামেলার কারনে ঘুম ঠিকমত হয়না। অতিরিক্ত টেলিভিশন দেখাও এর জন্য দায়ী।
চোখের নিচে কাল দাগটি হতে যেমন সময় লাগে, তেমন এটি যেতেও সময় লাগে। সঠিক সময়ে ঘুম, পযাপ্ত বিশ্রাম এক্ষেত্রে অনেকটা জাদুর মত কাজ করবে। চেষ্টা করতে হবে মন ভাল রাখার। রাতে ঘুমাতে যাওয়ার আগে আই ক্রিম বা জেল দিয়ে ম্যাসেজ করলে ভাল ফল পাওয়া যাবে। চোখের চারপাশে হাল্কা করে ঘুরিয়ে ম্যাসেজ করতে পারেন। আঙ্গুল দিয়ে আলতো করে চোখের চারপাশে ক্লকওয়াইজ তিনবার এবং অ্যন্টিক্লকওয়াইজ তিনবার ম্যাসেজ করতে হবে।তখন অব্যশই চোখ বন্ধ রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চোখের মধে্ কোনভাবেই ক্রিম না যায়।
মেকাপের মাধ্যমেও কিছুটা ঢেকে রাখতে পারেন। চোখের নিচে কন্সিলার বা পেন্ স্টিক লাগিয়ে ওপরে একটু পাউডার দিলেই অনেকটা ঢেকে যাবে। তবে কন্সিলেরটি তকের চেয়ে এক ধাপ গাঢ় হতে হবে।নয়তো চোখের নিচের অংশটি সাদা হয়ে থাকবে। এগুলো ছাড়াও সহজ তিনটি প্যাক ব্যবহার করার উপায় আছে। আলু, শসা ও গমের অগকুর গ্রেট করে লাগালে খুব ভালো কাজ করবে। এই তিনটি উপাদান আপনি এক সাথেও লাগাতে পারেন আবার আলাদাও লাগাতে পারেন। সপ্তাহে তিন থেকে চার দিন ১৫ মিনিট লাগালেই হবে। আশা করি আশানুরূপ ফল পাবেন।

Photos 26/07/2014

EID MUBARAK

15/06/2014

রোদে পোড়া, অতিরিক্ত আগুনের তাপে দাগ কিংবা মেছতার দাগ দূর করতে-

১.নিয়মিত লেবুর রস মুখে দিতে পারেন।

২. গুড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৩.অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।

৪. আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৫.কমলার খোসার গুড়া ও কাচা দুধ এর মিশ্রণ দাগ দুর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন।

৬.মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।

৭.লেবুর রস,মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন।

তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Photos from Dreaming Touch's post 13/06/2014

Dreaming Touch Beauty Expert Makeup

Photos 13/06/2014

Dreaming Touch Beauty Expert Makeup

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


1/4 Nurjahan Road, Mohammadpur
Dhaka
1207