Dr Faruk Mia

Dr Faruk Mia

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Faruk Mia, Health/Beauty, Rangpur, Dhaka.

06/04/2025

খালি পেটে লবঙ্গ খাওয়া কি উপকারী?
•••••••••••••••••••••••••••••••••••••••••••
লবঙ্গ একটি সুপরিচিত মসলা, যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ।

লবঙ্গের পুষ্টিগুণ

লবঙ্গ ছোট হলেও এতে রয়েছে অসংখ্য উপকারী পুষ্টি উপাদান। যেমন-
ভিটামিন সি – রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন কে – রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ফাইবার – হজমপ্রক্রিয়া উন্নত করে
অ্যান্টিঅক্সিডেন্ট (ইউজেনল) – দেহ থেকে টক্সিন বের করে
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম – হাড়ের গঠন মজবুত রাখে
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান – শরীরের প্রদাহ কমায়

খালি পেটে লবঙ্গ খাওয়া কি উপকারী?

অনেকেই সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন। পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল জানান, খালি পেটে লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এটি পরিমিত মাত্রায় খাওয়াই ভালো। এটি হজমশক্তি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানোসহ অনেক উপকার করতে পারে। তবে অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস্ট্রিক, রক্তপাত বা লিভারের সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত লবঙ্গ খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে।

খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা

১. হজমশক্তি বাড়ায়

লবঙ্গ হজমের জন্য খুবই উপকারী। এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে, গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ঠান্ডা-কাশি, সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে।

৩. ওজন কমাতে সাহায্য করে

খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার (মেটাবলিজম) বাড়ে। ফলে ক্যালরি দ্রুত পুড়ে যায় এবং ওজন কমতে সাহায্য করে। এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সহায়ক।

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

লবঙ্গ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৫. দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে

লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর

06/04/2025

ফল খেতে হবে নিয়মিত

13/03/2025

রোজাদার ব্যক্তিদের ঝাল মসলা ও তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো

13/03/2025

আপেলের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা একবার দেখুন:

1. **পুষ্টি সমৃদ্ধ**: আপেল ভিটামিন সি, ফাইবার, এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ, যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2. **ওজন নিয়ন্ত্রণ**: আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
3. **হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নতি**: আপেলের মধ্যে থাকা পলি*ফেনলস এবং ফাইবার হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক।
4. **ডায়বেটিস নিয়ন্ত্রণ**: আপেলের মধ্যে থাকা ফাইবার রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে এবং টাইপ ২ ডায়বেটিসের ঝুঁকি কমায়।
5. **পাচনতন্ত্রের উন্নতি**: আপেলের ফাইবার পাচনতন্ত্রকে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
6. **অ্যান্টিঅক্সিডেন্ট উৎস**: আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস সেল ড্যামেজ রোধ করতে এবং ক্যা*ন্সারের ঝুঁকি কমাতে সহায়ক।
7. **মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি**: আপেলের মধ্যে থাকা বিশেষ উপাদানগুলি মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করতে সহায়ক।

আপেল খাওয়ার উপকারিতা অনেক, তাই আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় অবশ্য রাখবেন.

13/03/2025
16/01/2025

✅◽কোন কোন প্রাণীর কামড়ে Rabies ভ্যাকসিন দিতে হবে?

@কুকুর
@বিড়াল
@শিয়াল
@বানর
@বেঁজি
@বাদুর

✅◽কোন কোন প্রাণীর কামড়ে Rabies vaccine দেওয়ার প্রয়োজন নাই?

@কাঠবিড়ালী
@মানুষ
@খরগোশ
@গুঁইসাপ

✅◽গর্ভাবস্থায় Rabies vaccine দেওয়া যাবে কি?

উত্তরঃগর্ভাবস্থা,স্তন্যদানকালে,ছোট বাচ্চা, বৃদ্ধ অবস্থায় বা অন্য যেকোনো অসুস্থতায় Rabies vaccine দেওয়া যায় তাতে কোন সমস্যা নাই।

✅◽Rabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে কি?

উত্তরঃRabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা নাই।

04/10/2024

গর্ভকালীন বিশেষ পালনীয় বিধান-
১। বেশি করে পানি পান করুন।
২৷ গর্ভাস্থায় অবশ্যই অন্তত ৪ বার ডাক্তার দেখান- ১৬ সপ্তাহের মধ্যে একবার, ২৪-২৮ সপ্তাহে একবার,২৮-৩২ সপ্তাহে, ৩২-৩৬ সপ্তাহে
৩. মানষিক চাপমুক্ত থাকুন, মনে রাখবেন মায়ের মানষিক চাপ সন্তান উপর প্রভাব ফেলে
৪. রাতে ৮ ঘণ্টা ও দিনে অন্তত ২ ঘণ্টা বিশ্রাম নিন।
৫. ভারি কাজ পরিহার করুন।
৬. সুস্থ মা সুস্থ সন্তানের জন্য অতি আবশ্যক।
৭.গর্ভাবস্থায় পানি ভাঙ্গলে,রক্ত স্রাব গেলে,তীব্র জ্বর, খিচুনী হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো অত‍্যন্ত বিপদজনক।
৮. দিন ৩~৪ বারের বেশী পাতলা পায়খানা বা ৩~৪ বারের বেশী বমি হলে অথবা রক্তবমি হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। এতে বাচ্চার ক্ষতি হতে পারে
৯.প্রসব বেদনা ৭~৮ ঘন্টার বেশী হয়ে গেলে, ভেলিভারীর ব‍্যাথা উঠার আগেই পানি ভেঙ্গে গেলে, রক্তপাত হলে,জ্বর আসলে,খিচুনী হলে বাসায় না থেকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে চলে যান।
১০. গর্ভধারণকালে প্রতিদিনের খাবারে মাছ বা মাংস, ডিম, দুধ রাখা উচিত।
১১. শাক সবজি, মৌসুমী ফলমূল খাবার চেষ্টা করবেন।
১২. ৭ মাস হয়ে গেলে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন। কমে গেলে অথবা একদম না নড়লে হাসপাতালে চলে আসুন।

Dr.Faruk Mia
DMF

10/06/2024

তরতাজা ফল বি‌শেষত লেবুজাতীয় ফল,তরতাজা শাক সব‌জি খান।কারণ এ‌গু‌লো‌তে ভি‌টা‌মিন সি সহ আ‌রো নানা ভিটা‌মিন ও মিনা‌রেলস থা‌কে।

10/06/2024

ক্ষুধা ঠিক আ‌ছে কিন্তুু ওজন ক‌মে যা‌চ্ছে,তাপ সহ‌্য কর‌তে পা‌রেন না,বুক ধরফর কর‌ছে,অ‌স্থিরতা আ‌ছে,হাত বা পা কা‌পে ইত‌্যা‌দি লক্ষণ থাক‌লে থাইর‌য়েড হর‌মোন পরীক্ষা কর‌বেন। কারণ এগু‌লো Thyrotoxicosis এর common লক্ষণ।

10/06/2024

রাস্তার খাবার এ‌ড়ি‌য়ে চলুন।
এ‌তে থাক‌তে পা‌রে জন্ডিস টাইফ‌য়ে‌ডেসহ নানা রো‌গের জীবাণু!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rangpur
Dhaka