Niha's Beautification
Be beautiful be bold
টক্সিক মানুষ চিনেন?▫️▫️
আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।
টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না,
কিন্তু একটা সময় মনে হবে-আপনার চারপাশটা ভারী,
মনটা ক্লান্ত। হঠাৎ একটা দিন বুঝবেন,এই ভারটা আসলে মানুষেরই তৈরি।
কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?▫️▫️
এমন কিছু আচরণ আছে,যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।
১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস।▫️▫️
টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে,যেন আপনি কিছুই জানেন না,পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো,এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং,তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।
২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে।▫️▫️
তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।
৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা।▫️▫️
তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে,কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।
৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!▫️▫️
তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না,
বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না,বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।
৫. কথায় কথায় অভিযোগ।▫️▫️
তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।
৬. আপনার অনুভূতি নিয়ে খেলা।▫️▫️
তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট,আপনার সুখ-কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে,
তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।
৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা।▫️▫️
আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা,ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।
৮. আচরণে একধরনের দ্বিচারিতা।▫️▫️
একদিন তারা খুব মিষ্টি,আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না,কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।
৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া।▫️▫️
টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে,আপনাকে থেকে সুবিধা নেবে,কিন্তু বিনিময়ে কিছু দেবে না।
১০. আপনার "না"কে গুরুত্ব না দেওয়া।▫️▫️
তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়,মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।
টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়,কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।
মনে রাখবেন,যারা আপনাকে ভালোবাসে,তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।।
---- সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ ----
03/02/2025
১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।
২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।
৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।
৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।
৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।
৮. 'না' বলতে ভয় পাবেন না।
৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।
১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।
১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।
১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।
১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।
১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।
১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।
১৫. অকারণে শত্রু বাড়াবেন না।
১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।
১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।
১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।
২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।
২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।
প্রতিদিন দেখি কারো না কারো দোয়া কবুল হচ্ছে, কতো ভালো লাগে এই গল্পগুলো পড়তে। আল্লাহ একদিন আমার ও দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ 🤲 ১বার পড়ে দেন ❤️🩹
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা- ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।
"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"
পড়া শেষে আমিন লেখার অনুরোধ রইলো,,,🙏
12/01/2025
জাস্ট ইমাজিন, আপনি একজন ২৪/২৫ বছর বয়েসী, ইউনিভার্সিটি গ্রাজুয়েট। নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছেন ঘরোয়াভাবে, সেও ইউনিভার্সিটি গ্রাজুয়েট। বিয়েতে দুইপক্ষের কেউই অযথা খরচ করতে চাননি, বরং দম্পতি যেন একটা ব্যাকাপ নিয়ে সংসার শুরু করতে পারে সেইজন্যে দুইপক্ষ থেকে দেয়া প্লাস গিফট টিফট মিলায়ে তিনচার লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করে দেয়া হল।
আপনারা হাজব্যান্ড ওয়াইফ ওয়ার্কিং কাপল। দুইজনে মিলে ঢাকাশহরে মাসে ৫০/৬০ হাজারের মত ইনকাম করেন। বনশ্রীতে দুইজন একটা নিরিবিলি, ছোট আ্যপার্টমেন্ট ভাড়া নিসেন নিজেদের সংসার সাজাইতে। বাড়িভাড়া এবং অন্যান্য খরচ কভার করে ফিউচারের জন্যে প্রতিমাসে ১২/১৪ হাজার টাকা সেভ করতে পারছেন। আপনারা বাস্তববাদী কাপল, লোক দেখানো অযথা খরচের ধার ধারেন না। পুরো আ্যপার্টমেন্ট ছিমছাম, সাদামাটা কিন্তু নিজেদের মত করে সাজানো। একজন গেম খেলতে পছন্দ করে দেখে একটা কনসোল আর দুইজন মুভি দেখার জন্যে একটা বিগ স্ক্রীনের টিভি, এই যা এক্সট্রা লাক্সারি! আর হ্যা, মাসে বইয়ের অথবা অন্য হবির জন্যে দেড়/দুই হাজার এক্সট্রা খরচ যায়!
আপনাদের একজনের অফিস গুলশানে, আরেকজনের ধানমন্ডিতে। পাবলিক বাসে করে যেতে আসতে লাগে মাত্র এক/দেড়ঘন্টা। প্রতিদিন অফিস থেকে বিকাল পাঁচটায় বের হয়ে ছয়টা সাতটার মধ্যে বাসায় ফিরে আসেন। এসে দুইজন মিলে রান্না বান্না করে, রাত দশটার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে, গল্পগুজব, নেটফ্লিক্স-ইউটিউবে চিল করে ঘুম। বৃহস্পতিবার ব্যতিক্রম। সেইদিন অফিস শেষে বাইরে ডেট, অথবা রেস্টুরেন্টে খেতে যাওয়া। মাসের দুই শুক্রবার যার যার বাসায় সময় দেয়া, কিছু সময়ে ফ্রেন্ডদের সাথে হ্যাংআউট, বছরে দুই একবার কক্সবাজার/সাজেক ট্যুর দেয়া। শনিবারে সপ্তাহের বাজার আর বাসার কাজটাজ দুইজনে মিলে করে ফেলা। আবার নেক্সট পাঁচদিনের জন্যে প্রিপারেশান!
মোটামুটি একটা ডিসেন্ট, স্টেডি লাইফ, রাইট? খুব বেশি আ্যম্বিশাস না, জাস্ট ডিসেন্ট লাইফ। দুই তিন বছর পরে দুইজনের কম্বাইন্ড ইনকাম মাসে ৭০/৮০ হাজারের মত প্লাস ব্যাংকে জমা ৩/৪ লাখ টাকা। এইবার দুইজনে মিলে ফিউচার প্ল্যান শুরু।
একদম স্বপ্নের মত, না?
আমরা যারা নির্বিরোধী মানুষ হতে চাই, জাস্ট ফ্যামিলি পার্সন হতে চাই, বাবামায়ের/আত্মীয়দের কাছাকাছি থাকতে চাই, তারা সবাই এই স্বপ্নটাই দেখি, দেখতেই থাকি।
শুধু হিসাবটাই মেলে না!
যেই সাধারণ জীবন আমাদের স্বাভাবিকভাবেই পাওয়ার কথা, পুরো জীবনীশক্তি নিংড়ে দিয়েও কেন আমাদের সেই জীবনকে রূপকথার মত কল্পনা করতে হয়!?
লেখা:Rakib Hussain
ছবি- প্রতিকী
31/12/2024
হে আল্লাহ কলিজা ফেটে যায় এই অবুঝ নিরিহ প্রানী গুলোর জন্য 😥😥😥 সাময়িক আনন্দের জন্য আমরা মানুষরা অমানুষ হয়ে যাই।
হাজার হাজার লক্ষ লক্ষ প্রানীদের জীবন কেড়ে নেই ছি ছি
21/11/2024
ফাইনালি নতুন একটা ডিফারেন্ট ব্ল্যাক শ্যাম্পু পেলাম, SESA Black Silk & Shine Shampoo! 🌿
স্মেল টা খুবই রিফ্রেশিং এন্ড মাইল্ড কারণ এখানে রোজমেরি, নীম মেথির মতো হার্বস ব্লেন্ড করে বানিয়েছে! যাদের ন্যাচারাল হার্বস এর ব্ল্যাক শ্যাম্পু চাই, তাদের জন্যে একদম পারফেক্ট! ✨
05/11/2024
🎉 Facebook recognized me as a top rising creator this week!
01/11/2024
আমার বড় বোন ও আমার লগে রাইতবিরাইতে মজা লয় 🤣🤣 এই জীবনডা পান খাইতে খাইতে শেষ কইরা দিতে মন চায় 🤣🤣🤣🤣🤣🤣🤣
28/10/2024
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Kanis Mitu, Saume Akter, Ruma Sarkar, শখের বরশি ওয়ালা, Selina Parvin, Møņmé Ňíhă, Nahme's World , মলিন রায়, Lamia Islam Rasel, Rony Hossen
I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!
Arifur Rahman Arif, Rubel Ahmed
Click here to claim your Sponsored Listing.
