Seba Online Shop
To create a Beautiful and Healthy Nation !
24/04/2022
মেয়েরা কুড়ি তে বুড়ি না, আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে, কিন্তু
ত্রিশের পর মেয়েরা দু'ধারি ছুরি। যেতেও কাটে আসতেও কাটে। অসাধু, সাবধান!
ত্রিশের পর মেয়েরা সুপার ম্যাচিওর হয়।
ত্রিশের পর মেয়েরা নিজেকে ভালোবাসতে শেখে।
ত্রিশের পর মেয়েদেরকে আর ন্যাকা ন্যাকা আবেগ দিয়ে ভাসানো যায় না।
ত্রিশের পর মেয়েরা নিজেকে গোছায়।
ত্রিশের পর মেয়েদের মেক আপ স্কিল আসে।
ত্রিশের পর মেয়েরা ক্যারিয়ারে এগিয়ে যায়।
ত্রিশের পর মেয়েরা নিজেকে ফিট রাখে।
ত্রিশের পর মেয়েরা জীবনের প্রায়োরিটি শেখে।
ত্রিশের পর মেয়েরা আবেগকে ফিল্টার করতে শেখে।
ত্রিশের পর মেয়েরা "না" বলতে শেখে।
জীবন থেকে কি এবং কাকে এক্সট্রা মেদের মতো ঝরিয়ে ফেলতে হবে মেয়েরা শিখে যায়, আর কাকে সুগন্ধী সাবানের মতো গায়ে মাখতে হবে, মেয়েরা জেনে যায়।
ত্রিশের পর মেয়েরা মেয়ে থেকে মানুষ হতে শেখে।
আমার চোখে ত্রিশের পর মেয়েরা
বেশি সুন্দর, সহজ এবং বেশি এট্রাক্টিভ।
ত্রিশের পর মেয়েরা জানে এবং বোঝে তারা কত গুরুত্বপূর্ণ।
যে সুন্দর নিজে নিজের সৌন্দর্য্য এবং মূল্য বুঝতে শেখে, নিজেকে প্রোটেক্ট করতে শেখে সে বড় বেশি সুন্দর।
প্লিজ পুরোনো চিন্তার শ্যাওলা পড়া দড়ি দিয়ে মেয়েদের বাঁধবেন না, বয়সের বোঝা চাপিয়ে তাদেরকে দাবানোর চেষ্টা করবেন না।
©️
এই স্পেশাল ভিডিও টা Ayrin Naher Tripti আপুর জন্য৷ ফাইনালি এই প্রোডাক্টগুলো যাচ্ছে আপুর কাছে।
আমি সব সময় প্রোডাক্ট পাঠানোর সময় ডাবল চেক করে প্রোডাক্ট পাঠায়। কারণ আমি চাই না আমার কোনো ক্রেতা হয়রানির শিকার হোক।
একটু আগেই যখন প্রোডাক্টগুলো প্যাকিং করছিলাম তখন ভাবলাম একটা ভিডিও করে ফেলি। আপু ও হইতো দেখে খুশি হবে। আপু হলেন এই ঈদে কম্বো অফারের আমার প্রথম ক্রেতা। আপু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সাথে পাচ্ছেন ঈদেট উপহার। আর মাএ ৯ টা কম্বো আছে। যারা ক্রেতা হবেন তাদের সবার জন্যই থাকবে এমন সুযেগ আলহামদুলিল্লাহ । গত পরশু দিন ডে করেছিলাম কম্বোর ছবিগুলো। অনেকেই দাম জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ বিস্তারিত লিখে ছবি দিয়ে পোস্ট করবো। অনলাইনে এভাবেই হয়তো স্বপ্ন পূ্রণের গল্পগুলো তৈরি হয় । 👩❤️👩
02/04/2022
- Ramadan mubarak. 🌙❤️
In Sha Allah ❤️
08/02/2022
এই পোস্ট গুলো আরো ১ বছর আগের আর ৩ জন মানুষই আমাট খুবই প্রিয়। সত্যি বলতে কাস্টমার বললে ভুল করবো বড় বোনের মতো একদম সবাই। আম্মুর অসুস্থতার জন্য হইতো আমি সবার সাথে খুব কম কথা বলার সুযোগ পাচ্ছি এখন । কিন্তু আমার বিশ্বাস আপুদের সাথে সম্পর্ক আর ভালোবাসা আগের মতোই আছে। ২০২১ সালে এই সময়ে একটা কম্বো অফার দিয়েছিলাম মাএ ১০০০ টাকায় থাকবে ৩ টা অসাধারণ প্রোডাক্ট। এই ৩ জন আপু খুবই বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আমার কম্বো অফারের ক্রেতা হয়েছিলেন । তাই এবারও ঠিক একই ভাবে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা কম্বো যেখানে থাকছে চুলের আর ফেস কেয়ারের প্রোডাক্ট। ২০২০ সাল থেকে কাজ করছি এই প্রোডাক্ট গুলো নিয়ে । এবং আমার নিজের ও ব্যবহার করা হয় প্রোডাক্টগুলো। বাংলাদেশী হলেও প্রোডাক্টের গুগগত মান আর কাজ সত্যি অসাধারণ। এখনই পর্যন্ত যারা আমার কাস্টমার হয়েছেন তারা জানেন যে আমি কখনো খারাপ প্রোডাক্ট নিয়ে কাজ করি না। এই প্রোডাক্ট গুলো অনেকেই নিতে চান শুধু দামের কথা মাথায় রেখে এবারের এই কম্বো করা। সামনে আসছে গরমের সময় আর তখন স্কিন ক্লিন রাখার জন্য ক্লিনজার একদম বেস্ট প্রোডাক্ট।
তাই ২ টা ক্লিনজার আর ১ টা শ্যাম্পু দিয়ে করা হলো এই কম্বো। শ্যাম্পুর মেয়াদ আছে ২০২৩ সাল মে মাস আর ক্লিনজার মেয়াদ আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাই প্রায় ১.৫ বছর অনায়াসে ব্যবহার করা যাবে এগুলো।
তাই ঈদের সময় নিজের স্কিন আর চুলকে ভালো রাখার জন্য সবার জন্য স্পেশাল কম্বো আর ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি। 🥳😍🥳😍🥳😍🥳
তাই মাএ ১০০০ টাকায় ৩ টা প্রোডাক্ট এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি নিয়ে আপনিও করতে পারেন আপনার স্কিনের যত্ন। প্রতি ঈদে চেষ্টা থাকে আপনাদের জন্য ভিন্ন কিছু করার । তাই এবার ও নতুন কিছু করার চেষ্টা । 💁♀️
07/02/2022
সকালে পোস্ট করেছিলাম ঈদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আজ থেকে। পোস্ট করার পরেই একজন আপু নক করলেন আপু একদম কম প্রাইসের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি ১ টা নিলেও কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন।মানে আমি তো ঢাকার বাইরে থাকি । এভাবে জিজ্ঞেস করার কারণ হলো কিছু প্রোডাক্টের প্রাইজ একদম ই বাজেটের মধ্যে রাখেন আপনি । যেমন ঃ ফেস মাস্ক, আইলাইনার, লিপ মাস্ক, আই মাস্ক, রাইস সিরাম,ট্রি টি ওয়েল ( যা ব্রণের জন্য খুবই ভালো কাজ করে ) ভেসলিন আর, ব্লাক সোপ ।
আপনার পোস্ট গুলো থেকেই জেনেছি যে এগুলো দাম ৬০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে৷ আমি তো ঢাকার বাইরে থাকি তাহলে আমি যদি নিতে চাই তাহলে কি ১ টা নেওয়া যাবে??? আমি প্রথমে অবাক হই একজন মানুষ কতটা ফলো করলে এভাবে সব কিছু মনে রাখে। তখন বললাম আপু এই প্রোডাক্টগুলো নিয়ে আমি পোস্ট দিবো ভেবেছিলাম এর আগে আপনি নক করলেন। ভালোই হলো আমি বিস্তারিত বলে দিচ্ছি । ৫০০ টাকার কম যে প্রোডাক্ট গুলো যেমন মাস্কগুলো মিনিমাম ৬ টা করে নিতে হবে। আইলাইনার ২ টা নিতে হবে, সোপ আর ভেসলিন সব গুলো ২ টা করে। এর কারণ হলো একবার ঢাকার বাইরে ট্রি টি দিয়েছিলাম সুন্দরবন কুরিয়ার দিয়ে পড়ে কাস্টমার প্রোডাক্ট পেয়েছিলো প্যাকেট খোলা। এটা একটু মেডিসিন মেডিসিন গন্ধ । আল্লাহ জানে তারা কি মনে করেছিলো। এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি আর ১ করে এই ছোট প্রোডাক্ট ঢাকার বাইরে বা ভিতরে দিবো না। এতে আপনারা ও হয়রানির শিকার হন এবং আমিও। আমি চাই না এমন কিছু হোক তাই এই সিদ্ধান্ত নেওয়া। আশা করছি আপনাদের সার্পোট পাবো।
আর প্রাইজগুলো আপু ছবির সাথে দিয়ে দিচ্ছি আশা করছি সবার সুবিধা হবে বুঝতে ।
07/02/2022
ঈদের আমোজ প্রায় শুরু হয়ে যাবে ১ মাস পর থেকেই।
ঈদে এবার বাড়তি আনন্দ যোগ করতে কোনাকাটায় থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি।🥳
তাই এবার ঈদ উদযাপন হবে মনের আনন্দে 💁♀️
01/02/2022
আজকে অনেক স্পেশাল একটা দিন ২-২-২২।
কতো বছর পর এমন একটা দিন আমাদের জীবনে এসেছে আমি নিজে ও জানি না। কিন্তু এই স্পেশাল দিনটাকে সবার জন্য আর একটু স্পেশাল করার জন্য থাকছে স্পেশাল ছাড়।
নিচের দেওয়া যেকোন প্রোডাক্ট কিনলেই ২২% ছাড় আর ডেলিভারি চার্জ মাএ ২২ টাকা। আমি জানি সবাই একটু অবাক হবেন কিন্তু এটা শুধু মাএ আজকের দিনের জন্য ।
লাকি প্রথম ২২ জন কাস্টমারের জন্য থাকবে স্পেশাল গিফট💁♀️
স্পেশাল ভিডিও সবার জন্য । কখনো হেরে যেতে শিখেনি, কখনো থেমে যেতে শিখেনি। পরিস্থিতি যত কঠিন হয়েছে নিজের মনোবলকে আরো বাড়িয়ে নিয়েছি। আমি পারবো ।
জীবনে যত কষ্টের সময় আসুক না কোনো আমাদের মুখে হাসি রেখে এগিয়ে যেতে হবে । ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে।
যারা অধীর আগ্রহে ছিলেন প্রোডাক্টের জন্য এই ভিডিও টা তাদের জন্য । অনেক দেরি হলে ও আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো চলে এসেছে। 🙂
27/01/2022
জীবনের সব থেকে বড় লড়াইটা হলো নিজের সাথে।
প্রতিটা দিন নতুন এক চ্যালেঞ্জ অপেক্ষা করে আমার জন্য । এতো কিছুর পরেও স্বপ্ন দেখি এগিয়ে যাওয়ার। হেরে যাওয়ার জন্য পথ চলা শুরু করেনি,মন থেকে বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।
Strong women never give up.🤞
we might need a coffee. we might need a good cry. we might need a day in bed. but we will always come back stronger.❤️
এই ভিডিও অনেকদিন আগে করেছিলাম। সব থেকে ভালো লাগার বিষয় ছিলো আপু নিজেই বলেছিলো আপু তুমি একটু বুঝিয়ে বলে দিবে ভিডিও তে। তখন মনে মনে খুশি হয়ে ছিলাম। এই প্রথম মনে হয় কেউ আমাকে নিজ থেকে ভিডিও তৈরি করার কথা বলেছে। এমনিতে আমি নিজেই ভিডিও ম্যাক করে দেই। যাতে আপনারা ভুলে গেলে বার বার দেখে নিতে পারেন। যখনই মনে হবে আপু কীভাবে জানি লাগাবো তখনই ভিডিও প্লে করে দেখে নিবেন। 🙂।
আপু এই কারণেই আপনাকে ভালো লাগে আপু। আপনি খুব সাধারণ ভাবে থাকেন। প্রোডাক্ট নিয়ে গুছিয়ে বলেন।
আপু কথাগুলো শুনেই যাচ্ছিলাম কথা গুলো। একটা সময় সবাই আমাকে বলতো ফর্সা হও ফর্সা। না হলে কেউ লাইভ দেখবেনা৷ বিজনেস এতো সহজ না। আর এখন 👩❤️👩।
24/01/2022
এই হেয়ার প্রোডাক্ট টা নিয়ে যখন কাজ করা শুরু করেছি তখন আমি নিজেই ভাবতাম আসলেও কি কাজ করে নাকি এমনি এমনি প্যকেট এ লিখা। আর ছবিগুলো দেওয়া। এমন কতো প্রোডাক্ট ই তো এখন অনলাইন এ সেল হয়।
তাই সবার আগে আমি নিজেই ব্যবহার করা শুরু করি জাফরান স্কেল্প কেয়ার থ্যারাপি। আম্মু আমাকে এখনও লাগিয়ে দেয় তেল🙈। একা একা দেওয়া যায় কিন্তু আম্মু দিয়ে দিলে একটু বেশি ভালো করে দিয়ে দেয়।কারণ আমার থেকে আম্মু বেশি পছন্দ করে লম্বা চুল। একটু বেশি চুল পড়লেই মাঝে মাঝে মনে হয় কেটে ছোট করে ফেলি। আম্মু একদিন চুলে লাগানোর সময় বলছিলো এটা কি শুধু চুলের উপরে দিবি ( মানে স্কেল্পই দিবে) তাহলে নিচের চুলের কি তেল ছাড়াই থাকবে। তখন আম্মুকে বললাম
আমাদের চুলের পিছনের দিক থেকে সামনের দিকে চুল পড়ে গিয়ে কমে যেতে থাকে। তাই দেখবা সামনে দিয়ে কপাল বড় দেখা যায় আর সিঁথি করলে চুল অনেক কম মনে হয়। জাফরান স্কেল্প কেয়ার স্পেশাললি স্কেল্প এর জন্য তৈরি। এতে চুল পড়া কমবে, ব্যবহার করতে করতে নতুন চুল হবে আর চুল লম্বা হবে।আমি জানতাম তখন আম্মু ও আমার কথা বিশ্বাস করে নি। কিন্তু যখন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। তখন আমার চুল দেখেই সবাই অবাক। কিভাবে পরিবর্তন হলো আমার চুলের🙆♀️।
রহস্য কি🙃
23/01/2022
নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যত টুকু আনন্দ হয়। তার থেকে বেশি আনন্দ হয় যখন প্রিয় আপুরা নিজে থেকে প্রোডাক্টের রিপিট কাস্টমার হয়। তখন আলাদা একটা দায়িত্ব আর ভালোলাগা কাজ করে। সব সময় অরজিনাল প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা থাকে সব সময় । এবার যদিও অনেক সময় লেগে গিয়েছে আশেপাশের পরিস্হিতির জন্য । কিন্তু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলো পৌছে যাবে যার যার ঠিকানায়। 🥰
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1000
