Babul The H. Bro
সত্যের সন্ধানে এগিয়ে চলা
23/12/2025
ভিসা এক্সপার্ট” কোর্স ৫০০০ টাকার কোর্স মাত্র ২৫০ টাকায়! – It Product Zone বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন নিজের হাতে! শিখে নিন ৩০+ দেশের ভিসা প্রসেসিং, ডকুমেন্ট প্রস্তুতি ও অনলাইন ভেরিফিকেশ....
বয়স ২০ হলেই এগুলো করুনঃ
১। নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যান।
২। বন্ধুদের সাথে বেশি আড্ডা দেওয়া, সময় নষ্ট করা বাদ দিন।
৩। নিজের ক্যারিয়ার গড়ায় মনযোগ দিন, একটি নির্দিষ্ট লক্ষ্য রাখুন।
৪। ভালো একটা স্কিলে বা কাজে পারদর্শি হয়ে যান।
৫। বন্ধুদের সাথে ইয়ার্কি, আড্ডা, হাসি ঠাট্টা কমিয়ে দিন।
৬। পাঁচ বছর মেধা খাটিয়ে কঠোর পরিশ্রম করতে থাকুন, একদিন সফলতা আসবেই।
যতদিন বো'কা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখন'ই সম্পর্ক শেষ হবে।
তুমি হেরে গেলে, হেরে যাবে তোমার বাবা-মা।
হাল ছেড়ে দিও না, নিজের স্বপ্নকে আঁকড়ে ধর।
ইনশা-আল্লাহ, একদিন সফলতা আসবেই।
14/12/2025
সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার): সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে, ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন (সর্বশেষ তথ্য অনুযায়ী)।
জানা যায়, উক্ত এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।
আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।
সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার): সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে, ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন (সর্বশেষ তথ্য অনুযায়ী)।
জানা যায়, উক্ত এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।
আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।
জীবনটাকে ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে নিতে চান? প্রতিদিনের চেষ্টায় একটু একটু করে চড়তে চান উন্নতির সিঁড়িতে? তাহলে আপনাকে একটা ছোট্ট উপায় শিখিয়ে দিই।
ধরুন, আপনি একজন সর্বোত্তম মুসলিম হতে চান। সর্বোত্তম মুসলিম হওয়ার অন্যতম শর্ত হলো—ফরয বিধানগুলো সবার আগে, সযতনে পালন করা৷ আর, ফরয বিধানের আলোচনায় সবার আগে আসে সালাতের কথা।
তাহলে, আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকেই উদাহরণ হিশেবে ধরে আগাতে পারি।
ধরে নিই যে—আপনি আপনার সালাতকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চান। সালাতকে একটা সর্বোত্তম পর্যায়ে নিতে, আমরা অনুসরণ করতে পারি ছোট ছোট কিছু পদক্ষেপ।
শুরুতে আমাদের টার্গেট হবে সালাত আদায় করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। কোনোভাবে এবং কোনো অবস্থাতেই সালাত কাযা করা যাবে না—এই বিষয়ে নিজের সাথে নিজে সংকল্পবদ্ধ হওয়া। কারণ—সালাত আদায় মুসলিম ব্যক্তির জন্য অক্সিজেন গ্রহণ করার মতোই ঘটনা৷ অক্সিজেন গ্রহণ ব্যতীত যেমন মানুষ বাঁচতে পারে না, সালাত আদায় ব্যতীতও মুমিন ব্যক্তির অন্তর বাঁচতে পারে না।
ধরুন আপনি সালাত আদায় করেন এবং কোনোভাবেই আপনার সালাত কাযা হয় না।
এখন পরের ধাপের টার্গেট হবে—প্রতি ওয়াক্ত ফরয সালাত যেন মাসজিদে, জামায়াতের সাথে আদায় করতে পারেন, সেই চেষ্টা করা।
ধরা যাক এই টার্গেটও পূরণ হলো।
এরপর আপনার টার্গেট হবে কেবল মাসজিদে জামায়াতে সালাত আদায় নয়, একেবারে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করা।
ধরা যাক এই টার্গেটও পূরণ হলো।
পরের ধাপের টার্গেট হবে কেবল মাসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় নয়, ইমাম সাহেবের হাতের ডানপাশে দাঁড়িয়ে সালাত আদায় করা।
ধরা যাক এই টার্গেটও পূরণ হলো।
আপনার চূড়ান্ত টার্গেট হলো—তাকবিরে ঊলা তথা ইমামের সাথে প্রথম তাকবিরেই সালাত শুরু করা।
(প্রথম কাতারে দাঁড়িয়েও অনেকে সালাতে হাত বাঁধতে দেরি করেন এবং ততক্ষণে ইমাম সাহেব সুরা ফাতিহা অর্ধেক তিলাওয়াত করে ফেলেন।)
এইভাবে, ছোট ছোট টার্গেট বা পদক্ষেপে আগালে, প্রতি ওয়াক্ত সালাতের প্রথম কাতারে, ইমামের ডান পাশে, তাকবিরে ঊলার সাথে সালাত শুরুর স্বাদ আপনি অনুভব করতে পারবেন ধীরে ধীরে। যদি কোনো কারণবশত কোনো ওয়াক্ত সালাতে প্রথম কাতারে দাঁড়ানোটা মিস হয়ে যায়, দেখবেন আপনার ভেতরে কীরকম অস্থিরতা কাজ করছে। এটাই ঈমান আর আমলের স্বাদ। রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলেছেন—ভালো কাজে প্রতিযোগিতা করতে।
সালাতের উদাহরণটার মতোই, জীবনের যে যে ক্ষেত্রগুলোতে আপনি সর্বোচ্চ উন্নতি করতে চান, সেগুলোকেও এরকম ভেঙে ভেঙে, ছোট ছোট পদক্ষেপের সাথে আগাতে পারেন।
পড়েছেনই তো—ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
বিশিষ্ট ইসলামিক স্কলার।
আরিফ আজাদ
কম্পিউটারে ভাইরাস জীবনেও ঢুকবে না। আজকাল সবাই ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু পিসিতে সিকিউরিটি সেটিংস ঠিকভাবে না জানলে সহজেই ভাইরাস, ম্যালওয়্যার, হ্যাকিং প্রবলেম দেখা দেয়।
নিচের ১২টি Windows Security সিস্টেম অন করলেই আপনার PC থাকবে সুরক্ষিত—একদম প্রফেশনাল লেভেল।👇
---
🔥 1️⃣ Windows Security Virus & Threat Protection ON করুন
Settings → Update & Security → Windows Security → Virus & Threat Protection
👉 রিয়েল–টাইমে ভাইরাস স্ক্যান।
---
🔥 2️⃣ Firewall ON আছে কিনা চেক করুন
Windows Security → Firewall & Network Protection
👉 সব নেটওয়ার্কে Firewall অবশ্যই ON রাখুন।
---
🔥 3️⃣ SmartScreen Filter চালু করুন
Settings → App & Browser Control → SmartScreen
👉 ক্ষতিকর অ্যাপ/ওয়েবসাইট ব্লক করবে।
---
🔥 4️⃣ Device Security → Core Isolation ON করুন
👉 Kernel-level protection—উচ্চ নিরাপত্তা দেয়।
---
🔥 5️⃣ Ransomware Protection সক্রিয় করুন
Virus & Threat → Ransomware Protection → Controlled Folder Access ON
👉 গুরুত্বপূর্ণ ফাইল কেউ এনক্রিপ্ট করতে পারবে না।
---
🔥 6️⃣ App Permissions Off করুন যেগুলো প্রয়োজন নেই
Settings → Privacy
👉 Camera, Microphone, Contacts—যা দরকার নেই OFF করুন।
---
🔥 7️⃣ Unknown App Installation ব্লক করুন
Settings → Apps → Choose where to get apps → Microsoft Store only
👉 Unknown অ্যাপ ইনস্টল হতে পারবে না।
---
🔥 8️⃣ Automatic Windows Update চালু রাখুন
Settings → Update & Security
👉 সিকিউরিটি প্যাচ আপডেট পেলে পিসি Safe থাকে।
---
🔥 9️⃣ Login Password / PIN / biometric সেট করুন
Settings → Accounts → Sign-in options
👉 অননুমোদিত এক্সেস রোধ হবে।
---
🔥 🔟 Public Wi-Fi-এ File Sharing Off রাখুন
Control Panel → Network → Advanced Sharing Settings
👉 হ্যাকিং থেকে সুরক্ষা পাবেন।
---
🔥 1️⃣1️⃣ Browser-এ Password Auto Save বন্ধ রাখুন
Chrome → Settings → Password Manager → Off
👉 সিকিউরিটি লিকের ঝুঁকি কমবে।
---
🔥 1️⃣2️⃣ External Pendrive Auto-Run Off
Group Policy / Registry দিয়ে Auto-Run Off রাখুন
👉 Pendrive থেকে ভাইরাস অটো রান হবে না।
---
📌 Bonus Tip
একটা কথা মাথায় রাখবেন:
পিসির সেরা সিকিউরিটি = Windows-এর বিল্ট–ইন টুলস + সচেতন ব্যবহারকারী
👉 কোনো অজানা ওয়েবসাইট, সফটওয়্যার, Gmail attachment ওপেন করবেন না।
পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,
وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,
وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,
وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,
وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে
وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,
وَأَدْنَى صَدِيقَهُ
বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,
وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,
وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে কলরব ও হট্টগোল করবে,
وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,
وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,
وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,
وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,
وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,
وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,
فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ "
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।
13/11/2025
Master of the Blade: Precision coconut cutting—blindfolded speed! / 코코넛 달인! 너무 빨라서 안 보고도 자릅니다! Master of the Blade: Precision coconut cutting—blindfolded speed! / 코코넛 달인! 너무 빨라서 안 보고도 자릅니다!🔍Business nameอุ๊ มะพร้าวนําหอม💰Price 30 Baht/$ 1 USD ...
Click here to claim your Sponsored Listing.
