Touhid Hasan LLB

Touhid Hasan LLB

Share

Apprentice lawyer

24/10/2025

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??
--হুম
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??
--হুম
সৌদি আরবের জাতির পিতা ইবনে সৌদ ??
--হুম
তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক ??
--হুম
ইরানের জাতির পিতা হযরত আল্লামা
আয়াতুল্লাহ খোমেনী ??
--হুম
ফিলিস্তিনের জাতির পিতা ইয়াসির আরাফাত ??
--হুম
সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ
জায়েদ বীন সুলতান নাহিয়ান ??
--হুম
ইন্দোনেশিয়ার জাতির পিতা সূকর্ণ ?
-- হুম
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ??
-- না না এইটা কেম্নে ??! ইব্রাহিম (আঃ) আমাদের
জাতির পিতা। তুই একটা নাস্তিক। তুই
আওয়ামীলীগ!! তুই একটা বিধর্মী!!

হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বারো
জাতিতে পরিপূর্ণ জনগোষ্ঠীর শত রাজনৈতিক
দল থাকলেও জাতির পিতা নিয়ে তাদের মধ্যে
কোন দ্বিধা বা বিভক্তি নাই। সিংগাপুরেও
লিকুয়ান ইয়ো হচ্ছেন জাতির পিতা। এখানেও
চাইনিজ, মালে এবং তামিল সম্প্রদায়ের
লোকজন বিনা দ্বিধায় লিকুয়ান ইয়োকেই তাদের
জাতির পিতা মনে করেন। সাউথ আফ্রিকার
লোকজন নেলসন ম্যান্ডেলাকে তাদের জাতির
পিতা বলেন। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য
লোকজনের মধ্যেও তাদের জাতির পিতা নিয়ে
সংশয় নাই।
কিন্তু পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা
তাদের জাতির পিতা নিয়া দ্বিধাবিভক্ত।
আমরাই একমাত্র মহান জাতি যারা জাতির জনক
নিয়ে প্রশ্ন করলেই বঙ্গবন্ধুর সাথে আল্লাহর
নবী ইব্রাহিম (আঃ) এর তুলনা করি।
জাতি বলতে কী বুঝায় ?
জাতি বলতে কোন একক অংশকে বুঝায় না।
জাতির বহুরূপতা আছে। যেমনঃ দেশ জাতি, ভাষা
জাতি, ধর্ম জাতি, বর্ণ জাতি, গোত্র জাতি,
প্রভৃতি। আমরা এক এক জন মানুষ একই সাথে
বহুজাতির মধ্যে অন্তর্ভুক্ত।
যেমনঃ আমি দেশ জাতি হিসেবে একজন
বাংলাদেশি, ভাষা জাতি হিসেবে একজন বাঙ্গালি,
ধর্ম জাতি হিসেবে একজন মুসলিম বা হিন্দু, বর্ণ
জাতি হিসেবে একজন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ
ইত্যাদি।
এতগুলো বিভাজিত জাতির মধ্যে যে যে অংশে যে
নেতার অবদান সে সে অংশে বা গন্ডিতে তিনিই
জাতির পিতা।
পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী
জিন্নাহ, সৌদি আরবের জাতির পিতা ইবনে
সৌদ, তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক উপরের সবই ঠিক!
কিন্তু আমাদের বেলায় আমরা বঙ্গবন্ধুকে
জাতির পিতা হিসেবে মানতে চাইনা জাতীয়তা
বাদ দিয়ে আমরা তখন ধর্মের দিকে চলে যাই।
আর তাই কিছু না পেয়ে তখনই টেনে আনি মুসলিম
জাতির পিতাকে !!

06/07/2025
29/06/2025

ইন্টেমিশন জমা দিয়ে পড়াশুনার পাশাপাশি নিয়মিত কোর্টে এসে একজন বিজ্ঞ সিনিয়য়ের সাথে প্রাকটিস করে সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে কোর্ট প্রাকটিক্যাল নলেজ ছাড়া মনে হয়না কেউ এই প্রশ্নের উত্তর ভালো করে করতে পারবে।
তাই প্রশ্ন সহজ হয়েছে বলা যাবেনা, আবার প্রশ্ন যে কঠিন হয়েছে তাও বলা যাবেনা।
সবাই ভালো করুক এই কামনায়!
সকলের জন্য শুভকামনা ❤

Photos from Touhid Hasan LLB's post 28/06/2025

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২০২৫ এর প্রশ্নপত্র।

09/06/2025

সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রামে পাত্রী দেখতে গেছে।
মেয়ের পরিবার জানালো,
ছেলে প্রাইমারির শিক্ষক হলেও বিবাহ দিতাম, কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে দেবো না।
জামাই সরকারি চাকরিজীবী লাগবে।
সরকারি চাকরি যদি পিওন ও হয় তাও ভালো।😆😆😆😆

23/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

04/05/2025

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

01/05/2025

একজন ব্যক্তি কতটুকু সততা নিয়ে চলে
তাকে পরিক্ষা করার একটাই রাস্তা তাকে টাকা ধার দিন তাতেই তার ব্যক্তিত্ব কেমন তা প্রকাশ পেয়ে যাবেন

24/04/2025

গুরুত্ব দিলেই বিরক্ত, আর না দিলেই অভিযোগ, এভাবেই শেষ হয়ে যায় হাজারো মানুষের
যোগাযোগ...🙂

23/04/2025

মনে রাখবেন যে মেয়ের মা বেশি চালাক সেই মেয়ের তত বেশি তালাক

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

6-7 Court House Street
Dhaka
1100