Al-Jinan
Al-Jinan a Hair care oil company to provide you best hair solution.
07/06/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
৭। পেঁয়াজের রস
চুল পড়ার তীব্রতা নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রস লাগাতে পারেন চুলে। এতে থাকা ফেনোলিক যৌগ এবং সালফার চুল পড়া কমাতে সক্ষম। কয়েকটি পেঁয়াজ পেস্ট করে রস বের করে নিন। চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
01/06/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
৬। মেথি
চুল পড়া রোধে আরেকটি সেরা ভেষজ হচ্ছে মেথি। বি১, বি৩ এবং বি৫ মেলে এতে, যা স্বাস্থ্যকর চুল বজায় রাখার জন্য অপরিহার্য। মেথির বীজে স্টেরয়েড স্যাপোনিনও থাকে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। মেথিতে থাকা লেসিথিন নামক একটি উপাদান চুলের গঠন উন্নত করতে পারে। এতে চুল মসৃণ ও ঝলমলে হয়। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
30/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
৫। জবা ফুল
ফসফরাস, রিবোফ্লাভিন এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে জবা ফুলে। এছাড়াও এতে ভিটামিন সি রয়েছে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে। জবা ফুল ও জবা ফুলের পাতা ছেঁচে নারিকেলের তেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে!
27/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
৪। নারিকেলের দুধ
চুল পড়ার সমস্যা প্রাকৃতিক উপায়ে নিরাময় করবে নারিকেলের দুধ। এতে উচ্চ পরিমাণে লরিক অ্যাসিড রয়েছে, যা মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যসহ এক ধরনের ফ্যাটি অ্যাসিড। নারিকেলের দুধ প্রোটিন সমৃদ্ধ, যা আপনার চুলের উপরিভাগ মেরামত এবং পুনর্নির্মাণ করতে পারে। পাশাপাশি চুলের ক্ষতি এবং ভাঙন কমাতেও কার্যকর এটি। ভিটামিন সি, ই এবং বি-কমপ্লেক্স ভিটামিনের মতো অন্যান্য পুষ্টি উপাদান মেলে এই দুধে। প্রয়োজন মতো নারিকেলের দুধ সামান্য গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ১৫ মিনিট। আরও ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
26/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
৩। আমলকী
চুল পড়া রোধ করার জন্য চমৎকার আয়ুর্বেদিক ঘরোয়া প্রতিকার হচ্ছে আমলকী। এটি ভিটামিন সি এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং একই সাথে ত্বকের কোষগুলোর পুনর্জন্ম নিশ্চিত করে। আমলকীর তেল চুলের বৃদ্ধির উদ্দীপক হিসেবে কাজ করে এবং কার্যকরভাবে চুল পড়ার তীব্রতা কমায়। আমলকীর তেলের নিয়মিত প্রয়োগ চুলের অকাল ধূসরতা নিয়ন্ত্রণ করতে পারে। প্যাক তৈরির জন্য কিছুটা নারিকেল তেল গরম করুন। এরসঙ্গে আমলকীর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
25/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
০৩। অ্যালোভেরা
চুল পড়া রোধে অ্যালোভেরা অন্যতম জনপ্রিয় ঘরোয়া প্রতিকার। টাটকা অ্যালোভেরা জেলে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ যেমন জিঙ্ক, কপার ইত্যাদি পাওয়া যায়। প্রোটিওলাইটিক এনজাইমও রয়েছে এতে। মাথার ত্বকে অ্যালোভেরা জেল ম্যাসাজ করা হলে মৃত কোষ দূর হয় এবং পুষ্টি প্রবেশ করতে পারে চুলের গোড়ায়। এতে চুল পড়া কমে। শুষ্কতার কারণে মাথার ত্বকের প্রদাহ প্রতিরোধ করতেও এর জুড়ি নেই। ১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ২ টেবিল চামচ মেথির গুঁড়া মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে ভালো করে লাগান চুলে। পরদিন সকালে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
22/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
১. তেল
চুলের যত্নে তেলের কোন বিকল্প নেই। ভালো চুল পেতে হলে সপ্তাহে ৪ দিন আপনাকে চুলে তেল দিতে হবে। চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে তেল দেয়ার। নারিকেল তেলের পাশাপাশি আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, তিল তেল এগুলো মিশিয়ে চুলে দিবেন। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে ১ দিন চুলে অবশ্যই হট অয়েল মাসাজ করবেন
-jinan
21/05/2024
#ঘরোয়া_পদ্ধতিতে_চুলের_যত্ন
২. চুল বাঁধা
চুল দরকার হলে ছাড়া না রাখাই ভালো। এতে চুলকে দূষণ এর হাত থেকে বাঁচানো যায়। গোসলের পর চুল শুকিয়ে ভালো ভাবে বেণি বা খোপা করে রাখুন। বাইরে বের হলে স্কার্ফ ব্যবহার করুন। মনে রাখবেন অতিরিক্ত তাপ বা ঠাণ্ডা দুটোই কিন্তু চুলের পক্ষে ক্ষতিকর। তাই রোদে বের হলে ছাতা ব্যবহার করুন এবং এয়ার কন্ডিশন রুমে অনেকক্ষণ থাকা থেকে বিরত থাকুন।
18/05/2024
সহজ প্যাকে সতেজ চুল | Al-Jinan | Hair Care Oil
-jinan
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1229
