Health and Beauty
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health and Beauty, Beauty Store, Mahmudnagar , demra, Dhaka.
আপনি যত বেশি প্রাণবন্ত হবেন, আপনাকে তত সুন্দর দেখাবে। আপনার রোগ নেই, তাই বলেই কি আপনি স্বাস্থ্যবান? সৌন্দর্য বাড়ানোর এক অদ্ভুত এবং অতি কার্যকর পদ্ধতি Health and Beauty🌷
18/12/2025
কিডনি সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৫টি সুপারফুড !
মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে, দেহের তরল ভারসাম্য বজায় রাখে এবং ইলেক্ট্রোলাইট নিয়ন্ত্রণে রাখে। কিন্তু আধুনিক জীবনের অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি না খাওয়া এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কিডনির ক্ষতির কারণ হিসেবে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসকদের মতে, কিছু খাবার কিডনির জন্য ক্ষতিকর হলেও, কিছু খাবার এই অঙ্গের কার্যক্ষমতা বাড়িয়ে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে পাঁচটি ‘সুপারফুড’, যা নিয়মিত খেলে কিডনি থাকবে আরও সুস্থ ও সক্রিয়।
১. ব্লুবেরি
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্লুবেরি কিডনির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যানথোসায়ানিন, প্রোঅ্যানথোসায়ানিন, ফ্ল্যাভানল ও ফেনোলিক অ্যাসিড কিডনির কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং প্রদাহ কমায়। ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, ব্লুবেরি নিয়মিত খেলে মেটাবলিক সিনড্রোমজনিত দীর্ঘমেয়াদী কিডনি রোগের ঝুঁকি কমে। এছাড়াও এতে পটাসিয়াম ও ফসফরাসের মাত্রা কম থাকায় কিডনির জন্য সম্পূর্ণ নিরাপদ।
২. স্যামন মাছ
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন কিডনির অন্যতম বন্ধু। এটি দেহে প্রদাহ কমিয়ে কিডনির ক্ষতি প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ওমেগা-৩ গ্রহণ কিডনির রোগীদের ইউরিনে অতিরিক্ত প্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি হৃদ্যন্ত্র, মস্তিষ্ক এবং চোখের জন্যও উপকারী। বন্য পরিবেশে বেড়ে ওঠা স্যামন মাছ সবচেয়ে ভালো বিকল্প।
৩. কেল পাতা
সবুজ শাকসবজির মধ্যে কেল পাতা পুষ্টির ভাণ্ডার হিসেবে পরিচিত। এতে প্রচুর ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেহ থেকে টক্সিন অপসারণে সহায়ক। কেল পাতা স্যালাড, স্মুদি বা হালকা ভাপে রান্না করে খাওয়া যায়। তবে যাদের কিডনি ইতোমধ্যেই দুর্বল, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই ভালো।
৪. লাল বেল পেপার
রঙিন সবজির মধ্যে লাল বেল পেপার কিডনির জন্য বিশেষভাবে উপকারী। এতে পটাসিয়ামের পরিমাণ কম, তবে রয়েছে ভিটামিন সি, এ, বি৬, ফাইবার এবং ফলিক অ্যাসিড, যা কিডনির কোষকে রক্ষা করে। রোস্ট, সেঁকা, স্যালাড বা স্যান্ডউইচ যেভাবেই খান না কেন, লাল বেল পেপার খাবারের স্বাদ ও রঙ উভয়েই বাড়িয়ে দেয়।
৫. ফুলকপি
কম পটাসিয়াম ও বেশি ফাইবার সমৃদ্ধ ফুলকপি কিডনি-বান্ধব সবজি হিসেবে পরিচিত। এটি হজম উন্নত করে, দেহে টক্সিন জমা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ফুলকপিতে থাকা সালফার যৌগ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি হ্রাস করে। ভাজি, ঝোল বা ভাপে সব রূপেই এটি কার্যকর।
কিডনির স্বাস্থ্য রক্ষায় ওষুধের চেয়ে বেশি প্রয়োজন সঠিক খাবার এবং জীবনযাপন। ব্লুবেরি, স্যামন, কেল, লাল বেল পেপার এবং ফুলকপি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে কিডনি থাকবে আরও শক্তিশালী, শরীরও আরও কার্যক্ষম।
12/12/2025
এক মাস মেথি ভেজানো পানি পান করলে শরীরে কী পরিবর্তন ঘটে?
ন্নাঘরের এক কোণে রাখা ছোট্ট মেথির বয়ামটি শুধু খাবারের স্বাদই বদলায় না—বদলে দিতে পারে মানব শরীরের ভেতরের জগতও। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, সারা রাত ভেজানো মেথির পানি প্রতিদিন মাত্র এক মাস পান করলেই শরীরে বেশকিছু ভালো পরিবর্তন আসে।
বিশেষজ্ঞরা জানান , মেথি ভেজানো পানি চমৎকার অ্যান্টাসিড। নিয়মিত পান করলে গ্যাস্ট্রাইটিস বা পেট ফোলার সমস্যা কমে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয় এবং রাতের খাবারের পর অম্লতা কম অনুভূত হয়।
হজমের উন্নতি
রাতভর ভিজানো মেথি বীজের জেলজাতীয় পদার্থ পেটের আস্তরণ ঢেকে দেয়, ফলে অম্লতা, গ্যাস্ট্রিকের জ্বালা আর রিফ্লাক্স কম হয়। নিয়মিত ব্যবহারে সকালে ঘুম থেকে ওঠার পর জ্বালা কমে আসে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয়, রাতের খাবারের পর অস্বস্তি বা অম্লতাও তুলনামূলক কম অনুভূত হয়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে
ভিজানো মেথি বীজের পানির সবচেয়ে বড় উপকারগুলোর একটি হলো রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করা। মেথি বীজের ফাইবার কার্বোহাইড্রেট শোষণ করে ধীরে ধীরে, যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এটি নিয়মিত পান করলে সকালের ক্ষুধা নিয়ন্ত্রিত থাকে, সারাদিনের শক্তিও স্থিতিশীল থাকে।
শরীর হালকা লাগে ও ফোলাভাব কমায়
মেথি বীজে থাকা ম্যাগনেসিয়াম শরীরকে শিথিল করে এবং পানি ধরে রাখার প্রবণতা কমায়। কয়েক সপ্তাহ পান করলে কমে পেটফাঁপা বা ফোলাভাব; দিন দিন শরীর হালকা মনে হয়।
বিপাকক্রিয়া সক্রিয় রাখে
যখন হজম ভালো থাকে এবং রক্তে শর্করা স্থিতিশীল থাকে, তখন বিপাকক্রিয়াও গতি পায়। এ কারণে অনেকেই বলে থাকেন মেথি বীজের পানি খাওয়া শুরু করলে সকালে কম অলস লাগে, দিনের শক্তিও বাড়ে। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে বলে রাতের অপ্রয়োজনীয় খাওয়ার অভ্যাসও কমে।
ত্বক উজ্জ্বল রাখে
মেথি বীজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে। নিয়মিত পান করলে ব্রণ কমে, ত্বক হয় আরও সমতল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর।
মেথি পানি বানানোর সহজ পদ্ধতি
*এক চা চামচ মেথি বীজ নিন।
* একবার ধুয়ে আধা কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
* সকালে বা রাতে পানি পান করুন। চাইলে ভেজানো বীজও খেতে পারেন।
* তবে ১২ ঘণ্টার বেশি এই বীজ ভিজিয়ে রাখা বা পানি গরম করা ঠিক নয়। কারণ তাপ ফাইবারের গুণ কমিয়ে দেয়।
সতর্কতা
মেথি বীজ গরম প্রকৃতির—তাই দৈনিক এক চা চামচই যথেষ্ট। আর যাদের অন্ত্রের আলসার আছে, তারা এই পানি না খাওয়াই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের
10/07/2024
"𝗠𝗜𝗦𝗦𝗛𝗔 𝗔𝗹𝗹 𝗔𝗿𝗼𝘂𝗻𝗱 𝗦𝗮𝗳𝗲 𝗕𝗹𝗼𝗰𝗸 𝗦𝗼𝗳𝘁 𝗙𝗶𝗻𝗶𝘀𝗵 𝗦𝘂𝗻 𝗠𝗶𝗹𝗸"
✔ আপনি কি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফুল প্রোটেকশন দেবে এমন কোনো সানস্ক্রিন খুঁজছেন? তবে আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে Missha Soft Finish Sun Milk.
✔ এটি একদম ম্যাট ফিনিশ দিবে, স্কিনকে ওয়েলি বা কালচে করবে না। এই সানস্ক্রিন এপ্লাই এর পর মনেই হবে না আপনি কিছু দিয়েছেন।অনেকটা প্রাইমারের মত কাজ করবে। আলাদা করে প্রাইমার ব্যবহার না করলেও চলবে।🥰
✔ সানস্ক্রিনটি লাইট ওয়েট & সফট টেক্সচারের হওয়ায় ইজিলি অ্যাবজর্ব হয়ে স্কিন সফট রাখবে। কোন প্রকার White cast দিবেনা। স্কিনকে হেলদি ও সুন্দর রাখবে।
✔ এটি ডাবল লেয়ার ইউভি ব্লকিং সিস্টেম যুক্ত এমন একটি সানস্ক্রিন যা ত্বকে ঘাম ও পানি থাকলেও আপনাকে লং টাইম ধরে UV প্রোটেকশন দিবে। এবং রি-এপ্লাই এর ঝামেলা থেকে আপনাকে বাঁচাবে এই ফিজিক্যাল সানস্ক্রিন। 😍
✔ ২ টি মূল উপাদান হচ্ছে minerals titanium dioxide & zinc oxide. যা সেনসেটিভ স্কিনের জন্য খুবই নিরাপদ একটি UV ফিল্টার।
মনে রাখবেন ডেইলি স্কিনকেয়ারে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার ত্বকে অন্য কোন প্রোডাক্টই কাজ করবেনা‼️
♻️ব্যবহারবিধি:
ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে মুছে সমস্ত মুখে,গলায় এবং হাতে পর্যাপ্ত পরিমাণ নিয়ে আলতো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। লাগানোর আগে অবশ্যই হালকা ঝাকিয়ে নিন।
(ছেলে-মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন )
10/07/2024
✨আপনারা এখানে আমাদের সকল নতুন নতুন জুতা পেয়ে যাবেন 👡..
এখানে পাবেন উন্নত মানের আরামদায়ক স্টাইলিস্ট হিল ও প্রতিদিন পরার জন্য ব্যবহার যোগ্য স্যান্ডেল।
* আমাদের জুতাগুলো উন্নত মানের উপাদান দিয়ে তৈরি করা হয়।
👠 সাইজ সমূহ : ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
🚚 এডভান্স কুরিয়ার চার্জ করতে হয় ‼ 📦
অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে 01720-374689
10/07/2024
ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। ক্যাস্টর অয়েল হল একটি উদ্ভিজ্জ তেল যা ক্যাস্টর বিন্স থেকে চাপা হয়। এটি একটি স্বতন্ত্র স্বাদ এবং গন্ধ সহ বর্ণহীন বা ফ্যাকাশে হলুদ তরল।
ক্যাস্টর অয়েলে তেলের ঔষধি গুণাগুণ
১। চুলকে লম্বা, ঘন করতে এবং তার প্রাকৃতিক উজ্বলতা বজায় রাখতে নিয়মিতভাবে ক্যাস্টর অয়েল বা ক্যাস্টর অয়েলে তেল দিয়ে মাথায় ম্যাসাজ করলে দারুণ উপকার পাওয়া যায়
২। যারা মাথার ত্বক বা স্ক্যাল্প ইনফেকশনের সমস্যায় ভোগেন তারা যদি প্রত্যেক বার চুল ধোওয়ার আগে ক্যাস্টর তেল (Castor Oil) দিয়ে মাথায় মালিশ করেন, তাহলে চুল পড়া সমস্যা থেকে বাঁচা যেতে পারে।
৩। চুলের প্রাকৃতিক রং ঠিক রাখতেও এই তেলের উপকারিতাকে অস্বীকার করা যায় না।
৪। চুলকে তার গোড়া থেকে ঝলমলে ও মসৃণ করতে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এই তেল অনেক সাহায্য করে।
৫। ত্বকের শুষ্কতা, ব্রণ বা রোদে পোড়াভাবের জন্য কখনো কখনো মুখের ওপরে ফোলা ভাব দেখা দেয়। ক্যাস্টর অয়েল এটি দূর করতে সাহায্য করে।
৬। ত্বকের ব্রণ কমায়।
৭। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে
৮। অ্যান্টি এজিং গুণাবলি থাকায় ত্বকের গভীরে গিয়ে কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে এবং ত্বকের সজীবতা বা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
৯। এতে ভিটামিন ই সহ বেশ কিছু পুষ্টি উপাদান বিদ্যমান যা ত্বক ও চুল ভালো রাখে।
১০। আগুনে পোড়া দাগ দূর করতে এই তেল ভালো কাজ করে।
১১। নিয়মিত ব্যবহারে মাথা ঠান্ডা থাকে।
10/07/2024
✨আপনারা এখানে আমাদের সকল নতুন নতুন জুতা পেয়ে যাবেন 👡..
এখানে পাবেন উন্নত মানের আরামদায়ক স্টাইলিস্ট হিল ও প্রতিদিন পরার জন্য ব্যবহার যোগ্য স্যান্ডেল।
* আমাদের জুতাগুলো উন্নত মানের উপাদান দিয়ে তৈরি করা হয়।
👠 সাইজ সমূহ : ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
🚚 এডভান্স কুরিয়ার চার্জ করতে হয় ‼ 📦
অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে 01720-374689
09/07/2024
✨আপনারা এখানে আমাদের সকল নতুন নতুন জুতা পেয়ে যাবেন 👡,এবং আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন🥰🥰..
এখানে পাবেন উন্নত মানের আরামদায়ক স্টাইলিস্ট হিল ও প্রতিদিন পরার জন্য ব্যবহার যোগ্য স্যান্ডেল।
* আমাদের জুতাগুলো উন্নত মানের উপাদান দিয়ে তৈরি করা হয়।
👠 সাইজ সমূহ : ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
🚚 এডভান্স কুরিয়ার চার্জ করতে হয় ‼ 📦
অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে 01720-374689
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1362
