Dr Bublee's Derma Beauty
Dr Sharmin Reza Bublee is the Managing Director of Flawless Famina Aesthetic Center. She also done Special training in Aesthetic Surgery from VLCC, India.
Dr Sharmin Reza Bublee is completed her MBBS degree from Z H Shikder Women's Medical College. She went to England and completed her Diploma in Dermatology from Queen Mary University Of London. Then she went to Thailand, the land of beauty and completed two fellowship training in laser surgery from Siri Raj Hospital, Bangokok and Ramathibody Hospital,Bangkok, Thailand. She is working as a Consultant Dermatology, in VLCC Bangladesh now.
29/01/2026
একজন পারদর্শী ডাক্তার সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে আপনার সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাই নিজের চিকিৎসার জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন।
Hypothyroid and Hairfall:
(Telogen Effluvium)
চুল পড়া Hypothyroid এর সবচেয়ে কমন আর painful symptoms গুলার একটা। খুব কম মানুষ কে আমি জানি including myself যাদের Hypothyroid আছে কিন্তু চুল পড়ার সমস্যা একবার হলেও face করে নাই।
চুল পড়া শুরু হলে আমাদের প্রথম প্রশ্ন থাকে - আমি তো নিয়মিত ওষুধ খাচ্ছি, TSH level ও ঠিক আছে… তাহলে চুল কেন পড়ছে 😡😭??”
এই চুল হারানোর চিন্তা আমদের স্ট্রেস লেভেল কে double করে দেয় 😢।
এটার কিন্তু ইন্টারস্টিং একটা সাইন্টিফিক এক্সপ্লানেশন আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেকের চুল পড়া নিয়ে স্ট্রেস, টেনশন আর ভয় টা একটু হলেও কমবে। আমি লিখা টা ২ টা পার্ট এ দিব।
তো মূল কথায় আসি 🙂।
আমাদের মাথার প্রতিটা hair follicle এ প্রতিটা চুলের একটা lifecycle আছে। ৩ ta phase এর ভিতর দিয়ে একটা চুল এর lifecycle ঘোরাফেরা করে । Phase গুলি হচ্ছে:
Anagen (Growth phase: ২–৬ বছর) এই সময়ে চুল দ্রুত বাড়ে। আমাদের মাথার ৮৫–৯০% চুল থাকে Growth phase-এ।
থাইরয়েড হরমোন কমে গেলে এই growth phase ও slow হয়ে যায়। ফলে নতুন চুল ঠিকমতো বাড়তে পারে না।
Catagen (Transition phase: ২–৩ সপ্তাহ) এই phase এ কোনো সমস্যা হয় না—shortest phase. থাইরয়েড হরমোন এর তেমন কোনও প্রভাব নাই এই phase এর উপর।
Telogen (Resting + shedding phase: ৩ মাস) আমাদের মাথার ১০–১৫% চুল থাকে resting/shedding phase এ।
আর এখানেই মূল সমস্যা দেখা দেয় যাদের hypothyroid থাকে।
Hypothyroid এ metabolic slow-down এর কারণে অনেক অনেক চুল prematurely telogen phase এ ঢুকে যায়। এছাড়াও শরীরে বড় যেকোনো stress হলে রোগ, সার্জারি, জ্বর, Vitamin deficiency—অনেক চুল একসাথে Telogen phase-এ ঢুকে পড়ে। এটাকে মেডিক্যাল টার্ম এ Telogen Effluvium বলে।
Thyroid imbalance এর জন্য যেটা হয় স্ক্যাল্প এ ব্লাড সার্কুলেশন কমে যায়, ফলে চুলের follicle দুর্বল হয়ে যায় এবং Telogen Effluvium-এর কারণে অনেক চুল একসাথে shedding mode-এ চলে যায়। তাই ২–৩ মাস পরে হঠাৎ করে চুল “ঝরঝর করে” পড়তে শুরু হয় 😭😭😭।
মেডিসিন শুরু করার পর TSH level ঠিক হওয়ার পর ও নতুন চুল আসতে কেন এত সময় লাগে?
এর কারণ হলো:
Body প্রথমে damage থামায়
Dose এডজাস্ট হওয়ার পর হরমোন balance এ আসতে ৪–৮ সপ্তাহ লাগে। এই সময়ে shedding টা একটু কমে।
তারপর Regrowth শুরু হয়
নতুন চুল “active growth phase বা Anagen phase”-এ ঢুকতে কমপক্ষে আরও ৬০–৯০ দিন লাগে। এটা normal biology, speed-up করা যায় না।
New baby hair visible হতে সময় লাগে, নতুন চুল mm-by-mm বাড়ে। আমরা চোখে দেখে বুঝতে পারি সাধারণত ১০–১২ সপ্তাহে।
তাই মোট সময়: Damage → Repair → Regrowth = ৩–৬ মাসের মতো লেগে যায়।
এজন্যই medicine শুরু করার পর তাৎক্ষণিক improvement দেখা যায় না।
আরও কিছু underlying cause আছে (Ferritin, Vitamin D, stress, scalp inflammation) যেগুলো regrowth আরও slow করে দেয়।
যদি চান পরের পোস্টে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করব। কমেন্ট এ আপনাদের মতামত জানাবেন।
21/01/2026
চুল পড়া রোধে আধুনিক চিকিৎসা | EP 5755 | Shastho Protidin | স্বাস্থ্য প্রতিদিন চুল পড়া এখন একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এই ভিডিওতে NTV Health অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক আলোচ.....
⸻
🧬 চুল পড়া নিয়ে নতুন বৈজ্ঞানিক আবিষ্কার—এর প্রকৃত অর্থ কী?
বিজ্ঞানীরা MCL1 নামে একটি গুরুত্বপূর্ণ অণু (molecule) শনাক্ত করেছেন, যা চুল গজানোর জন্য দায়ী স্টেম সেলগুলোকে সুরক্ষা দেয়। এই হেয়ার ফলিকল স্টেম সেলগুলো মাথার ত্বকের নিচে ছোট ছোট অংশে অবস্থান করে এবং চুলের পুনর্জন্মের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।
যখন স্ট্রেস, বয়স বৃদ্ধি, কিছু ওষুধ বা জেনেটিক কারণে MCL1-এর মাত্রা কমে যায়, তখন এই স্টেম সেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। স্টেম সেল নষ্ট হয়ে গেলে নতুন চুল গজানো সম্ভব হয় না, যার ফলে সময়ের সাথে সাথে চুল পাতলা হয়ে যায় বা টাক পড়ে।
গবেষণাগারে করা পরীক্ষায় দেখা গেছে, যখন MCL1 ব্লক করা হয়, তখন চুল উৎপাদনকারী কোষগুলো P53 নামে একটি স্ট্রেস-রেসপন্স অণু সক্রিয় করে, যা কোষগুলোকে আত্মবিনাশ (self-destruct) করতে বাধ্য করে। এই আবিষ্কারটি চুল পড়ার পেছনের একটি নতুন জৈবিক পথ (pathway) নির্দেশ করে।
এর মাধ্যমে বোঝা যায় যে, MCL1-এর মাত্রা বজায় রাখা বা P53-এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা গেলে, এই গুরুত্বপূর্ণ স্টেম সেলগুলোকে অকাল মৃত্যু থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। অর্থাৎ, চুল পড়ে যাওয়ার পর চিকিৎসা না করে, ভবিষ্যতে চুল পড়া প্রতিরোধ করাই হতে পারে চিকিৎসার মূল লক্ষ্য।
যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে এমন চিকিৎসা পদ্ধতি আসতে পারে যা চুলের ফলিকলকে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করবে। হরমোন-ভিত্তিক বা শুধু উপরের স্তরে কাজ করা চিকিৎসার বদলে, ভবিষ্যতের থেরাপি চুলের গভীরে থাকা এই পুনর্জন্মকারী স্টেম সেলগুলোর সুরক্ষার ওপর জোর দেবে—যাতে প্রাকৃতিকভাবে চুল দীর্ঘদিন সুস্থ থাকে।
01/01/2026
Happy New Year 2026
30/12/2025
We are mourn
16/12/2025
সবাই কে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা।
25/11/2025
Say goodbye to dull, tired skin and hello to your inner glow! ✨💧
Our Glow Peel Treatment removes dead skin cells and enhances tone and texture for a radiant, refreshed look.
Book your session today!
📞 01342621727 | 01938138643
📍 RM Center, R-37, 101 Gulshan Avenue
Click here to claim your Sponsored Listing.
