Riza Hafez

Riza Hafez

Share

about life

02/09/2024
01/09/2024

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা,
কারণ স্ত্রীর অনেক ভুল।

বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় —
“আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দেন - মা,
কেউ বলেন - মেয়ে,
কেউবা বলেন - বোন
কেউ বা বলেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।

খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।
আসলে বাঙালী পুরুষের সমস্যা!

বউকে ভালবাসি বললে
মান সম্মান চলে যাবে?
লোকে বউ পাগল বলবে?
বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে মান-ইজ্জত কমে যাবে?

এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না।

01/09/2024

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে। পোস্টঅফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিলো বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তাই পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই। যৌবন থাকতে বউকে বলে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার কোন কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার, প্লিজ আমার সেবা করো। বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌ এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁদতে হয়েছে!

17/08/2024

পিলখানা হত্যাকান্ড ডকুমেন্টারি

Photos from Riza Hafez's post 19/06/2024

My favorite Mehedi design 🥰🫰🫰

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka
1211