Endless possibilities
You may get some tips of healthy lifestyle.
17/11/2025
পাকিস্তানে বঙ্গবন্ধুর ফাঁসির রায় হয়েছিলো। কারাগারের মধ্যেই তাঁর সেলের পাশেই কবর খোরা হয়েছিলো।
কিন্তু হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করে..
তিনি জাতির পিতা হয়ে তাঁর বাংলায় বীরের বেশে ফিরেছিলেন।
তাঁর কন্যার বিরুদ্ধেও হয়তো একটা প্রহসনের রায় হবে।
কিন্তু এই বাংলায় তিনি- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির কন্যা বীরের বেশে দেশে ফিরবেন।
জোকস করছি কিন্তু 😝
01/11/2025
সুন্দর 🥰
Nature has a way of making us happy and this jacaranda flower is inducing that feeling in me ☺️☺️
Padma bridge
01/10/2025
-ইঞ্জেকশান নিতাম। মাসিক হয় না,তাই বন্ধ করে দিছি।
-পিল খাবা।
-ওড্যা সহ্য হয় না ম্যাডাম।
-তাইলে কাঠি পরো।
মেয়েটা হাসতে হাসতে জিজ্ঞেস করলো,
-ম্যাডাম, হাতে কাঠি পরার পর স্বামীরা মারলে কাঠি নাকি ভাঙ্গে ভিতরে ঢুকে যায়?
অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-কেন, মারে নাকি???
হাসতে হাসতেই একদম নিরুত্তাপভাবে উত্তর দিল,
-হ্যাঁ। মারে তো!
ছোটখাট অপুষ্টিতে ভোগা মেয়েটার বয়স বিশ। পাঁচ বছরের একটা বাচ্চা আছে। স্বামী জন্মনিয়ন্ত্রণের কোন দায়ভার নেয় না।
সবাই তো সরল মনে প্রশ্ন করে! আমার জটিল মনের প্রশ্ন, #এদেশের_মেয়েদের_বিয়ে_কেন_হয়?
👉দিন-রাত গায়ে-গতরে খাটার বিনিময়ে পেটে-ভাতে কোনরকমে বেঁচে থাকার জন্য?
👉কথায়-কাজে একটু উনিশবিশ হলেই উত্তমমধ্যম খাওয়ার জন্য?
👉কোন দায়িত্ব ছাড়াই নিশ্চিন্তে পুরুষের পৌরুষ উপভোগ করানোর জন্য?
👉বছরে বছরে বাপের টাকা খরচ করে নিজে বাচ্চা জন্ম দিয়ে পরের বংশ বৃদ্ধির জন্য?
কেউ একজন আমাকে উত্তর দিয়ে যান প্লিজ। কেন???
মেয়েটা হাসছে। বুঝে হাসছে, নাকি না বুঝে হাসছে, কে জানে! বয়স বিশ হলে কি হবে, চোখমুখ জুড়ে চল্লিশোর্ধ সংসারী মানুষের ছাপ।
আমি ওর হাসির দিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করছি।
'আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারিনা চিৎকার.....!'
ফাহমিদা নীলা
19/09/2025
বাংলাদেশের আহসান মঞ্জিলে পাকিস্তানি হানিয়া ❤️
Click here to claim your Sponsored Listing.
