BD Beauty Blash

BD Beauty Blash

Share

adorble

28/04/2026

রেজর নিয়ে তোমাদের এত প্রশ্ন—আজ সব উত্তর একসাথে 💁‍♀️

রেজর আসলে আমাদের নিত্যপ্রয়োজনীয় একটা জিনিস। তাই একটা ভালো, প্রিমিয়াম কোয়ালিটির রেজর সবাই ডিজার্ভ করে। একবার কিনলে মিনিমাম ১ বছর আর চিন্তা নেই—একদম টেনশন ফ্রি!

এখানে তোমরা ২টা অপশন দেখছো—
প্রথমটাতে আছে ১টা হেড + ১টা হ্যান্ডেল,
আর দ্বিতীয়টাতে আছে ৩টা হেড + ১টা হ্যান্ডেল।

দুটোর কোয়ালিটি একদম একই, শুধু হেডের পরিমাণে পার্থক্য। আর প্রতিটা হেডেই আছে ৩টা করে শার্প ব্লেড, যা একবারেই সব হেয়ার ক্লিন করে দেয়।

ভাবো তো, একবার ব্যবহারেই স্কিন কতটা স্মুথ আর সফট লাগবে!

এই একটা জিনিস আগে না কেনার জন্য লিটারেলি আমার আফসোস হচ্ছে। এটা এত্ত ভালো। ১ টানেই একদম সব হেয়ার রিমুভ হয়ে যায়, সামান্যতম Itching/ Irritating ফীল হয়না। একদম ই Heavy লাগেনা এবং খুব স্মুথলি ফিনিশিং আসে। সাথে আবার শেভিংক্রিম ফ্রী 🥹
প্যাকেটের ভেতর একটা ইউজার ম্যানুয়েল থাকে বিষয়টা ভাল্লাগসে। আর মাথাটা খোলা যায় মানে রিফিল করে শুধু হেড টা কিনেই অনায়াসে অনেক বছর ইউজ করা যাবে,আবার একটা হেড দিয়েও মিনিমাম ৬-১ বছর চলে যাবে, হেয়ার গ্রোথ এর উপর ডিপেন্ড করে।
ইউজ করার পর Hair Growth বেশি ও হয়নি আবার জায়গাটা ডার্ক ও লাগেনি। আমার মতে ওয়ান টাইম গুলো ইউজ এর চেয়ে একবার ইনভেস্টমেন্ট হিসেবে এটা একদম ই বেস্ট মনে হলো।

20/03/2026

Eid Al-Fitr Mubarak 🌙

May this Eid brings peace, joy and victory in your life 🖤

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

20/03/2026

উনার বউ উনার কাছে টাকা চায়। তো চাইবে না??৩ বাচ্চা নিয়ে কি সংসার হাওয়া খেয়ে চলবে?আজাইরা প্যাচাল যত্তসব ।পুরুষ মানুষ বউ বাচ্চার সাথে থাকবে, জীবনে ঠেকে গেলে প্রয়োজনে মাটি কাটবে। তা না, বসে ছিল ভাবের জগতে। নাটকে বয়স বাড়লে ডাকবে না এইটা ই স্বাভাবিক। তখন কবিতার বই হাত থেকে রেখে মাটি ও কাটতে হইতে পারে।সুশীল সমাজ এইটা মানে না দেখে ই শেষ বয়সে স্ট্রাগল করে।

জীবন যখন চলে না তখন এত ভাবের জগৎ, এত সাহিত্য, এত স্ট্যাটাস দিয়ে কি হবে??

মধ্যবয়স্ক এক পুরুষ কে যদি জীবনের শেষের দিকে একলা জীবন যাপন করতে না হয়, সেই পুরুষকে যৌবনে একটু বুঝে সুঝে ডিসিশন নিতে হয়।যৌবনে পুরুষ বড়ই উথাল পাথাল করে।

যৌবনে মন চাইলে ই বউ এর সাথে ঘাড় তেড়ামি বন্ধ করতে হয়।

পরিবারের ভালোর জন্য dictatorship বন্ধ করে দুজন মিলে ডিসিশন এ আসতে হয়।

সামস সুমন, চলে গেলেন একলা নিভৃতে। প্রচন্ড একাকিত্ব, এবং ফিনান্সিয়াল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে শেষ বিদায়। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহি রাজিউন. মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।

আমার প্রশ্ন হলো, বউ পোলাপান সব দেশের বাইরে, উনি দেশে কি করতো?দেশে বসে থাকলে তো বয়স বাড়লে কাজের ডাক পরবে না এইটা ই স্বাভাবিক। বিদেশে কি কাজের অভাব না টাকার অভাব? তাছাড়া,বাচ্চাদের নিয়ে বউ এর ও তো বিদেশে হাসব্যান্ড এর সাপোর্ট দরকার ছিল।

শুধু উনি না, হাজার পুরুষ মানুষের এই টাইপ ঘাড় তেরামির জন্য অনেক পরিবার suffer করে।

Tony dias কে দেখেন পরিবারের সাথে মিলে কত সুখী। এরকম খুঁজলে আরো পাবেন।

সত্যি বলতে কিছু ঘাড় তেড়ারে বিয়ে করে কিছু মেয়ে ও পরে বিপদে।

আর মনে রেখেন, সব মেয়ে কিন্তু এক না। সবাই আপনার ফালতুতামি সহ্য করতে দুনিয়ায় আসে নাই ।কিছু মেয়ে হয়তো আপনার ফাজলামি সহ্য করতে করতে কবরে চলে যাবে, আর কিছু টাইপ থাকবে আপনাকে শিক্ষা দিয়ে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে ।

যৌবনে যত অগুছালো থাকবেন, তত বেশি জীবনের একটা টাইম পরে নিভৃতে কাটাইতে হবে একলা একলা।পারিবারিক সান্নিধ্য আর পাওয়া লাগবে না।

আমার পার্সোনাল লাইফ এ অনেক পুরুষ কে আমি ঠিক এইভাবে suffer করে মরতে দেখছি।

অতীতে ও আপনারা দেখছেন,হুমায়ুন ফরিদি বাথরুমে একলা মরে পরে ছিল। বেইমানির শাস্তি তো আল্লার এমনি ই দেয়া উচিত।

রিয়াজের শ্বশুর একাকিত্বের চোটে নিজেরে নিজে গুলি করছে।

Dear brothers, যৌবনে গায়ের জোর আছে বলে ই জোর দেখাবেন না। পারিবারিক বন্ধন মজবুত করেন। বিয়ের পর জীবনে অনেক চেঞ্জ আনতে হয়। সেটার জন্য রেডি না থাকলে বিয়ে করবেন না। বিয়ে করে অযথা নিজের জীবন ও বিপদে ফেলবেন না, অন্যের জীবন ও বিপদে ফেলবেন না।

সমাজে এক একটা ঘটনা ঘটে, মানুষ আসল ফ্যাক্ট না দেখে আজাইরা জিনিস নিয়ে টানাটানি করে।

সবাই বলতেছে, অসময়ে মৃত্যু, অসময়ে মৃত্যু আবার কি? সব মৃত্যু ই সময় মতো হয়, আল্লাহর ইচ্ছায় হয়। শুধুমাত্র সুইসাইড নিজের ইচ্ছায় হয়। তাই এটা এমন গুনাহ যা কখনো ক্ষমা হবে না।

মরে যাবার পর পুরা দুনিয়ার কাছে আপনি হিরো হয়ে থাকলেন, আর বউ বাচ্চার কাছে ভিলেন হয়ে থাকলেন, ব্যাপারটা কেমন হলো না???

আপনি কেমন তা বুঝা যায়, আপনার পারিবারিক জীবন কতটা গুছালো,আর শান্তিপূর্ণ সেইজায়গা থেকে । আমার খুব ইচ্ছা আমার মৃত্যুর সময়ে আমি আমার পার্টনার, বাচ্চা, ভাই বোন সবার সুন্দর মেমোরি তে থাকবো ইনশাআল্লাহ , i mean থাকতে চাই। দুনিয়ার তামাম মানুষ যা ইচ্ছা তাই ভাবুক আমাকে নিয়ে, i dont care.

Hope you understand, জীবন টা কিভাবে চালানো উচিত আমাদের সবার।

বিয়ের পর আমি আর আমি থাকি না, আমরা হয়ে যাই। তাই ডিসিশন যা নেয়ার দুজন মিলে সমঝোতার ভিত্তিতে নিবেন । সবকিছু বাদ দিয়ে পারিবারিক স্বার্থে যেটা ভালো হয় তাই করবেন। যে পারিবারিক জীবনে সুখী, তার জীবনের অন্যান্য দিক কম থাকলে ও সে সুখী। যে couple দের মধ্যে মিল মোহাব্বত থাকে তারা হ্যাপি এবং সাকসেসফুল বাচ্চা raise করে।

Moral of the story : আমাদের sufferings হলো আমাদের কৃতকর্মের ফল। জীবন খামখেয়ালি দিয়ে চলে না। জীবন চালাতে হয় হিসাব নিকাশ দিয়ে। যৌবনে ডিসিশন নিতে হবে, বুড়াকালে কি একাকিত্বের চোটে নিজের মাথায় নিজে গুলি করবেন নাকি হসপিটাল বেড এর আশেপাশে ছেলে মেয়ে নানী নাতনি সবাইকে দেখতে দেখতে পৃথিবী ছাড়বেন।

চয়েস আপনার🙂

জীবনের শেষ টা সুন্দর করার চেষ্টা করেন।

মনে রেখেন, সুখ শেয়ার করা যায় কিন্তু দুঃখের ভাগ কাউকে দেয়া যায় না। খারাপ সময়গুলো একান্তই নিজের।

29/12/2025

অভিভাবকত্বের ভার কখনোই এক জনের কাঁধে পড়া উচিত নয়।

অভিভাবকত্ব একক কোনো দায়িত্ব নয়। এটি সবসময় দুজনের মিলিত যাত্রা। কিন্তু বাস্তবতায় প্রায়ই দেখা যায়—একজন অভিভাবকই বইছেন নির্ঘুম রাত, অবিরাম কাপড় ধোয়া, রান্না, সন্তান লালন-পালন, শাসন, সময় ম্যানেজমেন্ট, দুশ্চিন্তা আর পরিবার চালানোর অসংখ্য অদৃশ্য কাজ।

ফলাফল? ক্লান্তি এসে যায়। মানসিক অবসাদ ঢুকে পড়ে। সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় দায়িত্বের স্তূপে চাপা পড়ে। অথচ সন্তানরা এমন বাবা-মা চায় না, যে একাই সব সামলাচ্ছে। তারা চায় দুজন অভিভাবক—যারা পূর্ণ মনোযোগ দিয়ে পাশে থাকে, মানসিকভাবে উপলব্ধ থাকে, আর ভালোবাসা দিয়ে সাড়া দেয়।

👉 সেটা সম্ভব তখনই, যখন দায়িত্ব ভাগাভাগি করা হয়।

অপেক্ষা না করে নিজে থেকে এগিয়ে আসুন। অদৃশ্য কাজগুলোকে গুরুত্ব দিন। “ধন্যবাদ” বলুন প্রায়ই। ক্লান্ত হলে দায়িত্ব অদলবদল করুন। প্রতিযোগিতা নয়, দলগত কাজকে বেছে নিন। অভিভাবকত্ব কোনো হিসাব-নিকাশ নয়—এটি হলো এমন ভারসাম্য তৈরি করা, যাতে কেউ অবহেলিত বা অপ্রশংসিত না বোধ করে।

কারণ, শক্তিশালী পরিবার এক ক্লান্ত অভিভাবকের কাঁধে দাঁড়ায় না।
এটি গড়ে ওঠে যৌথ প্রচেষ্টা, পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার ওপর।

✨ যৌথ অভিভাবকত্ব শুধু দায়িত্ব নয়—এটাই প্রকৃত ভালোবাসার প্রকাশ।

"এই ধরেনের আরও পোস্ট পেতে আমাদের পেজে লাইক 👍 ও ফলো ✅ দিতে ভুলবেন না।"

#যৌথঅভিভাবকত্ব #দায়িত্বভাগাভাগি #পারিবারিকভালোবাসা #সন্তানলালনপালন #পারিবারিকবন্ধন

26/11/2025

শীত আসছে মানেই ত্বকের বারোটা বাজবে এবার, তাইনা? কিন্তু এবার আর না!

আপনার জন্য আছে Aura White Body Cream! 🤩

শীতে কেন দরকার? এটা শুধু ময়েশ্চারাইজ করে না, কালো দাগ কমিয়ে ত্বককে নরম আর উজ্জ্বল করে তোলে। রোদের থেকেও সুরক্ষা দেয়!

বিশ্বাস না হলে একবার ব্যবহার করে দেখুন! পরিবর্তন চোখে পড়বেই! 👀

#শীতেরস্কিনকেয়ার #বডিক্রিম #গ্লোয়িংস্কিন

07/07/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।

আপনাদের জীবনের এমন কোন ঘটনা কি আছে? আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন? নাকি স্বামী হিসেবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন?

কমেন্টে জানাতে পারেন। কথা বললে বোঝা ভাগ হয়।
মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত।
Copied

30/06/2025

আল্লাহর এর সাথে একটি নবজাতকের কথোপকথন!

একটি শিশুটি আল্লাহ কে জিজ্ঞাসা করেছিল, "তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কীভাবে বাঁচব?"

আল্লাহ বললেন, "তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে।"

শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করেছিল, "তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমাকে খুশী হতে গান ও হাসি ছাড়া কিছুই করার দরকার নেই .."

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন।

আবার ছোট বাচ্চাটি জিজ্ঞাসা করেছিল, "ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি কীভাবে বুঝতে সক্ষম হব?"

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শুনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার ফেরেশতা তোমাকে কীভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দেবে।"

"এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাই তখন আমি কী করব?"

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা রা তোমার হাত এক সাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করবে তা শিখিয়ে দেবেন।"

"কে আমাকে রক্ষা করবে?
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে রক্ষা করবেন যদিও এর অর্থ হ'ল তার জীবন ঝুঁকিপূর্ণ।"

"তবে আমি সর্বদা দু: খিত থাকবো কারণ আপনাকে আর দেখতে পাব না।"

আল্লাহ বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি।"

এই মুহুর্তে বেহেশতে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে রব শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, "
মালিক, আমি যদি এখনই চলে যাই তবে দয়া করে আমাকে দুনিয়ার সেই ফেরেশতার নাম বলুন।"

আল্লাহ বললেন, "তুমি কেবল তাকে" মা "ডাকবে।

সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এতো সম্মান দিয়ে এবংএতো সুন্দর ভাষায় কথা বলেন তখন মা হওয়া টা নিসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। ❤️❤️
~~সুবাহানআল্লাহ
©️
#সংগৃহীত

02/06/2025

বাপের বাড়ি থেকে বউ বাসায় এসেই হৈ চৈ শুরু করছে।বিষয় বস্তু ছবিতে দেওয়া এই জিনিষ নাকি অর্ধেক হয়ে গেছে! কে করলো! কিভাবে হলো!

আমি কনফিউজড! বুঝতেছি না বলবো কি না যে এই কাজ আমি ই করছি! লাস্ট দুই দিন হলো এটারে আমি হ্যান্ড ওয়াশ মনে করে ইউজ করছি।আমি আরো বলতে চাইছিলাম কি হ্যান্ড ওয়াশ আনছো ফেনাই হয় না! কত্ত গুলা নেওয়া লাগলো!
কিন্তু করছি তো করছি! এতো চিল্লা চিল্লির কি আছে?

এখন এসে শুনতেছি এটার দাম ৩৬০০ টাকা! আর এটা একটা ফেস ওয়াশ।এখন আমি চি'ল্লা'চিল্লি করবো কি না বুঝতেসি না! এতো দামী ফেস ওয়াশ তো বাপ জন্মেও দেখি নাই! সারা জীবন সাবান ডইল্লা মুখ ক্লিন রাখছি তাও সেই সাবান আলামিন এর!

কিন্তু সাহস পাইতেছি না! বললে আরো রেগে যাবে মনে হইতেছে।

পোষ্ট টা অবিবাহিত ভাইয়েরা শিক্ষা হিসেবে নিতে পারেন।
কে কি শিখবে সেটা যার যার পারসোনাল ব্যাপার।🙂

29/05/2025

এতদিন ছিলো মামুন - লায়লা। এখন পুরা টাইম লাইনে দুই সতীন 🥴🥴 আবার ও প্রমাণ হয়ে গেলো Social Media তে যা দেখা যায় বাস্তবে তার উল্টা। কারণ আমরা সবসময় মানুষকে ভালোটাই দেখাই। খারাপ দিক টা কেউ ই দেখাবে না। তাই কখনো কারো লাক্সারি লাইফ দেখে নিজের জীবন নিয়ে আফসোস করবেন না।

06/04/2025

আগামীকাল ৭ এপ্রিল, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গা*জা’ এর সাথে একাত্মতা পোষণ করে সবাই ফেসবুক অ্যাডস অফ রাখতে পারেন, সেটা বিশাল বড় স্ট্রাইক হতে পারে।

30/12/2024

পুরুষ মানুষ যতই সুন্দর হোক, যতই handsome হোক, যতই rich হোক, যতই bussines ম্যা"গনেট হোক না কেনো.... পুরুষ মানুষ যদি যত্নশীল না হয়, পুরুষ মানুষ যদি caring, loving person না হয়, তার পার্টনারকে যদি সময় না দেয় তাহলে তার কাছে কখনোই কোনো নারী আটকাবে না! শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে আর টাকা পয়সার - বিনিময় কেউ কখনো ভালোবাসায় আবদ্ধ হতে পারে না!☺️💔

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka