Good Health for Good Life

Good Health for Good Life

Share

"Good Health for Good Life" is promoting wellness and balanced living with correct information & Tips. �

24/03/2026

28/11/2025

measures for Winter

27/11/2025

Tips

25/11/2025

for the body.

Photos from Good Health for Good Life's post 23/11/2025

#ভূমিকম্প

09/11/2025

#প্রিডায়াবেটিক

যদি আপনি “প্রি-ডায়াবেটিক” প্যাশেন্ট হয়ে থাকেন— তাহলে এখনই ....

১️. তরল ক্যালরি সম্পূর্ণ বন্ধ করো -
চিনি মেশানো পানীয় (সফট ড্রিংক, জুস ইত্যাদি) তোমার রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায়।
শুধু পানি, ব্ল্যাক কফি আর চিনি ছাড়া চা পান করো।

২. প্রতিবার খাবারের পর ১০–১৫ মিনিট হাঁটো-
খাবারের পর অল্প হাঁটলে রক্তে চিনি ৩০–৪০% পর্যন্ত কমে।
তোমার পেশি তখন রক্ত থেকে চিনি টেনে নেয়— ফলে কোষের ক্ষতি কমে।

৩️. প্রতিটি খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখো (কমপক্ষে ৪০ গ্রাম)
প্রোটিন রক্তে গ্লুকোজ ধীরে শোষিত হতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।
এতে রক্তে শর্করার ওঠানামা কমে ও ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে।

৪️. সপ্তাহে অন্তত ৩ দিন ওজন তোলার ব্যায়াম করো (এটা খুব গুরুত্বপূর্ণ)
তোমার শরীরে যত বেশি মাংসপেশি থাকবে, শরীর তত ভালোভাবে কার্বোহাইড্রেট সামলাতে পারবে।
স্কোয়াট, ডেডলিফট, প্রেস, রো— এসব বড় মুভমেন্টে ফোকাস দাও।

৫️. শুধু গ্লুকোজ নয়, ফাস্টিং ইনসুলিন টেস্ট করাও
বেশিরভাগ ডাক্তার শুধু ফাস্টিং গ্লুকোজ আর A1C দেখেন।
কিন্তু ফাস্টিং ইনসুলিন দেখায় তোমার অগ্ন্যাশয় কতটা পরিশ্রম করছে।
যদি মান ৫–৭ µIU/mL এর বেশি হয়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে—even যদি গ্লুকোজ “নরমাল” দেখায়।

৬️. ঘুমানোর কমপক্ষে ৩ ঘণ্টা আগে খাওয়া বন্ধ করো
রাতে খেলে ইনসুলিন উচ্চ থাকে, শরীর তখন ফ্যাট বার্ন করতে পারে না— বরং জমায়।

প্রি-ডায়াবেটিস কোনো চূড়ান্ত রায় নয়— এটা একটি সতর্কবার্তা।
সঠিক পদক্ষেপ নিলে একে পুরোপুরি উল্টে দেওয়া সম্ভব।

(সংগৃহিত)

03/10/2025
03/10/2025
01/10/2025

আন্তর্জাতিক কফি দিবস: মুড বুস্টার থেকে হার্ট হেলথ—কফির ম্যাজিক

কফি কেবল একটি জনপ্রিয় পানীয়ই নয়, এটি আজকের আধুনিক জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। গবেষণা প্রমাণ করে, নিয়মিত কফি পান স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যক্ষমতা ও মানসিক সতর্কতা বাড়াতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ, লিভার রোগের ঝুঁকি কমানো থেকে শুরু করে মানসিক চাপ হ্রাস ও দীর্ঘায়ু—কফি প্রতিদিনের জীবনকে আরও সক্রিয় ও স্বাস্থ্যসম্মত করার এক চমৎকার মাধ্যম।

তবে মনে রাখুন, গর্ভবতী বা স্তন্যদানকালে কফি পানের পরিমাণ সীমিত রাখা উচিত।

সকাল–সকাল এক কফি খেলে পাওয়া যেতে পারে যে সকল উপকার পাওয়া যায় ...

*উদ্যম বাড়ায়:
কফির জাদু লুকিয়ে আছে এর ক্যাফেইনে। আর এটা একটা ন্যাচারাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট, যা ক্লান্তি দূর করে মুহূর্তেই এনার্জি বাড়িয়ে তোলে। কফির ক্যাফেইন আসলে আপনার ব্রেনের অ্যাডেনোসিন রিসেপ্টরগুলো ব্লক করে দেয়। ফলে ডোপামিনসহ অন্যান্য নিউরোট্রান্সমিটার সক্রিয় হয়, যা আপনাকে দেয় হাই এনার্জি। ফলে শরীর ও মন থাকে চনমনে আর কাজে পাওয়া যায় অতিরিক্ত উদ্যম।

*টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়:
কফি শুধু এনার্জি বাড়ায় না, টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে! গবেষণা দেখিয়েছে, যাঁরা নিয়মিত কফি পান করেন, তাঁদের দীর্ঘ মেয়াদে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। একটি রিভিউ অনুযায়ী, প্রতিদিন এক কাপ কফি পান করলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমতে পারে। কারণ, কফি সাহায্য করে প্যানক্রিয়াসের বেটা সেলসকে সুস্থ রাখতে। এই সেলগুলোই ইনসুলিন তৈরি করে এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এককথায়, কফি হতে পারে আপনার সুস্থতার চমৎকার স্মার্ট হেলদি কম্বো!

*মস্তিষ্কের স্বাস্থ্যকে সুস্থ রাখে:
কফি শুধু এনার্জি বাড়ায় না, এটি মস্তিষ্ককেও সুস্থ রাখে। কিছু গবেষণা দেখিয়েছে, নিয়মিত কফি পান আলঝেইমার আর পারকিনসনের মতো মস্তিষ্কের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। একটি গবেষণা অনুযায়ী, যাঁরা নিয়মিত ক্যাফেইন পান করেন, তাঁদের পারকিনসন হওয়ার সম্ভাবনা কম থাকে। আর পারকিনসনে আক্রান্ত ব্যক্তিদের রোগের গতিও ধীরে থাকে। এ ছাড়া মাঝারি মাত্রায় কফি পান ডিমেনশিয়া ও মস্তিষ্কের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে।

*ওয়েট ম্যানেজমেন্টে সহায়তা করে:
কফি শুধু চাঙা রাখে না, বরং বডি ফ্যাট ও গাট হেলথ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে! কিছু গবেষণা দেখিয়েছে, নিয়মিত কফি পান করলে বডি ফ্যাট কমে যেতে পারে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের জন্যও কফি বডি ফ্যাট কমাতে সহায়ক হতে পারে। এ ছাড়া এক গবেষণা অনুযায়ী, যাঁরা প্রতিদিন ১-২ কাপ কফি পান করেন, তাঁরা কম পান করা ব্যক্তিদের তুলনায় ১৭ শতাংশ সক্রিয় থাকে।

*ডিপ্রেশনের ঝুঁকি কমায়:
কফি শুধু এনার্জি বাড়ায় না, এটি মনকেও রাখে সতেজ। কিছু গবেষণা দেখিয়েছে, নিয়মিত কফি পান ডিপ্রেশন কমাতে সাহায্য করতে পারে। ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে করা গবেষণায় দেখা গেছে, যাঁরা প্রতিদিন কমপক্ষে চার কাপ কফি পান, তাঁদের ডিপ্রেশনের ঝুঁকি অনেক কম থাকে। অর্থাৎ কফি হতে পারে আপনার স্টাইলিশ মাইন্ড বুস্টার, যা এনার্জি ও মুড—দুইই একসঙ্গে ঠিক রাখে!

*লিভারকে ঠিক রাখে:
কফি লিভারকেও সতেজ রাখে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, কফি পান করলে লিভারের স্টিফনেস কমে, যা লিভারের ফাইব্রোসিস বা স্কার টিস্যু ফর্মেশনের ঝুঁকি কমাতে সাহায্য করে।

*হার্টের স্বাস্থ্য ঠিক রাখে:
কফি শুধু এনার্জি দেয় না, এটি আপনার হার্ট হেলথকেও ঠিক রাখে। গবেষণা দেখিয়েছে, প্রতিদিন ৩-৫ কাপ কফি পান করলে হার্টে অসুখের ঝুঁকি প্রায় ১৫ শতাংশ কমে যায়। আরেকটি রিভিউতে দেখা গেছে, দিনে ৩-৪ কাপ কফি স্ট্রোকের ঝুঁকিও ২১ শতাংশ কমাতে সাহায্য করতে পারে। ২১ হাজারের বেশি মানুষের মধ্যে গবেষণায় দেখা গেছে, বেশি কফি পানকারীদের হার্ট ফেইলিওর হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে মনে রাখবেন, ক্যাফেইন ব্লাড প্রেশারে প্রভাব ফেলতে পারে। তাই যাঁরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের কফি পরিমাণ সীমিত রাখা উচিত।

কফি শুধু এনার্জি দেয় না, এটা আপনার পারফরম্যান্স বাড়াতেও সাহায্য করে! এটিকে বলা হয় একধরনের পারফরম্যান্স বুস্টার বা এর্গোজেনিক এইড। একটি স্টাডিতে ১২৬ জন মানুষের মধ্যে দেখা গেছে, কফি পান করলে শারীরিক পারফরম্যান্স বাড়ে এবং হাঁটার গতি দ্রুত হয়, এমনকি বয়স, পেটের চর্বি বা শারীরিক সক্রিয়তার মতো ফ্যাক্টরগুলো বিবেচনা করেও। একটি রিভিউ অনুযায়ী, ৪৬টি স্টাডি দেখিয়েছে, মাঝারি মাত্রার ক্যাফেইন খাওয়া পাওয়ার আউটপুট ও টাইম-ট্রায়াল কমপ্লিশন কিছুটা বাড়াতে পারে। অর্থাৎ কফি হতে পারে আপনার স্টাইলিশ ফিটনেস হ্যাক, যা উদ্যম, মনোযোগ আর নৈপুণ্য একসঙ্গে বাড়ায়!
সূত্র: হেলথলাইন

30/09/2025

Ways to Reduce Cardiovascular Risk in Daily Life and Work Environments

* Foster a Heart-Healthy:
Lifestyle Creating a culture that values health and wellbeing can make a big difference. Taking regular breaks, staying hydrated, and seeking medical advice when needed are simple yet powerful habits that support heart health.

* Get Regular Health Screenings:
Monitoring blood pressure, cholesterol levels, and other cardiovascular indicators helps in early detection and management of potential risks. Regular check-ups can prevent more serious health issues down the line.

* Choose Nutritious Foods:
Opting for a diet rich in fruits, vegetables, whole grains, and lean proteins supports cardiovascular health. Making informed food choices whether at home or work can significantly reduce risk factors.

* Stay Physically Active:
Incorporating physical activity into daily routines like walking, stretching, or joining fitness programs helps maintain a healthy heart. Even small, consistent efforts can have lasting benefits.

*Manage Stress Effectively:
Stress is a major contributor to heart disease. Practicing mindfulness, engaging in hobbies, or using relaxation techniques can help manage stress levels and improve overall wellbeing.

* Learn and Stay Informed:
Attending health workshops or reading up on cardiovascular wellness can empower individuals to make better lifestyle choices. Awareness is the first step toward prevention.

* Avoid To***co and Seek Support to Quit:
Smoking and exposure to second-hand smoke are leading causes of cardiovascular disease. Seeking support through counseling or cessation programs can greatly improve heart health and overall quality of life.

13/12/2024

Hot Water

12/12/2024

#ঢেঁড়স

বছরের প্রায় সব সময়েই পাওয়া যায় এমন একটি সবজি হলো ঢেঁড়স। খুব সহজেই রান্না করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের সবজি। শুধু তাই নয়, এর স্বাদও বেশ ভালো। কম খরচে অনেক পদ তৈরি করতে পারবেন ঢেঁড়স দিয়ে। ভাত, রুটি, পরোটার সঙ্গে এই সবজি খেতে পছন্দ করেন অনেকেই। সহজলভ্য এই সবজির উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। এর রয়েছে ডায়াবেটিস সারানো সহ আরও অনেক উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক-

১. ঢেঁড়সের পুষ্টিগুণ:
প্রচুর ভিটামিন এ, সি পটাশিয়াম ক্যালশিয়াম এবং ফোলেটে ভরপুর থাকে ঢেঁড়স। এছাড়া আরও অনেক পুষ্টিগুণ রয়েছে পরিচিত এই সবজিতে। তাই শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা মেটাতে নিয়মিত খেতে পারেন ঢেঁড়স। এতে পুষ্টির ঘাটতি তো পূরণ হবেই, সেইসঙ্গে বিভিন্ন অসুখ-বিসুখ থেকে দূরে থাকাও সহজ হবে।

২. কোষ্ঠকাঠিন্য দূর করে:
যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তারা নিয়মিত ঢেঁড়স খেতে পারেন। কারণ এই সবজিতে থাকে প্রচুর ডায়েটারি ফাইবার। যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্যসহ পেটের বিভিন্ন সমস্যায় ঢেঁড়স খেলে উপকার পাবেন।

৩. ওজন কমাতে সাহায্য করে:
ওজন কমাতে চাইলে নিয়মিত ঢেঁড়স রাখতে পারেন খাবারের তালিকায়। ঢেঁড়সে যেহেতু ফাইবার রয়েছে তাই এটি ওজন কমাতে কাজ করে। কারণ ঢেঁড়স খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। এর ফলে বার বার ক্ষুধা লাগে না। তাই অতিরিক্ত খেয়ে ফেলার ভয়ও থাকে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

৪. কোলেস্টরল নিয়ন্ত্রণ করে:
কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে ঢেঁড়স। কারণ এই সবজিতে থাকে সলিউবল ফাইবার। এই ফাইবার কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে কাজ করে। আপনার খাবারের তালিকায় ঢেঁড়স রাখলে হার্ট ভালো রাখা সহজ হবে। তাই এই উপকারী সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করুন।

৫. ডায়াবেটিসে উপকারী:
বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডায়াবেটিস থেকে দেখা দিতে আরও আরও মারাত্মক সব অসুখ। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা জরুরি। এই রোগ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ঢেঁড়স খেতে পারেন। কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে কাজ করে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka