Hair Care with Naaj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hair Care with Naaj, Beauty, cosmetic & personal care, Dhaka.
24/08/2025
✨ Hair Care Tips for Beginners ✨
চুলের যত্ন নেয়া শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?
এই ৫টি সহজ টিপস মেনে চলুন ⬇️
1️⃣ সপ্তাহে ২-৩ বার তেল লাগান 🥥
2️⃣ হালকা গরম তেল ব্যবহার করুন
3️⃣ চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে হালকা করে শুকান
4️⃣ খুব টাইট করে চুল বাঁধবেন না
5️⃣ পর্যাপ্ত পানি পান করুন 💧
আপনি কি এই টিপসগুলো মেনে চলেন?
কমেন্টে জানিয়ে দিন ✨
05/01/2025
With Facebook for Creators – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
06/11/2024
🌻Black seed oil, derived from Nigella sativa, has been used for centuries in traditional medicine and has become popular for hair care. Here are some of its main benefits:
🌿1.Promotes Hair Growth:
- Black seed oil contains thymoquinone, a powerful antioxidant and anti-inflammatory compound that can promote hair growth by improving scalp health and reducing hair follicle inflammation.
🌿2.Reduces Hair Thinning and Hair Loss:
- Regular use of black seed oil can strengthen hair roots, potentially reducing hair loss. The nutrients in the oil nourish hair follicles, potentially slowing down hair thinning and promoting fuller, healthier hair.
🌿3.Hydrates and Conditions:
- Black seed oil is rich in essential fatty acids, like linoleic acid and oleic acid, which help moisturize and condition the hair, leaving it softer and more manageable. This can be especially beneficial for dry or brittle hair.
🌿4.Improves Scalp Health:
- Thanks to its anti-inflammatory, antifungal, and antibacterial properties, black seed oil can help alleviate scalp issues such as dandruff, eczema, and itchiness.
🌿5.Adds Shine and Reduces Frizz:
- When used regularly, black seed oil can improve hair’s natural luster and reduce frizz, making hair appear shinier and healthier. Its conditioning properties seal the hair cuticle, locking in moisture and giving hair a smoother appearance.
🌿6.Strengthens Hair Shaft:
- Black seed oil contains essential proteins and vitamins that help fortify the hair shaft, making hair less prone to breakage and split ends.
🥑How to Use Black Seed Oil for Hair:
🍀Massage: Mix black seed oil with a carrier oil (like coconut or olive oil) and massage it into the scalp to stimulate circulation.
🍀Leave-In Conditioner: Add a few drops to your leave-in conditioner to boost hydration.
🍀Scalp Treatment: Apply directly to the scalp, leave it on for 30 minutes, and then wash it out.
Using black seed oil consistently can lead to healthier, stronger, and more vibrant hair over time.✨
06/11/2024
🌻চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার একটি প্রচলিত এবং প্রাকৃতিক পদ্ধতি, যা চুলকে স্বাস্থ্যকর ও শক্তিশালী রাখতে সাহায্য করে। নারিকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং প্রাকৃতিক প্রোটিন, যা চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে। চুলের যত্নে নারিকেল তেল ব্যবহারের কিছু উপকারিতা হলো:
🥥১. চুলের বৃদ্ধিতে সাহায্য করে:
নারিকেল তেল চুলের গোড়ায় প্রবেশ করে এবং চুলের শিকড়কে পুষ্টি জোগায়, যা চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।
🥥২. চুলকে মসৃণ এবং চকচকে করে:
নারিকেল তেল চুলে লাগালে চুল মসৃণ ও কোমল হয় এবং প্রাকৃতিক ঝলক আসে।
🥥 ৩. খুশকি প্রতিরোধে কার্যকর:
নারিকেল তেলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকির সমস্যা কমাতে সহায়ক।
🥥৪. চুলের শুষ্কতা দূর করে:
নারিকেল তেল চুলের আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্ক চুলের সমস্যা দূর করে, ফলে চুল মজবুত হয়।
☘️ব্যবহারের পদ্ধতিস:
১. প্রয়োজনীয় পরিমাণ নারিকেল তেল গরম করে নিন।
২. চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে ম্যাসাজ করুন।
৩. কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিন বা রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতি নিয়মিত অনুসরণ করলে চুল স্বাস্থ্যকর ও সুন্দর হবে।♥️
02/11/2024
চুলের যত্নে কালোজিরার তেল ব্যবহারে অনেক উপকার পেতে পারেন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এবং বিভিন্ন পুষ্টিকর উপাদান যা চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। ✨
🌺কালোজিরার তেল চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন তার কিছু পরামর্শ:
✔️১. চুলের বৃদ্ধিতে সাহায্য:
কালোজিরার তেলে থাকা থাইমোকুইনন উপাদান চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে চুলের ফলিকল সক্রিয় হয়। এটি চুলের গোঁড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সহায়ক।
🍃ব্যবহার:
- ২-৩ চামচ কালোজিরার তেল নিয়ে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন।
✔️২. খুশকি প্রতিরোধ:
কালোজিরার তেলের অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে যা মাথার ত্বককে খুশকি মুক্ত রাখতে সাহায্য করে।
🍃ব্যবহার:
- সমান পরিমাণ কালোজিরার তেল ও নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ১ ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
✔️৩. চুল পড়া রোধে সহায়ক
কালোজিরার তেলের পুষ্টিগুণ চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে।
🍃ব্যবহার:
- কালোজিরার তেল ও অলিভ অয়েল সমান পরিমাণে মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতিতে ব্যবহার করলে চুল পড়া কমে আসবে।
✔️৪. চুলের উজ্জ্বলতা বৃদ্ধি
কালোজিরার তেল চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সহায়ক।
🍃ব্যবহার:
- কালোজিরার তেল একটু গরম করে চুলে ভালো করে লাগিয়ে নিন এবং ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে নিয়মিত কালোজিরার তেল ব্যবহারে চুল স্বাস্থ্যোজ্জ্বল, খুশকিমুক্ত ও ঘন হবে।❤️
30/10/2024
🦋Hair Care Tips:
🧠চুলের ওপর মানসিক চাপের প্রভাব:
চুলের ওপর মানসিক চাপের প্রভাব বেশ স্পষ্ট এবং ব্যাপক। দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের শরীরের হরমোন এবং রক্তপ্রবাহের ওপর প্রভাব ফেলে, যা চুলের গুণগত মান এবং বৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এখানে কিছু প্রভাব উল্লেখ করা হলো:
👉টেলোজেন এফ্লুভিয়াম:
দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকলে চুলের বৃদ্ধি চক্র ব্যাহত হতে পারে, ফলে চুল পড়ার হার বেড়ে যায়। এই অবস্থায় চুলের বড় অংশ বৃদ্ধির চক্র থেকে বিশ্রাম চক্রে চলে যায়, যার ফলে চুল সহজেই ঝরে পড়তে থাকে।
👉অ্যালোপেশিয়া এরিয়া:
চরম মানসিক চাপের কারণে শরীরের ইমিউন সিস্টেম চুলের ফলিকলের ওপর আক্রমণ চালাতে পারে, যার ফলে কিছু বিশেষ স্থান থেকে চুল পড়ে যেতে পারে।
👉অ্যান্ড্রোজেনিক এলোপেশিয়া:
মানসিক চাপ অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে পারে, যা পুরুষ ও মহিলাদের চুল পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ।
👉অকালপক্বতা:
মানসিক চাপ মেলানিন উৎপাদন কমিয়ে দেয়, ফলে চুল দ্রুত সাদা হয়ে যেতে পারে।
👉চুলের আর্দ্রতা এবং উজ্জ্বলতা হ্রাস:
দীর্ঘমেয়াদী চাপ শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে চুল শুষ্ক, দুর্বল ও উজ্জ্বলতাহীন হয়ে পড়ে।
এখন প্রশ্ন হলো এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?🤔
মানসিক চাপ থেকে মুক্তি পেতে কিছু কার্যকর উপায় রয়েছে, যা শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। নিচে কিছু উপায় উল্লেখ করা হলো:
☘️নিয়মিত ব্যায়াম করুন :
শরীরচর্চা, যেমন হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, বা ব্যায়ামাগারে ব্যায়াম করা, মানসিক চাপ কমাতে সাহায্য করে। শরীরচর্চা করার সময় এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ভালো রাখতে সহায়ক।
☘️মেডিটেশন এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:
মেডিটেশন এবং গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মনকে শান্ত করতে পারে। কিছুক্ষণ চুপ করে বসে শ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করলে চাপের মাত্রা কমতে শুরু করে।
☘️পর্যাপ্ত ঘুম:
নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম মন এবং শরীরকে পুনরায় শক্তি সংগ্রহ করতে সহায়ক। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
☘️সঠিক খাদ্যাভ্যাস:
সুস্থ ও পুষ্টিকর খাবার, যেমন ফল, সবজি, বাদাম এবং পর্যাপ্ত পানি পান করা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ক্যাফেইন ও চিনি কম গ্রহণ করাও উপকারী।
☘️সৃজনশীল কার্যকলাপ:
নিজের পছন্দসই কাজ, যেমন আঁকা, গান শোনা, লেখালেখি ইত্যাদি করা মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
☘️পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান:
প্রিয়জনদের সাথে কথা বলা, নিজের অনুভূতি শেয়ার করা চাপ কমাতে সহায়ক। সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
☘️সীমাবদ্ধতা মেনে চলুন ও না বলতে শিখুন:
কাজের চাপ কমাতে এবং নিজেকে সময় দিতে 'না' বলা শিখুন। সব কাজে নিজেকে সম্পৃক্ত করার পরিবর্তে, গুরুত্বপূর্ণ কাজের ওপর মনোযোগ দিন।
☘️পেশাদার সহায়তা নিন:
যদি মানসিক চাপ খুব বেশি বেড়ে যায় এবং নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।
☘️রুটিন তৈরি করুন:
দিনের কাজগুলো পরিকল্পনা করে করা এবং নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখলে মানসিক চাপ কমে।
সুস্থ মানসিক ও শারীরিক জীবনযাপনের জন্য উপরের পরামর্শগুলো অনুসরণ করা অত্যন্ত সহায়ক হতে পারে।
26/10/2024
Transform your hair with a proper hair care routine!✨
24/10/2024
"Healthy hair starts with a good routine."♥️✨
24/10/2024
নারিকেল তেল একটি বহুমুখী প্রাকৃতিক তেল, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এটি শুধু চুল ও ত্বকের যত্নেই নয়, রান্না, স্বাস্থ্যসেবা এবং ঘরোয়া কাজেও ব্যবহার করা হয়। নারিকেল তেলের কিছু প্রধান ব্যবহার নিচে উল্লেখ করা হলো:
🥥চুলের যত্নে নারিকেল তেলের ব্যবহার:
☑️চুলের ময়েশ্চারাইজার হিসেবে: নারিকেল তেল চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এবং শুষ্ক ও রুক্ষ চুলকে করে তোলে প্রাণবন্ত ও সতেজ।
☑️চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে: নিয়মিত তেল ম্যাসাজ চুলের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।
☑️খুশকি প্রতিরোধ: অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণাবলির জন্য খুশকি দূর করতে সহায়ক।
☑️চুলের কন্ডিশনার হিসেবে: শ্যাম্পু করার পর অল্প নারিকেল তেল ব্যবহার চুলকে নরম ও মসৃণ রাখে।
🥥ত্বকের যত্নে নারিকেল তেলের ব্যবহার:
☑️ময়েশ্চারাইজার হিসেবে: নারকেল তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে একে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করা নারকেল তেল রিংকেল দূর করতেও সহায়তা করে।
☑️সানবার্ন দূর করতে: রোদে পোড়া ত্বকে আরাম দিতে এবং লালচে ভাব কমাতে নারিকেল তেল খুবই কার্যকর।
☑️মেকআপ রিমুভার হিসেবে: সহজে মেকআপ রিমুভ করার জন্য এটি একটি ভালো উপায়।
☑️ফাটা ঠোঁটের যত্নে: ঠোঁট শুষ্ক ও ফেটে গেলে তাতে সামান্য নারিকেল তেল লাগিয়ে ঠোঁট ফাটার সমস্যা দূর করা যায়।
🥥 রান্নার কাজে নারিকেল তেলের ব্যবহার:
☑️রান্নার কাজেও নারকেল তেল বেশ উপকারী। অন্যান্য তেলের তুলনায় নারকেল তেলে অক্সিডেশনের পরিমাণ অনেক কম থাকে। যে কারণে রান্নার অন্যান্য তেলের তুলনায় নারকেল তেল বেশি স্বাস্থ্যকর।
🥥স্বাস্থ্য সেবায় নারিকেল তেলের ব্যবহার:
☑️ওজন কমাতে সাহায্য করে: এতে থাকা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড (MCT) দ্রুত হজম হয় এবং শক্তি যোগায়, যা ওজন কমাতে সহায়ক।
☑️দাঁত ও মুখের যত্নে: নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড ও ক্যাপ্রিক অ্যাসিডের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা স্ট্রেপ্টোকোকাস নামক মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি কমায়।
নারিকেল তেল তার বহুমুখী গুণের জন্য প্রচুর জনপ্রিয়। এর স্বাস্থ্যকর গুণাবলি এবং নানান কাজে ব্যবহার উপযোগিতা এটিকে একটি বিশেষ উপাদান হিসেবে দাঁড় করিয়েছে।
18/10/2024
Your Hair Care is Our Priority❤️✨
13/10/2024
🥥Coconut oil is a versatile natural product that has gained popularity for its wide range of uses in personal care.
When you use 100% pure, homemade coconut oil, you're tapping into a treasure trove of benefits.
As a moisturizer, it deeply hydrates the skin, leaving it soft and supple, while its gentle composition makes it an ideal make-up remover, effortlessly dissolving cosmetics without irritating sensitive areas. For those suffering from dry or chapped lips, coconut oil acts as an effective lip balm, providing lasting moisture.
Its anti-inflammatory properties can also bring relief to eczema-prone or itchy skin. Additionally, coconut oil can tame frizzy hair by smoothing down fly away and adding a natural shine, making it a favorite remedy for unruly locks.
Furthermore, its nourishing qualities make it useful for combating dandruff, soothing the scalp while promoting healthier hair. Embracing coconut oil in your routine offers a natural, cost-effective solution for multiple beauty and skin care needs✨
12/10/2024
🌺Hair Care Tips:
চুল পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হতে পারে আমরা প্রতিদিন চুল পরিষ্কার করতে যে পানি ব্যবহার করি সেই পানি।
শুনতে অবাক লাগলেও সত্যি যে আমরা প্রতিদিন চুল পরিষ্কার করার কাজে যে পানি ব্যবহার করে থাকি সেটার ধরণও চুলের উপর অনেকটা প্রভাব ফেলে।
আমরা যে পানি চুলে রেগুলার ব্যবহার করি তাতে যদি আয়রনের পরিমাণ বেশি থাকে তবে চুল পড়া বাড়বে, চুল লালচে হয়ে যাবে এবং চুলের টেক্সচার রাফ হয়ে যাবে।
যদি পানিতে আয়রনের মাত্রা অতিরিক্ত থাকে সেক্ষেত্রে কিছু উপায়ে তা সমাধান করা যেতে পারে।
✅আয়রনযুক্ত পানি বাদ দিয়ে ফিল্টার করা পানি চুলে ব্যবহার করার চেষ্টা করুন। এতে চুল লালচে হয়ে যাওয়া , চুলের টেক্সচার রাফ হয়ে যাওয়া এসব সমস্যা থেকে রক্ষা পাবে।
✅চুল ধোয়ার কাজে কেনা পানি ব্যবহার করা যেতে পারে। যদিও এটি অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এছাড়া যদি আর কোনো উপায় না থাকে তবে এটি করতে পারেন।
✅পানিতে লেবুর রস/Apple Cider ভিনেগার মিশিয়ে নিতে পারেন। লেবুর রস বা Apple Cider Vinegar ব্যবহার করার ফলে তার ক্ষারীয় ভাব অনেকটা কমে যাবে। এতে করে আয়রনের মাত্রা আর সাইড ইফেক্ট ফেলবে না।
মনে রাখবেন চুলের যত্নে এক চুলও ছাড় নয়❤️
Click here to claim your Sponsored Listing.
