Mozammal Hoque Bhuiyan

Mozammal Hoque Bhuiyan

Share

Mozammal Hoque Bhuiyan

22/05/2025

সম্মানিত সহকর্মী,
আসসালামু আলাইকুম

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২০২৭ উপলক্ষে, ফোরাম প্যানেল *(ব্যালট নং ১–৩৫)* এর প্রার্থীদের নিয়ে এক *প্রার্থী পরিচিতি সভা* আয়োজন করা হয়েছে।

🔹 সভায় সভাপতিত্ব করবেন:
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান *মোহাম্মদ ইকবাল*।

📅 *তারিখ*: ২৪ মে ২০২৫
⏰ *সময়*: সন্ধ্যা ৬:৩০ মিনিট
📍 *স্থান*: বিজিএমইএ অডিটোরিয়াম, বিজিএমইএ কমপ্লেক্স, উত্তরা, ঢাকা।

আপনার মূল্যবান উপস্থিতি আমাদের কাম্য।

আপনার সচেতন অংশগ্রহণই একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি।

অনুরোধক্রমে,
*মোজাম্মেল হক ভূঁইয়া* (ব্যালট নং ০১৯)
ব্যবস্থাপনা পরিচালক
মাইশা ফ্যাশনস
*ফোরাম প্যানেল (ব্যালট নং ১–৩৫)*

Photos from Mozammal Hoque Bhuiyan's post 11/05/2025

দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সাল মেয়াদী নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বিজয়ী প্যানেলের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন বিকেএমই-এর বর্তমান সভাপতি এবং এম বি নীট ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাতেম।
বিকেএমইএ নির্বাচনে বিজয়ে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স-এর প্যানেল লিডার মোহাম্মদ হাতেমকে অভিনন্দন জানান ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান (বাবু) ও ফোরামের প্রার্থীগণ।

05/05/2025

সুপ্রিয় সদস্য বৃন্দ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
"ফোরাম " এর পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
"নেতৃত্ব মানেই শুধু পদ নয়, সেটা হতে হয় বিশ্বাসের প্রতিচ্ছবি।"
আমরা এক হয়েছি, কারণ আমরা বিশ্বাস করি মাহমুদ হাসান খান বাবু ভাই-ই হবেন পোশাক শিল্পের প্রকৃত কণ্ঠস্বর।
"একটা ভোট বদলে দিতে পারে একটা ভবিষ্যৎ!"
পোশাক শিল্প খাতের চ্যালেঞ্জগুলো আমরা সবাই জানি—কিন্তু এই খাতের একজন প্রকৃত লিডার জানেন কীভাবে সমাধান করতে হয়।
আমরা একসাথে দাঁড়িয়েছি, কারণ মাহমুদ হাসান খান বাবু ভাই মানেই ভরসা, অভিজ্ঞতা আর উন্নয়নের রোডম্যাপ।
তিনি শুধু একজন প্রার্থী নন—তিনি একজন ভিশনারি।

আসুন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আসন্ন বিজিএমইএ নির্বাচনে ফোরাম এর ( ১ - ৩৫) পূর্ণ প্যানেলে ভোট দিন।

*শুভেচ্ছান্তে—*💐
*মোজাম্মেল হক ভূঁইয়া*
*ব্যবস্থাপনা পরিচালক,*
*মাইশা ফ্যাশনস।*
০১৮১৯১৩১৩৬৫

02/05/2025
30/04/2025

যাদের হাতে এগিয়ে যাচ্ছে অর্থনীতি
তাদের জীবনে বজায় থাকুক সুখ সমৃদ্ধি।
মহান মে দিবসের শুভেচ্ছা।

06/04/2025

আমার মায়ের মৃত্যুর সংবাদ শুনে যারা দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন ও দোয়া করেছেন, আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
যারা আমার মায়ের জানাজা নামাজে কষ্ট করে শরিক হয়েছেন, সমবেদনা জানিয়েছেন, দোয়া করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক রাত পর্যন্ত আপনারা যে কষ্ট করেছেন তার উত্তম প্রতিদান মহান আল্লাহ তাআলার নিকট কামনা করছি।
সময়ের স্বল্পতার কারনে অনেক আত্মীয় স্বজন কে জানাতে পারি নাই, এ জন্য ক্ষমা চাচ্ছি।
আমার মা গতকাল দুপুরের পরে বেশি অসুস্থ বোধ করায় আমরা ইসলামি ব্যাংক হাসপাতাল মিরপুরে নিয়ে যাই, কর্তব্যরত ডাক্তার চেক করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে প্রায় বিকাল ৫টায় বের করে, গোসল সম্পন্ন করে আমরা গ্রামের বাড়ি, কাকৈরতলা,বরুড়া, কুমিল্লা নিয়ে আসি এবং রাত ১১টার পর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। অনেকে ঢাকায় জানাজা নামাজ এর জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। এ জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
পরিশেষে সকলের নিকট আমার মায়ের জন্য দোয়া কামনা করছি।
মহান আল্লাহ তাআলা যেন আমার মাকে ক্ষমা করে দেন, পরকালের এ অনন্ত সফর কে সহজ করে দেন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন ইয়া রাব্বুল আলামীন

Photos from Mozammal Hoque Bhuiyan's post 02/04/2025
Photos from Mozammal Hoque Bhuiyan's post 02/04/2025

৩০ শে মার্চ, ২৯ রমজান আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনটা আমার জন্য আরও সৌভাগ্যের এ জন্য যে, আজ আমি সহ আরো সুপ্রিয় দায়িত্বশীল বৃন্দ গত ১৯ জুলাই ২০২৪ বরুড়ার শ্রেষ্ঠ সন্তান শহীদ হাফেজ মাসুদুর রহমান (অর্জুনতলা,বরুড়া, কুমিল্লা। শহীদ হয়েছেন ১৯ শে জুলাই, ২০২৪ রামপুরা, ঢাকা) এবং শহীদ আল আমিন ( লক্ষীপুর, বরুড়া, কুমিল্লা। শহীদ হয়েছেন, ১৯ শে জুলাই, ২০২৪ সাভার, ঢাকা) এর পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করি। এ ছাড়া ও মারাত্মক আহত হাফেজ জাকারিয়া ( মুগগাও, বরুড়া, কুমিল্লা) এর সাথে সাক্ষাৎ করি। গত ৩৬ জুলাই আন্দোলনে আমাদের বরুড়ার আরও তিনজন ভাই শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শহীদ হাফেজ মাসুদুর রহমান ছিলেন পরিবারের একমাত্র ছেলে সন্তান, তাঁর ও তিনটি সন্তান রয়েছে। তারা অনেকটা অসহায়ের মতো। মহান আল্লাহ তাআলা তাদের সহায় হউন।
মহান আল্লাহ তাআলা তাদের এই সর্বোচ্ছ ত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্ছ মর্যাদ দান করুন, নতুন বাংলাদেশ বিনির্মান সহজ করুন। আমীন

02/04/2025

রমজানের পর অনেকের মনেই আক্ষেপ থাকে। এত বরকতময় একটি মাস চলে গেলো! সবাই মিলে কি সুন্দর একসংগে রোজা, সেহরী, ইফতার, তারাবীহর নামাজে যেতাম! ইশ, সারাবছর জুড়ে যদি এভাবে রমজান মাসটা পাওয়া যেতো!!

হ্যাঁ, যারা রমজান মাসটাকে মিস করছেন। তাদের জন্য একটি সুসংবাদ। এটি দিয়েছেন স্বয়ং রাসুলুল্লাহ (সাঃ) নিজে। তিনি বলেছেন: “যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন সারা বছরই রোজা পালন করল” (মুসলিম: ১১৬৪)। তার মানে, সারাবছর জুড়েই রোজার সওয়াব!

আর এটা এভাবে যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে ইরশাদ করেন, “যে ব্যক্তি একটি নেক কর্ম করবে সে দশগুণ বেশী সওয়াব পাবে।” এ হিসেবে মাহে রমজানের ৩০ টি ফরজ রোজার বদলে ৩০০ রোজার সাওয়াব পাওয়া যাবে (৩০x১০=৩০০)। অন্যদিকে শাওয়াল মাসের ৬টি রোজার বদলে ৬০ রোজার সাওয়াব পাওয়া যাবে (৬x১০=৬০)। অর্থ্যাৎ মাহে রমজানের ৩০ রোজা ও শাওয়ালের ৬ রোজা আদায় করলে পুরো এক বছর রোজার সাওয়াব পাওয়া যাবে। সুবহান আল্লাহ!

এভাবে শাওয়াল মাসের ৬ রোজা রমযানের ফরজ রোজার অসম্পূর্ণতা সম্পূর্ণ করে। তাতে কোনো ত্রুটি ঘটে থাকলে তাও দূর করে থাকে। সে অসম্পূর্ণতা বা ত্রুটির কথা রোজাদার জানতে পারুক আর নাই পারুক। তাছাড়া রমযানের ফরজ রোজা পালনের পরপর পুনরায় রোজা রাখার মানেই হলো রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ। যেমন উলামাগণ বলে থাকেন, ‘নেক কাজের সওয়াব হলো, তার পরে পুনরায় নেক কাজ করা।’

শাওয়ালের এই ৬ রোজা এই মাসের যেকোনো সময় আদায় করা যাবে। ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও আদায় করা যাবে।

আল্লাহ্ তায়ালা আমাদের শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা পালনের সওয়াব হাসিলের তাওফিক দান করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rupnagar, Mirpur
Dhaka
1216