Mehedi Ibne Eshak
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mehedi Ibne Eshak, Health/Beauty, Madaripur, Dhaka.
23/12/2024
জীবনের এমন এক পর্যায়ে আছি কোনোকিছুতে মন বসাতে পারিনা। সবসময় মনটা কেমন উদাসীন হয়ে থাকে। আনন্দে হাসতে ভালো লাগেনা, দুঃখে কাঁদতে ভালো লাগে না। কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতেও আর ভালো লাগেনা। বুকের মধ্যে কেমন শূন্য শূন্য অনুভূতি।
20/12/2024
জীবনে Acceptance ব্যাপারটা খুব জরুরি জানেন তো! আপনি যেমন পরিস্থিতিতে আছেন, রোজ রোজ যেসব ভালোলাগা-খারাপলাগা, চোখের জল, থমথমে ভাব, রাতের পর রাত না ঘুমোতে পারা, দারিদ্রতা, Failure, অসুখ, কাউকে হঠাৎ হারিয়ে ফেলার পর আকাশসমান উথালপাথাল ইত্যাদি প্রভৃতি যা কিছু সহ্য করছেন সেটাকে Accept করতে শিখুন। জোর করে কখনই “আমি ঠিক আছি” বলতে হবে না, হ্যাঁ আজ হয়তো ঠিক হতে পারছেন না, কিন্তু একদিন হবেন। সময় লাগবে তবে হতেই হবে।
চারপাশের প্রচুর মানুষ পাবেন যারা এই মুহূর্তে আপনার খারাপ চাইছে, কেউ কেউ গোটা বছরটার শেষে আপনার হাত ছেড়ে দিয়েছে, মেনে নিন, ক্ষতি নেই। অঝোরে কাঁদুন, ক্ষতি নেই । তবে কেউ না কেউ ঠিক আপনার জন্য চৌকাঠ আগলে দাঁড়িয়ে রয়েছে, আপনার হাসি মুখ দেখতে চাইছে, তাদের জন্য বাঁচুন।
আপনি কাল থাকবেন কিনা! কেউ জানেনা, তাই ঘৃণা নয়, মানুষকে আরও বেশি ভালোবাসতে হবে। উঠুন, ভালো স্বপ্ন দেখুন, লড়ুন, যা মন চায় তাই করুন, তারপর একগাল হাসি দিয়ে মেনে নিন আপনার এখনের পরিস্থিতিটাকে।
লেখাঃ মেহেদী হাসান
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
