Skin Care Doctor's Lab

Skin Care Doctor's Lab

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skin Care Doctor's Lab, Skin Care Service, serkandi, .

এখানে সকল প্রকার চর্ম ও যৌন রোগের সুচিকিৎসা প্রদান ও পরামর্শ দেওয়া হয়।
আপনার সুস্বাস্থ্য আমাদের একান্ত কাম্য।
"সুস্থ থাকুন প্রতিদিন"

মোঃ শামীম খন্দকার।
স্কিন কেয়ার ।
স্বর্ণপট্টি,হিরা মসজিদ গলি,ভেটুল তলা,
কুমারখালী, কুষ্টিয়া।
মোবাইল-০১৭২১-৪৬৯৯৪৭

11/12/2025

"সেবা নিন সুস্থ থাকুন"

22/08/2025

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)

মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)

---

🔹 চোখের সমস্যা

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)

---

🔹 কান, নাক ও গলার সমস্যা

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)

---

🔹 দাঁত ও মুখের সমস্যা

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)

---

🔹 হৃদরোগ ও রক্তচাপ

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)

হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

---

🔹 শ্বাসকষ্ট / ফুসফুস

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)

---

🔹 পেট ও হজমের সমস্যা

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)

---

🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)

অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

---

🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড

কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)

---

🔹 ত্বক ও যৌন রোগ

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)

---

🔹 নারী রোগ

মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)

---

🔹 শিশু রোগ

শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)

---

🔹 মানসিক রোগ

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

---

🔹 সাধারণ অসুখ

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)

জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

Photos from Skin Care Doctor's Lab 's post 20/08/2025

স্কিন রোগ ভালো না হবার কিছু কারণ :
১) বেশিরভাগ মানুষ আমাদের কাছে আসার পুর্বে ইচ্ছেমতো উপাদান লাগিয়ে আসে নিজের বা ফার্মেসির
পরামর্শে। অনেক সময় আমাদের হাতে কিছুই থাকে না।

২) কেউই রোগের শুরুতে আসে না। যখন আর কিছুতেই কাজ হচ্ছে না তখন আসে যখন
আমাদেরও অনেক সময় কিছু করার থাকে না।
মানুষ স্কিনে কতকিছু যে লাগাতে পারে স্কিনে
না আসলে বুঝতাম না।

৩) মানুষের ধৈয্য কম।এরা ভাবে আজকে দেখালাম
আগামীকাল সুস্থ হয়ে যাবে। বাস্তবতা ঠিক ভিন্ন।
স্কিনের রোগ ভালো হতে লম্বা সময় লাগবে।

৪) স্ক্যাবিসের চিকিৎসা বাড়ির সবার একসাথে করতে হয়। বেশিরভাগই এই নিয়ম মানে না সেজন্য
রোগটা বার বার হচ্ছে।হতাশা বাড়ছে কিন্তু নিয়ম মেনে চিকিৎসা করে না।

৫) দাদ রোগের চিকিৎসা অধিকাংশ মানুষ স্টেরয়েড ব্যবহার করে খারাপ করে আসে।অনেক ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সেজন্য অনেকেরই ভালো হচ্ছে না।

৬) একজিমা ও সোরিয়াসিস র চিকিৎসা নিয়ম না মানলে বার বার ফিরে আসে। সেজন্য অনেকে হতাশ হয়ে যায়।

Photos from Skin Care Doctor's Lab 's post 23/06/2025

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমানে এই রোগ টা ছড়াচ্ছে..🦠
নিজে সতর্ক হন,, অন্য কে সতর্ক করুন 🫵👍

আপনাদের সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।
________________________________________
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

☞ এমনটি হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন।

23/02/2025

🇨🇭পিরিয়ড (মাসিক) চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন।

🇨🇭পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি,বা কোমল পানীয় এবং নারিকেল একদম খাবেন না

🇨🇭 এসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ
পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে
লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যাবহার
এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।

🇨🇭এসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকা
রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে
দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার
সম্ভাবনা রয়েছে।

🇨🇭এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন
শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত
পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে
ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে
পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার,
জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

🇨🇭গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন
সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে
পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের
মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে।

🇨🇭 এই তথ্যটুকু আমাদের স্ত্রী, মা,বোন, কন্যা,সকলের কাছে পৌছে দিতে হবে। সচেতন হোন সুন্দর জীবন গড়ুন।

❤সুপ্রিয় পাঠকদের সুসাস্থ এবং সুখী জীবন কামনায় সাথে থাকছি সব সময়।
সেবা নিন সুস্থ থাকুন -- আপনার শিশুকে সময়মত সব কয়টি টিকা দিন 💉🎗 ধন্যবাদ🖤

👉 সংগৃহীত👈

12/12/2024

বছরে একবার হেলথ চেক-আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান করে এবং অনেক গুরুতর অসুস্থতা আগে থেকে শনাক্ত ও প্রতিরোধ করার সুযোগ দেয়। নিচে এর কিছু প্রধান কারণ উল্লেখ করা হলো:

১. প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ

বেশিরভাগ দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি প্রাথমিক পর্যায়ে লক্ষণ প্রকাশ করে না। নিয়মিত চেক-আপের মাধ্যমে এসব রোগ আগে থেকেই শনাক্ত করা সম্ভব।

২. স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন

পরিবারে জিনগত কারণে কোনো রোগের ঝুঁকি থাকলে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

৩. জীবনধারার প্রভাব বিশ্লেষণ

আজকাল জীবনধারা যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত স্ট্রেস, ধূমপান বা মদ্যপানের কারণে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। চেক-আপের মাধ্যমে এ ধরনের সমস্যার আগাম সতর্কতা পাওয়া যায়।

৪. চিকিৎসা খরচ সাশ্রয়

প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ এবং খরচও কম হয়। রোগ গুরুতর হলে চিকিৎসার খরচ অনেক বেড়ে যায়।

৫. মনের শান্তি

নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং সবকিছু ঠিক আছে জানার মধ্যে এক ধরনের মানসিক শান্তি রয়েছে।

কী কী অন্তর্ভুক্ত থাকতে পারে?

রক্তচাপ মাপা

রক্ত ও মূত্র পরীক্ষা

ডায়াবেটিস এবং কোলেস্টেরল পরীক্ষা

লিভার, কিডনি এবং হার্ট ফাংশন পরীক্ষা

প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসনোগ্রাফি বা ইসিজি

উপসংহার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু রোগ প্রতিরোধই নয়, বরং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করে। তাই বছরে অন্তত একবার চেক-আপ করানো উচিত।

"সুস্থ থাকুন প্রতিদিন"

মোঃ শামীম খন্দকার।
স্কিন কেয়ার ।
কুমারখালী, কুষ্টিয়া।

Photos from Skin Care Doctor's Lab 's post 26/11/2024

ধন্যবাদ।
বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।

Photos from Skin Care Doctor's Lab 's post 12/11/2024

বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪

04/11/2024

‼️৬ মাস বয়সী বাচ্চার খাবারের মধ্যে যা দিবেন‼️

🛑 ১ ভাতের পিউরি 🛑

✅উপকরণ:
রান্না করা - ভাত
পানি / ফর্মুলা দুধ

পদ্ধতি:
বাসায় রান্না করা নরম ভাত। আপনি হাত দিয়ে বা চাকনির সাহায্যে ভালো ভাবে ব্লেন্ড করে নিবেন। আর পাতলা করার জন্য পানি বা ফর্মুলা দুধ দিতে পারেন✅
ব্লেন্ডার ইউস করবেন না❌

🛑২ নাশপতি রেসিপি🛑

✅উপকরন :

নাশপাতি- ১টি

পানি / দুধ- ১/৪কাপ

পদ্ধতি:

পরিষ্কার করে ধুয়ে নাশপাতিটি ছাড়িয়ে নিন । ফলটি ছোট ছোট করে কেটে বীজ বের করে দিন ।

একটি প্যানে পানি ফুটিয়ে তাতে ফলটি দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ।
সিদ্ধ নাশপাতিটি চটকে নিন ।

এটে পানি বা দুধ মিশিয়ে সঠিক অনুপাতে তৈরি করুন ।

🛑৩কলা পিউরি রেসিপি 🛑
✅উপকরণ
১টি কলা

পদ্ধতি:
কলা ধুয়ে, খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট বা হাত দিয়ে চটকে নিন। ব্যাস, রেড়ি গেলো কলার পিউরি রেসিপি। এর সাথে পানি বা ফর্মুলা দুধ মেশাতে পারেন৷

🛑৪.আপেল পিউরি🛑

✅উপকরণ
১টি আপেল

পদ্ধতি:
এটা দ্রুত তৈরি করা যায় আবার খেতেও দারুণ! চার টুকরো করে আপেলের দানা ফেলে দিন। টুকরোগুলো এবার পানিতে সেদ্ধ করে নিন।সিদ্ধ হয়ে গেলে খোলা ছাড়িয়ে চাকনির সাহায্য ছেকে শিশু কে দিন😘

🛑 ৫ গাজর পিউরি রেসিপি 🛑

গাজর ধুয়ে, খোসা ছাড়িয়ে নিন। কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা টুকরোগুলোই চাকনির সাহায্য চামচ দিয়ে ডলে পিসে দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি মাঝারি থকথকে হবে। শিশুর জন্য খুবই পুষ্টিকর

🛑 ৬ মিষ্টি আলু/ আলু পিউরি রেসিপি🛑

মিষ্টি আলুর পিউরি শিশুর জন্য খুবই পুষ্টিকর। ময়লা ধুয়ে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার সেগুলি নরম করে সেদ্ধ করুন। আপনার প্রয়োজন চটকে দিন আপনারা যদি খাবারটি পাতলা করতে চান। তাহলে,পানি ও ফর্মুলা দুধ দিতে পারেন। এভাবে বানিয়ে নিন মিষ্টি আলুর পিউরি বানিয়ে নিন।

🌿🌿 এই ধরনের পোস্ট পেতে পেইজটি লাইক বা ফলো দিয়ে পাশে থাকবেন ।
Skin Care Doctor's Lab

আপনার শিশুর নাম কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

Website