Zara Skin Care
We Care
16/04/2025
BABE Micellar Gel.(A product of SPAIN)
Rinse-off facial cleanser suitable for all skin types, including sensitive skin. Contains soothing active ingredients that cleanse the face without irritating the skin.
Babe Micellar Gel Facial cleansing with rinse off for all skin types, including the most sensitive. Perfect for combination skin or for individuals who prefer a cleanser in foaming gel form.
BENEFITS
Its micellar cleansing agents allow for facial cleansing without irritation.
Suitable for sensitive, reactive or atopic skin.
Formula enriched with soothing actives.
Active ingredients
GLYCERIN - 2.50%
It favors hydration and water retention, promoting skin repair processes.
BETAINE - 1%
Hydrates, calms and helps reduce inflammation of the most sensitive or irritated skin.
LICORICE EXTRACT - 0.25%
Plant extract with anti-inflammatory and antioxidant properties.
HOW TO USE
For daily use, morning and evening. Apply on wet face (including eyes and lips). Massage until foam is created and rinse thoroughly with water.
e
27/12/2024
অনেকদিন পর আবারো চলে আসলো ইমেজের প্রোডাক্ট। ইমেজ ভাইটাল সি ইনটেন্স মশ্চারাইজার। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ফর্সা করবে এবং বয়সের চাপ দূর করবে
IMAGE Skincare, VITAL C Hydrating Intense Moisturizer, Lightweight Face Lotion with Hyaluronic Acid and Shea Butter.
16/10/2024
অল্প বয়সে অনেক চুল পড়ছে? চুল পড়ার পেছনে কারণ হতে পারে সঠিক যত্নের এবং পুষ্টির অভাব।
চুল পড়া রোধে অধিকাংশ ডার্মাটোলজিস্ট সাজেস্ট করে সুইজারল্যান্ডের Neofollics Hair Growth Tablets.
এতে রয়েছে চুলের জন্য সব ধরনের দরকারি ভিটামিন যা কিনা আপনার চুল পড়া 90% কমিয়ে দেবে
এক সপ্তাহের মধ্যেই আপনি পাবেন রেজাল্ট
Neofollics Hair Growth Supporting Tablet is a safe dietary supplement to stimulate healthy hair growth from within.
The tablets contain an effective combination of 16 essential, natural,
and scientifically proven ingredients like Beta-Sitosterol,
Saw Palmetto, Isoflavones, and others. These natural ingredients can
reduce the nutrient deficiencies that can cause hair loss and restore the natural hormonal balance.
The tablets are suitable for every man and woman (18+) who wants to use a powerful and natural supplement
to improve overall hair growth. In 90 - 180 days, they reduce hair loss and improve the density of hair as
well as maintain the health of the hair. One box of 100 tablets lasts up to 1 - 3 months.
The Neofollics Hair Growth products work in multiple ways to control hair loss and improve hair growth and appearance.
Hair Growth Supporting Tablets work from the inside out by restoring the hormonal balance and providing essential minerals,
vitamins, and amino acids for healthy hair growth.
Prevent further hair loss.
Provide nourishment to scalp and hair.
Support healthy hair growth.
Inhibit DHT.
Improve health of the hair.
#চুল #চুলপরা #চুলেরযত্ন, #চুলপরাবন্ধ #মাত্র৭দিনেচুলপরাবন্ধ
01/10/2024
Babe Super Fluid Sunscreen Mattifying SPF 50
A product of Spain
High daily protection and super-fluid oil-free texture that adapts to your skin.
Especially suitable for oily or acne-prone skin. With Niacinamide to rebalance excess oil.
Suitable for all skin types.
Depigmenting facial photoprotection SPF 50 with a super-fluid texture.
• Broad spectrum protection (UVA-UVB + HEV + IR-A)
• Antioxidant function
• Protection against pollution
• Moisturising
• Depigmenting
• Reduces blemishes
• Evens out skin tone
• Lightens
Skin type
ALL SKIN TYPES
Suitable for all skin types.
Especially recommended for preventing and eliminating pigmentation,
lightening the skin and reducing blemishes.
How to use
We recommend daily use of facial sunscreen.
Apply a small amount of product onto your hand and massage generously and evenly over the face.
If you are going to be exposed to the sun,
apply the product 20 minutes before sun exposure.
Reapply frequently so that your skin is always protected.
Avoid the product's direct contact with the eyes.
Active ingredients
SOLAR FILTERS SPF 50 - 50%
Combination of filters that helps protect the skin from the sun's harmful rays (UVB + UVA).
STABLE VITAMIN C - 2%
Stable form of vitamin C with antioxidant, firming, lightening and illuminating action on the skin.
TRANEXAMIC ACID - 0.5%
Powerful depigmenting active ingredient for all skin types. Eliminates pigmentation,
lightening the skin and reducing melasma, hyperpigmentation and spots. Accelerates recovery of barrier function.
HYALURONIC ACID - 0.1%
Natural component of our body that attracts and retains water to keep the skin hydrated.
CARNOSINE - 0.2%
Natural antioxidant that, in addition to acting against free radicals,
increases the binding of proteins (elastin and collagen)
to the muscles and protects and improves their response, providing greater firmness.
It plays a role as a counteractant in the glycation process and improves hydration by preventing water loss.
22/09/2024
প্রতিদিন নানা কারণে নানা ভাবে আমাদের স্কিনের ড্যামেজ হচ্ছে। দিনের বেলার সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি বা Ultraviolet Ray আমাদের ত্বকের জন্যে মারাত্মক ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, এই সানবার্ন অনেক সময় আমাদের ত্বকের ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। বয়স বাড়ার সাথে সাথে আমদের মাঝে দেখা দেয় নানা রকম সমস্যা। তাই সমস্যা হওয়ার আগেই এর প্রতিরোধমূলক ব্যবস্থ্যা নেয়াটা জরুরী।
সানস্ক্রিন কী?
স্কিনের সমস্যাগুলোর মধ্যে অন্যতম বড় একটি সমস্যা হলো সানবার্ন এর সমস্যা। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। এই আলট্রাভায়োলেট রশ্মি বা সানবার্ন থেকে নিজের স্কিনকে সুরক্ষা দেয়াই মূলত সানস্ক্রিনের কাজ। সানস্ক্রিনে থাকে এসপিএফ (SPF)। আমরা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত। তবে এর পূর্ণ রূপটি কি জানা আছে? এসপিএফ (SPF) মানে হলো, সান প্রোটেকশন ফ্যাক্টর (Sun Protection Factor)। নাম শুনেই বুঝা যাচ্ছে এর কাজ সম্পর্কে তাই না? আসলে এই এসপিএফ (SPF) এর মেইন কাজটাই হচ্ছে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেওয়া।
কী ধরনের ক্ষতি হতে পারে সানস্ক্রিন ব্যবহার না করলে?
আমাদের স্কিন প্রতিনিয়ত দুই ধরনের সূর্যরশ্মি ফেইস করে থাকে।
একটি ইউভি এ (UV A) রশ্মি
অন্যটি ইউভি বি (UV B) রশ্মি
ইউভি এ (UV A) রশ্মি: এটি আমাদের ত্বকের ভেতর পর্যন্ত যেয়ে আমাদের ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয়। যার ফলে আমাদের ত্বকে বয়সের ছাপ বোঝা যায়, চামড়া কুঁচকে যায়, বলিরেখা দেখা দেওয়া সহ ফাইন লাইনের মত সমস্যা দেখা দেয়। পাশাপাশি রিংকেলস এর সমস্যাও দেখা দেয়।
ইউভি বি (UV B) রশ্মি: এটি মূলত আমাদের ত্বকের সানবার্ন এর মত সমস্যার জন্যে দায়ী। এছাড়াও আমাদের ত্বকে ছোপ ছোপ কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যাগুলোও হয় এই ইউভি বি (UV B) রশ্মির কারণে।
এসপিএফ (SPF) মানে হলো- সান প্রোটেকশন ফ্যাক্টর (Sun Protection Factor)। এই এসপিএফ (SPF) এর উপরেই নির্ভর করে আপনার সানস্ক্রিন সান ড্যামেজ থেকে আপনার স্কিনকে কত পারসেন্ট সুরক্ষা দিতে পারবে।
পি এ প্লাস কী?
সানস্ক্রিনের গায়ে অনেক সময়ই পি এ প্লাস (PA+) থেকে পি এ প্লাস প্লাস (PA++) এবং পি এ প্লাস প্লাস প্লাস (PA+++) পর্যন্ত দেখা যায়। এর মানে কী আমরা অনেকেই জানি না! এটি দিয়ে মূলত বুঝায় আমাদের বাছাই করা সানস্ক্রিনটি ইউভি বি (UV B) রশ্মির পাশাপাশি কত ভালো ইউভি এ (UV A) রশ্মি থেকেও আমাদের সুরক্ষা দিতে পারবে। তার মানে, যত বেশি প্লাস তত বেশি ইউভি এ (UV A) রশ্মি থেকে প্রোটেকশন!
সানস্ক্রিন কতটুকু পরিমাণে লাগাবো?
খুব সহজেই যদি বুঝাতে হয়, তবে আপনি যতটুকু পরিমাণ ময়েশ্চারাইজিং ক্রীম ব্যবহার করেন তার চেয়ে একটু বেশি পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফুল ফেইস যেন ভালোভাবে কভার হয়।
সানস্ক্রিন ব্যবহার
বাইরে বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এতে ত্বকের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায়। না হলে সূর্যের আলোতে বের হওয়ার পর সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভ হয় না।
রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রায় ৮০ ভাগই আটকাতে পারেনা মেঘ। তাই মেঘাচ্ছন্ন এমনকি বৃষ্টির দিনেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়।
শুধু মুখে নয় বরং শরীরের যেসব অংশ রোদের সংস্পর্শে আসতে পারে, সেখানেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। প্লাস ওয়ানের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, প্রায় ২০ শতাংশ অংশগ্রহণকারী তাদের চোখের পাতায় সানস্ক্রিন প্রয়োগ করেননি। অংশগ্রহণকারীদের ধারণাও ছিল না তারা এই স্থানটি বাদ দিয়েছেন। কিন্তু এটি ছিল তাদের জন্য ভীষণ উদ্বেগজনক কেননা চোখের পাতার ত্বকে প্রতি একক জায়গায় স্কিন ক্যান্সারের ঘটনা সর্বোচ্চ।
দিনের বেলায় বাসায় যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাসায় থাকলে কম এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলেও চলবে কিন্তু বাইরে বের হলে বেশি এসপিএফ যুক্ত বাছাই করতে হবে।
কোন সানস্ক্রিনই পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। তাই সানস্ক্রিনের এসপিএফ এর উপরই কেবল নিশ্চিন্ত না থেকে ২ ঘণ্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস করা উচিত।
স্কিন টাইপ অনুয়াযী কীভাবে সানস্ক্রিন সিলেক্ট করবো?
আমাদের প্রত্যেকের স্কিন টাইপ ভিন্ন। তাই একই প্রোডাক্ট একজনকে স্যুট করলে সেটা আরেকজনকে নাও স্যুট করতে পারে। একই কারণে সানস্ক্রিন সিলেক্ট করার সময়ও স্কিনটাইপ বুঝে যেটি ভাল হবে সেটি কিনুন। আপনার স্কিন টাইপ নরমাল হলে এমন সানস্ক্রিন বেছে নিন যেটি এসপিএফ ৩০ যুক্ত। স্কিন টাইপ অয়েলি হলে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। আর যদি ড্রাই স্কিন হয় তবে এমন সানস্ক্রিন ব্যবহার করুন যাতে ময়েশ্চারাইজার রয়েছে।
সতর্কতা
১) সানস্ক্রিন ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন। এতে করে এলার্জি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাব প্রথমেই চেহারার পড়বে না।
২) সানস্ক্রিন ব্যবহারের পর অতিরিক্ত ঘাম হলে প্রয়োজনমত সানস্ক্রিনের সঙ্গে একটু পানি মিশিয়ে ব্যবহার করলে ঘামের সমস্যা কমে যাবে।
৩) সানস্ক্রিনের কাজ শেষ হলে অবশ্যই ভালো করে ক্লিনজিং করতে হবে।
#ব্রন #সান
#সানস্ক্রিন #বলিরেখা #সানবার্ন #স্কিন #ক্যান্সার
সাধারণত ৪ ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিন-ও থাকতে পারে।
Babe Multi Renewal Night Peeling Serum
Product of France.
07/09/2024
ব্রণ কেন হয় ও এর চিকিৎসা কি?
ত্বকে ব্রন ওঠার অভিজ্ঞতার সাথে সবাই কমবেশি পরিচিত। কৈশোরে কিংবা প্রাপ্তবয়স্ক হয়েও এখনও ব্রন ওঠে এরকম মানুষের অভাব নেই। কিন্তু অনেকেই জানিনা ব্রণ কেন হয় ও এর চিকিৎসা কি?
ব্রণ ত্বকের ফলিকলের একধরনের রোগ। সাধারণত মুখমণ্ডল, গলা, পিঠ ও বুকে ব্রণ উঠে থাকে। তবে গালে ও নাকে সবচেয়ে বেশি দেখা যায়। ব্রণের ফলে ছোট ছোট দানা, ফোঁড়া বা ফুসকুড়ি সৃষ্টি হয়। বেশীদিন স্থায়ী না হলেও কারো কারো ক্ষেত্রে সারাবছর ব্রণের সমস্যা ভোগ করতে হয়। ব্রণ মানসিক কষ্টের কারণ হতে পারে। এর ফলে ত্বকে দাগ সৃষ্টি হতে পারে। তাই যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় এ ধরনের সমস্যার ঝুঁকি তত কম হবে।
ব্রণ কেন হয়?
বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন আর প্রজেস্টেরন হরমোনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি থেকে অধিক হারে তেল নিঃসরণ শুরু হয়। কোনো কারনে সিবেসিয়াস গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম বা তেল নিঃসরণে বাঁধার সৃষ্টি হয়। তখন তা ভেতরে জমে ফুলে ওঠে, ফলে একসময় গ্রন্থিটা ফেটে যায় ও তেল আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তখন ব্যাকটেরিয়া এই তেলকে ভেঙ্গে টিস্যুতে ফ্যাটি এসিড উৎপন্ন করে। এই ফ্যাটি এসিড ত্বকের অভ্যন্তরে প্রদাহ সৃষ্টি করে যা দানা আকারে দেখা যায়। এটিকেই আমরা ব্রণ হিসেবে চিনি।
ব্রণের সংক্রমণ হলে নিম্নলিখিত লক্ষনগুলো প্রকাশ পায়ঃ
* ছোট লাল দানা আকারের ফুসকুড়ি
* সাদা ছোট ফোঁড়া যা টিপলে পুঁজ বের হয়
* ত্বকের নীচে বড়, শক্ত, বেদনাদায়ক পিণ্ড
* পুঁজ ভর্তি পিণ্ড
বিভিন্ন ধরনের ব্রণ
** ট্রপিকাল ব্রণ, যা অতিরিক্ত গরম ও বেশি আদ্রতাযুক্ত বাতাসের কারনে দেখা যায়
** প্রিমেন্সট্রুয়াল ব্রণ যা মেয়েদের মাসিকের আগে মুখমণ্ডলে ওঠে
**কসমেটিকা ব্রণ, যা কোন বিশেষ প্রসাধনী দীর্ঘদিন ব্যাবহারের ফলে দেখা যায়
** স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের ফলে স্টেরয়েড একনি ব্রণ হয়
** অধিক ক্ষারীয় পদার্থ যেমন সাবান ব্যাবহারের ফলে ডিটারজিনেকস
ব্রণ হতে পারে
কখন ডাক্তার দেখানো উচিত?
নিজের মুখমণ্ডলের প্রতি যথেষ্ট যত্ন ও স্বাস্থ্যকর রুটিনে অভ্যস্ত থাকার পরও যদি দেখা যায় ব্রণের সংক্রমণ কমছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তার তখন এর জন্য ওষুধ লিখে দিবেন। এক্ষেত্রে একজন চর্মরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত।
অনেক মহিলাদের ক্ষেত্রে ব্রণ কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে। কিশোরী ও যুবতীদের মাসিকসংক্রান্ত ব্রণ এমনিতেই চলে যায়।
প্রাপ্তবয়স্ক বা বয়ঃবৃদ্ধদের ব্রণ দেখা দিলে তা অন্য কোন রোগের উপসর্গ হিসেবে প্রকাশ পেতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
ব্রণ হলে যা করবেন, অথবা করতে মানা
*** প্রতিদিন কমপক্ষে একবার সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন
*** কোনভাবেই হাত দ্বারা ব্রণ স্পর্শ করা যাবেনা
*** তৈলাক্ত কোন প্রসাধনী ব্যাবহার করা থেকে বিরত থাকুন
*** পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন
*** মাথার ত্বক পরিষ্কার ও খুশকিমুক্ত রাখুন
*** ভিটামিন ও পুষ্টিকর খাবার খান
*** আচার ও চাটনি এড়িয়ে চলুন
*** তৈলাক্ত ক্রিম ও ফাউন্ডেশন ব্যাবহার করা নিষেধ
*** পনির, দুধ, দই, কোল্ডড্রিংকস কমিয়ে দিন
*** মানসিক চাপমুক্ত থাকুন
*** রোদ এড়িয়ে চলুন
ব্রণের চিকিৎসা
ব্রণের সংক্রমণ যদি খুব বেশি হয় তখন টেট্রাসাইক্লিন অথবা ইরাইথ্রোমাইসিন খাওয়া যায়, তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এছাড়াও রেটিন-এ ক্রিম অথবা পেনক্সিল ২.৫ জেলটি ব্যাবহার করলে উপকার পাওয়া যায়।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ব্যাবহার করেও ব্রণের চিকিৎসায় উপকার মেলে। প্রতিদিন বিশুদ্ধ মধু ব্যাবহার করে ব্রণের সংক্রমণ একদম নির্মূল করা যায় বলে প্রচলিত আছে। জলপাই তেল ম্যাসাজ করলে ব্রণ কমে। এছাড়া ত্রিফলা, গোলাপ জলের টোনার এগুলো দিয়েও ব্রণের চিকিৎসা করা হয়।
ব্রণ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যেমন-
**** অনেকের ধারণা স্ট্রেস বা মানসিক চাপ ব্রণ সৃষ্টি করে। কিন্তু এটা ভুল ধারণা। তবে ইতোমধ্যেই ব্রণ থেকে থাকলে, মানসিক চাপ একে আরও খারাপ করে তুলতে পারে।
**** চকোলেট এবং চিনিযুক্ত খাবারের সাথে ব্রণ ওঠার সম্পর্ক নেই।
**** নোংরা ত্বকের সাথে ব্রণ ওঠার সম্পর্ক নেই। তাই কারো ব্রণ উঠলে ভাবার অবকাশ নেই যে সে স্বাস্থ্যসচেতন না। আবার ময়লা দূর করতে গিয়ে বেশি ঘষা মাজা করলে ব্রণ বাড়তে পারে।
**** মেকাপ বা প্রসাধনী ব্যাবহারে ব্রণ বাড়েনা। তবে হ্যাঁ, তৈলাক্ত প্রসাধনী ব্যাবহার করা যাবেনা।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
