atika noor aklima
health is wealth
19/05/2026
Have a good Night
19/05/2026
*বিসমিল্লাহির রহমানির রহিম*
*আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ*
*শুভ সকাল*
আজ সোমবার,
১১ই মে, ২০২৬ খৃষ্টাব্দ,
বাংলা তারিখ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
আরবি তারিখ ২৩শে জিলক্বদ ১৪৪৭ হিজরি
*মহান আল্লাহ তায়ালার বাণী*
يٰٓأَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُولُ بِالْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا خَيْرًا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْأَرْضِ ۚ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
উচ্চারণ: ইয়া আইয়্যুহান না-সু কাদ জা-আকুমুর রাসূ-লু বিল হাক্কি মির রাব্বিকুম ফা-আ-মিনূ খাইরাল্লাকুম, ওয়া ইন তাকফুরূ ফা ইন্না লিল্লা-হি মা-ফিস সামা-ওয়া-তি ওয়াল আরদ, ওয়া কা-নাল্লা-হু 'আলীমান হাকীমা-।
অর্থঃ হে মানবজাতি! তোমাদের পালনকর্তার যথার্থ বাণী নিয়ে তোমাদের নিকট রসূল এসেছেন, তোমরা তা মেনে নাও যাতে তোমাদের কল্যাণ হতে পারে। আর যদি তোমরা তা না মান, জেনে রাখ আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সে সবকিছুই আল্লাহর। আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রাজ্ঞ।
*[আন নিসা - আয়াত নং ১৭০]*
11/05/2026
অনেকে নখ বড় রাখে,বিশেষত মেয়েরা। ইদানিং দেখি ছেলেরাও রাখে।
স্টাইল করার জন্য নখ বড় রাখার কারণে আপনার হতে পারে নানা রোগ।যেমন,
১) নখ বড় রাখলে বড় নখের ভেতর জমে নানা ধরণের ময়লা ও জীবাণু।জমে বিভিন্ন ধরণের ব্যাক্টেরিয়া,ভাইরাস,ফাঙ্গাস। ফলে হতে পারে
ডায়রিয়া
কলেরা
কৃমির সমস্যা
টাইফয়েড
হেপাটাইটিস এ ও ই সহ নানা রোগ।
২) নখ বড় থাকলে হতে পারে নখের ইনফেকশন যেটাকে বলে Paronychia
৩) নখ বড় রাখার কারণে শরীরের অন্যান্য জায়গায় সহজে আঁচর লাগে,ফলে সেখান হতে চামড়ার ইনফেকশন হতে পারে।
৪) রোগ ছড়াতে পারে। কারণ নখের ভেতর জমে থাকা জীবাণু যেমন আপনার রোগ করতে পারে ঠিক তেমনি খাবার,পানি ইত্যাদি দ্বারা অন্য কারো শরীরে ছড়াতে পারে।
৫) বড় নখ সহজে ভেঙে যেতে পারে,ফলে বিপত্তি ঘটতে পারে।
নখ বড় রাখা ভদ্রতার পরিচায়ক নয়,বরং তা বিভিন্ন জীবাণু ও সমস্যার আধার। তাই নখ ছোট রাখুন।
Dr. Md Rafiqul Islam
FCPS ( Medicine)
Internal Meficine Specialist
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
SHAYMOLI
