Healthy Muslim Ummah
We want to make a branch of healthy, energetic, strengthful and powerful Muslim Ummah
15/11/2025
অভিশপ্তদের মতো বসো না (বাম হাত পিছনে মেঝেতে রেখে পিছু ঝুঁকে বসা)।
প্রসংশা সেই মহান স্বত্ত্বার, যিনি রসুল সঃ এর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন।
রসুল সঃ ছবিতে বসা স্টাইলে বসতে নিষেধ করেছে।
আর আধুনিক বিজ্ঞান বলছে এভাবে বসলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, শরীর দূর্বল হয়।
✘ কেবল বাম হাত পিছনে মেঝেতে রেখে পিছু ঝুঁকে বসা যাবে না।
✔ উভয় হাত এভাবে মেঝেতে রেখে পিছু ঝুঁকে বসা যাবে।
✔ কেবল ডান হাত পিছনে মেঝেতে রেখেও বসা যাবে।
❎ কেবল বাম হাতে পিছু ঝুঁকে বসা নিষেধ (ছবিতে)
ডা.মো.আসলাম হাওলাদার
এন্টিবায়োটিক এর ভয়াবহতা:
এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।
তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registant against this Drugs in the subcontinent'' অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা।
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin, Cefixime, Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।
05/08/2025
নারী-পুরুষ: মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে।
অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে থাকেন
নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম?"
এছাড়া মানুষের মাঝে প্রচলিত আছে পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি কম।
আসুন, নারীবাদী না হয়ে, পুরুষতান্ত্রিক না হয়ে—একদম বাস্তব তথ্য ও বৈজ্ঞানিক গবেষণা দিয়ে নিরপেক্ষভাবে বিষয়টি জেনে নিই।
পুরুষের মস্তিষ্ক:
আকারে গড়পড়তা বড়।
গভীর মনোযোগ ও একমুখী বিশ্লেষণে দক্ষ।
সমস্যা সমাধান, স্থানিক চিন্তা (মানচিত্র বোঝা, পথ খোঁজা) ভালোভাবে করতে পারে
নারীর মস্তিষ্ক:
ভাষা, আবেগ ও সম্পর্ক বিষয়ে বেশি সংবেদনশীল
একসাথে একাধিক কাজ (multitasking) ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনে দক্ষ।আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশি সক্ষম
কিছু বৈজ্ঞানিক বাস্তবতা:
পুরুষদের মস্তিষ্কে তথ্য চলাচল হয় সামনের থেকে পেছনে (Front to Back)।অপরদিকে নারীদের মস্তিষ্কে বেশি সংযোগ ডান ও বাম অংশের মধ্যে (Right to Left Hemisphere)।ফলে নারীরা আবেগ ও যুক্তির সমন্বয়ে বেশি দক্ষ, পুরুষেরা বিশ্লেষণ ও কাজের গভীরতায় দক্ষ।
তাহলে কে বেশি বুদ্ধিমান?
এটা কোনো প্রতিযোগিতা নয়।
বরং নারী-পুরুষ দুইজনই আলাদা কাজে শ্রেষ্ঠ—একজন অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক।
পৃথিবীতে নারী ও পুরুষ ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা কে টিকিয়ে রেখেছে।নারী ও পুরুষের সাম্যাবস্থার কারণেই জীবনের পর্যাক্রমিক পরিক্রমা নিয়মিতভাবে ঘটে চলেছে।তাই মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সৃষ্টি।
সূত্র রহস্যময় বিজ্ঞান ও সাইকোলজি
05/08/2025
লেগিউম জাতীয় খাবার:
যেমন—সিমের বিচি, ছোলা, মটরশুঁটি এবং বিভিন্ন প্রকার ডাল—এই খাবারগুলোতে নানা ধরনের ভিটামিন তো আছেই, পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ (ফাইবার)। এই আঁশ আমাদের আন্ত্রিক জীবাণুজগত (intestinal microbiome)–এর জন্য অত্যন্ত উপকারী।
এ সমস্ত মাইক্রোবায়োম কেবল হজম প্রক্রিয়াতেই সাহায্য করে না, বরং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে—এদের কার্যক্রমের সঙ্গে মস্তিষ্কের কার্যক্রমেরও সরাসরি সম্পর্ক রয়েছে।
অর্থাৎ, আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মূল:
তরুণ বিজ্ঞানী সাব্বির আহমাদ
সমপাদনা:
হাসান মাহমুদ
ইমারজেন্সি কয়েকটি হোমিও ঔষধের নাম (সাথে প্রধান প্রধান লক্ষণ) দেওয়া হলো যেগুলো কিনে এনে সব সময় ঘরে রাখবেন।তাহলে প্রয়োজনের সময় রাত-বিরাতে জরুরী মুহূর্তে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে হবেনা।
১) Arnica montana : যে-কোন ধরনের আঘাত, থেতলানো, মচকানো, মোচড়ানো, ঘুষি, লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে ব্যথা পেলে আর্নিকা খেতে হবে। শরীরের কোন একটি অঙ্গের বেশী ব্যবহারের ফলে যদি তাতে ব্যথা শুরু হয়, তবে আর্নিকা খেতে ভুলবেন না। আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে)। রোগী ভীষণ অসুস্থ হয়েও মনে করে তার কোন অসুখ নেই, সে ভালো আছে। উপরের লক্ষণগুলোর কোনটি থাকলে যে-কোন রোগে আর্নিকা প্রয়োগ করতে পারেন।
২) Aconitum napellus :- যে-কোন রোগই হউক না কেন (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-নিউমোনিয়া-পেটব্যথা-হাঁপানি-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট-বার্ড ফ্লু-বুক ধড়ফড়ানি প্রভৃতি), যদি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট ঔষধটি হলো তার এক নাম্বার ঔষধ। একোনাইটকে তুলনা করা যায় ঝড়-তুফান-টর্নেডোর সাথে.....প্রচণ্ড কিন্তু ক্ষণস্থায়ী। একোনাইটের রোগী রোগের যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে পড়ে। রোগের উৎপাত এত বেশী হয় যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে। রোগী ভাবে সে এখনই মরে যাবে।
৩) Bryonia alba : ব্রায়োনিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর ঠোট-জিহ্বা-গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে,প্রচুর পানি পিপাসা থাকে, রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, রোগীর মেজাজ খুবই বিগড়ে থাকে, কোষ্টকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায়, প্রলাপ বকার সময় তারা সারাদিনের পেশাগত কাজের কথা বলতে থাকে অথবা বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলে, শিশুদের কোলে নিলে তারা বিরক্ত হয়, মুখে সবকিছু তিতা লাগে। যে-কোন রোগই হউক না কেন, যদি উপরের লক্ষণগুলোর অন্তত দু-তিনটি লক্ষণও রোগীর মধ্যে পাওয়া যায়, তবে ব্রায়োনিয়া সেই রোগ সারিয়ে দিবে। ব্রায়োনিয়া ঔষধটি নিউমোনিয়ার জন্য আল্লাহ্র একটি বিরাট রহমত স্বরূপ। সাধারণত নিম্নশক্তিতে খাওয়ালে ঘনঘন খাওয়াতে হয় কয়েকদিন কিন্তু (১০,০০০ বা ৫০,০০০ ইত্যাদি) উচ্চশক্তিতে খাওয়ালে দুয়েক ডোজই যথেষ্ট।
৪) Rhus toxicodendron : রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, স্বপ্ন দেখে যেন খুব পরিশ্রমের কাজ করতেছে। বর্ষাকাল, ভ্যাপসা আবহাওয়া বা ভিজা বাতাসের সময়কার যে-কোন জ্বরে (বা অন্যান্য রোগে) রাস টক্স এক নাম্বার ঔষধ। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। বরং এজন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কেননা ঠান্ডা পানিতে গোসল করলে রাস টক্সের একশান নষ্ট হয়ে যায়। (* ব্রায়োনিয়া এবং রাস টক্সের প্রধান দুটি লক্ষণ মনে রাখলেই চলবে ; আর তা হলো - নড়াচড়া করলে ব্রায়োনিয়ার রোগ বেড়ে যায় এবং রাস টক্সের রোগ হ্রাস পায় / কমে যায়।)
৫) Belladonna : তিনটি লক্ষণের উপর ভিত্তি করে বেলেডোনা ঔষধটি প্রয়োগ করা হয়ে থাকে, যথা-উত্তাপ, লাল রঙ এবং জ্বালা-পোড়া ভাব। যদি শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায় (যেমন- মাথা ব্যথার সময় মুখ লাল হওয়া, পায়খানার সাথে টকটকে লাল রক্ত যাওয়া), শরীরে জ্বালা-পোড়াভাব থাকে, রোগী ভয়ঙ্কর সব জিনিস দেখে, ভয়ে পালাতে চেষ্টা করে, অনেক সময় মারমুখী হয়ে উঠে ইত্যাদি ইত্যাদি। জ্বরের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে, তবে বেলেডোনা তাকে উদ্ধার করবে নিশ্চিত। উপরের লক্ষণগুলো কোন রোগীর মধ্যে পাওয়া গেলে যে-কোন রোগে (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-রক্তআমাশয়-পেটব্যথা-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট-বার্ড ফ্লু-বুক ধড়ফড়ানি প্রভৃতি) বেলেডোনা প্রয়োগ করতে পারেন।
৬) Arsenicum album : আর্সেনিকের প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী এক জায়গায় বা এক পজিশনে বেশীক্ষণ থাকতে পারে না। এমনকি গভীর ঘুমের মধ্যেও সে নড়াচড়া করতে থাকে।), শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালা-পোড়া ভাব, অল্প সময়ের মধ্যেই রোগী দুর্বল-কাহিল-নিস্তেজ হয়ে পড়ে, রোগীর বাইরে থাকে ঠান্ডা কিন্তু ভেতরে থাকে জ্বালা-পোড়া, অতি মাত্রায় মৃত্যু ভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই- তার মৃত্যু নিশ্চিত, গরম পানি খাওয়ার জন্য পাগল কিন্তু খাওয়ার সময় খাবে দুয়েক চুমুক। বাসি-পচাঁ-বিষাক্ত খাবার খেয়ে যত মারাত্মক রোগই হউক না কেন, আর্সেনিক খেতে দেরি করবেন না। ফল-ফ্রুট খেয়ে (ডায়েরিয়া, আমাশয়, পেট ব্যথা ইত্যাদি) যে-কোন রোগ হলে আর্সেনিক হলো তার এক নম্বর ঔষধ।প
৭) Mercurius solubilis: মার্ক সল ঔষধটির প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, ঘামে দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে, কথার বিরোধীতা সহ্য করতে পারে না, ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরে, পায়খানা করার সময় কোথানি, পায়খানা করেও মনে হয় আরো রয়ে গেছে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায়। রোগী ঠান্ডা পানির জন্য পাগল। ঘামের কারণে যাদের কাপড়ে হলুদ দাগ পড়ে যায়, তাদের যে-কোন রোগে মার্ক সল উপকারী। এটি আমাশয়ের এক নম্বর ঔষধ। উপরের লক্ষণগুলো থাকলে যে-কোন রোগে মার্ক সল প্রয়োগ করতে পারেন।
৮) Phosphorus : ফসফরাসের প্রধান প্রধান লক্ষণ হলো এই রোগীরা খুব দ্রুত লম্বা হয়ে যায় (এবং এই কারণে হাঁটার সময় সামনের দিকে বেঁকে যায়), অধিকাংশ সময় রক্তশূণ্যতায় ভোগে, রক্তক্ষরণ হয় বেশী, অল্প একটু কেটে গেলেই তা থেকে অনেকক্ষণ রক্ত ঝরতে থাকে, রোগী বরফের মতো কড়া ঠান্ডা পানি খেতে চায়, মেরুদন্ড থেকে মনে হয় তাপ বেরুচ্ছে, একা থাকতে ভয় পায়, হাতের তালুতে জ্বালাপোড়া ইত্যাদি ইত্যাদি লক্ষণ থাকলে যে-কোন রোগে ফসফরাস প্রয়োগ করতে হবে।
৯) Nux vomica : যারা অধিকাংশ সময়ে পেটের অসুখে-বদহজমে ভোগে, বদমেজাজী, ঝগড়াটে, বেশীর ভাগ সময় শুয়ে-বসে কাটায়, কথার বিরোধীতা সহ্য করতে পারে না এবং অল্প শীতেই কাতর হয়ে পড়ে, এটি তাদের (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-রক্তআমাশয়-পেটব্যথা-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট প্রভৃতি) ক্ষেত্রে ভালো কাজ করে। অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায়। পান-সিগারেট-মদ-গাজা-ফেনসিডিল-হিরোইন দীর্ঘদিন সেবনে শরীরের যে ক্ষতি হয়, নাক্স ভমিকা তাকে সুস্হ করবে।
১০) Eupatorium perfoliatum : ইউপেটোরিয়াম পারফো নামক ঔষধটি প্রধানত ডেঙ্গু জ্বরে ব্যবহৃত হয়। তবে যে-কোন জ্বরে এটি খেতে পারেন যদি তাতে ডেঙ্গু জ্বরের মতো প্রচণ্ড শরীর ব্যথা থাকে। জ্বরের মধ্যে যদি শরীরে এমন প্রচণ্ড ব্যথা থাকে যেন মনে হয় কেউ শরীরের সমস্ত হাড় পিটিয়ে গুড়োঁ করে দিয়েছে। পানি বা খাবার যাই পেটে যায় সাথে সাথে বমি হয়ে যায়।আইসক্রীম বা ঠান্ডা পানি খেতে ইচ্ছে হয়। রোগী খুবই অস্থির থাকে, এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারে না। ইনফ্লুয়েঞ্জা বা সিজনাল ভাইরাস জ্বরেও যদি প্রচণ্ড শরীর ব্যথা থাকে তবে ইউপেটোরিয়াম খেতে হবে।
(Collected)
হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় সফল হওয়ার জন্য কেবলমাত্র ওষুধ জ্ঞান নয়, এর পাশাপাশি আধুনিক দৃষ্টিভঙ্গি, মানবিক গুণাবলী এবং দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সফল হওয়ার কিছু কার্যকর ও প্রমাণিত উপায় তুলে ধরা হলো:
১. গভীর ও ধারাবাহিক অধ্যয়ন
-প্রতিদিন নিয়ম করে রেপার্টরি, ম্যাটেরিয়া মেডিকা ও কেস স্টাডি পড়া।
-ক্লাসিক লেখকদের (Kent, Hahnemann, Allen, Boericke) বই অধ্যয়ন করুন।
-নতুন রিসার্চ এবং আধুনিক ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে আপডেট থাকুন।
২. সঠিক রোগ নির্ণয় ও কেস টেকিং দক্ষতা
-রোগীর শারীরিক, মানসিক এবং পারিবারিক ইতিহাস জানার জন্য দক্ষ ও সংবেদনশীল কেস টেকিং খুব গুরুত্বপূর্ণ।
-প্যাথলজিক্যাল রিপোর্টের সঠিক ব্যাখ্যা শিখুন।
৩. ডিজিটাল উপস্থিতি ও ব্র্যান্ডিং
-ফেসবুক, ইউটিউব বা একটি নিজস্ব ওয়েবসাইটে চিকিৎসা সংক্রান্ত তথ্য, সচেতনতা এবং রুগী পরামর্শ দিন।
-নিয়মিত ভিডিও বা পোস্টে রোগীদের প্রশ্নের উত্তর দিন।
-নিজেকে একজন “সমাধানদাতা চিকিৎসক” হিসেবে তুলে ধরুন।
৪. রুগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব ও মানবিক যোগাযোগ
-রোগীর কথা মনোযোগ দিয়ে শুনুন, বুঝে কথা বলুন।
-রোগীকে মানসিক শান্তি ও আস্থা দিন।
-ভালো ব্যবহার রুগী ধরে রাখার চাবিকাঠি।
৫. ফলোআপে গুরুত্ব দিন
-প্রতিটি রোগীর ফলোআপ নোট রাখুন।
-ফোন বা মেসেজে খোঁজ নিন—"আপনি এখন কেমন আছেন?" এতে রোগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, বিশ্বাস বাড়ে।
৬. নির্বাচিত বিশেষায়িত ক্ষেত্রে দক্ষতা অর্জন
-আপনি চাইলে একটি নির্দিষ্ট রোগ বা ক্ষেত্র (যেমন স্কিন, গাইনী, শিশুদের সমস্যা, মানসিক রোগ) বেছে নিয়ে সেখানে এক্সপার্ট হতে পারেন। মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই বেশি আসতে চায়।
৭. রেফারেল নেটওয়ার্ক তৈরি করুন
-স্থানীয় অন্যান্য চিকিৎসক, ফার্মাসিস্ট, প্যাথলজিস্টদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন।
-একে অপরকে রুগী রেফার করলে পেশাগত উন্নয়ন হয়।
৮. চেম্বারের পরিবেশ এবং সময়ানুবর্তিতা
-পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক চেম্বার রাখুন।
-সময় মেনে রোগী দেখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা আপনার পেশাদারিত্ব প্রমাণ করে।
৯. লগবুক ও চিকিৎসা নথিপত্র সংরক্ষণ
-প্রতিটি রোগীর তথ্য লিখে রাখুন – নাম, বয়স, কেস ডিটেইলস, ব্যবহৃত ওষুধ, ফলাফল।
ভবিষ্যতে এটি রেফারেন্স ও গবেষণার কাজে লাগবে।
১০. আল্লাহর উপর বিশ্বাস, দোয়া ও আত্মবিশ্বাস
-হৃদয় থেকে কাজ করুন। রুগীর আরোগ্যই হবে আপনার দোয়া ও আত্মবিশ্বাসের ফল।
***“তোমার কাজ চিকিৎসা করা, আর শেফা আল্লাহর হাতে।” এই নীতিতে কাজ করুন।
উদ্দীপনা
“সফল হোমিওপ্যাথিক চিকিৎসক সে-ই, যিনি কেবল রোগ নয়, রুগীকেও বোঝেন।”
আপনার লক্ষ্য যদি মানুষের জন্য সত্যিকার অর্থে ভালো কিছু করা হয়, তাহলে আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ।
🥚 ডিম সেদ্ধর জলের ৫টি অসাধারণ ব্যবহারঃ
1. 🪴 গাছের সার হিসেবে ব্যবহার করুন
ডিম সেদ্ধ করার জলে ক্যালসিয়াম থাকে, যা মাটির গুণমান বাড়ায় ও গাছের শিকড় মজবুত করে।
👉 ঠান্ডা করে জলটা পাত্রে রেখে গাছের গোড়ায় দিন সপ্তাহে ১-২ বার।
2. 🧼 বাসন মাজার জলের বিকল্প
এই জল দিয়ে ধাতব বাসন বা স্টিলের কাঁটা-চামচ ধুলে দাগ কমে যায়।
👉 উষ্ণ অবস্থায় ব্যবহার করলে বেশি কাজ দেয়।
3. 🧖♀️ চুলের কন্ডিশনার হিসাবে
ডিমের জল চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে।
👉 শ্যাম্পুর পরে ঠান্ডা ডিমজল দিয়ে ধুয়ে নিন, চুল থাকবে কোমল।
4. 🦶 পায়ের মরা চামড়া দূর করতে
গরম ডিমজলে ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রাখলে মরা চামড়া নরম হয়।
👉 এরপর স্ক্রাব করে নিলেই পা মসৃণ হয়ে যায়।
5. 🪟 কাচ বা জানালার দাগ তুলতে
ডিম সেদ্ধ করা জল দিয়ে কাচ বা আয়না পরিষ্কার করলে জলীয় দাগ ও ধুলা সহজে উঠে যায়।
👉 একটি কাপড় ভিজিয়ে মুছে নিন।
হোমিওপ্যাথি ঔষধ দিয়ে প্রাকৃতিকভাবে কীভাবে যৌন শক্তির উন্নত করবেন!
Nux Vomica: (30,200,1m,10m,CM)
নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।
Lycopodium clavatum: (30,200,1m,10m,CM)
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।
Salix nigra: Q,3x
মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।
Sabal serrulata:Q,3x
সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।
Selenium: (3x,4x,30,200,1m,10m,CM)
যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।
Staphisagria: (30,200,1m,10m,CM)
পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।
Titanium: 3x,4x
সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা।
Agnus Castus: (3x,30,200,1m,10m,CM)
সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।
Moschus Moschiferus: Q,2x,3x,6
ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
Phosphoricum Acidum:(Q,3x,1m,10m,CM)
সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে, মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে (এবং সাথে অন্য আরো যে-কোন সমস্যা হউক না কেন) এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে।
Caladium seguinum:(30,200,1m,10m,CM)
যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী।
Origanum marjorana:Q,3x
ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।
Cantharis:Q,3x,6
Cantharis ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ এবং এ ঔষধ টি প্রস্রাবে জ্বালাপোড়ায়একটি কার্যকরী ওষুধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।
Calcarea Carb: (30,200,1m,10m,CM)
ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।
Conium:(30,200,1m,10m,CM)
স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে।
Natrum carbonicum:(30,200,1m,10m,CM)
যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।
Natrum Mur: 3x,6x,CM
স্ত্রী লোক দেখিলে কথা বলিলে এমন কি মনে মনে ভাবিলেও অসাড়ে বীর্যপাত হয়ে যায়।
Kali Bromatum:3x,6x
বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। ইহার প্রধান প্রধান লক্ষণগুলি হলো স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা, হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে, মৃগী ইত্যাদি ইত্যাদি।
Kali Phos: 3x,6x,12x
অতিরিক্ত বীর্যক্ষয় জনিত অনিদ্রা,কাজ কর্মে অনিচ্ছা,জননেন্দ্রিয় দুর্বলতা।
Silicea:200,1m
স্বপ্নদোষ,হস্তমৈথুন,অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কুফল এর জন্য। সাইলেসিয়ার রোগীর হাতের এবং পায়ের তালুতে প্রচন্ড ঘাম ও সেই সাথে ঘামে প্রচন্ড দুর্গন্ধ দেখতে পাওয়া যায় ।
বিঃদ্রঃ এই পোস্টে ঔষধের প্রকারভেদ বুঝানোর জন্য ঔষধের নাম আলোচিত করা হয়েছে মূলত জুনিয়র ডাক্তারদের জন্য ।
সুতরাং নাম দেখেই আপনি নিজে নিজে সেবন করতে যাবেন না, যদি "হোমিওপ্যাথি অর্গানন অব মেডিসিন" সম্পর্কে আপনার জ্ঞান না থাকে। কারণ হোমিওপ্যাথি ঔষধ নিজে সেবন করতে হলে রোগীলিপি, মায়াজম, রেপার্টরী, শক্তি-মাত্রার সঠিক জ্ঞান থাকা জরুরী নয়তো হিতে বিপরীত হবে।
💥বায়োকেমিক মেডিসিন কী?
বায়োকেমিক মেডিসিন, যাকে টিস্যু সল্টস (Tissue Salts) বা সেল সল্টসও বলা হয়, এটি একটি চিকিৎসা পদ্ধতি যা দেহের কোষগুলোর খনিজ ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়। এই চিকিৎসা পদ্ধতির মূল ধারণা হলো শরীরের কোষগুলোতে খনিজের ভারসাম্য বজায় রাখতে পারলে বিভিন্ন রোগ ও সমস্যা প্রতিরোধ করা সম্ভব। বায়োকেমিক মেডিসিন প্রধানত হোমিওপ্যাথির একটি শাখা হিসেবে বিবেচিত।
বায়োকেমিক মেডিসিনের আবিষ্কারক
জার্মান চিকিৎসক ড. উইলহেম হেনরিখ শুসলার (Dr. Wilhelm Heinrich Schüßler) বায়োকেমিক মেডিসিনের আবিষ্কার করেন। তিনি বিশ্বাস করতেন যে, শরীরের কোষগুলোতে ১২টি খনিজের ঘাটতি হলে বিভিন্ন রোগ সৃষ্টি হয় এবং সেই ঘাটতি পূরণের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব।
১২টি বায়োকেমিক মেডিসিন এবং তাদের ব্যবহার
১. Calcarea Fluorica (Calc. Fluor)
ব্যবহার: হাড়, দাঁত, রক্তনালী এবং টিস্যুর দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে। হাড়ের রোগ, দাঁতের ক্ষয়, এবং ত্বকের সমস্যা (যেমন, ভেরিকোজ ভেইন) দূর করতে সহায়ক।
২. Calcarea Phosphorica (Calc. Phos)
ব্যবহার: শিশুদের হাড় ও দাঁতের গঠনে সহায়ক। বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, দাঁতের সমস্যা এবং দুর্বলতা দূর করতে ব্যবহৃত হয়।
৩. Calcarea Sulphurica (Calc. Sulph)
ব্যবহার: রক্তের টক্সিন দূর করতে সহায়ক। ত্বকের পুঁজযুক্ত ফোড়া, ব্রণ, এবং ক্ষত দ্রুত সারাতে ব্যবহৃত হয়।
৪. Ferrum Phosphoricum (Ferr. Phos)
ব্যবহার: প্রদাহ কমাতে এবং সর্দি, কাশি, সাধারণ সংক্রমণের প্রাথমিক স্তরে ব্যবহৃত হয়।
৫. Kali Muriaticum (Kali Mur)
ব্যবহার: সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় উপকারী। এছাড়াও রক্ত পরিষ্কার রাখতে সহায়ক।
৬. Kali Phosphoricum (Kali Phos)
ব্যবহার: মানসিক ও স্নায়ুর শক্তি বৃদ্ধিতে সহায়ক। ক্লান্তি, দুশ্চিন্তা, অনিদ্রা, এবং অবসাদ দূর করতে সাহায্য করে।
৭. Kali Sulphuricum (Kali Sulph)
ব্যবহার: শরীরে অক্সিজেন চলাচল বৃদ্ধি করে। চুল এবং ত্বকের সমস্যা, যেমন ড্যান্ড্রাফ ও স্কিন র্যাশের ক্ষেত্রে উপকারী।
৮. Magnesia Phosphorica (Mag. Phos)
ব্যবহার: পেশির খিঁচুনি, নার্ভের ব্যথা, এবং পেটের ব্যথায় সহায়ক। হট ওয়াটারের সাথে এটি দ্রুত কাজ করে।
৯. Natrum Muriaticum (Nat. Mur)
ব্যবহার: শরীরে পানি নিয়ন্ত্রণ করে। মাথাব্যথা, হাই ব্লাড প্রেশার, এবং সর্দিতে উপকারী।
১০. Natrum Phosphoricum (Nat. Phos)
ব্যবহার: শরীরের অ্যাসিড এবং অ্যালকালাইনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। অ্যাসিডিটি, গ্যাস, এবং স্নায়ুর অস্বস্তি দূর করে।
১১. Natrum Sulphuricum (Nat. Sulph)
ব্যবহার: শরীরের অতিরিক্ত পানি এবং টক্সিন দূর করতে সাহায্য করে। লিভার এবং গলব্লাডারের সমস্যা দূর করতে সহায়ক।
১২. Silicea (Silica)
ব্যবহার: ত্বকের রোগ, যেমন পুঁজযুক্ত ফোড়া, এবং চুল-নখের স্বাস্থ্য উন্নত করতে কার্যকর। শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক।
⚠️ প্রত্যেকটি বায়োকেমিক মেডিসিন নির্দিষ্ট লক্ষণ ও সমস্যায় ব্যবহার করা হয় এবং সঠিক ডোজের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
Click here to claim your Sponsored Listing.
