Enaya Rahman Enu's Story
একজন মায়ের সবচেয়ে বড় সম্পদ তার সন্তান।
আলহামদুলিল্লাহ 😇😇
13/07/2025
July,13,2025
প্রথম জানতে পারি তুমি আসবে🫣🥰
তুমিই সে
যে আমার পেটে থেকেও
ছিল বুকে।
তুমিই সে
যার শরীরের মোচড়
আমার আত্মাকে মুচড়ে দিতো।
তুমিই সে
যে আমার ভিতরে বড়ো হচ্ছিলো
একইসাথে বড়ো করছিলো আমাকেও।
তুমিই সে
যে ছিল আমার সবচেয়ে অচেনা
কিন্তু যে ছিল আমার সবচেয়ে চেনা।
তুমিই সে
যে আমাকে চিনিয়েছিলো
আমার শরীরের অলৌকিক-ক্ষমতা।
তুমিই সে
যে আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিতো
নিজেই হৃৎস্পন্দন হয়ে।
তুমিই সে
যার প্রত্যেক কান্নায়
আমার মৃত্যু হতো।
তুমিই সে
যে আমাকে বুঝতে শিখিয়েছে
রূপ শারীরিক নয়।
তুমিই সে
যে আমাকে শিখিয়েছিলো
ভালোবাসা।
তুমিই সে
যে প্রথম আমার চোখে চোখ রেখে ডেকেছিলো— "মা"...
এবং আমার পুনর্জন্ম হয়েছিলো।
তুমিই সে
যে আমাকে বানিয়েছে—
ঈশ্বর।
তুমিই সে
যে আমাকে পাল্টে দিয়েছে
চিরতরে।
আমার প্রথম সন্তান।
Welcome To My page... Enaya Rahman Enu's story...
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dhaka
1219
