Raqi Abu Hanif
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Abu Hanif, Health/Beauty, 24 PURBO MADARTEK (NEAR PANIR PUMP, SOBUJBAGH, Dhaka.
পরিচালক,নববী লাইফ স্টাইল রুকইয়া এন্ড হিজামাহ সেন্টার।
ঠিকানা: ২৪ পূর্ব মাদারটেক (পানির পাম্প সংলগ্ন) তৃতীয় তলা. বাসাবো, সবুজবাগ ঢাকা-১২১৪
যোগাযোগ>01739676058.
01888798518
18/04/2026
. 🌿আলহামদুলিল্লাহ, উমরাহ পালন শেষে আমার এক পেশেন্ট মুহাব্বত করে আমার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছেন।
সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার এই প্রিয় পেশেন্টের দিলের নেক আশা পূরণ করেন এবং তার পরিবারের সকলকে নেক হায়াত দান করেন। আমীন।
✅সুস্থতা কেবলই রবের তরফ হতে আসে
তাই কোনো ডাক্তার,কবিরাজ, ওঝা,তান্ত্রিক, সন্যাসী,এমনকি স্বয়ং শরয়ী রাক্বীদের উপরেও শেফা দান করার পূর্ণ আস্থা রাখা স্পষ্ট শিরক।
একটা সত্য কথা লুকাতে আরো অনেক মিথ্যার প্রয়োজন হয়
তাই সত্যটাই গ্রহন করুন
যদিও বিপদের সম্মুক্ষিন হোন না কেন
কেননা এই বিপদেও কল্যান রয়েছে।
❌কুফরী চিকিসা গ্রহন করে ঈমান হারা হয়ে কবরে যাওয়ার চেয়ে
✅সুন্নাহ মেনে অসুস্থতা নিয়ে ঈমানের সাথে
মৃত্যূবরন করাও ভালো।
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল!
১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।
২. দিনে ম্যাক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।
৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটি আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।
৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।
৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।
৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।
৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।
১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
ছবিতে থাকা লেখাগুলো নিচে হুবহু দেওয়া হলো:
১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।
১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে। কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।
১৩. বিশেষ করে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে।
১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।
১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বুল কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।
মহান আল্লাহ তা'আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক, আমীন।
২০২৬
🌙✨ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করুন এবং আমাদের প্রতি সন্তুষ্টি হোন। আমিন 🤲
এই ঈদ সকল দুঃখ কষ্ট দূর করে বয়ে আনুক সুখ,শান্তি ও কল্যাণের বার্তা।
🌸 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌸
✨🌙 ঈদ মোবারক! 🌙
রাকী আবু হানিফ
18/03/2026
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
১৮/০৩/২০২৬ ইং রোজ বুধবার বেলা ১১টা১৫ মিনিটে
নিন্মোক্ত দলিলটি নন্দীপাড়া কৃষি ব্যাংক গলিতে পাওয়া গেছে।
অনুগ্রহ করে দলিলের আসল মালিকগন উপযুক্ত প্রমান দিয়ে আপনার দলিল বুঝে নিবেন।।
আসল মালিকের কাছে দলিলটি পৌঁছাতে পোস্টটি বেশি বেশি শেয়ার করে দিন।
✅নিয়ামত
মানেই সবসময় পাওয়া নয়
মাঝেমধ্যে জিবন থেকে কিছু চলে যাওয়া বা হারিয়ে যাওয়াও নিয়ামত।
09/03/2026
🤲আলহামদুলিল্লাহ, গতকাল এক পেশেন্ট খুশি হয়ে
আরো ১ হাজার টাকা হাদীয়া দিলেন।
হে আল্লাহ আমার প্রতিটি পেশেন্টকেই শেফা দান করুন
এবং এভাবে বেশি বেশি হাদীয়া দেওয়ার তাওফিক দান করুন।🙂🙂
04/03/2026
✅আলহামদুলিল্লাহ, গত চার বছর যাবত এভাবেই আমার পিছনে নামাজ পড়তেছে এই দুই বাবা এবং ছেলে।
মাগরিবের নামাজের সময় আধাঘণ্টা না পেরোতেই মসজিদে সামনের কাতারে মুয়াজ্জিন সাহেবের পাশেই বসে অপেক্ষা করতে থাকেন এশা, তারাবীহের জন্য মাশা আল্লাহ।
মসজিদে এসেই নফল আমল,দুআ কান্নাকাটিতে মগ্ন থাকেন বাবা এবং ছেলে।
তাদের এই বাবা,ছেলেকে যতই দেখি ততই মুগ্ধ হই, মনটা জুড়িয়ে যায় তাদের ইবাদতের প্রতি আগ্রহ দেখে।
সাড়াদিন রোজা শেষে যেখানে কম বেশি সবাই বাদ মাগরীব একটু বিশ্রাম করেন
সেখানে এই বাবা, ছেলে যেন এক অনন্য প্রশংসনীয় বিরল দৃষ্টান্তের স্থাপন করছে।
তাদের ভিতরে যেন রমজানের পূর্ণ হক আাদায়ের, রব্বে কারীমের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে প্রচেষ্টার যেন কোনো কমতি নেই মাশা আলাহ।
কোনো অলসতা,ক্লান্তি যেন তাদের স্পর্শই করতে পারছেনা।
অথচ এই ছোট্ট বয়সে কত শিশু নামাজ কি তা বুঝেইনা।
মসজিদে আসেনা।
ঘুমিয়ে থাকে, খেলাধুলা করে আরো কত কি।
এই ছোট্ট বাচ্চাটি যেন তাদের সকল বাচ্চাদের থেকে একদমই ব্যতিক্রম। এই বাচ্চাটির বাবার মনের নেক আাশা তাকে হাফেজ, আলেম বানাবেন।
তাই ওর বাবার হয়ে আমি আপনাদের সকলের কাছে এই বাচ্চাটির জন্য বিশেষ ভাবে দুআা চাই আল্লাহ তায়ালা যেন এই শিশুটিকে যুুগ শ্রেষ্ঠ হক্কানী আলেম হিসাবে কবুল করেন।
এবং দ্বীনের খেদমতে সদা নিবেদিত প্রান হয়ে থাকতে পারেন।
আমীন।।
04/03/2026
আলহামদুলিল্লাহ,
দৃষ্টিনন্দন এই মসজিদটিতে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪ বছর যাবত আপনাদের সকলের দুআয় সুনামের সাথে তারাবিহর নামাজ পড়িয়ে আসছি। পূর্বে ইমামতি করারও খুশ নসীব হয়েছে আলহামদুলিল্লাহ।
নজরকারা এই মসজিদটি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের চুন কুটিয়ায় অবস্থিত।
সকলের কাছে বিশেষভাবে দুআ চাই আল্লাহ তায়ালা যেন আাগামির দিনগুলোতেও সুনামের সাথে এই মসজিদে খেদমত করার তাওফিক দান করেন।
এবং পরিচিত ভাই,বন্ধু মহলের কাছে দাওয়াত রইলো একদিন এসে রবের এই সাজানো সুন্দর ঘরটিতে নামাজ পড়ে যাবেন ইংশা আল্লাহ।
03/03/2026
আলহামদুলিল্লাহ, এক পেশেন্টের পক্ষ থেকে একটা ম্যাসেজ গান হাদীয়া পেলাম।
পেশেন্টের সুস্থতা, খুশিই আমাদের সফলতা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই পেশেন্ট ও তার পরিবারের সুস্থতাকে দীর্ঘায়ু করুন। এবং সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
🤲 সকলের কাছে বিশেষভাবে দুআ চাই দয়াময় মালিক যেন সমাজে প্রচলিত
কুফর, শিরক আর বিদআতের মোকাবেলায় টিকে থেকে সদা মানুষের সেবাই রুকইয়া শরইয়া খেদমতে নিয়োজিত রাখেন।এবং সকল বিপদ থেকে হেফাজত করেন। আমীন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
1214
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Friday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |
