Dream of Elma
hlw guys this page I share tips & tricks with helpfull content. pls stayconnected with me. love u �
🎀তোমার সাথে মন ভরে কথা বলবো বলে আমি কতকাল ধৈর্যের বাধ নির্মাণ করছি হৃদয়ে ' অথচ আমার অপেক্ষা ফুরায় না' তোমাকে দুচোখ ভরে দেখবো আমি দিন হিসেব করি ' দিন চলে গিয়ে মাস চলে আসে মাস পেরিয়ে বছর' আমার আর অপেক্ষা ফুরায় না ' আমার ধৈর্য শক্তি কম অপেক্ষায় থাকতে আমার ভিষণ কষ্ট হয় ' অথচ তোমাকে ভালোবেসে আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ' অপেক্ষা বেশি যন্ত্রণা হলেও আমি আজকাল অপেক্ষা করতে জানি!
চারিদিকে দুঃখ পেয়েও আমি নীরব থাকি' তীব্র হতাশায় আমি দাঁতে দাঁত কামড়ে চুপ থাকি' মন খারাপে দিনে আমি নিজেকে ভীষণ ব্যাস্ত রাখি ' ভালোবাসা আমাকে ধৈর্যশীল করেছে ' শিখিয়েছে আদিম জাতীর মতো সেই ধৈর্য ধরার কৌশল!
তবুও আমি মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠি' অপেক্ষা যে যন্ত্রণার নিশ্চিত অপেক্ষা মানুষ কে করে তুলে চঞ্চল 'আর অনিশ্চিত অপেক্ষায় মানুষ হয়ে যায় হতাশ গস্ত ' বয়স ফুরায় সময় ফুরায় সবুজ পাতা ঝরে পরে' তার যৌবন ও ফুরিয়ে যায় ' অথচ দেখো আমার আর অপেক্ষা ফুরায় না..! 😅❤️🩹
🎀আমি ধ্বংস....."
এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না। কখনো চাইলেই কাঁদতে পারি নি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারি নি,"আমি ভালো নেই।"
তাই নিজের ভিতরেই সব জমিয়েছি - হাঁসি মুখের আড়ালে,নীরাবতার গভীরে।"
মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি। অথচ কেউ জানে না, ভেতরে ভেতরে আমি কতবার ভেবেছি,একা রাতে বালিশ ভিজিয়েছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি, যে এখন নিজের আসল রুপটাই ভুলে গেছি।
কখনো ভাবিনি - হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দিবে সব কিছু।
কিন্তু বাস্তবতা হলো - আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয়, আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে - কিন্তু শোনার কেউ নেই। সবাই বলে,"খারাপ সময় সব সময় থাকে না, সময় ভালো হয়ে যাবে" - কিন্তু কেউ বোঝে না, সময় শুধু ক্ষত তৈরি করে, সেগুলো শুকায় না।
আমি এখন কেবল একটু নীরবতা - মুখে হাসি, চোখে অন্ধকার, আর মনে একরাশ দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি ধ্বংস হয়েছি , তবুও মুখে বলি - "ভালো আছি.....!!😅🥺
🎀কাওকে পাত্তা না দেওয়া আমি, বারবার তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি...!
জীবনে কখনো কাউকে এতটা দরকার হয়নি, কাউকে এতটা গুরুত্ত্ব দিইনি, অথচ তোমার কাছে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তুমি ছিলে আমার ভরসার একমাত্র নাম, আমার চোখে তুমি ছাড়া কেউ ছিল না। অথচ তুমি সেই মানুষ, যার কাছে আমি নিজের অন্ধকার, নিজের শক্তি, সবকিছু ঢেলে শুধু একটুখানি ভালোবাসা চেয়েছি।
আমি ভেবেছিলাম, ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না, ভালোবাসা অনুভূতি দিয়ে পাওয়া যায়। কিন্তু তুমি আমাকে এমন জায়গায় দাঁড় করালে, যেখানে আমি প্রতিদিন তোমার সামান্য মনোযোগ, সামান্য ভালোবাসা, একটু স্বল্প সময়ের জন্য অধীর অপেক্ষায় থেকেছি। অথচ তুমি দেখলে না, আমাকে কখনোই দেখালে না—আমি কতটা ছোট হয়ে গেছি তোমার কাছে।
আজ মনে হয়, আমি কাউকে পাওয়া না দেওয়া মানুষ থেকে পরিণত হয়েছি ভাঙা হৃদয়ের এক যাত্রীতে, যে ভালোবাসার জন্য সবকিছু বিসর্জন দিয়েও শেষে খালি হাতে ফিরে এসেছে।
তবুও সত্যিটা হলো—যতটা কষ্টই হোক, যতটা অপমানই হোক, আমি তোমাকেই ভালোবেসেছি নিঃশর্তভাবে। কারণ আমার হৃদয়ের কাছে তুমি ছিলে, আছো, আর হয়তো চিরকাল থাকবে। ❤
🎀তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি।
ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা।
হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...! 🥹❤️
✨:আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে!
কিন্তু জানেন.?
আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন!
- জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..!💔
🎀জীবনটা আসলে এক অদ্ভুত পথচলা। কখনও হাসি, কখনও কান্না, কখনও আবার নিঃশব্দ লড়াই। আমরা অনেক সময় ভেবে নিই, সবকিছু আমাদের মতো চলবে—কিন্তু বাস্তবতা ঠিক তেমন নয়। মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। তবুও কিছু অনুভূতি, কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত রয়ে যায় চিরস্থায়ী স্মৃতি হয়ে।
আজকাল মানুষ যতটা না “বুঝে”, তার চেয়ে বেশি “বিচার” করে। ভালোবাসা যেন প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে, আর সত্যিকারের মন খুঁজে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। তবুও জীবন থেমে থাকে না। ভাঙা স্বপ্ন নিয়েও মানুষ হাসতে শেখে, হারানোর মধ্যেও বাঁচার মানে খুঁজে নেয়।
তাই হয়তো জীবনকে ঘৃণা নয়, একটু ভালোবাসা দরকার। কারণ প্রতিটি সকাল নতুন সূচনা, প্রতিটি ব্যথা এক নতুন শিক্ষা, আর প্রতিটি মানুষ এক নতুন গল্প। 🌸❤️
🎀আমি সবাইকে সবসময় নিষেধ করি স্যাক্রিফাইস করতে। স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা, এগুলা হচ্ছে ট্র্যাপ। এই ট্র্যাপে না পড়াই ভালো।
স্যাক্রিফাইস করা মানুষের দিকে সবাই সবসময় তাকায়ে থাকে, পরের স্যাক্রিফাইসটাও যেন সে করে। যে সবসময় কম্প্রোমাইজ করে, মানুষ ধরে নেয় তার কিচ্ছু লাগে না। সে দুনিয়াতে আসছেই নিজেকে বিলিয়ে দেয়ার জন্য।
এজন্য বলি, যেটা করতে মন চাইতেছে, করে ফেলেন। দুনিয়া কখনও আপনার কোনটা ভাল্লাগে সেটা জানতেও চাইবে না!
🎀মানুষ যখন একাকিত্বের শেষ পর্যায়ে চলে যায় তখন সে নিজের সাথে কথা বলতে শুরু করে। নিজেই নিজেকে প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেয়।
নিজের সাথে কথা বলতে শিখে গেলে একাকিত্ব তাদের সঙ্গী হয়ে যায়। তখন মানুষ এই ব্যস্ত নগরী, কোলাহল থেকে নিজেকে আড়ালে রাখতে শুরু করে।
নিজের কথা বলার সঙ্গী নিজেকে বানিয়ে নিতে পারাটা সবচেয়ে শান্তির ব্যাপার। মিথ্যা শোনার লাগে না। শুধু আমি এবং আমিই।
তবুও কিছু স্মৃতি নীরব কথোপকথনে সঙ্গী হয়ে থাকে।
কখনো কষ্ট দেয়, কখনো মনে হয়—হয়তো থাকলে আজ আমি একা হতাম না। তবুও বাস্তবতার এই নির্জনতায় আমি শিখে গেছি—নিজের সাথে নিজে কথা বলা, নিজের ভাঙাচোরা হৃদয়টাকে নিজেই সামলে নেওয়া।
হয়তো এটাই আমার ভাগ্য,আমার গল্প—আমি আর আমার নীরবতা।
🌸নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়—এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।
তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।
কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।
যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।
আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।
অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।
তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।
তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।
আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।
বরং নীরবে সরে আসি।
কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা—
আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।
কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।
কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।
এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,
বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি—নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।
এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,
যার নাম—নিজেকে ভালোবাসা।।❤️আপনারা কিভাবে দেখেন বিষয়টা?????
যত বেশি মানুষকে চিনতে শিখে যাবেন তত বেশি মানুষ থেকে নিজেকে গুটিয়ে রাখতে চাইবেন।মানুষ চিনতে পারার সবচেয়ে বড় অসুবিধা আসলে এখানেই তবে এর অনেক অনেক সুফলও আছে।মানুষ চিনতে পারলে একাকী থাকাকে ব্লেসিং মনে করবেন এবং ফিতনার জামানায় নির্জন বাসের উপকারিতা তত ভালো উপলব্দি করতে পারবেন🌹🌺🌹
আমি কাউকে আনফ্রেন্ড, আনকাজিন, আনকো-ওয়ার্কার, আনফ্যামিলি যা কিছুই হোক না কেন এখন খুব দ্রুত করে ফেলতে পারি, যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তি কেড়ে নেয়, আগে পারতাম না। বয়সের সাথে মনে হয় নাটক সিনেমা দেখার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে ।
কারো টাইটেল আমার কাছে কোনো বিষয় নয়। যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তির দাম হয়ে যায়, তাহলে তিনি চলে যেতে পারেন।
Because at the end of the day, protecting your peace is not selfish — it’s survival. And I choose to survive with dignity, clarity, and peace.
゚viralシ
পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।
এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।
আপনার বিষন্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে "ভয় পেয়ো না, আমি আছি।" বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না !💜🌸
Click here to claim your Sponsored Listing.
