ARHAM Islamic Media Center
This page is related to Islamic education, Health awareness and Real estate purposes.
04/09/2025
জমির CS,RS,SA, BS ও নামজারী চেনার উপায়:
সিএস, এসএ, আরএস, বিএস ও নামজারি খতিয়ান চেনার উপায় নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় জমির মালিকানা ও অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের জন্য খতিয়ান একট...
21/06/2025
সুন্নত তরিকায় হাত ও পায়ের নখ কাটার পদ্ধতি:
24/05/2025
বিস্তারিত কমেন্টে 👇
Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultu
22/05/2025
💥পৃথিবীর শেষদিন আসন্ন! বিরাট সতর্কবার্তা দিল নাসা:
পৃথিবীর শেষদিন আসন্ন! বিরাট সতর্কবার্তা দিল নাসা Asteroid alert: আইফেল টাওয়ারের সমান গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নাসা জানিয়ে দিয়েছে এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাব...
💥বিদ্যালয়ে নতুন শপথবাক্য পাঠের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি:
🌿🌿🟤⚫🌿🌿🌿🌿🔵🟣🌿🌿
👉প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে—
‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ শপথ পাঠ করবে।
(সংগৃহীত)
💥১০ ধরনের জমির নামজারি নেই মানে জমির মালিকানা নেই! তাহলে এখন উপায় কী? চলুন দেখে নিই সেই ১০ ধরনের জমির নামজারির কথা, যেগুলো এখন বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে।
⚫প্রথমত, কোনো জমির ওপর যদি দেওয়ানি মামলা চলমান থাকে, এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ার আগেই কেউ নামজারি করে নেন, তবে তা বাতিল হয়ে যাবে। আদালতের এক পক্ষ যদি অন্য পক্ষকে না জানিয়ে তহসিল অফিসারকে ঘুষ দিয়ে নামজারি করিয়ে নেয়, তাহলে ভুক্তভোগী পক্ষ মিসকেস করলেই ওই নামজারি বাতিল হবে।
🟣দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি জমির দখলে না থেকেও নামজারি করে নেয় এবং প্রকৃত দখলদার এর বিরুদ্ধে মিসকেস করেন, তবে দখলে না থাকা ব্যক্তির নামজারি বাতিল হবে। কেননা, আইনের চোখে নামজারি টিকিয়ে রাখতে হলে জমির প্রকৃত দখলও থাকতে হয়।
🟤তৃতীয়ত, কেউ যদি নিজের অংশের তুলনায় বেশি জমি নামজারি করে নেন—যেমন ৩ শতাংশের মালিক হয়েও ৫ শতাংশ নামজারি করেন—তাহলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে এবং সেই অতিরিক্ত অংশের নামজারি বাতিল হয়ে যাবে।
⚫চতুর্থত, ভুল দাগ নম্বর বা ভুল দলিলের ভিত্তিতে নামজারি করা হলে, সেটিও বাতিলের আওতায় পড়ে। অনেকে ঘুষ দিয়ে ভুল তথ্য সম্বলিত দলিল দেখিয়ে নামজারি করান, কিন্তু পরবর্তীতে যাচাই-বাছাইয়ে ভুল ধরা পড়লে এসিল্যান্ড অফিস সেই নামজারি বাতিল করে দিতে পারে।
🟣পঞ্চমত, অর্পিত সম্পত্তি—বিশেষ করে ক তফসিলভুক্ত জমি—সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত। কোনোভাবেই এই জমির নামজারি গ্রহণযোগ্য নয়। কেউ যদি ঘুষ দিয়ে নামজারি করেও নেন, তবে সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে।
⚫ষষ্ঠত, খাস জমি—যেমন এক নম্বর খতিয়ানভুক্ত বা ডিসির অধীনে থাকা জমি—সরকারি নিয়ন্ত্রণাধীন হওয়ায় এই জমির ওপরও নামজারি বৈধ নয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এসব জমি ‘খাস’ হিসেবে গণ্য হয়, যা কেউ ব্যক্তিগতভাবে নামজারি করে নিতে পারবেন না।
🟣সপ্তমত, সরকারি বা আধা-সরকারি কোনো সংস্থা যেমন রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি—এইসব সংস্থার জমিরও নামজারি করা যাবে না। কেউ করে ফেললেও তা বাতিলযোগ্য।
🟤অষ্টমত, রেকর্ডবিহীন জমি—অর্থাৎ যার এলডিটি বা সর্বশেষ ভূমি রেকর্ড নেই—সেই জমির নামজারি কোনোভাবেই বৈধ হবে না। এমনকি কেউ আগেই নামজারি করে থাকলেও, যদি কেউ মিসকেস করে, তাহলে তা বাতিল হয়ে যাবে।
🔵নবমত, যেসব জমির প্রকৃত মালিক ভুয়া দলিলের মাধ্যমে জমি বিক্রি করেছেন বলে দাবি করা হয় কিন্তু দখল হস্তান্তর হয়নি—তেমন জমির নামজারিও টিকবে না।
🟤দশমত, জমির মালিকানা নিয়ে গুরুতর বিরোধপূর্ণ বা অস্থির অবস্থা থাকলেও অনেকে তড়িঘড়ি করে নামজারি করান। কিন্তু পরবর্তীতে যদি প্রতিপক্ষ আইনগতভাবে চ্যালেঞ্জ করেন, তাহলেও সেই নামজারি বাতিল হয়ে যেতে পারে।
(সংগৃহীত)
11/05/2025
💥ফ্যোন আর এসি একসাথে চালালে বিদ্যুৎ খরচ কম না বেশি হয় জেনে নিই:
এসি আর ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুতের খরচ কমবে না বাড়বে বৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদ আর ঘামের প্রকোপ। দুইয়ে মিলিয়ে নাজেহাল অবস্থা। এই সম...
💥 প্রতারণার নতুন ফাঁদ:
(Fraud_Alert)
(সংগৃহীত)
🌿🟤🟤⚫🌿🌿🌿⚫🟣🟤🌿
(যে ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তা হুবহু জনসচেতনতার জন্য পোস্ট করা হলো)
⚠️ আজ এক অভিনব প্রতারণা থেকে বেঁচে গেলাম!
কীভাবে পুরো পরিকল্পনা সাজিয়েছিল তারা, তা বিস্তারিত লিখছি যাতে ভবিষ্যতে সবাই সাবধান হতে পারে।
শুরুটা এমন:
এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন। প্রথমেই জানতে চাইলেন, “তুমি কি অমুকের ছেলে তমুক?”
আমি “হ্যাঁ” বলতেই, তিনি নিজেকে আমার আব্বার পুরনো বন্ধু বলে পরিচয় দিলেন।
আমার তা-ও তাকে চিনছিলাম না, কিন্তু তিনি যখন আমার নাম, আব্বার নাম, এমনকি আব্বার মোবাইল নম্বর পর্যন্ত গড়গড় করে বলে দিলেন, তখন বিশ্বাস করতে বাধ্য হলাম।
তিনি জানালেন যে, তিনি আমার আব্বার সাথে কথা বলেছেন এবং আব্বা আমাকে এখনই তাকে ১৪,৫০০ টাকা বিকাশে পাঠাতে বলেছে, তার নাকি জরুরি দরকার।
আমি বললাম, “আমি আব্বার সঙ্গে কথা বলে নিতে চাই।”
তিনি বললেন, “দরকার নেই! এই কলে তোমার আব্বা আগে থেকেই conference call-এ আছে।”
আমি একটু বিভ্রান্ত হলাম। তবুও ফোন কেটে নিজেই আব্বাকে ফোন দিলাম।
কিন্তু দেখলাম আব্বার নম্বর ‘waiting’ দেখাচ্ছে – ঠিক যেমনটা তিনি বলছিলেন!
পুনরায় তিনি ফোন করলেন, বললেন, “তাড়াতাড়ি পাঠাও, সময় নেই!”
আমি প্রায় টাকা পাঠিয়ে দিচ্ছিলাম। কিন্তু ভাগ্য ভালো, আমি তখন গাড়িতে ছিলাম। বিকাশ করার অবস্থায় ছিলাম না।
তবে ভদ্রলোক বারবার ফোন দিয়ে তাড়া দিতে থাকলেন।
সেখানে থেকেই প্রথমবারের মতো আমার সন্দেহ জাগে।
আমি ঠিক করলাম – আব্বার সঙ্গে কথা না বলে এক টাকাও পাঠাব না।
আব্বাকে বারবার ফোন দিয়ে waiting পাচ্ছিলাম। অবশেষে ২-৩ মিনিট পর আব্বার সঙ্গে কানেক্ট হতে পারলাম।
এরপর আব্বার মুখে যেটা শুনলাম, সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না!
আমাকে যে সময়ে ফোন দিয়েছিল, ঠিক একই সময় আমার আব্বাকেও নাকি ফোন দিয়েছিল ওই প্রতারক চক্র!
তাকে বলেছে, “আপনার ছেলে আমার বন্ধু। আপনার ছেলে খুব বিপদে পড়েছে, এখনই ১৪,৫০০ টাকা লাগবে।”
আমার নাম, নম্বর – সব বলে আব্বাকে convince করেছে।
সৌভাগ্যবশত, আব্বাও তখন ব্যস্ত ছিলেন, তাই টাকা পাঠাননি।
শেষমেস আব্বার সাথে কথা বলে আমরা দু’জনেই নিশ্চিত হলাম – এটা পুরোপুরি একটা প্রতারণার ফাঁদ ছিল।
যা বুঝলাম, এখনকার প্রতারকরা এতটাই ধূর্ত যে, তারা আপনার পরিবার সম্পর্কেও তথ্য জেনে আসে। আরও ভয়াবহ ব্যাপার, আব্বার বন্ধু সেজে যিনি আমাকে ফোন দিয়েছিলেন, তার কন্ঠ ছিল বয়স্ক, আর আমার বন্ধু সেজে যিনি আব্বাকে ফোন দিয়েছিলেন তার কন্ঠ ছিল তরুন। অর্থাৎ প্রতারকচক্র ভালই বুদ্ধিমান।
সামনে কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে আল্লাহই জানে।
প্রতারকদের নম্বরগুলো আমি দিয়ে দিচ্ছি:
যে নম্বরগুলো থেকে ফোন দিয়েছিল:
01920747236
01629936423
01917210622
যে নম্বরে বিকাশ করতে বলেছিল:
01806156314
শেয়ার করে ছড়িয়ে দিন যাতে বাকিরাও সতর্ক হতে পারে।
💥 ভুল সম্পর্কে জ্ঞানীদের বাণী:
(অন্তত একবার হলেও পড়ুন কাজে লাগবে)
🟤🟣🌿🌿🌿🟣⚫🌿🌿🌿⚫🟣
⚫টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?'
উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
⚫কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'
⚫বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'
⚫'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
⚫বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'
⚫বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
⚫কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
⚫অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'
⚫হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
ভুল হতে পারে।যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
(সংগৃহীত)।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1216
