Sagor magor

Sagor magor

Share

Sagor magor content centre,Battali bazar, taranagar,keraniganj,Dhaka Bangladesh.

20/08/2025
31/07/2025

রূপালী অতীত
এখন পড়েছি ক্ষতিত
ছায়ানটে, ধানমন্ডি।
2022

31/07/2025

আপনাকেই বলছি ব্যাংকের একাউন্টে প্রচুর টাকা আছে, কিন্তু ক্ষুধার্ত মানুষের জন্য একফোটা সহানুভূতি জমা নেই।
কি ভয়ংকর শূন্যতা এদেশের সমাজে
জান্নাতে যেতে চায় আবার দোয়া করে নামাজে।

25/07/2025

📌 অজ্ঞতার বয়সে পীর ধরা আর রাজনীতি করা – সমাজের বিকৃত প্রতিচ্ছবি

একবার এক ছাত্র এক পীর সাহেবের কাছে গিয়ে বলেছিল—
“হুজুর, আমি আপনার মুরিদ হতে চাই।”

পীর সাহেব তখন জিজ্ঞেস করলেন,
“তুমি কি পড়াশোনা শেষ করেছো?”

ছাত্রটি জবাব দিল,
“না হুজুর, আমি এখনো ছাত্র।”

পীর সাহেব তখন শান্তভাবে বললেন—
“তুমি এখনো জ্ঞান অর্জনের অবস্থায় আছো। এখনো জানো না কোনটা ঠিক, কোনটা ভুল। যখন এই সিদ্ধান্ত নিতে পারবে যে কার অনুসরণ করবে, তখনই মুরিদ হওয়া উচিত। এর আগে নয়।”

এই সংলাপটি শুনে হৃদয়ে একধরনের ঝাঁকুনি লাগে।
আজকের দিনে দাঁড়িয়ে, যখন আমরা দেখি—
ছাত্ররা পড়াশোনা ফেলে, জ্ঞানার্জনের পথ ছেড়ে রাজনৈতিক মিছিল-মিটিংয়ে জড়ায়, দলীয় স্লোগানে মুখরিত হয়, তখন প্রশ্ন আসে—
এই বয়সে, যখন নিজেকেই বুঝতে শেখা দরকার, তখন তারা কীভাবে রাজনীতি বুঝে? কীসের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয় কে তাদের নেতা হবে?

আজ যারা রাস্তা দখল করে, হাতে লাঠি তুলে নেয়, তারা বুঝে না তারা আসলে কার জন্য লড়ছে।
বুঝে না যে এখনো তাদের সময় নিজেকে গড়ার, শিখবার, নিজের সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা অর্জনের।

আরেকদিকে, একজন ধর্মীয় পীর তার অনুসারীকে ফিরিয়ে দিলেন এই বলে যে—
তুমি এখনো সেই পর্যায়ে পৌঁছাওনি যেখানে তুমি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে।
এটাই হল সত্যিকারের জ্ঞানের শিক্ষা।
এটাই হল আত্মউন্নয়নের সঠিক রূপরেখা।

🧠 যখন ছাত্র রাজনীতি করে কিন্তু পাঠ্যবই পড়ে না

তখন সমাজে মেধার জায়গায় আসে অন্ধ অনুসরণ।
যেখানে ছাত্রদের হাত কলমে নয়, লাঠিতে অভ্যস্ত হয়।
যেখানে শিক্ষকরা হয় নিরুপায় আর রাজনীতি হয় শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকর্তা।

🛑 প্রশ্ন করা দরকার এখন—

ছাত্রত্ব কি দলীয় রাজনীতির সিঁড়ি?

না কি নিজের ভিত গড়ার পবিত্র সময়?

একজন শিক্ষার্থী কীভাবে সিদ্ধান্ত নেয় কোন দল সঠিক, কোন নেতা মহান—যখন নিজের জীবনদর্শনই এখনো গড়ে ওঠেনি?

📢 শেষ কথা

একজন পীরের এই ক্ষণিক সংলাপ আমাদের শিখিয়ে দেয়—
যে বয়স শেখার, বুঝার, নিজেকে গঠনের—সেই বয়সে অনুসরণ নয়, বরং অনুসন্ধান জরুরি।
তোমার চিন্তা, বিবেক, যুক্তি না পরিণত হওয়া পর্যন্ত, না ধর্মীয় গুরু বেছে নাও, না রাজনৈতিক নেতার কাঁধে ভর দাও।
নাহলে তুমি কেবল কারো হাতিয়ার হয়ে যাবে—নিজের জীবন নয়, অন্যের স্বার্থের যন্ত্র।

✍️ সোলায়মান আহমেদ সাগর

25/07/2025

অন্ধকার ঘরের মধ্যে যেমন পুরো ঘরেই সা'প ঠিক তেমনি এদেশের পুরো রন্দ্রে রন্দ্রেই দু'র্নী'তি। অনেক যোগ বিয়োগ গুন ভাগ করে দেখলাম এ দেশ ভালো হবার নয়। কারণ কি জানেন? না। এমন এক আ'চো'দা টপিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে এই দেশে আপনার আমার অধিকার সম্পর্কে কিছুই জানানো হয়নি আমাদের অধিকার গোপান রাখা হয়েছে। আপনার অধিকার সম্পর্কে আপনি যদি জানতেন আপনি মাথা চাড়া দিয়ে উঠতেন। প্রত্যেক ঘরে ঘরে অধিকার সচেতন মানুষ পয়দা হত। কিন্তু এখন তৈরি হয় নিরবে নিজের অধিকার হ'ত্যা'র মধ্য দিয়ে, সত্যকে মাটি চাপা দিয়ে রাজনৈতিক ব্যক্তির প্রতি বিবেক বিসর্জন দিয়ে অন্ধ আনুগত্যশীল ও চাটুকারীতা। কোন সরকারই সাধারণ নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেনি। যার ফলে দুর্নীতি রাহাজানি বৃদ্ধি পেয়েছে এবং সমাজের প্রতিটি স্তর আগুনে পুড়ে ঝলসে গেছে, ইউক্রেনের মতো যুদ্ধবিধ্বস্ত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। মাধ্যমিক স্তরে যদি নাগরিক অধিকার ও আইন সম্পর্কে শুধু দুইশ পাতার একটি বই দেওয়া তো তাহলে মনে হয় এদেশ থেকে ফাপর বাজি উঠে যেতো। বা'ট'পা'রের বা'ট'পা'রি ধরা পড়তো। যারা আইন নিয়ে পড়াশোনা করে তাদের সংখ্যা খুবই কম এজন্য দুর্নীতির বিরুদ্ধে ও নিজের অধিকারের কথা বলতে গিয়েও থেমে যেতে হয় রা'ঘ'ব বো'য়া'লদের চোখের ইশারায়। যারাই এখন কথা বলে তারা ছিটে ফুটা কয়েকজন যাদেরকে গোনা যায়। একবার ভেবে দেখেন তো যদি মাধ্যমিক স্তরে সবাই সবার অধিকার সম্পর্কে জানত প্রতিটা ঘরে ঘরে প্রতিবাদের দুর্গ গড়ে উঠতো। নিরবে নিরবপ কাউকে নির্যাতন সহ্য করতে হতো না । কারণ তখন জুলুম কারীদের সংখ্যা কমে যেত এবং তারাই উল্টো ভয় থাকত। আর এখন আমাদেরকে সমাজ বইয়ে জলবায়ু আর জলোচ্ছ্বাস বুঝাইয়া ভা'সা'ই'ন্না বানাইয়া রাখছে। পড়াশোনা করে নাকি মানুষ হবে অথচ অত্যন্ত দুঃখের বিষয় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানুষ হওয়ার মত না পাইলাম একটা বই না পাইলাম একটা বইয়ের মধ্যে একটা অধ্যায় মানুষ হওয়ার মতো। পড়াশোনার নাম দিয়া কি বোগাবাউলি চলতাছে এদেশে পাবলিক এখনো বোঝেনা। এই দেশে আপনার ভবিষ্যৎ কচু পাতার পানির চাইতেও বেশি নড়েবড়ে।

সেলায়মান আহমেদ সাগর

(চলবে)

24/07/2025

এই পৃথিবী কত বৈচিত্র্যময় তাই না? কেউ এই বৃষ্টিতে দিব্যি রোমান্টিকতায় ব্যস্ত কারো আসলে জমির জন্য উত্তম। এই বৃষ্টি আবার কারো জন্য পাহাড় সমান কষ্ট বয়ে আনে। একটি চালাবিহীন ঘরে মাথার উপরে ঠনঠনে পলিথিন আর চারপাশ উন্মুক্ত পরিবেশে এলোমেলো জীবন স্রোতের বিপরীতে মাঝির বৈঠা চালানো যেমন তার চেয়েও বেশি কষ্টের এদের জীবন। তবে হ্যাঁ এমন ঘরে গ্রামের বাড়িতে শহরের কোন ধন কুবের মালিক বাড়ি করে থাকতে পারে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে মোটেও রাজি হবে না। কিন্তু তারা সুন্দর একটি ঘরের অপেক্ষায় বৃষ্টিকে উপেক্ষা করে এখনো পার করছে। তাদের পরিবারের প্রতিটি মানুষ ভারসাম্যহীন । যার মাথা গোজার সঠিক বিছানা নেই, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই, গোসল করার সুপরিবেশ নেই, মন মতো ত্যাগ করার জন্য সুন্দর টয়লেটের ব্যবস্থা নেই। তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে ব্যস্ততা রেখে এক মিনিট দেখুন তো কেমন লাগে? গা শিউরে ওঠে তাইনা? এমন পরিবেশে বেড়ে ওঠা কতটা হৃদয়ে ভাঙ্গা কষ্টের তা বুঝতে পারবেন সামনে গিয়ে যদি একবার চোখ বোলাতে পারেন তাদের বাস্তব পরিস্থিতির উপরে। বিশ্বাস না হলে আমার আগের ভিডিও থেকে মোবাইল নম্বরটা নিয়ে দেখুন কতটা দীর্ঘশ্বাস নিয়ে তাদের কথা বলতে হয়। মানুষের হৃদয় পাথর হয়ে গেছে সামর্থ্য আছে কিন্তু আফসোস করে অথচ দান করে না। রোজ হাশরে দিন যেন গ'লা'চি'পে ধরে ওই স্বাবলম্বী পরিবারদেরকে আর আমি শক্ত সাক্ষী হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ।

19/07/2025

বিকেল চারটা বাজে এখনো চুলায় জ্বলেনি আগুন পেটে ঢুকেনি আহার অথচ এই সমাজে রয়েছে কতজনেরই সম্পদের ঐ পাহাড়। বোনটির নাম কাকলি নগদ নাম্বার : 01804265920 ঠিকানা : আকসাইল, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা।

18/07/2025

সে অনেক আগের কথা❤️❤️

13/07/2025

জনসমক্ষে কু'কু'রের মি'লনও এতটা বি'শ্রী লাগে না যতটা বি'শ্রী লাগে, যখন দেখি শিক্ষিত পোলাপান ব্য'ক্তি'ত্বহী'ন মানুষের পা চা'টে সা'মা'ন্য কিছু লো'ভে 💔💔

29/06/2025

পৃথিবীর অন্যতম বড় কাজ হল মানুষ চেনার দক্ষতা
বুঝেশুনে সিদ্ধান্ত নেন কার সাথে গড়বেন সখ্যতা ❤️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Battali Bazar, Taranagar, Keraniganj
Dhaka
1312