NutriNest By Zakia
Nutritionist | Health Consultant | Motivational Speaker | Traveller |
05/11/2025
Pcos diet ফ্রেন্ডলি একটা মিল। গ্লুটেন ফ্রি, সকালের বা দুপুরের খাবার হিসেবে খাওয়া যাবে। রেসিপি দ্রুত আপলোড করবো😊
PCOS ডায়েট ফ্রেন্ডলি খাবার নিয়ে ভিডিও দিতে চাচ্ছি নেক্সট। কেমন হয় বলুন তো?? 😊
আপনাকে একটা খাবারের নাম বলি আপনি জাস্ট এর একটা,অন্তত একটা উপকারী দিক বলেন।সারাদিন খুঁজেও পাবেন না।
সেটি হলো চিপস।বাজারে ১০০+ রকমের চিপস কিনতে পাবেন। দোকানে এমনভাবে সাজিয়ে রাখে বাচ্চাদেরকে দোকানের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় না কিনে দিয়ে নিস্তার নেই।শুধু বাচ্চারা না আমি এমন অনেক অতি ওজনের মধ্যবয়স্ক পেশেন্টও পেয়েছি তারা রেগুলার চিপস না খেলে মাথা ঠিক থাকেনা।
চিপসে প্রচুর লবন থাকে যা হাইপ্রেশার ও কিডনীর জন্য ক্ষ*তিকর।এটা ডুবো তেলে ভাজা হয় তাই এখানে ট্রান্সফ্যাট ইস্যু আছে যা কোলেস্টেরল এর LDL বাড়ায় ও HDL কমায়।সামান্য চিপসে অনেক ক্যালরি থাকে তাই ওজন বাড়ায়।এর কৃত্রিম রং ও বিভিন্ন ফ্লেভার থাকে যা পুরোটই অস্বাস্থ্যকর।বাচ্চাদের খাবারের টেস্ট বুঝার ক্ষমতা কমে যায় দীর্ঘদিন এটা খেলে। আপনি বাচ্চাকে চিপস খেতে দিয়ে এরপর অন্য খাবার দিলে সে খাবে না। এর অতিরিক্ত লবন টেস্টবাড নষ্ট করে ফেলে।
তবুও এ দেশে চিপসের বিজ্ঞাপন দেওয়া হয়। বাচ্চা যখন টিভিতে কার্টুন দেখে তখন সামনে আসে এই বিজ্ঞাপন আর তখনই সে চিনে যায় এটি একটি খাবার।এরপর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ঐ একই জিনিস দেখলে সেটা কিনে না দিলে কান্নাকাটি শুরু হয়। রাস্তার লোকজন মনে করে ১০/২০ টাকার জিনিস কিনে দিচ্ছে না বাবা মা। অথচ এটা যে শুধু টাকার বিষয় না সেটা বুঝে না কেউ। এই যে একবার খেয়ে ফেললো এরপর আর না দিয়ে উপায় থাকবে না।
কি এক অদ্ভুত খাদ্যশৃঙ্খলে আমরা জড়িয়ে গেছি। চাইলেও বের হতে পারিনা।খুব বেশী বের হওয়ার চেষ্টা করলে সমাজের চোখে আমরা অসামাজিক।অথচ অস্বাস্থ্যকর খাবার খেলেই বরং তাকে অসামাজিকতার চোখে দেখা উচিত ছিলো।
📌collected from: Sopot Diet
15/10/2025
15/10/2025
"Uniting communities to ensure food security and nutrition for all World Food Day 2025."
Stay hydrated
08/10/2025
পুডিং-🍮
একটি পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ খাবার, যা বিশেষত আমাদের দেশে মিষ্টান্ন হিসেবে প্রচলিত। কিন্তু পুডিং এর পুষ্টি কথন কি আমরা সবাই জানি? চলুন এক নজরে দেখে আসি পুডিং এর পুষ্টিগুণ সম্পর্কে :
🍮প্রতি ১০০ গ্রাম পুডিং এ ক্যালরি ১২০-১৭০ Kcal
🍮দুধ ও ডিমের কারণে প্রোটিনের ভালো উৎস — যা শরীরের কোষ গঠনে সহায়তা করে।
🍮 এছাড়াও, যারা দুধ হজম করতে পারেন না বা ল্যাক্টোজ ইনটোলারেন্ট তারা দুধের বিকল্প হিসেবে দুধজাতীয় খাবার যেমন: পুডিং খেতে পারেন।
🍮সহজে হজমযোগ্য, বিশেষ করে শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তির জন্য উপযোগী।
❌সতর্কতা❌
অতিরিক্ত চিনি বা ক্রিম ব্যবহারে ক্যালরি ও ফ্যাট অনেক বেড়ে যায়, যা ডায়াবেটিক বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তির জন্য ক্ষতিকর হতে পারে।
বাজারের তৈরি পুডিংয়ে সংরক্ষণকারী পদার্থ বা কৃত্রিম ফ্লেভার থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই বাইরে তৈরীকৃত পুডিং খাওয়ার চেয়ে বাসায় বসে নিজের বানানো পুডিং খাওয়া উত্তম।
Stay connected NutriNest By Zakia
08/09/2025
🛑 PCOS সচেতনতা মাস :
🔹 প্রতি ১০ জন নারীর মধ্যে প্রায় ১ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) এ ভোগেন।
🔹 এটি নারীদের হরমোনজনিত একটি জটিল সমস্যা, যা শুধু প্রজনন নয়—সম্পূর্ণ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
PCOS এর সাধারণ উপসর্গগুলো হলো:
👉অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়া
👉চুল পড়া ও ব্রণ
👉শরীরে অপ্রয়োজনীয় জায়গায় লোম গজানো
👉ওজন বেড়ে যাওয়া বা কমাতে অসুবিধা
👉গর্ভধারণে জটিলতা
📌 অনেক ক্ষেত্রে এর সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।
কষ্টের বিষয় হলো—
বছরের পর বছর ধরে অনেক নারীকে গুরুত্ব না দিয়ে “ওজন কমাও” বা “স্ট্রেস কমাও” বলে এড়িয়ে যাওয়া হয়। অথচ তাদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণাও সমানভাবে বাস্তব।
✨ সেপ্টেম্বর হলো PCOS সচেতনতা মাস।
আসুন, একসাথে বলি—
আপনার কষ্ট বাস্তব। আপনার সংগ্রাম সত্য। আর আপনি একা নন। 🌸
08/06/2025
ঈদ-উল-আযহা উপলক্ষে গুরুত্বপূর্ণ বার্তা
🥩 কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখুন — নিরাপদ খাদ্য
কোরবানির ঈদ মানেই ভালোবাসা, ত্যাগ আর মিলনের আনন্দ।
এই আনন্দের অংশ হলো প্রিয়জনদের জন্য স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা।
তবে খেয়াল রাখতে হবে— এই পবিত্র উপলক্ষ যেন অসাবধানতাবশত কারও জন্য অসুস্থতার কারণ না হয়ে ওঠে।
---
❗ কেন কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখবেন?
কাঁচা মাংসে থাকা জীবাণু যেমন সালমোনেলা, ই-কোলাই বা লিস্টেরিয়া রান্না করা খাবারে ছড়িয়ে পড়লে Cross Contamination ঘটে।
এর ফলে হতে পারে খাদ্যবাহিত রোগ, যা বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য ভয়াবহ।
---
✅ কীভাবে নিরাপদ থাকবেন?
🔸 কাঁচা মাংস সবসময় ফ্রিজের নিচের তাকে রাখুন
🔸 রান্না করা মাংস ঢাকনাযুক্ত পাত্রে আলাদা করে সংরক্ষণ করুন
🔸 কাঁচা ও রান্না করা মাংস কাটার জন্য আলাদা ছুরি ও বোর্ড ব্যবহার করুন
🔸 কাজ শেষে হাত ও ব্যবহৃত জিনিসপত্র ভালোভাবে ধুয়ে ফেলুন
---
❤️ ঈদের খুশি হোক স্বাস্থ্য ও সচেতনতার আলোয় উদ্ভাসিত
আপনার একটুখানি সতর্কতায় সুরক্ষিত থাকতে পারে পুরো পরিবার।
কোরবানির ত্যাগ হোক সম্পূর্ণতা— ভালোবাসা ও দায়িত্ববোধে।
জনস্বার্থে: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
কৃষি মন্ত্রণালয়
08/06/2025
আপনি কি জানেন?
রান্নার আগে মাংস থেকে দৃশ্যমান চর্বি (যেমন গরু বা খাসির সাদা চর্বি) সরিয়ে ফেললে আপনার পরিবারের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
কেন এটি জরুরি?
🔬 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization (WHO)) সুপারিশ করে, প্রতিদিনের মোট ক্যালোরির ১০% এর বেশি যেন saturated fat থেকে না আসে।
👉 দৃশ্যমান চর্বি — saturated fat-এর অন্যতম প্রধান উৎস।
📚 গবেষণা কী বলছে?
✅ রান্নার আগে দৃশ্যমান চর্বি সরালে খাদ্যের saturated fat প্রায় 30–50% পর্যন্ত কমানো সম্ভব।
✅ এটি LDL (খারাপ) কোলেস্টেরল হ্রাস করে এবং cardiovascular disease–অর্থাৎ হৃদরোগের ঝুঁকি কমায়।
👉 (সূত্র: Journal of the American College of Cardiology, 2020; WHO Dietary Guidelines, 2018)
🛡️ আপনি যা করতে পারেন:
✔️ গরু, খাসির মাংসের বাইরের চর্বি কাঁচা অবস্থায় ছেঁটে ফেলুন
✔️ মাংস রান্নার সময় অতিরিক্ত তেল/ঘি ব্যবহার এড়িয়ে চলুন
🌱কোরবানি ঈদ পরবর্তী খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আজই শুরু করুন —
আপনার হৃদয় আপনাকে ধন্যবাদ দেবে! ❤️
from : Bangladesh Institute of Research and Training on Applied Nutrition - BIRTAN
#স্বাস্থ্যসচেতনতা #পুষ্টিরজন্য #হৃদরোগপ্রতিরোধ
05/06/2025
গ্রীষ্মকাল মানে ফলের সমারাহ। লিচুও কিন্তু গ্রীষ্মকালীন ফল। কিন্তু সুস্বাদু এই ফলের খাওয়ার নিয়ম কি আমরা সবাই জানি?? দেখা যায় লিচু খেতে শুরু করলে আমরা ৩০-৪০ টা লিচু খেয়ে ফেলি ১ দিনে। কিন্তু বয়স এবং শারীরিক স্বাস্থ্যবিবেচনা করে দিনে ৭-১০ টির বেশি লিচু খাওয়া উচিৎ নয়। তাই স্বাস্থ্য, বয়স ভেদে প্রত্যেকেই নিয়ম মাফিক লিচু খাওয়া উচিৎ 🍇
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1200
