Hint of Beauty

Hint of Beauty

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hint of Beauty, Health/Beauty, Dhaka.

28/09/2025

আকাশের বুকে আগুন।।

26/09/2025

Guests arrived.. 🥰🥰

24/09/2025

‼️ Beauty of Joseon Revive serum Ginseng+ snail mucin ‼️
➡️30ml

✅In stock
✅100% original

৬৩% জিনসেং রুট ওয়াটার ও ৩% স্নেল মিউসিন সমৃদ্ধ 🌿
ত্বক মেরামত করে, ফাইন লাইন ও রিঙ্কেল কমায় এবং ইলাস্টিসিটি বাড়ায় 💧
গভীর হাইড্রেশন প্রদান করে, লাইটওয়েট ফর্মুলা, ড্রাই, নরমাল ও কম্বিনেশন স্কিনের জন্য উপযোগী।
কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগ্র্যান্স, প্যারাবেন, সালফেট, কালার, অ্যালকোহল, সিলিকন বা মিনারেল অয়েল নেই।

24/09/2025

‼️Centella Ampoule kit ‼️
Skin 1004
➡️30 ml

✅100% Original
✅In stock

18/09/2025

We BD fans literally today 😇🫠🤣

02/09/2025

‼️COMING SOON! ‼️

Why are Centella Ampoules so famous?
🌿 Key Reasons for Their Popularity

1. Star Ingredient – Centella Asiatica ("Cica")

Traditionally used in Asian medicine to heal wounds and burns.

Rich in compounds like asiaticoside, madecassoside, asiatic acid, and madecassic acid that repair skin, boost collagen, and calm inflammation.

2. Soothing & Barrier-Repairing

Excellent for sensitive, irritated, or acne-prone skin.

Helps reduce redness, irritation, and flare-ups from over-exfoliation or environmental stress.

3. Light, Fast-Absorbing Formulas

Unlike creams, ampoules have a watery or serum-like texture that absorbs quickly without heaviness.

Loved by oily/combination skin users who want hydration without greasiness.

4. Multi-Use Benefits

Calms acne and breakouts.

Fades acne marks and strengthens skin barrier.

Hydrates while reducing inflammation (great for rosacea and eczema-prone skin).

01/08/2025

🌟 “ত্বকের জন্য উপকারী ৫টি ভিন্ন রঙের ফল ও সবজি — কোনটা কীভাবে কাজ করে?” 🥕🍇🥬🍋🍅

(রঙের পেছনের গুণ জানলে ত্বকের যত্ন হবে আরও সুন্দরভাবে!)

---

🟥 লাল (Tomato, Beetroot, Red Bell Pepper)

উপকারিতা:
🔸 অ্যান্টি-এজিং
🔸 সূর্যের ক্ষতি থেকে ত্বক রক্ষা করে
🔸 ব্রণ ও র‍্যাশ কমায়

ব্যবহার:
– কাঁচা খেতে পারো বা রস করে মুখে লাগাতে পারবেন (উপলব্ধ থাকলে ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে)

---

🟨 হলুদ (Carrot, Pumpkin, Yellow Pepper)

উপকারিতা:
🔸 গ্লো বাড়ায়
🔸 ত্বক টানটান করে
🔸 চোখের নিচে ডার্ক সার্কেল কমায়

ব্যবহার:
– গ্রেট করে মাস্ক বানিয়ে নিন বা জুস পান করুন নিয়মিত

---

🟩 সবুজ (Spinach, Cucumber, Green Tea, Moringa)

উপকারিতা:
🔸 ডিটক্সিফাই করে
🔸 ব্রণের প্রবণতা কমায়
🔸 ত্বক ঠান্ডা রাখে

ব্যবহার:
– পাতার রস বা বাটা মুখে apply করুন, শসা পাতলা করে কেটে চোখে রাখুন

---

🟪 বেগুনি (Grapes, Blueberries, Purple Cabbage)

উপকারিতা:
🔸 ফ্রি র‍্যাডিক্যালস থেকে প্রোটেকশন
🔸 স্কিন টোন ইভেন করে
🔸 স্কিনের টেক্সচার উন্নত করে

ব্যবহার:
– আঙুরের রস ১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন

---

🟧 সাদা বা স্বচ্ছ (Aloe vera, Coconut, Radish)

উপকারিতা:
🔸 হাইড্রেশন
🔸 র‍্যাশ বা ইনফ্লেমেশন কমায়
🔸 ত্বককে করে স্নিগ্ধ ও মসৃণ

ব্যবহার:
– অ্যালোভেরা জেল বা কাঁচা নারিকেল পানি ব্যবহার করুন

---

🧴 টিপস:

ফল ও সবজি শুধু খাওয়াই নয়, স্কিনে লাগানোতেও জাদুকরী কাজ করে

সপ্তাহে ২–৩ দিন এই ফ্রুট-ভেজি প্যাক ব্যবহার করুন

ফ্রেশ আর অর্গানিক উপাদান ব্যবহার করাই বেস্ট

31/07/2025

“আপনার স্কিন টাইপ অনুযায়ী ফেস মাস্ক – ঘরেই বানিয়ে নিন, কেমিকেল ছাড়াই!”

---

🔸 ১. তেলতেলে ত্বক (Oily Skin)

ডিটক্স ও ব্রণ দূর করতে 🍋

উপকরণ:

১ চা চামচ মুলতানি মাটি

১/২ চা চামচ লেবুর রস

১ চা চামচ গোলাপ জল

ব্যবহার:
মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
👉 স্কিনে টান পড়ে, তেল নিয়ন্ত্রণ হয় এবং ব্রণ কমে।

---

🔸 ২. শুকনো ত্বক (Dry Skin)

নরম, হাইড্রেটেড ও উজ্জ্বল ত্বকের জন্য 🥛

উপকরণ:

১ চা চামচ দুধ

১ চা চামচ মধু

১/২ চা চামচ অলিভ অয়েল

ব্যবহার:
মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
👉 ত্বকে ময়েশ্চার আসবে, খসখসে ভাব কমে যাবে।

---

🔸 ৩. নরমাল ত্বক (Normal Skin)

উজ্জ্বলতা ও সফটনেস বাড়াতে 🍯🍌

উপকরণ:

১ চা চামচ মধু

১ চা চামচ পাকা কলা বাটা

১ চিমটি হলুদ

ব্যবহার:
১০–১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।
👉 স্কিন হবে গ্লোইং ও ব্রাইট।

---

🔸 ৪. সেনসিটিভ ত্বক (Sensitive Skin)

লালচে ভাব ও ইরিটেশন কমাতে 🥒

উপকরণ:

১ চা চামচ শসা বাটা

১ চা চামচ অ্যালোভেরা জেল

১ চা চামচ দই

ব্যবহার:
২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানিতে।
👉 রেডনেস ও বার্নিং কমবে, ত্বক ঠাণ্ডা হবে।

---

🧴 পরামর্শ:

মাসে ২–৩ বার ব্যবহার করুন

সবসময় patch test করুন

মাস্ক লাগানোর আগে ক্লিন ফেস থাকা জরুরি

পরের ধাপে হালকা টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন

30/07/2025

ঘরেই বানিয়ে নিন একদম অর্গানিক স্কিন সিরাম – কোন কেমিকেল নয়, শুধু প্রাকৃতিক উপাদানেই!"

---

🔹 ১. Glow Boosting Vitamin C Serum

(উজ্জ্বল ত্বকের জন্য – পিগমেন্টেশন ও কালচে ভাব কমায়)

যা লাগবে:

১ চা চামচ লেবুর রস 🍋

২ চা চামচ অ্যালোভেরা জেল 🌿

২ ফোঁটা ভিটামিন E ক্যাপসুল (Evion 400)

হালকা গোলাপ জল (প্রয়োজনে)

কীভাবে বানাবেন:
সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি ছোট কাচের বোতলে রেখে দিন।
রাতে ঘুমানোর আগে ক্লিন মুখে লাগিয় নিন।

🧪 সতর্কতা: লেবুতে অ্যাসিডিক উপাদান আছে, তাই খুব সেনসিটিভ স্কিনে patch test করে ব্যবহার করুন।

---

🔹 ২. Anti-Aging & Hydration Serum

(স্কিন ফার্ম রাখতে ও ময়েশ্চার ধরে রাখতে)

যা লাগবে:

২ চা চামচ অ্যালোভেরা জেল

১ চা চামচ নারিকেল তেল বা জোজোবা অয়েল

২ ফোঁটা রোজহিপ অয়েল (যদি থাকে)

২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল (ঐচ্ছিক)

ব্যবহার:
সন্ধ্যায় মুখ ধুয়ে কয়েক ফোঁটা নিয়ে পুরো মুখে মাসাজ করুন।
ত্বক টানটান ও সফট হবে 💧

---

🔹 ৩. Acne & Oil Control Serum

(ব্রণ ও অতিরিক্ত তেল দূর করতে)

যা লাগবে:

১ চা চামচ টি ট্রি ওয়াটার বা গোলাপ জল

১ চা চামচ অ্যালোভেরা জেল

১ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল 🌱

১ ফোঁটা লেবুর রস

ব্যবহার:
রাতে ঘুমানোর আগে স্পট টিটমেন্ট হিসেবে ব্যবহার করুন।
এটা তেল কমায়, ব্রণ শুকিয়ে দেয় এবং রোমছিদ্র ছোট করে।

---

🧴 সংরক্ষণ ও টিপস:

সিরাম বানিয়ে কাচের বোতলে রাখুন (ড্রপার বোতল হলে আরও ভালো)

ফ্রিজে রেখে ৭–১০ দিনের মধ্যে ব্যবহার করবেন

ব্যবহারের আগে হালকা করে মুখে টোনার বা গোলাপ জল লাগিয়ে নিলে সিরাম বেশি কার্যকর হয়

প্রতিদিন রাতে ব্যবহার করলে ত্বকে আসবে চোখে পড়ার মতো পরিবর্তন ✨

29/07/2025

"Korean স্কিনকেয়ারে যেসব উপাদান আছে, সেগুলো আসলে ত্বকে কী করে? 🤔🇰🇷"
(সাথে স্থায়ী vs সাময়িক ফল জানুন আজকের পোষ্টে!)

Korean skincare শুধু ব্র্যান্ড না, প্রতিটা উপাদানই তাদের ত্বকের মতোই ক্লিয়ারলি কাজ করে ✨
কিন্তু এগুলোর মধ্যে কোনটা স্থায়ী? কোনটা সাময়িক? আর কোনটা আপনার স্কিনের জন্য সেরা?
আজকের পোস্টেই সব জানুন!

---

💠 ১. Glutathione (গ্লুটাথিওন)

📌 কী এটা?
এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুলত শরীরের টক্সিন দূর করে

✨ ত্বকে কাজ:

ত্বক উজ্জ্বল করে

কালচে ভাব কমায়

স্কিনের টোন একরকম করে

🕒 ফলাফল:
→ সাময়িক (ব্যবহার বন্ধ করলে আস্তে আস্তে পুরনো রঙে ফিরে যেতে পারে)
→ ভেতর থেকে কাজ করে, তাই সময় লাগে

---

💠 ২. Salicylic Acid (স্যালিসাইলিক অ্যাসিড)

📌 কী এটা?
এক ধরনের BHA (Beta Hydroxy Acid)

✨ ত্বকে কাজ:

ত্বকের গভীর থেকে তেল ও মৃত কোষ পরিষ্কার করে

ব্রণ, ব্ল্যাকহেড, হোয়াইটহেড দূর করে

রোমছিদ্র ছোট করে

🕒 ফলাফল:
→ ব্রণ প্রবণ স্কিনের জন্য অসাধারণ
→ ফলাফল দীর্ঘস্থায়ী হয়, কিন্তু নিয়মিত ব্যবহার জরুরি

---

💠 ৩. Niacinamide (নায়াসিনামাইড)

📌 কী এটা?
Vitamin B3

✨ ত্বকে কাজ:

ত্বক মসৃণ ও উজ্জ্বল করে

পিগমেন্টেশন ও দাগ কমায়

স্কিন বারিয়ার শক্ত করে

🕒 ফলাফল:
→ ধীরে ধীরে কার্যকর
→ বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী

---

💠 ৪. Hyaluronic Acid (হায়ালুরনিক অ্যাসিড)

📌 কী এটা?
এক ধরনের হিউমেক্ট্যান্ট, মানে ত্বকে পানি ধরে রাখে

✨ ত্বকে কাজ:

স্কিন হাইড্রেটেড রাখে

রুক্ষতা কমায়

স্কিন প্রাকৃতিকভাবে প্লাম্প দেখায়

🕒 ফলাফল:
→ সাময়িক (ডেইলি ব্যবহার করলে টিকে থাকে)
→ স্কিন dry হলে চমৎকার ফল দেয়

---

💠 ৫. Snail Mucin (স্নেইল মিউসিন)

📌 কী এটা?
ঘোঙার স্লাইম জাতীয় এক উপাদান 😅

✨ ত্বকে কাজ:

স্কিন রিপেয়ার করে

ফাইন লাইন কমায়

ত্বককে দেয় গ্লাস স্কিন ইফেক্ট

🕒 ফলাফল:
→ রেগুলার ব্যবহার করলে স্কিন সফট ও হেলদি হয়
→ ফলাফল মাঝারি থেকে দীর্ঘস্থায়ী

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka